জনপ্রশাসন মন্ত্রণালয়ের আওতায় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর বাংলাদেশ সরকারের একটি গুরূত্বপূর্ন কেপিআই প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে বর্তমানে পরিচালক (যুগ্মসচিব) মুহাম্মদ ইউসুফ একজন চতুর এবং মহা দূর্ণীতিবাজ কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আর এর সহযোগী হিসেবে রয়েছেন দপ্তরটির উপপরিচালক (যুগ্মসচিব) ব্রেনজন চাম্বুগং। তিনি একই দপ্তরে চাকরি করেন প্রায় ৮ বছরের অধিক সময় ধরে। বদলি আদেশের তোয়াক্কা না করে একই চেয়ারে রয়েছেন বহাল তবিয়তে। সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে জমা হওয়া অভিযোগ পত্র থেকে এ তথ্য জানা যায়।
অভিযোগ সূত্রে জানা যায়, বসুন্ধরা পেপার মিলস লিমিটেড ব্যাংকের দায়বদ্ধতার কারণে বিভিন্ন টেন্ডারে অংশ নিতে পারছে না। এর ফলে তারা চতুরতার আশ্রয় গ্রহণ করে কোন ধরনের অভিজ্ঞতা ছাড়াই নতুন প্রতিষ্ঠান বসুন্ধরা ফাইন পেপার নামে দরপত্রে অংশ নেয়। কিন্তু পিপিআর মোতাবেক সরকারি কোন প্রতিষ্ঠানে সরবরাহের অভিজ্ঞতা না থাকায় এবং অন্য কোন দরপত্র রেসপন্সিভ না পাওয়ায় দরপত্রটি রি-টেন্ডার করে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ ইউসুফ। প্রায় ৯ কোটি টাকার উপরে কারযাদেশ প্রদান করেন তিনি এ কাজেও তাকে পরিপূর্ণ সহায়তা করেছে ব্রেনজন চাম্বুগং। যদিও অভিযোগের বিষয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ স্টেশনারী অফিসের উপপরিচালক (যুগ্মসচিব) ব্রেনজন চাম্বুগংয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি। অপরদিকে সিএন্ডএফ এজেন্ট নিয়োগের বিষয়ে দরপত্র আহ্বানের পর পরিচালক মুহাম্মদ ইউনুফের পছন্দের ঠিকাদারী প্রতিষ্ঠান রেসপ্লসিভ না হওয়ায় কোন কারণ ছাড়াই পূর্ণ দরপত্র আহ্বান করেন। এরপর পিপিআরের নিয়মকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে কোন ধরনের নিয়মনীতির তোয়াক্কা না করে এবং কোন যাচাই বাছাই ছাড়াই কয়েক মিনিটে মূল্যায়ন সম্পন্ন করে তাশমি এন্টারপ্রাইজকে এজেন্ট নিয়োগের কাজ দেওয়ার বিষয়টি অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে দাবি করা হয়েছে, পরিচালক মুহাম্মদ ইউনুফের মদদে জিকে ট্রেড, টিআর এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজসহ আরও কয়েকটি তাসমি ঠিকাদারি প্রতিষ্ঠানের পয়দা হয়েছে। এ সকল প্রতিষ্ঠানের কাগজ পত্রে যোগ্যতার বিরাট ঘাটতি থাকলেও ঘুষের বিনিময়ে পরিচালক কোন প্রকার ডকুমেন্টস যাচাই না করেই উৎকোচের বিনিময়ে বিভিন্ন কা?্য্যাদেশ দিয়ে থাকেন। সিন্ডিকেট ভাঙ্গার নামে চতুরতার সাথে নিজস্ব সিন্ডিকেট পয়দা করেছেন। যার ফলে এই সিন্ডিকেট এ পর্যন্ত ডায়েরি, কলম, ডাস্টার, কাপড়, পেলেট সরবরাহসহ কয়েক কোটি টাকার কাজ বাগিয়ে নিয়েছে। মুহাম্মদ ইউসুফ ঠিকাদারদেরকে জিম্মি করে খেয়াল খুশি মত পরিচালনা করছে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর। এছাড়াও জনপ্রশাসন মন্ত্রণালয়ের সরকারী ডায়েরী ক্রয়ের সময় মন্ত্রণালয়ের অনুমোদিত নমুনা পরিচালক মুহাম্মদ ইউনুফ নিজের কাছে কুক্ষিগত রেখে শুধুমাত্র নিজস্ব ঠিকাদারী প্রতিষ্ঠান জিকে ট্রেডকে দেখাতেন। ফলে বাজার দরের চেয়ে প্রায় দ্বিগুন দামে নিম্নমানের ডায়েরী সরবরাহ করে জিকে ট্রেডের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাৎ করেছেন তিনি। অভিযোগে উল্লেখ করা