Blog

  • দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

    দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়ায় বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩

    সুনামগঞ্জের দোয়ারাবাজারে জমি লিখে না দেওয়াকে কেন্দ্র করে মোহাম্মদ আলী (৭৫) নামে এক বৃদ্ধকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর পুত্রবধূর বিরুদ্ধে।

    এ ঘটনায় দাফনের প্রস্তুতিকালে পুলিশ লাশ উদ্ধার করে রহস্য উদঘাটন করেছে। ঘটনার ১২ ঘণ্টার মধ্যে নিহতের পুত্রবধূসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

    শনিবার (১৫ আগস্ট) উপজেলার নরসিংপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

    আজ রোববার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিহত মোহাম্মদ আলীর পুত্রবধূ হোসনা বেগম (৩৮), পাশের হাবিবনগর গ্রামের খায়রুল ইসলামের ছেলে রুহুল আমিন (২২) ও কুদ্দুস মিয়ার ছেলে নজরুল ইসলাম (২০)। পুলিশের দাবি, হোসনা বেগম হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী। আর রুহুল আমিন ও নজরুল ইসলাম টাকার বিনিময়ে হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিলেন।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পুত্রবধূর সঙ্গে মনোমালিন্যের কারণে মোহাম্মদ আলী নিজ বাড়িতে একাই বসবাস করতেন। শুক্রবার (১৪ আগস্ট) রাত ১২টার দিকে তিনি নিজ শয়নকক্ষে ঘুমাতে যান। সকালে পরিবারের লোকজন তাঁকে মৃত অবস্থায় দেখতে পান।

    পরে শনিবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ দাফনের প্রস্তুতি দেখতে পায়। তবে নিহতের মুখে রক্তের চিহ্ন ও গলায় কালো দাগ দেখে পুলিশের সন্দেহ হয়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। স্থানীয়দের ভাষ্য, পুত্রবধূ হোসনা বেগম তড়িঘড়ি করে শ্বশুরের দাফনের চেষ্টা করছিলেন।

    এ ঘটনায় নিহতের নাতনি মোছা. আছমা বেগম (২৬) বাদী হয়ে দোয়ারাবাজার থানায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও কয়েকজনকে আসামি করে হত্যা মামলা করেন।

    মামলার পর নিহতের স্বজনদের অভিযোগের ভিত্তিতে হোসনা বেগমকে সন্দেহজনকভাবে হেফাজতে নেয় পুলিশ। জিজ্ঞাসাবাদে তিনি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, মোহাম্মদ আলী দীর্ঘদিন ধরে নিজ ভিটায় বসবাস করছিলেন। তাঁর জমি পুত্রবধূ হোসনা বেগম ও সৌদি আরবপ্রবাসী ছেলে ইসমাইল মিয়ার নামে লিখে না দেওয়াকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ চলছিল। এর জেরে তাঁকে হত্যার পরিকল্পনা করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

    এজাহারে আরও উল্লেখ করা হয়, হোসনা বেগম তাঁর দূরসম্পর্কের ভাগ্নে রুহুল আমিনকে ৫০ হাজার টাকার বিনিময়ে শ্বশুরকে হত্যার দায়িত্ব দেন। পরিকল্পনা অনুযায়ী, ঘটনার রাতে হোসনা বেগম ঘরের পেছনের দরজা খুলে দেন। পরে রুহুল আমিন, নজরুল ইসলাম ও জিয়াউর রহমান ঘরে প্রবেশ করে ঘুমন্ত মোহাম্মদ আলীর গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে অভিযোগ করা হয়েছে।

    দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম তালুকদার বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। মামলার পলাতক অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

    পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

  • নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে

    নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিজ বড় বোনকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছোট ভাইয়ের বিরুদ্ধে

    রোববার (১৬ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মৌচাক এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

    পুলিশের তথ্যমতে, মৌচাক এলাকায় আলমের পঁচা সাবান ফ্যাক্টরি সংলগ্ন জাকির হোসেনের বাড়ির তৃতীয় তলায় বিকেল আনুমানিক ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে এ ঘটনা ঘটে।

    ভুক্তভোগী মেয়ে (৩০) ওই বাসায় তার মা, বড় ভাই ও ভাবির সঙ্গে বসবাস করতেন।

    অভিযোগ অনুযায়ী, ঘটনার সময় ভুক্তভোগীর মা গ্রামের বাড়িতে এবং বড় ভাই ও ভাবি পেশাগত কাজে বাইরে ছিলেন। এ সময় বাসা ফাঁকা থাকার সুযোগে তার ছোট ভাই মো. রানা (২৫) ভুক্তভোগীর কক্ষে গিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন বলে অভিযোগ করা হয়েছে।

    ওসি এমদাদুল হক জানান ঘটনার পর ভুক্তভোগী নারী সিদ্ধিরগঞ্জ থানায় উপস্থিত হয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। পুলিশ জানিয়েছে, অভিযোগ পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

    অভিযুক্ত রানা নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজিপুর এলাকার মৃত কবির হোসেন ও রানী বেগমের ছেলে। বর্তমানে তিনি নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় থাকেন বলে পুলিশ জানিয়েছে।

    এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

  • রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার

    রাজশাহী মহানগরীতে পরিত্যক্ত অবস্থায় দুই ককটেলসদৃশ বস্তু উদ্ধার

    রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় পরিত্যক্ত অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে বোমা নিষ্ক্রিয়কারী দল। রোববার (১৬ আগস্ট) সকালে সিটিটিসি বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে বস্তু দুটি নিরাপদে নিষ্ক্রিয় করে।

