*বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ*- এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৬ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের স্বচ্ছতা সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ’ গোপালগঞ্জের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জ – ২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবর। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ ও সামাজিক বন বিভাগ’ ফরিদপুরের বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং টেকসই ও সবুজ বাংলাদেশ গড়তে ব্যাপক ভাবে বৃক্ষরোপণ করতে হইবে। এ জন্য সমাজের সর্বস্তরের মানুষকে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় এগিয়ে আসার আহ্বান জানান তাহারা।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. কে এম বাবর বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে ২০ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি হাতে নিয়েছে বাংলাদেশ সরকার। এ কর্মসূচি বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কাজ করে যাচ্ছেন। আগামী প্রজন্মের জন্য নিরাপদ ও শান্তিময় বাংলাদেশ গড়তে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন, গোপালগঞ্জ পৌর পার্কে অবস্থিত বৃক্ষমেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়েছে।
সেখানে সংসদ সদস্য ডা. কে এম বাবর, জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান, পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিভাগীয় বন কর্মকর্তা মো. তারিকুল ইসলাম সহ অতিথিরা আনুষ্ঠানিক ভাবে বৃক্ষমেলা উদ্বোধন করেন।
Blog
-

গোপালগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা আলোচনা সভা-২০২৬
-

৭ বছরের শিশুকে বলাৎকারের অভিযোগ, চিকিৎসাধীন ভিকটিম
ফতেপুরের কাশিমপুরে লোমহর্ষক ঘটনা, অভিযুক্ত হুমামিন, হাসপাতালে ভর্তি শিশু, গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর।
মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের কাশিমপুর গ্রামে ৭ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।ভিকটিম বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
অভিযোগ সূত্রে জানা যায়, ভিকটিম অন্তর দাস (৭), পিতা- সুধন দাস। ২৫ জুলাই সকাল আনুমানিক ৯টার দিকে গ্রামের কচুক্ষেত থেকে কচুর লতি তোলার জন্য সে বের হয়।
এ সময় একই গ্রামের বাসিন্দা হুমামিন (৩৫), পিতা- আছদ্দর মিয়া কচুর লতি তোলার প্রলোভন দেখিয়ে তাকে কওছর মিয়ার ফিশারি সংলগ্ন কচুক্ষেতে নিয়ে যায়।
সেখানে অভিযুক্ত শিশুটির মুখ চেপে ধরে ভয়ভীতি প্রদর্শন করে বলাৎকার করে বলে অভিযোগ রয়েছে। ঘটনার পর অভিযুক্ত শিশুটিকে হুমকি দিয়ে বলে, কাউকে কিছু বললে তোকে প্রাণে মেরে ফেলব।
এ সময় শিশুটির চিৎকার শুনে তার মা ঘটনাস্থলে ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা ব্যর্থ হয়।
পরবর্তীতে ২৫ জুলাই রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে শিশুটির মা তাকে চিকিৎসার জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর ভিকটিমকে যৌন নির্যাতনের অভিযোগে চিকিৎসার জন্য হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।
এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার এবং দোষী প্রমাণিত হলে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি ৭ বছরের শিশুর ওপর এমন বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা দাবি করছি, প্রশাসন যেন দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনে এবং ভিকটিম ও তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করে।
-