হয়, বালাম বই ছাপানোর জন্য আইজিআর এজুরলেড কাগজের যে চাহিদা দিয়েছিল। সেই চাহিদা থেকে অতিরিক্ত কাগজ বেশি দামে ক্রয়ের জন্য বেনজন জাম্বুগংয়ের যোগসাজশে দরপত্র আহ্বান করেন তিনি। ফলে প্রায় ১৩ কোটি টাকার দরপত্রটি পেয়ে যায় বসুন্ধরা ফাইন পেপার। চলতি বছরের শুরুতে একই কাগজের রিম ৬ হাজার ৮০০ টাকায় নূরজাহান এন্টারপ্রাইজ নামক ঠিকাদারী প্রতিষ্ঠানের নিকট থেকে সরবরাহ নেয় মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর কিন্তু আন্তর্জাতিক বাজারে কাগজের মূল্য বৃদ্ধি না পেলেও একই কাগজ প্রায় ২.৫ কোটি টাকা বেশ দর দিয়ে বসুন্ধরা ফাইন পেপারের নিকট থেকে প্রায় ১৬ হাজার রিম কাগজ ক্রয় করা হয়েছে। কার্টিজ কাগজ ক্রয় করার আগে পরিচালক ইউসুফ গ্রাফিকস এসোসিয়েটস কোম্পানির মালিক মাহফুজুর রহমান বাবুলের সাথে দফায় দফায় বৈঠক করে ১.৫ কোটি টাকার ঘুষের বিনিময়ে ১৮ কোটি টাকার কার্টিজের টেন্ডার দেওয়ার চুক্তি করেন। উপ পরিচালক ব্রেনজন চাম্বুগংয়ের সাথে মিলে টেন্ডারে বিভিন্ন কন্ডিশন ম্যানিপুলেট করে সংশোধনীর মাধ্যমে দরপত্র প্রক্রিয়া সম্পন্ন করেন। এসব অভিযোগের বিষয়ে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ ইউসুফ দৈনিক কে বলেন, সিন্ডিকেট ভেঙে দেওয়ায় আমার বিরুদ্ধে মিথ্যা ও উদেশ্য প্রনোদিত ভাবে অভিযোগ আনা হয়েছে। যার কোন সত্যতা নেই।
জানা যায়, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের আওতাধীন বাংলাদেশ স্টেশনারী অফিসের ২০২৫-২৬ অর্থ বছরে দলিলের রেকর্ড লেখায় ব্যবহৃত কাগজ ক্রয়ের মাধ্যমে শুধু একটি পণ্য ক্রয়ে প্রায় সাড়ে ৭ কোটি টাকা আত্মসাতের ঘটনা ঘটেছে। ওই অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং ঠিকাদার পরস্পর যোগসাজশে সরকারি এই অর্থ লোপাট করেছেন। সম্প্রতি দেশি প্রতিষ্ঠানের ২০২৫-২৬ অর্থবছরের মজুত মালামাল পরিদর্শন ও যাচাই-বাছাই শেষে দাখিল করা প্রতিবেদনে এসব তথ্য তুলে প্রকাশ করা হয়েছে। পরিচালক মুহাম্মদ ইউসুফ পতিত স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের
প্রশংসায় ছিলেন পঞ্চমুখ। তিনি ২০২২ সালে দুর্নীতি দমন কমিশনের পরিচালক (উপসচিব) থাকাকালীন সময়ে পদ্মা সেতু প্রকল্পের উপর তৎকালীন সময়ে নিজের ফেসবুক ও গণমাধ্যমের মন্তব্য কলামে ছিলেন সরব। তিনি সে সময় ড. মুহাম্মদ ইউনুসের তিরস্কার ও শেখ হাসিনার প্রশংসা করে লেখেন, “সংসদে দাঁড়িয়ে শেখের বেটি ঘোষণা করলেন, পদ্মা সেতু হবে, আমাদের অর্থেই হবে।’ সেদিন আমিও শিহরিত হয়েছিলাম, অশ্রুসিক্ত হয়েছিলাম।” সে সময় তিনি নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনুস সম্পর্কে আরও লেখেছিলেন, “ক্লিনটন লবির মাধ্যমে মধ্যস্থতার অস্ত্র হিসেবে বেছে নিলেন পদ্মা সেতু প্রকল্পকে। হয় গ্রামীণ ব্যাংকের এমডি পদ ফিরিয়ে দাও, না হয় পদ্মা সেতুর কথা ভুলে যাও। শুরু হলো মিথ্যা গল্প বানিয়ে পদ্মা সেতু থেকে বিশ্বব্যাংকের সরে যাওয়ার বাহানা। আপনি জানতেন, সরকার গতানুগতিক হলেও শেখের বেটির রক্তে শেখের মতোই দেশপ্রেম রয়েছে। তিনি এই এমডি পদের জন্য এত অত্যাবশ্যকীয় মেগা প্রজেক্ট খোয়াবেন না” যদিও ২০১৪ সালে হযরত শাহজালাল বিমানবন্দরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পাওয়ার পর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি করেন তিনি। অভিযোগটি আমলে নিয়ে গত ২১ জুন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-২ মো. আশরাফুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে দেখা যায়, মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের পরিচালক মুহাম্মদ ইউনুফ ও উপপরিচালক যুগ্মসচিব) ব্রেনজন চাম্বুগংয়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে প্রধানমন্ত্রীর কার্যালয়কে অবহিত করার জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে নির্দেশ প্রদান করেছে। এর পরিপ্রেক্ষিতে গত ৩০ জুন মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালককে মুহাম্মদ ইউনুফ ও ব্রেনজন চাম্বুগংয়ের বিরুদ্ধে তদন্তপূর্বক অবহিত করার জন্য বলা হয়েছে। এ প্রসঙ্গে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রাজ্জাক দৈনিক কে বলেন, নিয়ম অনুযায়ী পরিচালকের বিরুদ্ধে তার অধিনস্থ কর্মকর্তা দিয়ে তদন্ত করানো যায় না। অপরদিকে অভিযোগকারীর কোন পরিচয় না পাওয়ায় জটিলতা তৈরি হয়েছে তবে চলতি সপ্তাহে তদন্ত কমিটি গঠন হবে।
Blog
-

আওয়ামী দোসর ইউসুফের ইশারায় চলছে মুদ্রণ অধিদপ্তর
-

জ্বালানিসংকট মোকাবিলায় তিন নির্দেশনা প্রধানমন্ত্রীর
জ্বালানিসংকট মোকাবিলায় সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপন, সোলার ইনভার্টার উৎপাদনের কাঁচামাল আমদানিতে সহায়তা এবং সৌরবিদ্যুৎ সাশ্রয়ী করার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সৌরবিদ্যুৎসংক্রান্ত এক সভায় প্রধানমন্ত্রীর এসব নির্দেশনার তথ্য জানিয়েছেন তাঁর উপপ্রেস সচিব মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু)।
তিনি বলেন, জ্বালানিসংকট মোকাবিলা এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে প্রধানমন্ত্রী তারেক রহমান এই তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। এর মধ্যে রয়েছে—দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে। সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে। এ ছাড়া সাধারণ মানুষের জন্য সৌরবিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়নের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
উপপ্রেস সচিব বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক পর্যায়ে বঙ্গভবন, তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ ভবন, বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তর ও অর্থ মন্ত্রণালয়ের ভবন, পরিকল্পনা কমিশন ভবনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি ভবনে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।
বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, সরকারি ভবনে সৌরবিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এই প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। এ কারণে তিনি বিভিন্ন সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দেন।
বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপ এবং ওয়ালটন গ্রুপ পৃথক উপস্থাপনায় আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।
