Blog

  • জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল

    জুলাই-আগস্টের শহীদদের কবর জিয়ারত করল ঢাকা জেলা উত্তর ছাত্রদল

    বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই-আগস্টের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া মাহফিল করেছে ঢাকা জেলা উত্তর ছাত্রদল।

    বুধবার (তারিখ) ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি মুমিনুল ইসলাম নাঈমের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করেন এবং তাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।

    কবর জিয়ারত শেষে ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি মুমিনুল ইসলাম নাঈম বলেন, “জুলাই-আগস্টের শহীদদের আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাদের রক্তের বিনিময়ে অর্জিত গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার রক্ষায় ছাত্রদল সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে। শহীদদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তরুণ সমাজকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাদের আত্মত্যাগ আমাদের চলার পথের প্রেরণা হয়ে থাকবে।

    সাভার থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম নোমান বলেন, “জুলাই-আগস্টের শহীদরা দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সর্বোচ্চ আত্মত্যাগ করেছেন। তাদের আদর্শকে ধারণ করে গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী নিষ্ঠার সঙ্গে কাজ করে যাবে। শহীদদের স্বপ্ন বাস্তবায়নই হবে আমাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা।

    এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তর ছাত্রদলের সহসভাপতি ইঞ্জিনিয়ার সোহেলুর রহমান, যুগ্ম সম্পাদক শাওন, যুগ্ম সম্পাদক রিদ্দাম হোসেন, সাভার থানা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম নোমানসহ ঢাকা জেলা উত্তর ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    কর্মসূচির শেষে জুলাই-আগস্টের শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি তাদের আত্মত্যাগের আদর্শ ধারণ করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

  • মৌরভী–মোয়াপাড়া সংযোগ সড়ক পুনর্নির্মাণ সম্পন্ন

    মৌরভী–মোয়াপাড়া সংযোগ সড়ক পুনর্নির্মাণ সম্পন্ন

    মোঃ নাজমুল হাসান অপু
    বরগুনা প্রতিনিধি:

    বরগুনার তালতলী উপজেলার ৬ নম্বর নিশানবাড়িয়া ইউনিয়নের মৌরভী–মোয়াপাড়া সংযোগের বহুল আলোচিত সরকারি সড়কটি অবশেষে পুনর্নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটায় এলাকাজুড়ে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা প্রশাসনের দ্রুত ও কার্যকর পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

    জানা যায়, কয়েক মাস আগে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে প্রায় ৪০০ ফুট সরকারি সড়ক কেটে তা নিজের কৃষিজমির সঙ্গে একীভূত করার অভিযোগ ওঠে। এতে মৌরভী, মোয়াপাড়া ও আশপাশের এলাকার প্রায় দেড় হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী, রোগী ও সাধারণ পথচারীদের প্রতিদিনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। কৃষিপণ্য পরিবহন, হাট-বাজারে যাতায়াত এবং স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীদের যাতায়াতে সৃষ্টি হয় ব্যাপক দুর্ভোগ।

    ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দাখিল করেন। পাশাপাশি বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হলে প্রশাসনের নজরে আসে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করে অভিযোগের সত্যতা যাচাই করে দ্রুত সড়কটি পুনর্নির্মাণের উদ্যোগ গ্রহণ করে।

    প্রশাসনের তত্ত্বাবধানে পুনর্নির্মাণ কাজ শেষ হওয়ার পর বর্তমানে সড়কটি দিয়ে মৌরভী, মোয়াপাড়া এবং আশপাশের গ্রামের হাজারো মানুষ নির্বিঘ্নে চলাচল করছেন। স্বাভাবিক হয়েছে কৃষিকাজ, কৃষিপণ্য পরিবহন, হাট-বাজারে যাতায়াত এবং শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া-আসা।

    এলাকাবাসী জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর সড়কটি পুনর্নির্মাণ হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। তারা আশা প্রকাশ করেন, সরকারি সম্পত্তি দখল বা ক্ষতিসাধনের বিরুদ্ধে প্রশাসন ভবিষ্যতেও একই ধরনের কঠোর ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে, যাতে সাধারণ মানুষকে আর কোনো ভোগান্তির শিকার হতে না হয়।