সাবেক ছাত্রলীগ নেতা রিফাতের চাঁদাবাজি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভূয়া সাংবাদিক ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা জাহাঙ্গীর চৌধুরী রিফাতের বিরুদ্ধে বিভিন্ন অপকর্ম, চাঁদাবাজি, নিরীহ মানুষকে হয়রানি ও সরকারের বিরুদ্ধে অপপ্রচারের গুরুতর অভিযোগ উঠেছে।
স্থানীয় অধিবাসী ও ভুক্তভোগীদের তথ্য অনুযায়ী, দিরাই উপজেলার হাতিয়া গ্রামের এই ব্যক্তি বিগত আওয়ামীলীগ সরকারের আমলে কুলঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর সরাসরি হামলায় অংশ নেয় এবং এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিতি লাভ করেন।
সাম্প্রতিক রাজনৈতিক পট-পরিবর্তনের পর তিনি খোলস বদলে সাংবাদিকতার ভুয়া পরিচয় ব্যবহার করে পুরো সুনামগঞ্জ জেলা শহর চষে বেড়াচ্ছেন। তিনি নিজেকে বাংলা টিভির মাল্টিমিডিয়া প্রতিনিধি এবং জেএটিভি অনলাইনের প্রতিনিধি হিসেবে দাবি করছেন। তবে অনুসন্ধানে তার এসব দাবির কোনো সত্যতা পাওয়া যায়নি।
কোন প্রতিষ্ঠানের পরিচয় পত্র বা নিয়োগ পত্র ছাড়াই ফেইসবুকে পোস্ট দিয়ে নিজেকে সাংবাদিক হিসাবে প্রতিষ্ঠা করছে ওই কথিত সাংবাদিক রিফাত। নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে বিভিন্ন অফিস-আদালত এমনকি সরকারি বিভিন্ন প্রকল্পের কাজে গিয়ে বড় অঙ্কের চাঁদা দাবী করে সে। চাঁদা না দিলে নানা ধরনের হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করে সে। নানা জায়গায় একাধিক প্রতিষ্ঠানের পরিচয় দিয়ে দেদারছে চাঁদাবাজি করে চলছে জাহাঙ্গীর।
জেএটিভি অনলাইনের পরিচয়পত্র ব্যবহার করে অপপ্রচার চালানোর বিষয়ে জানতে চাইলে জেএটিভির চেয়ারম্যান কিবরিয়া স্পষ্টভাবে জানান যে, জাহাঙ্গীর চৌধুরী রিফাতকে তাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়নি।
অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলা টিভির লোগো ব্যবহার করে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানোর বিষয়ে সুনামগঞ্জ জেলা বাংলা টিভির প্রতিনিধি আল-হাবিব জানান, বাংলা টিভি থেকে তাকে কোনো নিয়োগপত্র, পরিচয়পত্র বা সংবাদ সংগ্রহের দায়িত্ব দেওয়া হয়নি। তিনি সম্পূর্ণ বেআইনিভাবে লোগো ব্যবহার করে এসব বিভ্রান্তিকর কর্মকা- ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।অভিযোগে আরও বলা হয়, এই আওয়ামী ডেবিল ও চাঁদাবাজ সাংবাদিকের ভূয়া পরিচয়কে ঢাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন মানুষের নামে ফেসবুকে মানহানিকর তথ্য ছড়িয়ে দিচ্ছেন। পাশাপাশি এলাকায় উসকানিমূলক কাজ করা এবং মিথ্যা মামলায় জড়িয়ে নিরীহ মানুষকে নানাভাবে হয়রানি করে আর্থিক ফায়দা লুটের কাজে মেতে উঠেছে। এছাড়াও ওই ডেবিল বর্তমান সরকারের নানা সমালোচনা করে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে। ডেবিলের তকমা গায়ে থাকায় নিজেকে বাঁচাতে সাংবাদিকতা পেশাকে হাতিয়ার হিসাবে ব্যবহার করছে সে। ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি ও হয়রানি বন্ধে এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দ্রুত হস্তক্ষেপ ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, ডেবিলদের গ্রেফতারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তাদেরকে অবশ্যই আইনের আওতায় নিয়ে আসা হবে। -

৩৬ দিন সাগরে ভেসে বেঁচে ফিরলেন শ্রীলঙ্কার বাবা-ছেলে
বঙ্গোপসাগরের মহেশখালী উপকূলে ইঞ্জিন বিকল হয়ে ৩৬ দিন ধরে ভাসতে থাকা একটি ট্রলার থেকে শ্রীলঙ্কার বাবা-ছেলেকে উদ্ধার করেছেন স্থানীয় জেলেরা। টানা ২৯ দিন তারা কাঁচা মাছ খেয়ে বেঁচে ছিলেন।
উদ্ধার হওয়া দুই জেলে হলেন এস এইচ চামিন্দা (৫১) ও তার ছেলে সাউন্ডা হান্নাদিগিপিয়াওয়াটিং (৩০)। গত বুধবার রাতে জেলে জিয়াউর রহমান তাদের ভাসমান ট্রলার দেখতে পান এবং শুক্রবার রাতে মহেশখালীর কুতুবজোম ইউনিয়নে নিয়ে আসেন। বর্তমানে তারা জিয়াউর রহমানের বাড়িতে রয়েছেন।
জেলেরা জানান, শ্রীলঙ্কার উপকূল থেকে মাছ ধরতে বের হয়ে বৈরী আবহাওয়ায় ইঞ্জিন বিকল হয়ে ট্রলারটি আন্দামান সাগর হয়ে বঙ্গোপসাগরে চলে আসে। খাবার শেষ হয়ে যাওয়ায় তারা কাঁচা মাছ ও বড়শির টোপ খেয়ে বেঁচে ছিলেন। মিয়ানমারের লোকজন তাদের ট্রলার থেকে মূল্যবান জিনিসপত্র লুটে নেয়।
কোস্টগার্ড ও পুলিশ তাদের সঙ্গে কথা বলছে। মানবিক দিক বিবেচনায় আইনি ব্যবস্থা নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা চলছে।
-

