Dhaka ০৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

৯৯৯ নম্বরে ফোনকলে মহাখালী টার্মিনাল থেকে চুরি হওয়া বাস মিরপুর বেড়িবাঁধ থেকে উদ্ধার

১৯ আগস্ট ২০২৬খ্রিঃ ভোর ৪ টায় ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল থেকে মাহফুজ নামে একজন কলার ‘জাতীয় জরুরি সেবা ৯৯৯’ নম্বরে ফোন করে জানান যে, টার্মিনালে পার্কিং করা ৪০ সিটের এনা পরিবহণের একটি বাস চুরি হয়ে গেছে। কলার জানান বাসে সংযুক্ত জিপিএস ট্র্যাকারে তারা দেখতে পাচ্ছিলেন বাসটি মিরপুর বেড়িবাঁধে চলমান অবস্থায় রয়েছে। ৯৯৯ তাৎক্ষনিকভাবে বাসটি উদ্ধারের জন্য ডিএমপি কন্ট্রোলরুম, তুরাগ থানা এবং রূপনগর থানায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিষয়টি জানায়। ৯৯৯ নম্বরে কলটি রিসিভ করেছিলেন ৯৯৯ কলটেকার কনস্টেবল সাখাওয়াত হোসেন এবং বিষয়টি কলার এবং সংশ্লিষ্ট থানার সাথে সার্বক্ষনিক যোগাযোগ রাখছিলেন ৯৯৯ পুলিশ ডিসপাচার এসআই আমিনুল ইসলাম।

৯৯৯ থেকে সংবাদপ্রাপ্ত হয়ে রূপনগর থানার একটি দল মিরপুর বেড়িবাঁধের পঞ্চবটি মোড় হতে ৫০০ গজ উত্তরে ধাওয়া করে এনা পরিবহণের ঢাকা মেট্রো ব ১৪-৭৩০৯ নম্বরের বাসটি আটক করে এবং চুরির অভিযোগে বাস থেকে দুইজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ রাসেল (২১), পিতা মোঃ রবিউল্লাহ, মাতা- মৃত রাশিয়া ,সাং- হিঙ্গাতলী, থানা রায়পুর, জেলা-নরসিংদী, বর্তমান-মহাখালী বাস টার্মিনাল ঢাকা, ২। লালচান (৩০), মাতা-নাসিমা বেগম, সাং- পাইকড়া, থানা- ঝিনাইগাতী, জেলা শেরপুর, বর্তমান-আলকাতরা ফ্যাক্টরী, তিব্বত তেজগাঁও শিল্পাঞ্চল থানা। এ সংক্রান্তে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো