সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার জেরে মাদারীপুরের শিবচরে তাইজুল ইসলাম নামের এক জামায়াত নেতার বসতঘর ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী।
রবিবার (১ নভেম্বর) সকালে উপজেলার নিলখী ইউনিয়নের পশ্চিম চরকামারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। কয়েকশ নারী-পুরুষ একত্রিত হয়ে এই হামলা চালান এবং ঘরটি ভেঙে ফেলেন। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি জামায়াত নেতা তাইজুল ইসলামকে ঘিরে একটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এর পর থেকেই এলাকায় তীব্র আলোচনা-সমালোচনা ও ক্ষোভের সৃষ্টি হয়। স্থানীয়দের অভিযোগ, এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডের কারণে পুরো এলাকার সামাজিক সম্মানহানি হয়েছে।
এর আগে গত ২৭ অক্টোবর বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর উপজেলা শাখা একটি প্রেস বিজ্ঞপ্তি দেয়। ওই বিজ্ঞপ্তিতে নৈতিকতাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ ওঠার কারণে তাইজুল ইসলামকে নিলখী ইউনিয়ন শাখার সব ধরনের সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়ার কথা জানানো হয়। পাশাপাশি অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছিল।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও প্রসঙ্গে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন তাইজুল ইসলাম। সেখানে তিনি দাবি করেন, ভিডিওটিতে যে নারীকে দেখা যাচ্ছে, তিনি তার স্ত্রী।
ঘটনা প্রসঙ্গে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, বসতঘর ভাঙচুরের বিষয়ে তাঁর কাছে এখনো কোনো তথ্য আসেনি। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।









অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা নাসরিন। এতে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দীপংকর চাকমা।