৪০০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারী গ্রেপ্তার!
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দে সকাল সোয়া ৯টার দিকে উপজেলার সোনারামপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আশুগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল সোনারামপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ তালিকা প্রস্তুত করে ইয়াবাগুলো আনুষ্ঠানিকভাবে জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন:
১. সজীব (পিতা: আব্দুল মজিদ, সাং: খাটিংগা, থানা: বিজয়নগর, জেলা: ব্রাহ্মণবাড়িয়া)।
২. শাহিদুল ইসলাম শহিদুল (পিতা: মৃত ইদন মিয়া, সাং: কমলপুর, থানা: ভৈরব, জেলা: কিশোরগঞ্জ)।এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে সোপর্দ করা হবে।
-

রাঙামাটিতে পারিবারিক কলহের জেরে মর্মান্তিক ঘটনা: মায়ের কোপে প্রাণ গেল মাদকাসক্ত ছেলের
রাঙামাটি শহরে মাদক সেবনের টাকা নিয়ে পারিবারিক কলহের জেরে মায়ের দায়ের কোপে সাকিবুল ইসলাম নামে এক যুবকের করুণ মৃত্যু হয়েছে।শনিবার (২৫ জুলাই) দুপুরে শহরের তবলছড়ি আসামবস্তি এলাকার মির্জা টিলায় নিজ বাড়িতে হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত সাকিবুল ইসলাম দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার দুপুরে নেশার টাকার জন্য তিনি পরিবারের সদস্যদের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাকবিতণ্ডা চরম আকার ধারণ করলে ক্ষুব্ধ হয়ে মা রেখা ইসলাম ধারালো দা দিয়ে ছেলেকে আঘাত করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাকিবুলকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নিহত সাকিবুলের বাবা রফিকুল ইসলাম পেশায় একজন সিএনজি অটোরিকশা চালক।
রাঙামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফুহাদ হাসান খান জানান, হাসপাতালে নিয়ে আসার পূর্বেই অতিরিক্ত রক্তক্ষরণের কারণে ওই যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে হাসপাতাল মর্গে রয়েছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম উদ্দিন জানান, পারিবারিক কলহের জেরে মায়ের কোপে ছেলের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে নিহতের মা ও বাবাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। -

ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (২৬ জুলাই) সকালে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার একটি এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৫৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। -

ঢাকা-খুলনা মহাসড়কে কাশিয়ানীতে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
লুৎফর সিকদার গোপালগঞ্জ প্রতিনিধি:
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক থেকে অজ্ঞাতনামা এক মধ্যবয়সী পুরুষের মরদেহ উদ্ধার করেছে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ।
আজ রবিবার (২৬ জুলাই) মরদেহটি উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি।
ভাটিয়াপাড়া হাইওয়ে থানা পুলিশ জানায়, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্ত এবং মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ। -