    স্থানীয়দের মতে, এই সড়কটি শুধু দুটি গ্রামের যোগাযোগের মাধ্যম নয়; এটি এলাকার শিক্ষা, কৃষি, ব্যবসা-বাণিজ্য এবং দৈনন্দিন জীবনযাত্রার অন্যতম গুরুত্বপূর্ণ অবকাঠামো। তাই সড়কটি পুনর্নির্মাণের মাধ্যমে জনসাধারণের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।

  • একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন

    একজন প্রিয় মামাকে হারানোর বেদনা, আর এক মামাতো ভাইয়ের জন্য ন্যায়বিচারের আবেদন

    টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কৃতী সন্তান, মরহুম জমিদার আলী মিয়া চৌধুরীর সুযোগ্য সন্তান, হোয়াইক্যং ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান, গণমানুষের প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিবেদিতপ্রাণ কর্মী এবং টেকনাফ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম মোস্তাক আহমেদ চৌধুরী আজ আমাদের মাঝে নেই। তবে তাঁর কর্মময় জীবন, রাজনৈতিক আদর্শ এবং মানুষের প্রতি ভালোবাসা আজও অসংখ্য মানুষের হৃদয়ে অম্লান।
    তাঁর মৃত্যুর পর তাঁরই সন্তান জুনাইয়েদ আলী চৌধুরী হোয়াইক্যং ইউনিয়নে বিএনপির রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি বর্তমানে কক্সবাজার জেলা বিএনপির সদস্য এবং টেকনাফ উপজেলা যুবদলের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
    একজন ভাগ্নে ও পরিবারের সদস্য হিসেবে আমার হৃদয়ে আজও গভীর বেদনা রয়ে গেছে। কারণ অভিযোগ রয়েছে, বিগত স্বৈরশাসনের সময় তৎকালীন টেকনাফ থানার ওসির নেতৃত্বে জুনাইয়েদ আলী চৌধুরীর বাড়িতে ভাঙচুর, মালামাল লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটে। পরিবারের দাবি, দীর্ঘ সময় অতিবাহিত হলেও এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার এখনো হয়নি।
    আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমরা কোনো নিরপরাধ ব্যক্তির হয়রানিও চাই না। আমরা শুধু চাই, অতীতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হোক। প্রকৃত ঘটনা উদঘাটিত হোক এবং অভিযোগ প্রমাণিত হলে আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক।
    আজ আমি আমার প্রিয় মরহুম মামা মোস্তাক আহমেদ চৌধুরীর রুহের মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন।
    একই সঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি বিনীত আবেদন, জুনাইয়েদ আলী চৌধুরীর পরিবারের উত্থাপিত ভাঙচুর, লুটপাট ও নির্যাতনের অভিযোগের সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক। যদি তদন্তে প্রমাণিত হয় যে তিনি অন্যায়ের শিকার হয়েছেন, তাহলে আইন অনুযায়ী তাঁকে ন্যায়বিচার নিশ্চিত করা হোক।
    অন্যায় যত পুরোনোই হোক, ন্যায়বিচারের দাবি কখনো পুরোনো হয় না।
    আল্লাহ মরহুম মোস্তাক আহমেদ চৌধুরীকে জান্নাতবাসী করুন এবং তাঁর পরিবারকে ধৈর্য ও শক্তি দান করুন। আমিন।

  • কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী

    কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী

    কাউখালী উপজেলা প্রতিনিধি
    মোঃ মাওলাদ হোসেন মঈন

    পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পরপর তিনটি চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে দক্ষিণ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আমিনের বাসায় চুরির ঘটনা ঘটে।
    ভুক্তভোগী নুরুল আমিন জানান, গভীর রাতে সুকৌশলে চোরচক্র তার বসতঘরে প্রবেশ করে আলমারি খুলে ভেতরে রাখা একটি ব্যাগ থেকে নগদ ৩ লাখ ৬২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি আলমারি খোলা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আলমারিতে রাখা নগদ টাকা খুঁজে না পেয়ে বিষয়টি নিশ্চিত হন।
    তিনি জানান, জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে ওই টাকা আলমারিতে সংরক্ষণ করা হয়েছিল। ঘটনার পর তিনি কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাজার এলাকায় এটি অল্প সময়ের ব্যবধানে তৃতীয় চুরির ঘটনা। এর আগে দক্ষিণ বাজারের বাবুল কর্মকারের স্বর্ণের দোকানে চুরি এবং তালুকদার কসমেটিক্সে চুরির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
    এলাকাবাসীর অভিযোগ, একের পর এক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাত নামলেই বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
    স্থানীয় বাসিন্দারা বলেন, “একই এলাকায় বারবার চুরি হলেও এখন পর্যন্ত চোরদের শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা চাই পুলিশ দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুক এবং এলাকায় রাতের টহল আরও জোরদার করুক।
    কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী বলেন, “চুরির ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুতই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

  • চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

    চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির পৃথক অভিযানে মাদকসহ তিনজন আটক

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে মাদকবিরোধী অভিযানে পৃথক তিনটি অভিযানে হেরোইন, গাঁজা, চোলাইমদ ও মদ তৈরির ওয়াশসহ তিনজনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি), জেলা কার্যালয়। ডিএনসি সূত্রে জানা যায়, গত ২৮ জুলাই বিকেল ২টা ২০ মিনিট থেকে ৩টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার নামো চাকপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মো. মেরাজুল ইসলাম ওরফে কালু (২৯)-কে আটক করা হয়। তার কাছ থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। একই দিন বিকেল ৪টা ৩০ মিনিট থেকে ৫টা পর্যন্ত শিবগঞ্জ উপজেলার কানসাট মিলিক এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোছা. পিয়ারা বেগম (৪০)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায়ও উপ-পরিদর্শক মো. মুস্তাফিজুর রহমান বাদী হয়ে শিবগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়ের করেন। এদিকে বুধবার (২৯ জুলাই) সকাল ৮টা থেকে ৮টা ৪০ মিনিট পর্যন্ত নাচোল উপজেলার পীরপুর (জামডাঙ্গা) এলাকায় পরিচালিত পৃথক অভিযানে পরেশ মুর্মু (৩৬)-কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১০ লিটার চোলাই মদ এবং ১০০ লিটার মদ তৈরির ওয়াশ উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মামুনুর রশীদ বাদী হয়ে নাচোল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক চৌধুরী ইমরুল হাসান জানান,, জেলার বিভিন্ন এলাকায় মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

  • জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ‘জুলাই শহীদ স্মৃতি আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট–২০২৬’-এর উদ্বোধন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা। গত মঙ্গলবার শহরের নতুন স্টেডিয়ামে শহর শাখার স্পোর্টস বিভাগের উদ্যোগে টুর্নামেন্টটির উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার সভাপতি ইউসুফ আল গালিব। বিশেষ অতিথি ছিলেন শহর শাখার সেক্রেটারি আব্দুর রহমান। এ সময় শহর শাখার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ইউসুফ আল গালিব বলেন, “জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের আত্মদান আমাদের ন্যায়, সত্য ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রেরণা জোগায়। নতুন প্রজন্মকে সেই চেতনা ধারণ করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে হবে।”তিনি আরও বলেন, “খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, এটি একজন তরুণকে শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, পারস্পরিক সহযোগিতা ও ভ্রাতৃত্বের শিক্ষা দেয়। মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে যুবসমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। সুস্থ, মেধাবী ও দেশপ্রেমিক প্রজন্ম গঠনে এ ধরনের ক্রীড়া আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” ইউসুফ আল গালিব বলেন, জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন এবং তরুণদের মধ্যে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা ও ক্রীড়াচর্চার মনোভাব গড়ে তোলার লক্ষ্যেই এ আন্তঃথানা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। আয়োজকরা জানান, টুর্নামেন্টে বিভিন্ন থানার দল অংশ নিচ্ছে। খেলাধুলার মাধ্যমে তরুণদের মধ্যে সুস্থ প্রতিযোগিতা, সম্প্রীতি ও ইতিবাচক সামাজিক মূল্যবোধ গড়ে তোলাই এই আয়োজনের মূল উদ্দেশ্য।

  • হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

    হবিগঞ্জে এনসিপি নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে স্মারকলিপি