    পুলিশ সূত্রে জানা যায়, রোববার রাত আনুমানিক দেড়টার দিকে পশ্চিম বালিয়া শান্তিমোড় এলাকায় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের দক্ষিণ পাশে একটি বাড়ির পার্শ্বে দুটি ককটেলসদৃশ বস্তু পড়ে থাকতে দেখা যায়। পরে বিষয়টি জানতে পেরে কাশিয়াডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে এলাকাটি নিরাপত্তাবেষ্টনীর মধ্যে রাখে।

    রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেন কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ওসি ফরহাদ আলী।

    তিনি বলেন, সকালে এ খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে বিষয়টি নিশ্চিত হওয়ার পর সেখানে রাজশাহী মহানগর পুলিশের সিটিটিসি বিভাগের বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হন।

    পরে বিশেষজ্ঞ দল পরিত্যক্ত অবস্থায় থাকা দুটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে নিষ্ক্রিয় করে। উদ্ধার করা আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কাশিয়াডাঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

    তবে বস্তু দুটি সেখানে কে বা কারা রেখে গেছে এবং কী উদ্দেশ্যে রাখা হয়েছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

    ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যাতে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নজরদারিতে রেখেছেন।

  • বিআইডব্লিউটিএতে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সালের কোটি টাকার অনিয়ম

    বিআইডব্লিউটিএতে সাবেক ছাত্রলীগ নেতা ফয়সালের কোটি টাকার অনিয়ম

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নির্বাহী প্রকৌশলী মামুন আল ফয়সালের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কোটি কোটি টাকার দুর্নীতি ও অর্থ আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাবেক এই শিক্ষার্থী ছাত্রজীবনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। অভিযোগ রয়েছে, সেই রাজনৈতিক দাপটকে পুঁজি করেই তিনি চাকরিক্ষেত্রে দুর্নীতির বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছেন।
    অনুসন্ধানে বেরিয়ে আসা তার দুর্নীতির চাঞ্চল্যকর দিকগুলো নিচে তুলে ধরা হলো: কোরিয়ান কোম্পানির সাথে আতাঁত – মালামালকেলেঙ্কারি
    ২০১০ সালে চাকরিতে যোগদানের পর তিনি ‘প্রত্যয়’, ‘নির্ভীক’, ‘দুরন্ত’ ও ‘দুর্বার’ নামক উদ্ধারকারী জাহাজের ইঞ্জিনিয়ার হিসেবে দায়িত্ব পান। এই উদ্ধার ইউনিটগুলোতে সরঞ্জাম সরবরাহকারী কোরিয়ান কোম্পানির সাথে বিদেশে বসে কোটি টাকার গোপন লেনদেনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
    মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে মূল্যবান যন্ত্রপাতির বদলে তিনি অত্যন্ত নিম্নমানের এবং চাহিদার তুলনায় অনেক কম মালামাল গ্রহণ করেন।
    খানপুর স্টোরে এসব মালামাল সঠিকভাবে বুঝিয়ে দেওয়া হয়নি এবং কোনো পূর্ণাঙ্গ তালিকাও তৈরি করা হয়নি, যা সম্পূর্ণ ‘শুভংকরের ফাঁকি’ বলে আখ্যা দিয়েছেন সংশ্লিষ্টরা।
    জাহাজ মেরামতের নামে অর্থ আত্মসাৎ
    বরিশাল নৌবহরের এমএমই (MME) বিভাগে কর্মরত অবস্থায় জলযান মেরামতের নামে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
    পরবর্তীতে নারায়ণগঞ্জ নৌ মেরামত কেন্দ্রের দায়িত্বে এসে তিনি প্রতিটি জাহাজের মেরামতের ক্ষেত্রে ‘ওভার এস্টিমেট’ (অতিরিক্ত ব্যয় নির্ধারণ) করে সরকারি তহবিলের বিপুল অর্থ তছরুপ করেন।
    কাগজে-কলমে মেরামতের জন্য লাখ লাখ টাকার আর্থিক অনুমোদন নিলেও বাস্তবে জাহাজে কোনো কাজই করা হতো না।
    নিম্নমানের যন্ত্রাংশের চক্র ও ঠিকাদার-প্রীতি-
    বিভিন্ন জাহাজের স্টাফ, মাস্টার ও ড্রাইভারদের তথ্যমতে, ফয়সাল জাহাজের ভালো মালামাল বাতিল করে নির্দিষ্ট লোক দিয়ে নিম্নমানের চীনা যন্ত্রাংশ ফিটিং। এসব যন্ত্রাংশ টেকসই না হওয়ায় দ্রুত নষ্ট হয়ে যেত। ফলে পুনরায় মেরামতের এস্টিমেট দেখিয়ে চক্রাকারে কোটি টাকা হাতিয়ে নেওয়া হতো।
    নিজের পছন্দের বিশেষ ঠিকাদারদের বড় বড় কাজ পাইয়ে দিয়ে তাদের কাছ থেকে নগদ অর্থ ও চেকের মাধ্যমে সরাসরি ঘুষ গ্রহণ করতেন তিনি।

  • দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন

    দুর্নীতির অভিযোগে গণপূর্তের আলমগীর খানের বিরুদ্ধে মন্ত্রণালয়ে তদন্তের আবেদন

    গণপূর্ত অধিদপ্তরের ই/ এম পি এন্ড ডি জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান ক্ষমতার অপব্যবহার করে, অনিয়ম ও দুর্নীতির আশ্রয় নিয়ে অঢেল সম্পদের মালিক হয়েছেন। অনিয়ম দুর্নীতির মাধ্যমে সরকারি প্রকল্পে প্রভাব খাটিয়ে তিনি শত কোটি টাকার মালিক হয়েছেন। আত্মীয়ের মাধ্যমে নিজ দপ্তরে পরোক্ষভাবে ঠিকাদারী করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। অর্জিত কালো টাকার বলে দুর্নীতির সংবাদ প্রকাশ বন্ধ করার জন্যে সাংবাদিকদের হামলা-মামলার হুমকি প্রদান করছেন বলে অভিযোগ উঠেছে।২৭ এপ্রিল-২০২৬ তারিখে ধানমন্ডি নিবাসী এলাহী নেওয়াজ খান কর্তৃক গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বরাবর দায়েরকৃত এক অভিযোগ পত্রে এমনই দাবি করা হয়েছে। অভিযোগ পত্রের অনুলিপি দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ফিনানসিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিটে প্রদান করা হয়েছে বলে জানা গেছে।উত্থাপিত অভিযোগপত্রে বলা হয়েছে,অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান এর ঢাকা শহরে রয়েছে একাধিক প্লট ও ফ্ল্যাট। রয়েছে প্রাইভেট গাড়ি। গ্রামের বাড়িতে রয়েছে বিলাশবহুল বাংলো ও খামারবাড়ি। নিজের ও পরিবারের সদ্যস্যদের নামে বিভিন্ন ব্যাংকে রয়েছে কয়েক কোটি টাকার এফডিআর। তার সম্পদ জ্ঞাত আয়ের সাথে সঙ্গতিপূর্ণ নয়। মো. আলমগীর খান ও তার পরিবারের সদস্যদের জাতীয় পরিচয় পত্রের বিপরীতে ব্যাংক ব্যালেন্স ও সম্পদের অনুসন্ধান করলে অভিযোগের সত্যতা পাওয়া যাবে।অভিযোগপত্রে আরো বলা হয়েছে, অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান অনিয়ম দুর্নীতির মাধ্যমে অর্জিত কালো টাকা মানিলন্ডারিং প্রক্রিয়ায় কানাডায় পাচার করে; সেখানে বাড়ি ক্রয় করেছেন এবং ব্যবসায় বিনিয়োগ করেছেন বলে জনশ্রুতি রয়েছে।এছাড়া, গণপূর্ত অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খান ও তার পরিবারের সদস্যরা অর্জিত বৈধ-অবৈধ স্থাবর ও অস্থাবর সম্পদের প্রকৃত তথ্য আয়কর ফাইলে গোপন করে নিয়মিত আয়কর ফাঁকি দিয়ে যাচ্ছেন বলে অভিযোগে দাবি করা হয়েছে।অভিযোগপত্রে দাবি করা হয়েছে, গণপূর্ত অধিদপ্তরের ঢাকা জোনের ই/এম ডিভিশন দুর্নীতি, অনিয়মের আখড়ায় পরিণত হয়েছে। আওয়ামী লীগের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে প্রভাব খাটিয়েছেন ঢাকা জোনের সদ্য সাবেক অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ আলমগীর খান। সিসি ক্যামেরা না লাগিয়ে কোটি টাকা আত্মসাৎ, গাড়ি চালকের বেতন বাবদ ৮৭ লক্ষ টাকা অপচয়, জনবল থাকা সত্ত্বেও চুক্তিভিত্তিক নিয়োগ দেখিয়ে অর্থ লুটপাট এবং অনিয়ম, দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জন করেছেন মোঃ আলমগীর খান। সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকায় কোনো সিসি ক্যামেরা স্থাপন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১ কোটি ১৮ লাখ টাকা বিল পরিশোধ করেছে ই/ত্রম বিভাগ-৬। অপরদিকে ই/এম বিভাগ-৮ দুটি গাড়ির বিপরীতে ৩১ জন চালকের পেছনে বছরে অতিরিক্ত ব্যয় করেছে ৮৭ লাখ টাকা। ২০১৬-১৭ সালের অডিট রিপোর্টে এই অনিয়ম কর্তৃপক্ষের নজরে এলেও গণপূর্ত অধিদপ্তর কোন এক অজানা কারণে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করেনি।অডিট রিপোর্ট অনুযায়ী, ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল (ই/এম) বিভাগ-৬ ঢাকার নির্বাহী প্রকৌশলী কার্যালয় ৩টি ১৬ চ্যানেল বিশিষ্ট ডিডিআর, ১২টি পিটিডোর ক্লোজ সার্কিট ক্যামেরা, ৩টি ডিসপ্লে মনিটর, ১০টি ডে নাইট ভিশন ক্যামেরাসহ সংশ্লিষ্ট বিভিন্ন মালামাল চুক্তি অনুযায়ী সরবরাহ ও স্থাপনের জন্য মাত্র দুদিনে একজন ঠিকাদারকে তিনটি কার্যাদেশ দেয়। উপ-বিভাগীয় প্রকৌশলীর পত্র স্মারক নং- ৩৫০২ (তারিখ; ১৪-০৬-২০১৬) এবং স্মারক নং-৩৫০৭ ও ৩৫০৮ (তারিখ:১৫- ০৬-২০১৬)- এর মাধ্যমে চুক্তি মোতাবেক ঠিকাদার প্রতিষ্ঠানকে ১ কোটি ১৮ লাখ ৮১ হাজার টাকা বিল পরিশোধ করে। চূড়ান্ত বিল পরিশোধ করা হলেও কাজ গুলো আজও সমাপ্ত হয়নি। একই বছরের ২০ অক্টোবর অডিট বিভাগের কর্মকর্তারা সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে সরেজমিন গিয়ে দেখতে পান, সিসি ক্যামেরাগুলো ব্যবহার অযোগ্য হয়ে যাচ্ছে। পর্যাপ্ত কারিগরি লোক থাকার পরও যন্ত্রগুলো কাজে আসছে না অথচ বিদ্যুৎ বিল অস্বাভাবিক বলে অডিট রিপোর্টে উল্লেখ করা হয়েছে। নথি, মাঠপর্যায়ের বাস্তবতা ও অডিট রিপোর্ট বিশ্লেষণে যে চিত্র উঠে এসেছে, তা কেবল অনিয়ম নয়, বরং একটি সুসংগঠিত, পরিকল্পিত ও প্রাতিষ্ঠানিক রাষ্ট্রীয় অর্থ লুটপাটের ভয়াবহ নজির। আর লুটপাটের নেতৃত্বে রয়েছেন মোঃ আলমগীর খান।ই/এম বিভাগ-৮ এ সরকারি মালিকানাধীন মাত্র দুটি গাড়ি কার্যকর অবস্থায় রয়েছে। অথচ সরকারি নথিতে নিয়মিতভাবে ৩১ জন চালকের বেতন-ভাতা উত্তোলন করা হচ্ছে। শুধু এই একটি খাতেই বছরে প্রায় ৮৭ লাখ টাকা ব্যয় দেখানো হয়েছে। মাঠপর্যায়ে অনুসন্ধানে এসব তথাকথিত চালকের কোনো বাস্তব উপস্থিতি পাওয়া যায়নি। অধিকাংশ নামই কাগজে-কলমে সৃষ্টি করা। অর্থাৎ, ভুয়া নিয়োগ দেখিয়ে নিয়মিতভাবে রাষ্ট্রীয় কোষাগার থেকে অর্থ উত্তোলন করে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খানের পকেটে যাচ্ছে। বিভাগের অনুমোদিত অর্গানোগ্রাম অনুযায়ী পর্যাপ্ত স্থায়ী জনবল থাকার পরও নিয়ম বহির্ভূতভাবে দৈনিক মজুরি, চুক্তিভিত্তিক ও অস্থায়ী জনবল দেখিয়ে অতিরিক্ত বিল তোলা হয়েছে। এটি কোনো প্রশাসনিক ভুল নয়; বরং দীর্ঘদিন ধরে গড়ে ওঠা একটি সংঘবদ্ধ দুর্নীতির চক্র। এখানে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আলমগীর খানের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারী, হিসাব শাখা এবং অনুমোদনকারী কর্তৃপক্ষ ম্যানেজ করেই এই লুটপাট চলছে। অভ্যন্তরীণ ও বহিরাগত একাধিক অডিট রিপোর্টে এসব আর্থিক অসঙ্গতি, অযৌক্তিক ব্যয় ও নথিভিত্তিক গরমিল স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। তবুও রহস্যজনক কারণে এসব প্রতিবেদনের ভিত্তিতে কোনো কার্যকর তদন্ত বা শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়।অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্যে মো. আলমগীর খান এর হোয়াটসএ্যাপে অভিযোগপত্র সম্বলিত বার্তা প্রদান করা হলেও তিনি কোন রেসপন্স করেন নি। অন্যদিকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী খালেকুজ্জামান চৌধুরীর হোয়াটসএ্যাপে অভিযোগপত্র পাঠিয়ে তার মতামত জানতে চাওয়া হলে;তিনিও কোন মন্তব্য করেন নি।

  • ‎পীরগাছায় বিবাহ বার্ষিকী’র দিনে ট্রা’ক চা’পায় প্রাণ গেল গৃহ’বধূর ‎

    ‎পীরগাছায় বিবাহ বার্ষিকী’র দিনে ট্রা’ক চা’পায় প্রাণ গেল গৃহ’বধূর ‎

    পীরগাছায় প্রথম বিবাহ বার্ষিকীর দিনে মোটরসাইকেলে বাবার বাড়ি যাওয়ার পথে ট্রাকচাপায় লিজা আক্তার (২০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।এ ঘটনায় তার স্বামী শামীম মিয়া গুরুতর আহত হয়েছেন।শনিবার (১৫ আগস্ট) রাত ৮ টার দিকে উপজেলার সাতদরগা-রংপুর সড়কের কালিস্থান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত লিজা আক্তার উপজেলার গুয়াবাড়ি এলাকার ব্যবসায়ী লাভলু মিয়ার মেয়ে।

     

    জানা গেছে, এক বছর আগে উপজেলার অন্নদানগর ইউনিয়নের বামনসর্দার এলাকার শামীম মিয়ার সঙ্গে লিজার বিয়ে হয়।শরংপুরেরনিবার ছিল তাদের প্রথম বিবাহ বার্ষিকী।এ উপলক্ষে সন্ধ্যায় স্বামীর মোটরসাইকেলে বাবার বাড়িতে যাচ্ছিলেন লিজা। পথে কালিস্থান এলাকায় পৌঁছালে একটি বেপরোয়া ট্রাক তাদের মোটরসাইকেলকে চাপা দেয়।