রোড প্রকল্পে বালু উত্তোলনে ৪১৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির অভিযোগ, দুদকে ১৫ জনের বিরুদ্ধে
জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড নির্মাণ প্রকল্পে বালু উত্তোলনের নামে সরকারের প্রায় ৪১৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি ও আত্মসাতের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনসহ ১৫ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগকারী কক্সবাজারের বাসিন্দা আতিকুল ইসলাম গত ১৯ এপ্রিল ২০২৬ দুদক চেয়ারম্যান বরাবর এ অভিযোগ দাখিল করেন।
অভিযোগপত্রে উল্লেখ করা হয়, জিওবি ও জাইকার অর্থায়নে বাস্তবায়নাধীন ২৭ দশমিক ২০ কিলোমিটার দীর্ঘ মাতারবাড়ী পোর্ট অ্যাক্সেস রোড নির্মাণ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় ১৩ হাজার কোটি টাকা। প্রকল্পটির প্রতি কিলোমিটার নির্মাণ ব্যয় প্রায় ৪৭৬ কোটি টাকা, যা দেশের অন্যান্য চার লেন মহাসড়কের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি বলে দাবি করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, প্রকল্পের সিডব্লিউ-৩বি ও সিডব্লিউ-৩সি প্যাকেজের কার্যাদেশপ্রাপ্ত টোকিও-এমআইএল জয়েন্ট ভেঞ্চার সড়ক নির্মাণে প্রয়োজনীয় বালু উত্তোলনের অনুমতি নেয়। পরে সরকারি নির্ধারিত রয়্যালটি হার উপেক্ষা করে মাত্র ৫০ পয়সা হারে বালুর মূল্য নির্ধারণের মাধ্যমে প্রায় ৪১৬ কোটি টাকার রাজস্ব ফাঁকির চেষ্টা করা হয় বলে অভিযোগে বলা হয়েছে।
পরে বিষয়টি আলোচনায় এলে একটি উপ-কমিটি গঠন করে প্রতি ঘনফুট বালুর মূল্য ২ টাকা ৩৭ পয়সা নির্ধারণ করা হয়। অভিযোগকারীর দাবি, এটিও সরকারি বিধিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
এছাড়া পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) ছাড়া বালু উত্তোলনের অনুমতি দেওয়ায় নদীভাঙন ও পরিবেশের ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে বলেও অভিযোগে দাবি করা হয়েছে।
দুদকে দেওয়া অভিযোগে আবেদনকারী ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে উল্লেখ্য, প্রতিবেদনে উল্লিখিত অভিযোগগুলো অভিযোগকারীর লিখিত অভিযোগের ভিত্তিতে উপস্থাপিত। এ বিষয়ে অভিযুক্ত বিআইডব্লিউটিএর বন্দর ও পরিবহন বিভাগের পরিচালক এ কে এম আরিফ উদ্দিনের বক্তব্য পাওয়া যায়নি। -

নারী কেলেঙ্কারিতে বহিস্কৃত সেই আরিফকে বিআইডব্লিউটিএর ক্রয়ও সংরক্ষণে পদায়ন
নিজস্ব প্রতিবেদক :
নারী কেলেঙ্কারিতে বহিস্কৃত সেই বহুল আলোচিত সমালোচিত
আরিফকে
বিআইডব্লিউটিএর ক্রয়ও সংরক্ষণে পদায়ন করা হয়েছে।
গত ২৩ জুলাই ২০২৬ ইং তারিখ বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃপক্ষের
অতিরিক্ত পরিচালক প্রশাসন ও মানবসম্পদ মোঃ কবির হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে আরিফকে একই পদে বিআইডব্লিউটিএর
ক্রয়ও সংরক্ষণ বিভাগ ঢাকায় পদায়ন করা হয়।
এতে করে জনমনে সুশাসন ও ন্যায় বিচার নিয়ে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
জানাগেছে,
এর আগে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বন্দর ও পরিবহণ বিভাগের পরিচালক এ.কে.এম. আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত করেন।
চলতি বছর (২৩ জুন) মঙ্গলবার বিআইডব্লিউটিএ চেয়ারম্যান মো. মুহিদুল ইসলাম স্বাক্ষরিত এক দপ্তরিক আদেশে তাকে
বরখাস্ত করা হয়েছিল।
আদেশে বলা হয়েছিল এ.কে.এম. আরিফ উদ্দিনের বিরুদ্ধে বিভিন্ন সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি, দুর্নীতি ও অসদাচরণের অভিযোগসংবলিত ভিডিও ক্লিপ প্রকাশিত হয়েছে। এতে সংস্থাটির ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
এতে আরও বলা হয়েছিল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের কর্মচারী চাকরি প্রবিধানমালা, ১৯৯০-এর বিধি ৩৫ (খ) ও (ঙ) লঙ্ঘনের কারণে বিধি ৪১(১) অনুযায়ী তাকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
দপ্তর আদেশ অনুযায়ী, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি মোতাবেক খোরাকি ভাতা পাবেন। একই সঙ্গে তাকে বিআইডব্লিউটিএর প্রশাসন ও মানব সম্পদ বিভাগে নিয়মিত হাজিরা দিতে হবে। হাজিরা প্রদান সাপেক্ষে তার খোরাকি ভাতা পরিশোধ করা হবে।
এদিকে প্রশাসন ও মানব সম্পদ বিভাগের পরিচালক মো. সাইফুল ইসলামকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে বন্দর ও পরিবহন বিভাগের পরিচালকের দায়িত্ব দেওয়া হয়েছিল সেদিন
উক্ত আদেশে আরও বলা হয়েছিল, এ নির্দেশনা অনতিবিলম্বে কার্যকর হবে।
নির্দেশনা কার্যকরের মধ্যেই হঠাৎ তার পদায়নকে ঘিরে নানা আলোচনা সমালোচনা শুরু হয়েছে।