Blog

  • ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক টাঙ্গাইলের শরীফা হক

    ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক টাঙ্গাইলের শরীফা হক

    মোঃ জাকির খান টাঙ্গাইল।

    প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার ও প্রাথমিক শিক্ষা পদক ২০২৬-এর বিভাগীয় বাছাই কমিটির সভাপতি শরফ উদ্দিন আহমদ চৌধুরী এবং ঢাকা বিভাগের প্রাথমিক শিক্ষার বিভাগীয় উপপরিচালক ও বাছাই কমিটির সদস্য সচিব মো. আবদুল আজিজ স্বাক্ষরিত এক সরকারি পত্রে সম্প্রতি এ ঘোষণা দেওয়া হয়।

    টাঙ্গাইলে যোগদানের পর থেকেই জেলা প্রশাসক শরীফা হক সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। বিসিএস ২৫তম ব্যাচের এই কর্মকর্তা টাঙ্গাইলের ইতিহাসে দ্বিতীয় নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনের নতুন অধ্যায়ের সূচনা করেছেন।

    অত্যন্ত সফল ও গ্রহণযোগ্য জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের পাশাপাশি জেলায় যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন। শিশুদের প্রতি তার আন্তরিকতা এবং শিক্ষার মান বাড়াতে নেওয়া বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে সর্বমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে। তিনি মনে করেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে প্রাথমিক শিক্ষার বুনিয়াদ শক্ত করার ওপর।

    শরীফা হক দেশে-বিদেশের নামী প্রতিষ্ঠান থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন। তিনি বিশ্বাস করেন, জনগণের আস্থা অর্জনই একজন প্রশাসকের সবচেয়ে বড় সাফল্য। তাই স্বচ্ছতা, জবাবদিহিতা আর মানবিক প্রশাসন প্রতিষ্ঠায় তিনি সর্বাধিক গুরুত্ব দিচ্ছেন। তার মতে, সরকারি সেবা এমন হতে হবে যেন সাধারণ মানুষ মনে করে যে রাষ্ট্র সবসময় তাদের পাশে আছে।

    প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে টাঙ্গাইলে তার গৃহীত কর্মসূচিগুলো একদিন সারাদেশে রোল মডেল হিসেবে বিস্তৃত হবে— এমনটাই আশা প্রকাশ জেলার বিদ্যানুরাগী ব্যক্তিত্ব ও সাধারণ মানুষের।

  • ধনবাড়ীতে ইউএনও সাথী’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন

    ধনবাড়ীতে ইউএনও সাথী’র উন্নয়নমূলক কাজ পরিদর্শন

    মোঃ জাকির খান টাঙ্গাইল।

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেছেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদ প্রশাসক মিজ্ নূরজাহান আক্তার সাথী। তিনি ধনবাড়ীর বীরতারা, বানিয়াজান,বলিভদ্র,মুশুদ্দি,পাইস্কা,যদুনাথপুর ও ধোপাখালী ইউনিয়নসহ ধনবাড়ী পৌরসভার বিভিন্ন গ্রামে-গঞ্জে হঠাৎ ছুটে চলছেন সরকারের উন্নয়নমূলক কাজ দেখাশুনা করতে। তার এমন কর্মকান্ডে উপজেলা জুড়ে তিনি নীতিবান আর্দশবান একজন মানবিক ইউএনও হিসেবে খ্যাতি দিয়েছেন সাধারণ জনগন। এমন একজন ন্যায় সৎ নীতিবান নারী উপজেলা নির্বাহী অফিসার পেয়ে খুশি উপজেলাবাসী।

    ধনবাড়ীতে বর্তমান ইউএনও সাথী স্যার উপজেলাজুড়ে উন্নয়ন,শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা সহ নানা দিকে সার্বক্ষণিক নজর দিয়ে যাচ্ছে। সেই সাথে তার নির্দেশনায় ও ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি) নূরুস সালাম সিদ্দিকের চৌকসতায় ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনে পুরো উপজেলা জুড়ে আইন-শৃংঙ্খলা পরিস্থিস্তির উন্নয়ন ঘটছে।

    ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরিষদের প্রশাসক মিজ্ নূরজাহান আক্তার সাথী জানান, মাননীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী মহোদয় ও উপজেলা পরিষদের সকল উন্নয়নমূলক কাজ নিয়মিত পরিদর্শন করে যাচ্ছি। কাজে কোন প্রকার দূর্নীতি ছাড় দেওয়া হবে না। ধনবাড়ী উপজেলাবাসীর উন্নয়ন নিরাপত্তাসহ সকল কাজে এ উপজেলার সকল জনগণের সহযোগীতায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছি। সামনের দিনেও উপজেলাবাসীর সহযোগীতা নিয়ে এই ধনবাড়ী সকল দিকের নানা কাজ সঠিক ভাবে করতে চাই।

  • টাঙ্গাইলে বাস-বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    টাঙ্গাইলে বাস-বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

    মোঃ জাকির খান টাঙ্গাইল।

    টাঙ্গাইলের মধুপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও বালুবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চারজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

    বৃহস্পতিবার রাত ১০টার দিকে মধুপুর উপজেলার রক্তিপাড়া এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

    মধুপুর থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে জামালপুরগামী একটি যাত্রীবাহী বাস রক্তিপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়।

    দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিস ও পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আহতদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজনের মৃত্যু হয়। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় তিনজনে।

    মধুপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সাইদুর রহমান জানান, দুর্ঘটনার পর আহত অবস্থায় অন্তত ২০ জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে গুরুতর আহত চারজনকে উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। হাসপাতালে আনার আগেই একজনের মৃত্যু হয় এবং চিকিৎসাধীন অবস্থায় আরও দুইজন মারা যান।

    নিহত তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। তাদের পরিচয় নিশ্চিতের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

    মধুপুর থানার ওসি এ কে এম ফজলুল হক জানান, দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

  • সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করবে

    সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে উদ্বুদ্ধ করবে

    ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দুই দিনব্যাপী বার্ষিক সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২৬ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং সুচারু ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করে।

    বিদ্যালয়ের পক্ষ থেকে প্রাপ্ত কর্মপরিকল্পনা ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের তালিকা অনুযায়ী, প্রতিযোগিতাটি বিভিন্ন পর্বে বিভক্ত ছিল। প্রথম দিনে ২৯ জুলাই কোরআন তেলাওয়াত, হামদ, নাতে রাসূল (সা.), বাংলা কবিতা আবৃত্তি, ইংরেজি কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা, নির্ধারিত বক্তৃতা ও নজরুল সংগীতের মতো আকর্ষণীয় ইভেন্টে পরিপূর্ণ ছিল। দ্বিতীয় দিন ৩০ জুলাইয়ে গীতা পাঠ, রবীন্দ্র সংগীত, দেশাত্মবোধক গান, পল্লি গীতি, জারি গান, কৌতুক ও নৃত্য পরিবেশিত হয়।

    শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিশেষ গুরুত্ব দিয়ে নবম-দশম ও ষষ্ঠ-অষ্টম শ্রেণির জন্য উপস্থিত ও নির্ধারিত বক্তৃতায় চমৎকার কিছু বিষয় নির্ধারণ করা হয়েছিল। নবম ও দশম শ্রেণির জন্য নির্ধারিত উপস্থিত বক্তৃতা বিষয়গুলোর মধ্যে ছিল মাদকাসক্তি ও তার প্রতিকার, পরিবেশ দূষণ ও জলবায়ু পরিবর্তন, স্মার্ট বাংলাদেশ এবং মানুষ মুহাম্মদ (সা.)। অন্যদিকে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির জন্য উপস্থিত বক্তিতার নির্ধারিত বিষয়ে ছিল বাংলাদেশের লোকশিল্প, মোবাইল ফোনের আসক্তি, শিক্ষা জাতির মেরুদণ্ড, নৈতিকতা ও মূল্যবোধ এবং কবি আল মাহমুদ।

    অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষা, আপ্যায়ন, মঞ্চ সাজসজ্জা, ফলাফল সংরক্ষণ এবং পুরস্কার ক্রয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো বিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সমন্বয়ে গঠিত বিভিন্ন উপ-কমিটির মাধ্যমে দক্ষতার সাথে পালন করা হয়। বিচারক প্যানেলে অভিজ্ঞ শিক্ষকবৃন্দের দায়িত্ব পালন প্রতিযোগিতার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করে। প্যানেলে অন্তঃ ও বহিঃবিচারক অন্তর্ভুক্ত ছিলেন। অতিথি বিচারকদের মধ্যে ছিলেন মোহনা শিল্পীগোষ্টির পরিচালক শিল্পী মোঃ সাইফুল ইসলাম এবং প্রবাল শিল্পীগোষ্ঠীর সাবেক পরিচালক আবু তৈয়ব আজাদ।

    বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকবৃন্দের নিবিড় তত্ত্বাবধানে আয়োজিত এ সাহিত্য- সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে আরো বেশি উদ্বুদ্ধ করবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

  • কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান

    কাঁঠালিয়ার জুলাই শহীদ রাকিবের পরিবারকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সহায়তা প্রদান

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার চেঁচরীরামপুর ইউনিয়নের জুলাই আন্দোলনের শহীদ রাকিবের পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাঁর পক্ষ থেকে শহীদ রাকিবের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় ও জেলা নেতারা।

    বৃহস্পতিবার দুপুর ২টার দিকে উপজেলার ১ নম্বর চেঁচরীরামপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে শহীদ রাকিবের নিজ বাড়িতে যান ছাত্রদলের নেতৃবৃন্দ। সেখানে তারা পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তারেক রহমানের পক্ষ থেকে শহীদ রাকিবের মায়ের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

    এ সময় সন্তান হারানোর বেদনায় আবেগাপ্লুত হয়ে পড়েন শহীদ রাকিবের মা। পরিবারের সদস্যদের সান্ত্বনা দিয়ে নেতৃবৃন্দ ভবিষ্যতেও শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন।

    পরে ছাত্রদলের নেতারা শহীদ রাকিবের কবর জিয়ারত করেন। তারা তাঁর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাতে অংশ নেন।

    এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি মশিউর রহমান মামুন, ঝালকাঠি জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহমেদ সালাউদ্দিন, সদস্য সচিব সাইদুল ইসলাম রনি, যুগ্ম আহ্বায়ক মুবিনুল ইসলাম সাদ্দাম, জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমেদ জুবেল, সাবেক সদস্য রাকিবুল ইসলাম রাকিব এবং কাঁঠালিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুল ইসলাম তুষারসহ বিভিন্ন ইউনিয়ন ছাত্রদলের নেতাকর্মীরা।

    এ সময় নেতৃবৃন্দ বলেন, জুলাই আন্দোলনে যারা জীবন উৎসর্গ করেছেন, তাদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের পাশে দাঁড়ানো নৈতিক দায়িত্ব বলেও তারা উল্লেখ করেন।

  • জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে কক্সবাজার জেলা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বিশেষ প্রতিনিধি: কামরুল ইসলাম, কক্সবাজার

    জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে কক্সবাজার জেলা কমিটির এক মতবিনিময় সভা ৩০ জুলাই ২০২৬, বৃহস্পতিবার কক্সবাজারের হোটেল এস এ ইন্টারন্যাশনালে অনুষ্ঠিত হয়।
    সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের মহাসচিব মোঃ আলমগীর গনি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের যুগ্ম মহাসচিব এমন এ. আকাশ এবং সহকারী মহাসচিব মোঃ জসিম উদ্দিন।
    কক্সবাজার জেলা কমিটির সভাপতি খোরশেদ আলম সভায় সভাপতিত্ব করেন। সভা সঞ্চালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ওসমান গনি (আলি)। এ সময় জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিনসহ কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা কমিটির সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
    মতবিনিময় সভায় সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, ঐক্য সুদৃঢ়করণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। বক্তারা সাংবাদিকদের অধিকার রক্ষা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সংগঠনকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

  • ধনবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত

    ধনবাড়ীর কৃতি সন্তান অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগপ্রাপ্ত