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জে হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদ এবং হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের বরাবর স্মারকলিপি প্রদান করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
    চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
    বুধবার (২৯ জুলাই) দুপুর ১২টায় জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কার্যালয়ে এ স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী ও চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস এর হাতে স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন এনসিপি চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মো. নজরুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব মো. মাসুম আলী, মুখ্য ছাত্র প্রতিনিধি মুত্তাসিন, বৈষম্যবিরোধী আন্দোলনের সদস্য সাব্বির আহমেদ, সাবেক যুগ্ম আহ্বায়ক মো. জীবনসহ দলীয় নেতাকর্মীরা।
    স্মারকলিপিতে বলা হয়, গণতান্ত্রিক রাষ্ট্রে প্রতিটি নাগরিক ও রাজনৈতিক সংগঠনের শান্তিপূর্ণ সভা-সমাবেশ এবং মতপ্রকাশের অধিকার সংবিধানস্বীকৃত। কিন্তু সম্প্রতি হবিগঞ্জে এনসিপির নেতা-কর্মীদের ওপর সংঘটিত হামলা শুধু একটি রাজনৈতিক দলের ওপর আঘাত নয়, বরং দেশের গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসনের ওপরও গুরুতর আঘাত।চাঁপাইনবাবগঞ্জের সচেতন ও শান্তিকামী নাগরিকদের পক্ষ থেকে জেলা প্রশাসনের মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষণ করে স্মারকলিপিতে চার দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো— হামলাকারীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা, ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা, আহত নেতা-কর্মীদের সুচিকিৎসা ও ক্ষতিগ্রস্তদের উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান এবং রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ড পরিচালনায় সকল নাগরিকের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা।স্মারকলিপিতে আশা প্রকাশ করা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টির গুরুত্ব বিবেচনা করে হবিগঞ্জের ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন।

  • চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৩ বিজিবি)-এর একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে।
    ​আজ ২৯ জুলাই (২০২৬) রাত আনুমানিক ১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধীনস্থ চরবাগডাংগা বিওপির একটি বিশেষ টহল দল এই অভিযান পরিচালনা করে।
    ​বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন চরবাগডাংগা ইউনিয়নের চাচ্চুরচর গ্রামে অভিযান চালায় বিজিবির টহল দল। অভিযানকালে সীমান্ত এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৯৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দকৃত এই নেশাজাতীয় সিরাপের আনুমানিক বাজার মূল্য ৩৭,৬০০ (সাইত্রিশ হাজার ছয়শত) টাকা। উদ্ধার করা এসব মাদকদ্রব্য পরবর্তী আইনানুগ ব্যবস্থার জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় জমা দেওয়া হয়েছে।
    ​চলতি মাসেই বিজিবির বড় সাফল্য
    ​উল্লেখ্য, সীমান্তে মাদক ও চোরাচালান বিরোধী কঠোর অবস্থানের অংশ হিসেবে চলতি জুলাই মাসেই ৫৩ বিজিবি বিভিন্ন সময়ে অভিযান চালিয়েছে। এসব অভিযানে ১ জন আসামিকে গ্রেফতারসহ সর্বমোট:​৬৯৯ বোতল নেশাজাতীয় এস্কাফ সিরাপ,​৬৪ বোতল ফেয়ারডিল সিরাপ এবং
    ​৯০ বোতল মদ জব্দ করতে সক্ষম হয়েছে বিজিবি।

    ​ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি জানান:
    ​”ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ ইন) ঠেকানো এবং মাদকসহ যেকোনো ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় আমাদের এই ধরনের জিরো টলারেন্স নীতি ও নিরলস প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

  • ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল

    ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল

    কাঠের কারখানা নামে গণপূর্ত অধিদপ্তরের রয়েছে আলাদা একটি ইউনিট। সরকারি দপ্তর থেকে শুরু করে সংস্থা, হাসপাতাল, মেডিকেল কলেজ, অফিস-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠানের আসবাবপত্র সরবারহের কাজের জন্যই গড়া হয় এই ইউনিট। আধুনিক যন্ত্রপাতি ও দক্ষ প্রকৌশলী– সবই আছে কাঠের কারখানার। কিন্তু প্রায় এক দশক হলো, সেখানে কোনো উৎপাদন কার্যক্রম নেই। এই সময়ে সরকারি প্রকল্পের আসবাবপত্রের নকশা, স্পেসিফিকেশন, ব্যয় প্রাক্কলন থেকে শুরু করে উৎপাদন ও সরবরাহ– সবই হচ্ছে গুটি কয়েক ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে। এখানে যখন যে প্রকৌশলী দায়িত্বে গেছেন, তারা ইউনিটটিকে সচল বা কার্যকর না করে গড়ে তুলেছেন নিজস্ব সিন্ডিকেট। ফলে দিনে দিনে কতিপয় ফার্নিচার ব্যবসায়ীর হাতে কার্যত জিম্মি হচ্ছে গণপূর্ত অধিদপ্তরের এ ইউনিট।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীর মিরপুর-৬ নম্বরে অবস্থিত গণপূর্ত অধিদপ্তরের ই/এম কাঠ কারখানা উপবিভাগে এখনো পৃথক প্রশাসনিক ও প্রকৌশল কাঠামো বহাল রয়েছে। সেখানে একজন নির্বাহী প্রকৌশলী, একজন উপবিভাগীয় প্রকৌশলী, দুইজন সহকারী প্রকৌশলী এবং দুইজন উপসহকারী প্রকৌশলী কর্মরত থাকলেও রহস্যজনকভাবে দীর্ঘদিন ধরে কোনো উৎপাদন হচ্ছে না।জানা গেছে, পাকিস্তান আমলে সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য উন্নতমানের কাঠের আসবাবপত্র তৈরির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই কারখানায় একসময় প্রায় এক হাজার ২০০ শ্রমিক কাজ করতেন। সরকারি ভবনের দরজা-জানালা, চেয়ার-টেবিল, আলমারি, ক্যাবিনেটসহ বিভিন্ন কাঠজাত সামগ্রী এখানেই তৈরি হতো। পরে আধুনিক যন্ত্রপাতিও সংযোজন করা হয়। তবে প্রায় এক দশক আগে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে সব কাজ চলে যায় বেসরকারি ঠিকাদারদের হাতে। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই কারখানা চালু হওয়ার কথা উঠলেও তা আর আশা আলো দেখেনি।সূত্রগুলো বলছে, উৎপাদন বন্ধ থাকায় সরকারি বিভিন্ন প্রকল্পের জন্য প্রয়োজনীয় আসবাবপত্র তৈরির পরিবর্তে প্রতিটি কাজ ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। শুধু উৎপাদনই নয়, নকশা প্রণয়ন, স্পেসিফিকেশন তৈরি ও ব্যয় প্রাক্কলনের মতো কারিগরি কাজও করানো হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে।অনুসন্ধানে জানা গেছে, গত এক যুগে সরকারি বিভিন্ন প্রকল্পে আসবাবপত্র সরবরাহ ও ইন্টোরিয়র ডিজাইনের কাজ ঘুরেফিরে পেয়েছে কয়েকটি প্রতিষ্ঠান। এর মধ্যে রয়েছে প্যারাডাইম ফার্নিচার লিমিটেড, হাতিল কমপ্লেক্স লিমিটেড, লিগ্যাসি ফার্নিচার লিমিটেড, নাদিয়া ফার্নিচার লিমিটেড, পারটেক্স ফার্নিচার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, অটবি লিমিটেড, আখতার ফার্নিচার লিমিটেড এবং ফার্নিচার কনসেপ্ট অ্যান্ড ইন্টেরিয়র লিমিটেড।যন্ত্রপাতি কেনা হয়েছে, কিন্তু জনবল না থাকায় তা চালু করা যায়নি। আমি দায়িত্ব নেওয়ার পর গত বছরের নভেম্বরে জনবল কাঠামোর প্রস্তাব তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল পাওয়া যাবে এবং কারখানাটি সচল করা সম্ভব হবেজোবায়ের বিন হায়দারনির্বাহী প্রকৌশলী, গণপূর্ত ই/এমসূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর গণপূর্ত সচিব মো. নজরুল ইসলাম প্যারাডাইমের উপর চড়াও হয়ে তদন্ত শুরু করেন। বর্তমানে সব নথিপত্র মাঠ পর্যায় থেকে সংগ্রহ করে তা সংস্থাপন শাখায় বস্তাবন্দি হয়ে আছে। এরই মধ্যে প্যারাডাইমের সঙ্গে সখ্য গড়ে তোলেন সার্কেল-২ এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরী। সংশ্লিষ্টদের অভিযোগ, পরে তার মাধ্যমেই প্যারাডাইম আবারও সচিবালয়ে কাজ পেতে শুরু করে। বর্তমানে গণপূর্ত প্রতিমন্ত্রীর আহম্মদ সোহেল মনজুরের কার্যালয়ে সাজসজ্জার কাজ করছে প্রতিষ্ঠানটি। সার্কেল-২-এর তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরী এর আগে গণপূর্তের সম্পদ বিভাগের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ে বিপুল ব্যয়ে বিজয় সরণিতে থাকা গণপূর্ত অফিস কমপ্লেক্সে ‘বঙ্গবন্ধু কর্নার’ ও একটি পাঠাগার নির্মাণ করা হয়, যা এখনো বিদ্যমান।তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু নাসের চৌধুরীর কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘কাঠের কারখানার কাজের সাথে আমার সংশ্লিষ্টতা নেই। আমি বগুড়া থেকে গত বছরের ডিসেম্বরে বর্তমান কর্মস্থলে যোগদান করেছি। কাজেই সচিব আগে কী করেছে তা আমার জানা নেই।’জানা গেছে, গত কয়েক বছরে কাঠের কারখানার সিন্ডিকেটে যুক্ত হয় ফার্নিচার কনসেপ্ট নামের আরেকটি প্রতিষ্ঠান। নামে ও মানে শীর্ষ প্রতিষ্ঠানের কাতারে না থাকলেও রহস্যজনকভাবে তারা বিপুল পরিমাণ আসবাবপত্রের কাজ করে যাচ্ছে।সংশ্লিষ্টদের দাবি, অনেক ক্ষেত্রে এসব প্রতিষ্ঠানের কারিগরি তথ্যের ভিত্তিতেই আসবাবপত্রের নকশা ও স্পেসিফিকেশন প্রস্তুত করা হয়। পরে একই ধরনের প্রতিষ্ঠানের কাছ থেকেই সেই আসবাবপত্র কেনা হয়।গণপূর্ত অধিদপ্তরের সাবেক কর্মকর্তারা বলছেন, নিজস্ব কারখানাটি সচল থাকলে সরকারি প্রতিষ্ঠানের প্রয়োজনীয় আসবাবপত্র নিজস্ব ব্যবস্থাপনায় উৎপাদন করা সম্ভব ছিল। এতে সরকারের ব্যয় কমার পাশাপাশি মান নিয়ন্ত্রণও সহজ হতো। কিন্তু উৎপাদন বন্ধ রেখে পুরো প্রক্রিয়া ঠিকাদার নির্ভর করায় বিশেষায়িত এই ইউনিটের প্রয়োজনীয়তা নিয়েই প্রশ্ন উঠছে।জানা গেছে, পাকিস্তান আমলে সরকারি দপ্তর ও গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য উন্নতমানের কাঠের আসবাবপত্র তৈরির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত এই কারখানায় একসময় প্রায় এক হাজার ২০০ শ্রমিক কাজ করতেন। সরকারি ভবনের দরজা-জানালা, চেয়ার-টেবিল, আলমারি, ক্যাবিনেটসহ বিভিন্ন কাঠজাত সামগ্রী এখানেই তৈরি হতো। পরে আধুনিক যন্ত্রপাতিও সংযোজন করা হয়। তবে প্রায় এক দশক আগে উৎপাদন কার্যক্রম বন্ধ হয়ে গেলে ধীরে ধীরে সব কাজ চলে যায় বেসরকারি ঠিকাদারদের হাতে। পরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় এই কারখানা চালু হওয়ার কথা উঠলেও তা আর আশা আলো দেখেনি।অনুসন্ধানে জানা গেছে, আসবাবপত্র কেনার ক্ষেত্রে বিধিবহির্ভূতভাবে একের পর এক দরপত্র পরিচালিত হয়েছে। তাদের ভাষ্য, যেসব ক্রয় ‘গুডস’ ক্যাটাগরিতে হওয়ার কথা, সেগুলোর কিছু ‘ওয়ার্কস’ ক্যাটাগরিতে আহ্বান করা হয়েছে। কোথাও অভিজ্ঞতার শর্ত উপেক্ষা, কোথাও প্রশাসনিক অনুমোদন ছাড়াই প্যাকেজ পরিবর্তন, আবার কোথাও দরপত্র মূল্যায়ন কমিটি গঠনের নিয়ম মানা হয়নি বলে অভিযোগ রয়েছে। আবার বিভিন্ন প্রকল্পে কাজ সম্পন্ন না করেই বিল উত্তোলন, পছন্দের ঠিকাদারদের সুবিধা দেওয়া এবং কমিশন বাণিজ্যের অভিযোগও রয়েছে।গণপূর্ত (ই/এম) জোনের কাঠের কারখানা বিভাগের নির্বাহী প্রকৌশলী জোবায়ের বিন হায়দার বলেন, ‘যন্ত্রপাতি কেনা হয়েছে, কিন্তু জনবল না থাকায় তা চালু করা যায়নি। আমি দায়িত্ব নেওয়ার পর গত বছরের নভেম্বরে জনবল কাঠামোর প্রস্তাব তৈরি করে যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। প্রস্তাবটি অনুমোদন হলে আউটসোর্সিংয়ের মাধ্যমে জনবল পাওয়া যাবে এবং কারখানাটি সচল করা সম্ভব হবে।’তিনি আরও বলেন, ‘ড্রয়িং, ডিজাইন বা স্পেসিফিকেশনের কাজ ঠিকাদারদের দিয়ে করানো হয় না। এসব কাজ বিভাগের কর্মকর্তারাই সম্পন্ন করেন। শুধু বাজারদর যাচাইয়ের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে কোটেশন নেওয়া হয়। এই খাতে কাজ করে, এমন প্রতিষ্ঠানের সংখ্যা কম হলেও আমি দায়িত্ব নেওয়ার পর ২৮টি কোম্পানিকে কাজ দিয়েছি।’সার্বিক বিষয়ে জানার জন্য প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।

  • সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

    সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন

    সুনামগঞ্জের ঐতিহ্যবাহী ধোপাজান চলতি নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদী রক্ষায় নিয়মিত অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা এবং দ্রুততম সময়ে নিয়ম মেনে বৈষম্যহীনভাবে নদীটি ইজারা দেওয়ার দাবিতে বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
    ‎
    ‎বুধবার (২৯ জুলাই) সকাল ১১টায় সুনামগঞ্জ শহরের আলফাত স্কয়ারে (ট্রাফিক পয়েন্ট) ‘ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটি’-এর উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
    ‎ধোপাজান চলতি নদী রক্ষা আন্দোলন কমিটির উপদেষ্টা এরশাদ মিয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মোহাম্মদ নূরের পরিচালনায় মানববন্ধনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সংগঠনের আহ্বায়ক গোলাম হোসেন অভি।
    ‎
    ‎মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপদেষ্টা শেখ এমদাদুল হক, যুগ্ম আহ্বায়ক আল আমিন, অমিত তালুকদার, আজিজুর রুহেল, যুগ্ম সদস্য শফিকুল বারী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতী শহীদুল ইসলাম পলাশী।
    ‎
    ‎মানববন্ধনে বক্তারা বলেন, পরিবেশ রক্ষা ও স্থানীয় অর্থনীতি টিকিয়ে রাখতে ধোপাজান চলতি নদী সুনামগঞ্জের অন্যতম প্রধান সম্পদ। কিন্তু দীর্ঘদিন ধরে নদীটির ইজারা বন্ধ থাকার সুযোগে একশ্রেণির প্রভাবশালী চক্র রাতের আঁধারে বিভিন্ন নৌযান নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও লুটপাট চালিয়ে যাচ্ছে। এতে সরকার যেমন বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, তেমনি নদীর দুই তীরের পরিবেশ এবং তীরবর্তী সাধারণ মানুষের বসতবাড়ি ও স্থাপনা মারাত্মক হুমকির মুখে পড়েছে।
    ‎
    ‎সমাবেশে পরিবেশ ধ্বংসের হাত থেকে নদীটি রক্ষায় সংগঠনের পক্ষ থেকে প্রশাসনের কাছে কয়েকটি সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে— রাতের আঁধারে পরিবেশ-বিধ্বংসী অবৈধ বালু ও পাথর উত্তোলন অবিলম্বে বন্ধ করা, আইনানুগভাবে বালুমহাল ইজারা না দেওয়া পর্যন্ত নদীতে সর্বপ্রকার বালু উত্তোলন বন্ধ রাখা, অবৈধ উত্তোলন রোধে রাতে প্রশাসনিক টহল জোরদারসহ নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা এবং অসাধু বালুখেকো চক্রকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা।
    ‎
    ‎মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আলহাজ্ব রহমতুল্লাহ, আলাউর রহমান, মাজহারুল ইসলাম সুবেল, মো. শরীফ, জুলাই যোদ্ধা আজিজুল হকসহ স্থানীয় শ্রমজীবী মানুষ ও সর্বস্তরের সাধারণ জনগণ। আন্দোলনকারীরা অনতিবিলম্বে এসব দাবি মেনে নিয়ে ধোপাজান চলতি নদী রক্ষায় জেলা প্রশাসনসহ সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।