তাদের উপস্থাপনায় বলা হয়, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে। ভোক্তাদের মধ্যে সৌরবিদ্যুৎ ব্যবহারে আগ্রহ বাড়াতে এর অর্থনৈতিক ও ব্যাবহারিক সুবিধাগুলো ব্যাপকভাবে প্রচার এবং এই প্রযুক্তির মাধ্যমে এয়ার কন্ডিশনার, ফ্যান, লিফটসহ বিভিন্ন বৈদ্যুতিক যন্ত্র চালানোর সম্ভাবনার বিষয় উপস্থাপনায় তুলে ধরা হয়।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর; স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিব, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী এবং গ্রুপের সোলার ও নবায়নযোগ্য বিদ্যুৎ বিভাগের এজিএম তওহিদুল আহাদ, ওয়ালটন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলমসহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
‘আসুন সবাই মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি’ : প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহবান জানিয়েছেন, ‘আসুন, আমরা সবাই মিলে চেষ্টা করি আমাদের দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখতে। যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ।’
গতকাল সকালে ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর উদ্দেশে এই আহ্বান জানান।
প্রধানমন্ত্রী বলেন, ‘৪০ বা ৩০ বছর আগের তুলনায় বর্তমান সময়ে ঢাকা শহরসহ জেলা, উপজেলা ও গ্রামগঞ্জের রাস্তাঘাট এবং বাজার এলাকায় প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেট, ব্যবহৃত টিস্যুসহ নানাবিধ আবর্জনা যত্রতত্র ছড়িয়ে-ছিটিয়ে থাকার প্রবণতা আশঙ্কাজনকভাবে বেড়েছে।’
ময়লা-আবর্জনা সঠিক উপায়ে ধ্বংস করার প্রতি গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী বলেন, ‘যত্রতত্র আমাদের ব্যবহার করা আবর্জনা না ফেলে একটি নির্দিষ্ট জায়গায় যদি জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব।’
প্রধানমন্ত্রীর সঙ্গে বেজার বৈঠক : দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান এবং সব ইপিজেডে পরিবেশ সুরক্ষার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) গভর্নিং বোর্ড। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেজার গভর্নিং বোর্ডের সভায় এ সিদ্ধান্ত হয়েছে বলে জানান প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব মো. সুজাউদ্দৌলা।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠকে বেজার গভর্নিং বোর্ডের নবম সভার সিদ্ধান্তগুলোর বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়েছে। নতুন অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা, বেসরকারি অর্থনৈতিক অঞ্চলগুলোর মূল্যায়ন পর্যালোচনা এবং সরকারি মালিকানাধীন অব্যবহৃত শিল্প-সম্পদের সর্বোত্তম ব্যবহার নিয়ে আলোচনা হয়েছে।
দক্ষিণ কোরিয়ার কম্পানিগুলোকে বিনিয়োগের আহবান : দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর সঙ্গে দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান-কুর সাক্ষাতে এই আহ্বান জানানো হয় বলে জানান উপপ্রেস সচিব শাহাদাৎ স্বাধীন।
তিনি বলেন, ‘বৈঠকে দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বাংলাদেশে জাহাজ নির্মাণ, খেলনা, ইলেকট্রনিকস, টেলিযোগাযোগ, অটোমোবাইল এবং সেমিকন্ডাক্টর খাতে দক্ষিণ কোরিয়ার কোম্পানিগুলোকে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।’
উপপ্রেস সচিব বলেন, ‘দক্ষিণ কোরিয়ার কম্পানিগুলো যদি বাংলাদেশে জাহাজ নির্মাণ শিল্পে বিনিয়োগ করে, তবে বাংলাদেশ সরকার এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
সাক্ষাতের সময় বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
-

ঝিনাইদহে ট্রাকচাপায় যুবকের মৃত্যু