     

    পরে স্থানীয়া  গুরুতর আহত অবস্থায় দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে লিজার মৃত্যু হয়।আহত শামীম মিয়াকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।দুর্ঘটনার পর স্থানীয়রা ঘাতক ট্রাকটি আটক করতে সক্ষম হলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে

  • কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড়ের অভিযোগ

    কর কমিশনার ফখরুল ইসলামের নামে-বেনামে সম্পদের পাহাড়ের অভিযোগ

    জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও বর্তমান কর কমিশনার মোহাম্মদ ফখরুল ইসলামের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অনিয়ম এবং নামে-বেনামে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, দীর্ঘ সরকারি চাকরি জীবনে কর প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে প্রভাব খাটিয়ে এবং অনৈতিক সুবিধা গ্রহণের মাধ্যমে তিনি শত শত কোটি টাকার সম্পদের মালিক হয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, ২২তম বিসিএস (কর) ক্যাডারের কর্মকর্তা হিসেবে কর্মজীবন শুরু করেন ফখরুল ইসলাম। পরবর্তীতে দেশের বিভিন্ন কর অঞ্চলে সহকারী কর কমিশনার, উপ-কর কমিশনার, যুগ্ম কর কমিশনার ও অতিরিক্ত কর কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন। একসময় আওয়ামী পন্থী কর্মকর্তা হিসেবে নিজেকে পরিচয় দেওয়া এ কর্মকর্তা ক্ষমতার পালাবদলে বনে যান বিএনপি পন্থী। বর্তমানে তিনি খুলনা কর আপিলাত ট্রাইব্যুনালের সদস্য (কর কমিশনার) হিসেবে কর্মরত রয়েছেন। নিজেকে বিএনপিপন্থী পরিচয় দিয়ে কমিশনার হিসেবে পদোন্নতিটিও বাগিয়ে নিয়েছেন।
    অভিযোগ রয়েছে, কর প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে বিপুল অঙ্কের আর্থিক সুবিধার বিনিময়ে কর ফাইল নিষ্পত্তি, করদাতাদের বিশেষ সুবিধা প্রদান এবং হয়রানি থেকে অব্যাহতির সুযোগ করে দিয়ে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন। অনুসন্ধানে জানা গেছে, রাজধানীর মিরপুরের সেকশন-১২, ব্লক-বি, ২ নম্বর সড়কে অবস্থিত ‘ডিসি সাহেবের বাড়ি’ নামে পরিচিত এলাকায় মূল্যবান জমির ওপর গড়ে ওঠা একাধিক বহুতল ভবনের মালিকানা রয়েছে তার পরিবারের নামে। এর মধ্যে হোল্ডিং নম্বর-২৫ এ অবস্থিত ‘শান্তির নীড়’ নামের ভবনে দুটি অভিজাত ফ্ল্যাট রয়েছে বলে অভিযোগ করা হয়েছে, যেখানে তিনি বর্তমানে বসবাস করছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
    এছাড়া একই এলাকার হোল্ডিং নম্বর-১৫ এ অবস্থিত একটি পাঁচতলা ভবনেও একাধিক ফ্ল্যাটের মালিকানা তার বা তার পরিবারের সদস্যদের রয়েছে বলে অভিযোগ। মিরপুর ১২ নম্বর সি ব্লকের নয় ও দশ নম্বর রোডে তার পরিবারের সদস্যদের নামে আরো দুটি বাড়ি রয়েছে। অনুসন্ধানে আরও জানা গেছে, রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী ও মিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে তার পরিবারের সদস্যদের নামে বাড়ি, ফ্ল্যাট, দোকান ও অন্যান্য স্থাবর সম্পদ রয়েছে বলে অভিযোগ রয়েছে। এরমধ্যে গুলশান ডিসিসি মার্কেটে বিশাল একটি লাগেজের দোকান রয়েছে পরিবারের সদস্যদের নামে।
    অভিযোগকারীদের দাবি, এসব সম্পদের প্রকৃত মালিকানা আড়াল করতে আত্মীয়-স্বজন, ভাই ও শ্বশুরবাড়ির সদস্যদের নাম ব্যবহার করা হয়েছে। পাশাপাশি রাজধানী ঢাকা ও নিজ জেলা লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় জমি, প্লট, বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের তথ্যও পাওয়া গেছে বলে তারা দাবি করেন। এছাড়া তার ও পরিবারের সদস্যদের নামে একাধিক বিলাসবহুল গাড়ি থাকার অভিযোগও রয়েছে। স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, একজন সরকারি কর্মকর্তার বৈধ আয়ের সঙ্গে এসব সম্পদের সামঞ্জস্য নিয়ে প্রশ্ন রয়েছে। তাদের মতে, দীর্ঘদিন কর প্রশাসনে দায়িত্ব পালনকে পুঁজি করেই তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন।
    তবে এসব অভিযোগের বিষয়ে এখন পর্যন্ত কোনো স্বাধীন বা দৃশ্যমান সরকারি তদন্তের তথ্য প্রকাশ্যে আসেনি। ফলে বিষয়টি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা চললেও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন সচেতন মহল।
    এ বিষয়ে বক্তব্য জানতে কর কমিশনার মোহাম্মদ ফখরুল ইসলামের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। পরে খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।
    সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয় ও সম্পদের হিসাব যাচাইয়ের জন্য আইন অনুযায়ী দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত করতে পারে। তবে অভিযোগ ওঠার পরও কার্যকর তদন্ত দৃশ্যমান না হওয়ায় প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে।
    বিশেষজ্ঞদের মতে, অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত হলে প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। অভিযোগ প্রমাণিত হলে দুর্নীতি দমন আইন এবং সরকারি চাকরি বিধিমালা অনুযায়ী সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুযোগ রয়েছে।

  • ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি

    ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ টাকা নির্ধারিত করায় সাধারণ মানুষের স্বস্তি

    ঢাকা-গোপালগঞ্জ ট্রেনের ভাড়া ১৪৫ নির্ধারিত করায় সাধারণ মানুষের যাতায়াতের জীবনে স্বস্তি। সড়ক পরিবহনের অতিরিক্ত ভাড়ার বিপরীতে রেল হতে পারে সাধারণ মানুষের স্বস্তির যাত্রা!
    ঢাকা থেকে গোপালগঞ্জ প্রায় ১৪৫ কিলোমিটার পথ। এই দীর্ঘ যাত্রায় পদ্মা সেতুর টোলসহ রেলভাড়া নির্ধারণ করা হয়েছে মাত্র ১৪৫ টাকা। অর্থাৎ প্রতি কিলোমিটারে গড়ে মাত্র ১ টাকা। বর্তমান সময়ে এই ভাড়া নিঃসন্দেহে সাধারণ মানুষের জন্য অত্যন্ত সাশ্রয়ী। একটু চিন্তা করলে বিষয়টির গুরুত্ব বোঝা যাবে। প্রত্যন্ত বা গ্রামাঞ্চলেও সাধারণ ভ্যান কিংবা স্থানীয় কোনো যানবাহনে প্রতি কিলোমিটার ১ টাকা হিসেবে যাতায়াত করা অনেক সময় সম্ভব হয় না। অথচ এখানে আধুনিক রেলপথ, পদ্মা সেতু, সেতুর টোল এবং দেশের আধুনিক এলিভেটেড রেলপথ ব্যবহার করে ঢাকা থেকে গোপালগঞ্জ পর্যন্ত মাত্র ১৪৫ টাকায় যাতায়াতের সুযোগ পাওয়া যাচ্ছেন, এটি নিঃসন্দেহে রেলযাত্রীদের জন্য বড় একটি সুবিধা।

    অনেকে বলেন, স্টেশনে আসতে আলাদা খরচ আছে, আবার স্টেশন থেকে বাড়ি যেতেও আলাদা যানবাহনের প্রয়োজন হয়। কিন্তু বাসে যাতায়াত করলেও একই বিষয় প্রযোজ্য। বাস তো যাত্রীর বাড়ির সামনে গিয়ে নামিয়ে দেয় না। বাস কাউন্টারে যেতে যেমন আলাদা যানবাহনের প্রয়োজন হয়, তেমনি গন্তব্যে পৌঁছানোর পর বাস থেকে নেমে বাড়ি পর্যন্ত যেতেও অন্য কোনো যানবাহন ব্যবহার করতে হয়। তাই এই যুক্তিতে ট্রেনের ভাড়াকে ব্যয়বহুল বলা যুক্তিসঙ্গত নয়।

    অন্যদিকে ঢাকা–গোপালগঞ্জ সড়কপথের ভাড়ার দিকে তাকালেও পার্থক্যটি স্পষ্ট। BRTA এর দূরত্বভিত্তিক হিসাব অনুযায়ী সাধারণ বাসের ভাড়া প্রায় ৩২৪ টাকা হলেও বাস্তবে বিভিন্ন পরিবহন কোম্পানি ও বাস মালিকদের অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে। ফলে যাত্রীকে সব সময় নির্ধারিত ভাড়ার চেয়েও বেশি অর্থ গুনতে হয়। সেখানে একই রুটে পদ্মা সেতুর টোলসহ ট্রেনে মাত্র ১৪৫ টাকায় যাতায়াতের সুযোগ সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

    রেল কর্তৃপক্ষের শুধু ভাড়ার বিষয় নয়, নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন। ভাঙ্গা-গোপালগঞ্জ পযন্ত সড়কপথে যে বেহাল দশা আর নিয়মিত সড়ক দুর্ঘটনার খবর পাওয়া যায়। অন্যদিকে রেল তুলনামূলকভাবে নিরাপদ গণপরিবহন হওয়ায় পরিবার নিয়ে নিশ্চিন্তে ভ্রমণের জন্য ট্রেনকে অগ্রাধিকার দেওয়া যেতেই পারে।

    বর্তমানে অভিযাত্রী কমিউটার ট্রেনের সময়সূচিতে কিছুটা বিলম্ব দেখা যাচ্ছে এটি অস্বীকার করার সুযোগ নেই। তবে মনে রাখতে হবে, এই রুটটি সম্পূর্ণ নতুন। নতুন রুটে পর্যাপ্ত জনবল, অপারেশনাল ব্যবস্থাপনা ও ক্রসিং পরিকল্পনা পুরোপুরি স্থিতিশীল হতে কিছুটা সময় লাগতেই পারে। বিশেষ করে অন্যান্য আন্তঃনগর ট্রেনের সঙ্গে ক্রসিংয়ের কারণে সাময়িকভাবে বিলম্ব হচ্ছে। আশা করা যায়, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং অপারেশনাল ব্যবস্থাপনা আরও সুসংগঠিত হলে এই সমস্যাগুলো ধীরে ধীরে কমে আসবে।

