। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, সিমিদের বাসায় সাবলেট থাকা সাইদুর-টুম্পা দম্পতি কিশোরীকে জোরপূর্বক মাদক সেবন করিয়ে শারীরিক নির্যাতন ও ধর্ষণ করত। শুধু তাই নয়, গোপনে সেই নির্যাতনের দৃশ্য ভিডিও ধারণ করে সিমিকে প্রতিনিয়ত ব্ল্যাকমেইল ও মানসিক নির্যাতন করা হতো।
গত ১৫ জুলাই ঘটে যাওয়া এই করুণ ঘটনার পর পুলিশের বিরুদ্ধেও চরম অবহেলার অভিযোগ তুলেছে পরিবার। স্বজনদের দাবি, মৃত্যুর আগে সিমিকে সঙ্গে নিয়ে বনানী থানায় গিয়ে বিস্তারিত অভিযোগ জানালেও পুলিশ কোনো কার্যকর আইনি ব্যবস্থা গ্রহণ করেনি।
মহাখালীর এক ভবনের ৬ তলায় মায়ের সঙ্গে থাকত সিমি। গত এপ্রিল মাসে বাড়ির ম্যানেজারের মাধ্যমে দুই সন্তানসহ এই বাড়িতে সাবলেট হিসেবে ওঠেন সাইদুর ও টুম্পা দম্পতি। অভিযুক্তরা ১ মে বাসা ছেড়ে দেওয়ার পর থেকেই সিমির আচরণে তীব্র অস্বাভাবিকতা লক্ষ্য করেন তার মা।
পাশাপাশি ঘর থেকে টাকা খোয়া যেতে শুরু করলে স্বজনদের চাপের মুখে সিমি জানায়, তাকে ভয়ভীতি দেখিয়ে শারীরিক নির্যাতন ও ব্ল্যাকমেইল করা হতো।
সিমির মায়ের অভিযোগ, ঘটনা জানার পর মেয়েকে নিয়ে বনানী থানায় গেলে পুলিশ কর্মকর্তা বিস্তারিত শোনার পর অভিযুক্তের ছবি জমা নেন এবং পরদিন যেতে বলেন। কিন্তু পরদিন ফোনে যোগাযোগ করা হলে পুলিশ তাদেরকে থানায় যেতে মানা করে।
তবে বনানী থানা পুলিশ মৃ’ ত্যু”র আগে সিমির থানায় আসা ও অভিযোগের বিষয়টি অস্বীকার করেছে। পুলিশ জানিয়েছে, বাড়ির ম্যানেজার জাতীয় পরিচয়পত্র বা কোনো তথ্য যাচাই ছাড়াই সাইদুরকে সাবলেট ভাড়া দিয়েছিলেন। বর্তমানে পলাতক সাইদুর-টুম্পা দম্পতিকে গ্রেপ্তারে অভিযান চলছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে।