    মো: পলাশ ইসলাম
    ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার মুশুদ্দি গ্রামের কৃতি সন্তান, বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজা বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ লাভ করেছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ ও সম্মানজনক নিয়োগের খবরে ধনবাড়ী উপজেলাসহ সমগ্র টাঙ্গাইল জেলায় আনন্দ ও গর্বের পরিবেশ সৃষ্টি হয়েছে।

    আইন পেশায় দীর্ঘদিনের অভিজ্ঞতা, দক্ষতা, সততা ও পেশাদারিত্বের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রের এই গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করেছেন বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন। দেশের সর্বোচ্চ আদালতে আইনজীবী হিসেবে দায়িত্ব পালনকালে তিনি আইন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

    স্থানীয়রা মনে করছেন, অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজার এই অর্জন কেবল তাঁর ব্যক্তিগত সাফল্য নয়; এটি ধনবাড়ী উপজেলা এবং সমগ্র টাঙ্গাইল জেলার মানুষের জন্যও এক গর্ব ও সম্মানের বিষয়। তাঁর এই নিয়োগ নতুন প্রজন্মকে আইন পেশাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্বে নিজেদের যোগ্যতা প্রমাণে অনুপ্রাণিত করবে।

    আইন অঙ্গনের সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে তিনি দেশের বিচারব্যবস্থায় ন্যায়বিচার প্রতিষ্ঠা, আইনের শাসন সুদৃঢ়করণ, সংবিধান ও রাষ্ট্রের স্বার্থ সংরক্ষণ এবং জনগণের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

    এদিকে, তাঁর এই নিয়োগে ধনবাড়ী উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শুভানুধ্যায়ী, সহকর্মী এবং এলাকাবাসী আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাঁকে শুভেচ্ছা জানিয়ে অসংখ্য মানুষ শুভকামনা প্রকাশ করছেন।

    এ উপলক্ষে এলাকাবাসী মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেছেন, তিনি যেন অ্যাডভোকেট রোকনুজ্জামান সুজাকে সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, প্রজ্ঞা, সততা ও কর্মদক্ষতা দান করেন এবং রাষ্ট্রের অর্পিত এই গুরুত্বপূর্ণ দায়িত্ব নিষ্ঠা, সাফল্য ও মর্যাদার সঙ্গে পালন করার তাওফিক দান করেন।

    ধনবাড়ীবাসীর প্রত্যাশা, তাঁর মেধা, অভিজ্ঞতা ও দেশপ্রেম দেশের বিচারব্যবস্থাকে আরও সমৃদ্ধ করবে এবং ভবিষ্যতেও তিনি তাঁর কর্মের মাধ্যমে ধনবাড়ী ও টাঙ্গাইল জেলার সুনাম আরও উজ্জ্বল করবেন।

  • কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত।

    কাউখালীতে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের পরিক্ষা অনুষ্ঠিত।

    মোঃ মাওলাদ হোসেন মঈন
    কাউখালী উপজেলা প্রতিনিধিঃ

    পিরোজপুরের কাউখালীতে ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ বাস্তবায়নে লক্ষ্যে অস্থায়ী স্বেচ্ছাসেবী সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে উপজেলার ৫টি ইউনিয়ন থেকে আবেদনসমূহ প্রাথমিক যাচাই-বাছাই শেষে নির্ধারিত ভাইবা পরীক্ষায় অংশ নেন প্রার্থীরা।
    সুপারভাইজার ৩টি পদের বিপরীতে ২৭ জন প্রার্থী আবেদন করেন । তথ্য সংগ্রহকারী ২৮টি পদের বিপরীতে ৩৪২ জন আবেদন করেন। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী ইউনিয়ন ভিত্তিক আলাদা আলাদা বোর্ডে সরকারি কর্মকর্তাদের উপস্থিতিতে তথ্য সংগ্রহকারি ও সুপারভাইজার প্রার্থীদের আবেদনকারীর মৌখিক (ভাইবা) পরীক্ষা আনুষ্ঠানিকভাবে শুরু হয়। সুষ্ঠু ও স্বচ্ছ প্রক্রিয়ায় সঠিক কর্মী নির্বাচনের মাধ্যমে কাউখালী উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি ২০২৬ সফলভাবে বাস্তবায়িত হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
    উপজেলা নির্বাহী অফিসার ও নিয়োগ বোর্ডের সভাপতি মোঃ আসাদুজ্জামান বলেন, শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে ভাইবা নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

  • তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের  সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।

    তাহিরপুর শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়ি এখন মাদকের আস্তানা।

    সন্ধ্যা নামলেই বাড়তে থাকে বখাটেদের আড্ডা, আর রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে সেটি পরিণত হয় মাদকের অভয়ারণ্যে। এমন উদ্বেগজনক চিত্র দেখা যাচ্ছে।সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাড়িতে।

    সরেজমিন গেলে দেখা যায়,উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়ন ৬নং ওয়ার্ড তেলীগাঁও গ্ৰামের সুজন পালের বাংলা ঘরে ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের মদের বোতল এলোমেলো ভাবে পড়ে আছে।

    স্থানীয়রা জানান,সন্ধ্যার পর সুজন পালের বাংলা ঘরে তার সহযোগী বিশ্বনাথ পাল বাবলু,ভাগিনা আকাশ পাল,বিদ্যুত পাল,রাজন দেসহ মাদকসেবীদের আনাগোনা বেড়ে যায়।
    তারা সেখানে আড্ডা দেয়,মাদক সেবন করে এবং গ্ৰামের পরিবেশ নষ্ট করে চলেছে। তাদের কারণে এলাকায় চুরি ডাকাতির প্রবনতা দিন দিন দ্বিগুণ হারে বাড়ছে।

    স্থানীয়দের দাবি,দ্রুত গ্ৰামের নিরাপত্তা নিশ্চিত করা দরকার। এবং সুজন পালের(৩৩) বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা দ্রুত গ্ৰহন করার দাবি এলাকাবাসীর। নয়তো তরুণ প্রজন্মসহ শিক্ষার্থীদের
    ভবিষ্যৎ জীবন হুমকির মুখে পড়বে।

    স্থানীয়রা আরও জানান,
    এতোকিছু পরেও থেমে নেই সুজন পালের মাদক সেবন এলাকাবাসীর জোর দাবি তার বিরুদ্ধে প্রশাসনের জরুরী পদক্ষেপ নেওয়ার দরকার তা নাহলে এলাকার যুবসমাজ রসাতলে চলে যাবে এছাড়াও এলাকায় চুরি ছিনতাই বেড়েই চলেছে,যত দ্রুত সম্ভব সুজন পালের বিরুদ্ধে প্রশাসনের হস্তেক্ষেপ কামনা করছি।

    এবিষয়ে সুজন পালের ফোনে একাধিকবার কল দিলেও তার ফোন রিসিভ না করায় তার বক্তব্য জানাযায়নি।

  • অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনওর অভিযান, একজনকে ৭ দিনের কারাদণ্ড

    অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ইউএনওর অভিযান, একজনকে ৭ দিনের কারাদণ্ড

    নিজস্ব প্রতিনিধি:

    কিশোরগঞ্জের বাজিতপুরে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাজিতপুর বাজার ব্রিজ ও কৈলাগ ব্রিজের নিচে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জলাল উদ্দিনের নেতৃত্বে পরিচালিত অভিযানে অবৈধ বালু উত্তোলনের দায়ে একজনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং অপর একজনকে মুচলেকা দিয়ে মুক্তি দেওয়া হয়েছে।

    ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, কৈলাগ গ্রামের মো. শাহিনুর মিয়া (২৩), পিতা: রুপ মিয়া ও মাতা: ইনসানুন বেগমকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

    এদিকে একই অভিযানে কুকরারাই গ্রামের তামিম (১৭), পিতা: শহিদ মিয়াকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না থাকার শর্তে মুচলেকা গ্রহণ করে মুক্তি দেওয়া হয়।

    অভিযান চলাকালে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়। উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে নদীর স্বাভাবিক প্রবাহ, পরিবেশের ভারসাম্য এবং জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ কারণে নদী ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

    উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জলাল উদ্দিন বলেন, “পরিবেশ ও নদী রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা আইন অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।