    শিডিউল বিপর্যয়ের বিষয়টি শুধু রেলের ক্ষেত্রে নয় বাংলাদেশের প্রায় সব ধরনের গণপরিবহনেই কমবেশি বিলম্বের ঘটনা ঘটে। তবে রেলের সময়সূচি আমরা তুলনামূলকভাবে বেশি পর্যবেক্ষণ ও হিসাব করি বলে এর বিলম্ব আমাদের কাছে বেশি দৃশ্যমান হয়। তাই সাময়িক কিছু সমস্যার কারণে নতুন এই রেল যোগাযোগ ব্যবস্থার সামগ্রিক সুবিধাকে উপেক্ষা করা উচিত নয়।

    ঢাকা-গোপালগঞ্জ রুটে প্রতি কিলোমিটার মাত্র ১ টাকা এই রেলভাড়া সাধারণ মানুষের জন্য সত্যিই একটি বড় সুযোগ। অতিরিক্ত ভাড়া, পরিবহন সিন্ডিকেট ও সড়কপথের নানা ভোগান্তির বিপরীতে রেল হতে পারে একটি সাশ্রয়ী, নিরাপদ ও আধুনিক বিকল্প।

    সাময়িক ভাবে সমস্যাগুলোকে গঠনমূলকভাবে তুলে ধরার পাশাপাশি রেলভ্রমণকে উৎসাহিত করি। যাত্রীসংখ্যা বাড়লে এই রুটের গুরুত্বও বাড়বে এবং ভবিষ্যতে আরও উন্নত সেবা, প্রয়োজনীয় জনবল ও উন্নত সময়সূচি নিশ্চিত করার দাবি জোরালো হবেন।

    গোপালগঞ্জে বাস সিন্ডিকেটের অতিরিক্ত ভাড়ার কাছে জিম্মি না হয়ে সাশ্রয়ী ও নিরাপদ যাত্রার জন্য রেলকে প্রাধান্য দেন। ঢাকা-গোপালগঞ্জ রেল যোগাযোগকে সফল করতে আমাদের প্রত্যেকেরই ভূমিকা রয়েছে।

  • মাছচাষিদের জন্য কৃষি কার্ড : প্রধানমন্ত্রী

     শিগগির ‘কৃষি কার্ড’-এর আওতায় আনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রবিবার (১৬ আগস্ট) মাছ দুপুরে কিশোরগঞ্জের কটিয়াদীতে ‘জাতীয় মৎস্য পক্ষ’ উদ্বোধনকালে তিনি এ ঘোষণা দেন
    ‘রুপালি মৎচাষিদেরস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের মোট ১৪ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের হাতে ‘জাতীয় মৎস্য পদক’ বিতরণ করেন তিনি

    প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে মিঠাপানির মাছ উৎপাদনের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। বর্তমানে সারা দেশে প্রায় ১৬ লাখ নারীসহ মোট ২ কোটি মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে মৎস্য খাতের ওপর নির্ভরশীল।

    তাই পরিকল্পিত ও যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হলে এই খাতে বহু মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব হবে।প্রধানমন্ত্রী আরো বলেন, প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে চিংড়িসহ বিভিন্ন প্রজাতির মাছ বিদেশে রপ্তানি করে বাংলাদেশ প্রতিবছর প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে। দেশের মৎস্যসম্পদ আরো বৃদ্ধি করার লক্ষ্যে পর্যায়ক্রমে সারা দেশের বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।

    একই সঙ্গে জেলেদের সামাজিক সুরক্ষায় তাদের পরিচয়পত্র প্রদান এবং নিবন্ধন কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি

  • কাস্টমসের সহকারী  কমিশনার আতিকুজ্জামানের দুর্নীতি,সংবাদ  প্রকাশ করায়  বিভিন্ন মাধ্যমে হুমকি

    কাস্টমসের সহকারী কমিশনার আতিকুজ্জামানের দুর্নীতি,সংবাদ প্রকাশ করায় বিভিন্ন মাধ্যমে হুমকি