ঝিনাইদহে ট্রাক চাপায় সাজিম হোসেন (২৫) নামের এক এনজিও কর্মীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাত ১০দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি শরিফুল ফিলিং স্টেশনের সামনে।
নিহত সাজিম ঝিনাইদহ সদর উপজেলার হরিশংকরপুর ইউনিয়নের কাশিমনগর গ্রামের রুহুল আমিনের ছেলে এবং ঝিনাইদহের সিও এনজিওতে কর্মী হিসাবে কর্মরত ছিল।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত সাজিম প্রতিদিনের মত ঝিনাইদহ শহরের কর্মস্থল থেকে কাজ শেষে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি সদর উপজেলার কাশিমনগর গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের পোড়াহাটি শরিফুল ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে দ্রুতগামী একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এ সময় সাজিম ঘটনাস্থলে মারা যান।
এ তথ্য নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান আসাদ।
-

পুলিশের পিকআপের ওপর ট্রাক উল্টে কনস্টেবল নিহত
কিশোরগঞ্জের কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের একটি পিকআপ ভ্যানের ওপর মালবাহী ট্রাক উল্টে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। সোমবার রাত আনুমানিক ১২টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কুলিয়ারচর উপজেলার দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত কনস্টেবল পারভেজ মিয়া (৩০) ভৈরব হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তার বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, রাতে ভৈরব হাইওয়ে পুলিশের একটি টিম সিএনজি দুর্ঘটনার সংবাদ পেয়ে উদ্ধার অভিযানে রওনা দেয়। দাড়িয়াকান্দি এলাকায় পৌঁছালে পুলিশের পিকআপ ভ্যানটির একটি চাকায় হাওয়া কম থাকায় চালক সড়কের পাশে গাড়িটি থামিয়ে হাওয়া দিচ্ছিলেন।
এ সময় পেছন দিক থেকে আসা ধানের খোসা বোঝাই একটি মালবাহী ট্রাক একটি সিএনজিকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ট্রাকটি সড়কের পাশে দাঁড়িয়ে থাকা হাইওয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে পিকআপের ভেতরে থাকা কনস্টেবল পারভেজ মিয়া ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে ট্রাকের নিচে চাপা পড়া কনস্টেবল পারভেজের মরদেহ উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী জানান, দাড়িয়াকান্দি বাসস্ট্যান্ড এলাকায় পিকআপের চাকায় হাওয়া নেওয়ার সময় পিছন থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের পিকআপের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকের নিচে চাপা পড়ে কনস্টেবল পারভেজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
-

জুলাই স্মরণে বিএনপির আলোচনা সভা আজ, বক্তব্য রাখবেন তারেক রহমান
জুলাই আন্দোলনের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি।
রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে বিকাল আজ মঙ্গলবার (৪ আগস্ট) ৩টায় শুরু হবে এ আয়োজন। বিএনপির মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করবেন দলের মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলোচনা সভায় জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধারা উপস্থিত থাকবেন। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতাদের পাশাপাশি মিত্র রাজনৈতিক দলগুলোর নেতাদেরও আমন্ত্রণ জানানো হয়েছে।