    ্কাস্টমসের মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের সহকারী কমিশনার আতীকুজ্জামানের ‘ ৫০কোটি টাকার সম্পদ সাম্রাজ্য’আলাদিনের আশ্চর্য চেরাগ ঘষলেই মিলত গুপ্তধন। তবে বাস্তব জীবনে কোনো চেরাগ ছাড়াই সরকারি চাকরির একটি গুরুত্বপূর্ণ পদে থেকে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ উঠেছে কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকার প্রমোটি সহকারী কমিশনার মোহাম্মদ আতীকুজ্জামানের বিরুদ্ধে।অনুসন্ধানে পাওয়া তথ্য অনুযায়ী, একজন সহকারী রাজস্ব কর্মকর্তা থেকে পদোন্নতি পেয়ে বর্তমানে সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহাম্মদ আতীকুজ্জামান। অভিযোগ রয়েছে, চাকরি জীবনের বিভিন্ন পর্যায়ে দায়িত্বের অপব্যবহার এবং দুর্নীতির মাধ্যমে তিনি ও তাঁর পরিবারের নামে বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি গড়ে তুলেছেন।সরকারি বেতন স্কেল অনুযায়ী একজন সহকারী কমিশনারের বৈধ মাসিক আয় সাধারণত ১ থেকে ১.৫ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকার কথা। কিন্তু অনুসন্ধানে উঠে এসেছে, ঢাকা ও দেশের বিভিন্ন এলাকায় তাঁর ও তাঁর পরিবারের নামে প্রায় ৪৪০ শতাংশ বা ৪.৪ একর জমি এবং একাধিক ফ্ল্যাট ও স্থাপনার মালিকানার তথ্য, যার বর্তমান বাজারমূল্য আনুমানিক ২৫ থেকে ৩৫ কোটি টাকারও বেশি হতে পারে।১৯৭৩ সালের ১ এপ্রিল জন্মগ্রহণকারী মোহাম্মদ আতীকুজ্জামান শেরপুর জেলার নকলা উপজেলার কলাপাড়া এলাকার বাসিন্দা। তাঁর এবং স্ত্রী মোছা. আশরাফুন্নাহারের নামে রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ সম্পদের তথ্য পাওয়া গেছে।তথ্যানুসারে, বসুন্ধরা আবাসিক এলাকায় ভাটারা মৌজায় ৩৭ শতাংশ জমিসহ একটি বিলাসবহুল ফ্ল্যাট, বনশ্রী প্রকল্পের প্লট নং-ই/১১-তে ৯১ শতাংশ জমির অংশীদারিত্বসহ একটি ১১০০ বর্গফুটের ফ্ল্যাট এবং রামপুরার উলন রোডে ৬০ শতাংশ জমির অংশীদারিত্বসহ আরও একটি ১৩০০ বর্গফুটের ফ্ল্যাট রয়েছে।এছাড়া মোহাম্মদপুরের রামচন্দ্রপুর মৌজায় যথাক্রমে ১১১ ও ৫০ শতাংশ জমির অংশীদারিত্বসহ দুটি পৃথক ফ্ল্যাট, খিলগাঁওয়ের উত্তর মেরাদিয়ায় সাড়ে ৩ শতাংশ জমির ওপর একটি বাড়ি, যাত্রাবাড়ীর মাতুয়াইলে ৫.৫ শতাংশ জমির ওপর ১১টি টিনশেড ঘর এবং সাভারের বারোকাকোর এলাকায় ৮ শতাংশ জমির একটি মূল্যবান প্রকল্পভূমির মালিকানার তথ্য পাওয়া গেছে।রাজধানীর বাইরে শেরপুর জেলার নকলা উপজেলার কলাপাড়া মৌজায় ২৭৭ শতাংশ ও সাড়ে ৩ শতাংশ জমি, বাজারদী এলাকায় সাড়ে ৭ শতাংশ এবং কায়দা মৌজায় ৪০ শতাংশ জমির মালিকানা রয়েছে বলে জানা গেছে। এছাড়া ময়মনসিংহের মুক্তাগাছায় ১১২ শতাংশ কৃষি ও অকৃষি জমির তথ্যও পাওয়া গেছে।বর্তমানে মোহাম্মদ আতীকুজ্জামান কাস্টমস মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেট, ঢাকায় কর্মরত। এই দপ্তরের দায়িত্বের মধ্যে রয়েছে আমদানিকৃত পণ্যের শুল্ক মূল্য নির্ধারণ, আন্ডার-ইনভয়েসিং প্রতিরোধ এবং আমদানিকারকদের অডিট কার্যক্রম পরিচালনা।সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের পদে থেকে পণ্যের মূল্যায়ন, অডিট রিপোর্ট এবং শুল্ক-সংক্রান্ত সিদ্ধান্তে প্রভাব বিস্তারের সুযোগ থাকে। অভিযোগকারীদের দাবি, এই সুযোগের অপব্যবহারের মাধ্যমেই বিপুল সম্পদ অর্জন করা হয়েছে।অনুসন্ধানে আরও দেখা গেছে, কিছু সম্পত্তি স্ত্রী মোছা. আশরাফুন্নাহারের নামে নিবন্ধিত। তবে তাঁর স্বাধীন ও উল্লেখযোগ্য আয়ের কোনো সুস্পষ্ট তথ্য না থাকলে এসব সম্পদের উৎস ও মালিকানা নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।বিশেষজ্ঞদের মতে, প্রত্যন্ত অঞ্চলে কৃষি ও অকৃষি জমি ক্রয়ের মাধ্যমে অনেক সময় অবৈধ অর্থ বৈধ করার চেষ্টা করা হয়। যদিও এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তদন্ত ছাড়া সম্ভব নয়।অভিযোগের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ আতীকুজ্জামান অসুস্থতার কথা উল্লেখ করে পরে কথা বলার আশ্বাস দেন। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত এবং তাঁর সকল সম্পদের তথ্য আয়কর নথিতে উল্লেখ করা হয়েছে।জাতীয় রাজস্ব বোর্ডের একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, অভিযোগে উল্লিখিত সম্পদের তথ্য সত্য হলে তা দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন, ২০০৪-এর ২৬ ও ২৭ ধারার আওতায় তদন্তযোগ্য বিষয় হতে পারে।এছাড়া সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯ অনুযায়ী সম্পদের বিবরণ দাখিল এবং স্থাবর সম্পত্তি ক্রয়ের ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি গ্রহণের বিষয়গুলোও যাচাই করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা।এ অবস্থায় মোহাম্মদ আতীকুজ্জামান ও তাঁর পরিবারের সম্পদের উৎস, আয়কর নথি, সম্পত্তির দলিল এবং আর্থিক লেনদেন যাচাইয়ে দুদকের মাধ্যমে একটি স্বাধীন ও উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠনের দাবি উঠেছে।