-

বেগমগঞ্জে পুকুর থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পুকুর থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল সাড়ে ৯টার দিকে চৌমুহনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার চান মিয়া বাড়ির চাপরাশিয়া রাস্তার পাশে মাছের প্রজেক্টের পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান জানান, নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩৫ বছর। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, মরদেহটি ৩ থেকে ৪ দিন পানিতে থাকায় হাত-পা ও শরীরের বিভিন্ন অংশ ফুলে গেছে।
তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
-

প্রকাশিত সংবাদের প্রতিবাদ ও ব্যাখ্যা
সম্প্রতি কয়েকটি অনলাইন পোর্টালে প্রকাশিত ‘নদী খনন প্রকল্পে ছাইদুর রহমানের অনিয়ম’ শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। প্রতিবেদনে আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো বাস্তব তথ্য, প্রকল্পের কারিগরি বিষয় ও প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সংবাদটি একপাক্ষিক ও অনুমাননির্ভর বলে আমি মনে করি।নদী খননের পর পলি জমা হওয়া, নদীর গতিপথ পরিবর্তন ও প্রাকৃতিক কারণে পরিবর্তন ঘটতে পারে। এসব বিষয়কে ভিত্তি করে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ করা যুক্তিসংগত নয়। আমার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন বা অন্য কোনো অনিয়মের অভিযোগের সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। আমার আয়-সম্পদ সংক্রান্ত তথ্য যথাযথভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাখিল করা হয়েছে এবং প্রয়োজনীয় যাচাই সম্পন্ন হয়েছে। আমার বিরুদ্ধে অবৈধ সম্পদের দুদক অনুসন্ধান চালিয়েও কিছু পায়নি।দুঃখজনকভাবে সংবাদ প্রকাশের আগে আমার বক্তব্য গ্রহণ করা হয়নি। আমি সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি, প্রকাশিত প্রতিবেদনের অসত্য বা বিভ্রান্তিকর অংশ সংশোধন করে প্রকৃত তথ্যের ভিত্তিতে যথাযথ ব্যাখ্যা প্রকাশ করা হোক। – মো. ছাইদুর রহমান
-

বান্দরবান কৃষক দলের শীর্ষ পদে ‘হাইব্রিড’ নেতা অহিদুর!”ত্যাগী ও তৃণমূলের তীব্র অসন্তোষ, ভাঙনের আশঙ্কা”
আওয়ামী লীগ সরকারের পতনের পর বান্দরবান জেলা বিএনপিতে অনুপ্রবেশ ও পদবাণিজ্যের অভিযোগে তীব্র ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে। চব্বিশের গণঅভ্যুত্থান বিরোধী কর্মকাণ্ডে প্রত্যক্ষ অর্থায়ন ও নেতৃত্ব দেওয়া আওয়ামী লীগ নেতার আপন ছোট ভাই মেহেদী হাসান রাতারাতি জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক পদ বাগিয়ে নেওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে চলছে তুমুল সমালোচনা। দ্রুত তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা না নেওয়া হলে জেলা বিএনপিতেও বড় ধরনের ভাঙন ধরতে পারে বলে আশঙ্কা করছেন মাঠপর্যায়ের ত্যাগী নেতারা।অনুসন্ধানে জানা যায়, সাবেক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী ও প্রভাবশালী সংসদ সদস্য বীর বাহাদুর উশৈসিংয়ের মালিকানাধীন ‘বীর বাহাদুর ফাউন্ডেশন’-এর উপদেষ্টা ছিলেন আনিসুর রহমান ওরফে সুজন। তিনি জেলা আওয়ামী লীগের নীতি-নির্ধারণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের অন্যতম কারিগর হিসেবে পরিচিত ছিলেন।চব্বিশের গণঅভ্যুত্থানের সময় বান্দরবান জেলা আওয়ামী লীগ ছাত্র-জনতার আন্দোলন দমনে যে প্রত্যক্ষ অবস্থান নিয়েছিল, তার মূল অর্থ যোগানদাতা ও নেপথ্য কারিগর ছিলেন এই আনিসুর রহমান সুজন। আর সে সময় সুজনের সব ধরনের অপকর্ম ও আন্দোলনের বিরুদ্ধে মাঠপর্যায়ে সরাসরি সহযোগিতা করেন তার আপন ছোট ভাই ওহিদুর রহমান চৌধুরী ওরফে মেহেদী।তবে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ঘটে এক চমকপ্রদ ঘটনা। ক্ষমতার পটপরিবর্তনের সুযোগ নিয়ে অহিদুর রহমান চৌধুরী ওরফে (মেহেদী) বিএনপির একটি অসাধু চক্রকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ম্যানেজ করেন বলে অভিযোগ ওঠে। পরবর্তীতে চব্বিশের গণঅভ্যুত্থান বিরোধী সেই সহযোগী রাতারাতি বান্দরবান জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ পদ বাগিয়ে নেন।বর্তমানে বান্দরবান জেলা বিএনপির রাজনীতিতে আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছেন এই ‘হাইব্রিড’ নেতা অহিদুর রহমান চৌধুরী (মেহেদী)। দীর্ঘদিন ধরে রাজপথে থাকা ত্যাগী নেতাকর্মীদের পদ বঞ্চিত করে বৈষম্যবিরোধী আন্দোলনের বিরোধিতাকারীকে দলে পদ দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করছেন স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।নাম প্রকাশে অনিচ্ছুক জেলা বিএনপির একাধিক ত্যাগী তৃণমূল ও জ্যেষ্ঠ নেতা জানান, চব্বিশের আন্দোলনের সময় যারা ছাত্র-জনতার ওপর নির্যাতন ও অর্থ যোগান দিয়েছে, তাদেরই একজন আজ বিএনপির অঙ্গসংগঠনের শীর্ষ পদে। এটি শহীদদের রক্তের সাথে চরম বিশ্বাসঘাতকতা। দ্রুত এই বিতর্কিত নেতাকে বহিষ্কার ও পদ বঞ্চিত না করলে পুরো বান্দরবান জেলা বিএনপিতে বড় ধরনের বিশৃঙ্খলা ও ভাঙন সৃষ্টি হওয়া স্রেফ সময়ের ব্যাপার।এই ব্যাপারে জানতে বান্দরবান সাবেক ছাত্রদল নেতা, কৃষক দলের সভাপতি সঙ্গে যোগাযোগ করলে মুঠোফোনে তিনি বলেন, আমাদের কাছে সাংগঠনিক সম্পাদক মেহেদী’র সেরকম কোনো তথ্য প্রমাণ নাই। আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে আমাদের কৃষক দলের কাছে পাঠান। সেগুলো যাচ্ছাই বাচ্ছাই করে দেখব। অন্যদিকে অহিদুর রহমান চৌধুরী ওরফে (মেহেদী) ব্যাপারে জানতে বান্দরবান কৃষক দলের সাধারণ সম্পাদক, যুব উন্নয়নের সাবেক বাবুর্চি মনির হোসেন ভুঁইয়াকে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করেও সংযোগ পাওয়া যায়নি। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সাবেক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এর আর্শিবাদপুষ্ট হারুন রকি ঠিকাদার সিন্ডিকেট সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বিএনপির বর্তমান বান্দরবান কৃষক দলের সাধারণ সম্পাদক মনির হোসেন ভুঁইয়া ওরফে (বার্বুচি ভুঁইয়া)। বিএনপির রাজনীতিতে আগে পরে তার কোনো সরাসরি ভূমিকা না থাকলেও চব্বিশের গণঅভ্যুত্থান পর মনির হোসেন ভুঁইয়া কৃষক দলের সাধারণ সম্পাদক পদ বাগিয়ে নেন।এ নিয়ে বান্দরবান জেলা বিএনপিতে ত্যাগি ও তৃণমূলের নেতা-কর্মীদের আলোচনা সমালোচনা যেন থামছেই না। ত্যাগী ও তৃণমূলদের দাবি, যোগ্যরা শীর্ষ নেতৃত্বে আসুক। তবুও হাইব্রিড নেতাদের বিএনপিতে স্থান না হোক। এ বিষয়ে নাম প্রকাশের অনিচ্ছুক বান্দরবান জেলা বিএনপির নেতা বলেন, অবিলম্বে কেন্দ্রীয় কৃষক দল ও বিএনপি হাইকমান্ডের হস্তক্ষেপ প্রয়োজন। তা না হলে বিএনপির রাজনীতির মিশন ভিশন বাস্তব রূপ দেখবে না।
-

প্রকৃতিভিত্তিক সমাধানেই টেকসই জীবিকা নিশ্চিত হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, প্রকৃতিভিত্তিক সমাধান উপকূলীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা সুরক্ষা, খাদ্য নিরাপত্তা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধির অন্যতম কার্যকর ও টেকসই উপায়।
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘প্রায়োরিটাইজিং নেচার-বেসড ইন্টারভেনশনস ফর রেজিলিয়েন্ট কোস্টাল বাংলাদেশ’ শীর্ষক জাতীয় কারিগরি কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এনজিও সংস্থা ‘ফ্রেন্ডশিপ’ ও কনজারভেশন ইন্টারন্যাশনাল যৌথভাবে কর্মশালাটির আয়োজন করে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বন, জলাভূমি, উপকূলীয় উদ্ভিদবেষ্টনী এবং সমন্বিত কৃষি-বনায়ন ব্যবস্থা পরিবেশ সংরক্ষণের পাশাপাশি প্রাণিসম্পদের জন্য খাদ্যের প্রাপ্যতা বৃদ্ধি, প্রাণিস্বাস্থ্যের উন্নয়ন এবং মানবস্বাস্থ্য, প্রাণিস্বাস্থ্য ও পরিবেশগত স্বাস্থ্যের সমন্বিত ‘ওয়ান হেলথ’ ধারণাকে শক্তিশালী করে।
তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বাংলাদেশ আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করলেও দেশের উপকূলীয় অঞ্চল এখনো বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ এলাকা। ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, লবণাক্ততার বিস্তার ও উপকূলীয় ভাঙন দেশের পরিবেশ, অর্থনীতি, খাদ্যব্যবস্থা এবং মানুষের জীবন-জীবিকার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
মৎস্য ও প্রাণিসম্পদ খাত জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে এ দু’টি খাত সবচেয়ে বেশি ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, টেকসই প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং তথ্য-প্রমাণভিত্তিক উন্নয়ন পরিকল্পনার মাধ্যমে জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের জাতীয় উদ্যোগ এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালায় স্বাগত বক্তব্য দেন ফ্রেন্ডশিপ’র প্রতিষ্ঠাতা রুনা খান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাবেক সচিব ড. মো. ফরিদুল ইসলাম, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক মো. শাহজামান খান এবং কনজারভেশন ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক সৌরভ মালহোত্রা।
-

প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্যের অভিযোগ, গ্রেপ্তার ১
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ এবং জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি-সংবলিত একটি সিল এবং একটি স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়েছে।
রবিবার রাত সাড়ে ১২টার দিকে মোংলা উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার কামরুজ্জামান টুকু ওই গ্রামের নুরুল ইসলাম শেখের ছেলে।
মোংলা সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, কয়েক মাস ধরে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে একটি চক্র অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছিল বলে অভিযোগ পাওয়া যায়। প্রতিমন্ত্রীর নির্দেশনার পর পুলিশ বিষয়টি তদন্ত শুরু করে।
তিনি জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি-সংবলিত একটি সিল এবং একটি স্ট্যাম্প প্যাড উদ্ধার করা হয়।