Blog

  • শিক্ষামন্ত্রী  মিলনকে বাথরুমে পানি খাওয়াতে চাই, সাধারন শিক্ষার্থী

    শিক্ষামন্ত্রী মিলনকে বাথরুমে পানি খাওয়াতে চাই, সাধারন শিক্ষার্থী

    অশিক্ষিত মিলন চাই না, আমার শিক্ষাঙ্গণে শিক্ষিত মিলন চাই। শিক্ষামন্ত্রী মিলনকে বাথরুমে পানি খাওয়াতে চাই। আন্দোলন ও বিক্ষোভ কারী সাধারন শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেন। এই অশিক্ষিত মিলন আমাদের ফার্মে মোরগ বলে। কোনো শিক্ষিত মন্ত্রী এমন কথা বলতে পারে না।

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের এক দফা দাবিতে বুধবার (১৫ জুলাই) সকাল থেকে উত্তাল মৌলভীবাজার। সাধারণ শিক্ষার্থীরা কোর্ট রোড থেকে মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র চৌমুহনী অবরোধ করে রাখে। এতে বন্ধ হয়ে যায় শহরের প্রধান সড়কে যান চলাচল।

    মৌলভীবাজার সরকারি কলেজ, মহিলা কলেজ, শাহ মোস্তফা কলেজ সহ বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা এই কর্মসূচিতে অংশ নেন। শিক্ষার্থীদের হাতে ছিল বিভিন্ন প্ল্যাকার্ড। তখন
    অশিক্ষিত মিলন চাই না, শিক্ষিত মিলন চাই স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো শহর।

    বিক্ষোভে অংশ নেওয়া একজন সাধারণ শিক্ষার্থী বলেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। আমরা আর এই অবিচার মানবো না। শিক্ষামন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। আমাদের দাবি মানা না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না।

    আরেকজন শিক্ষার্থী ক্ষোভের সাথে বলেন,
    শিক্ষামন্ত্রী মিলনকে আমরা শিক্ষাঙ্গণে চাই না। আমরা শিক্ষার মান চাই, বৈষম্য চাই না। সরকার আমাদের কথা শুনছে না। তাই বাধ্য হয়ে রাস্তায় নামতে হয়েছে।

    মৌলভীবাজার শহরের প্রধান সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। দীর্ঘ যানজটে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা।
    পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েনকরা হয়।

    বিক্ষোভকারীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে এবং প্রয়োজনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

    উল্লেখ্য বিগত বেশ কয়েক দিনের বৃষ্টিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি হয়। এ পরিস্থিতিতে বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের সব পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। তবে অন্য বোর্ডগুলোর পরীক্ষা যথারীতি চলছে। বৈরী আবহাওয়ার কারণে শিক্ষার্থীরা চলমান এইচএসসি পরীক্ষা কিছুদিন পেছানোর অনুরোধ জানিয়েছিল।

    এর মধ্যে গত সোমবার (১৩ জুলাই) প্রবল বর্ষণে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে পরীক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হয়। মূলত এরপরই শিক্ষামন্ত্রীর সমালোচনা শুরু হয়

    শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের এই বিক্ষোভ ও সড়ক অবরোধে শহরজুড়ে উত্তেজনা বিরাজ করে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে

  • দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রকাশনা বন্ধের দাবীতে যশোর জেলা প্রশাসকের নিকট মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের আবেদন

    দৈনিক প্রতিদিনের কণ্ঠের প্রকাশনা বন্ধের দাবীতে যশোর জেলা প্রশাসকের নিকট মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের আবেদন

    আব্দুল্লাহ আল মামুন, যশোর

    মণিরামপুর থেকে প্রকাশিত প্রকাশনা ও মুদ্রণের নিয়মনীতি বহির্ভূত অনিয়মিত দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকার প্রকাশনা বন্ধের দাবীতে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোঃ জাকির হোসেন জেলা প্রশাসক যশোর বরাবর একটা লিখিত আবেদন করেছেন।
    জানা যায়, গত ১২ জুলাই, ২০২৬ইং তারিখে প্রতিদিনের কণ্ঠ পত্রিকায় রাজনৈতিক আশ্রয়ে মণিরামপুরে সাংবাদিক নামধারী চক্রের দৌরাত্ম্য শীর্ষক একটি প্রতিবেদনে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক মোঃ জাহিদুর রহমানের বিরুদ্ধে একেবারে ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। যার ফলপ্রসূ তাৎক্ষণিকভাবে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকেরা এবং সাংগঠনিকভাবে ভাবে সংগঠনের সভাপতি জাকির হোসেন জেলা প্রশাসকের নিকট দরখাস্তের মাধ্যমে এই আবেদন করেছেন।
    জেলা প্রশাসক বরাবর আবেদনের দরখাস্তে উল্লেখ করা হয়েছে যে, মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী ও কার্যকরী কমিটির সাধারণ সম্পাদক জাহিদুর রহমানের বিরুদ্ধে যে অসত্য ও সম্মানহানিকর মন্তব্য করা হয়েছে তা বর্তমান সমাজ ও গণমাধ্যম কর্মীদের জন্য চরম হতাশাজনক ও বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। ২০২২ সালে স্থাপিত মণিরামপুরবাসীর অধিকার আদায়ে সর্বদা সচেষ্ট ও স্থানীয় গণমাধ্যম কর্মীদের প্রিয় সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাব। জনগণের ন্যায্য দাবী আদায়ে একাধিক বার দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে গণ-অভ্যুত্থানেও ব্যাপক ভূমিকা রেখেছে সংগঠনের সাংবাদিকেরা।
    দৈনিক প্রতিদিনের কণ্ঠে প্রকাশিত মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের প্রতিষ্ঠাতা সুমন চক্রবর্তী দেশের একজন বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। সাংবাদিকতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল ও প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ(পিআইবি) থেকে সনদপত্র প্রাপ্ত এবং প্রশিক্ষিত সাংবাদিক গড়ার প্রত্যাশা নিয়ে কাজ করা দেশের বৃহত্তর সাংবাদিক সংগঠন রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর কেন্দ্রীয় কমিটির সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক। ১৯ বছরের দীর্ঘ সাংবাদিকতায় তিনি দেশবাসী ও সাংবাদিক সমাজের জন্য তুলে ধরেছেন অসংখ্য প্রতিবেদন। তিনি কখনও রাজনীতি করেন নাই। অপরদিকে সাধারণ সম্পাদক জাহিদুর রহমান একজন বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও জাতীয় দৈনিক জবাবদিহি’র মণিরামপুর প্রতিনিধি এবং কোন রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। এছাড়াও সোহাগ হাসান লিপু নামে যে গণমাধ্যম কর্মীর নাম উল্লেখ করা হয়েছে তার সাথে সংগঠনের কোন সম্পৃক্ততা নেই। সে মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সদস্যও নয়। একটা অনিয়মিত প্রকাশিত নিয়মনীতি বহির্ভূত ও প্রতিনিধি নিয়োগ বানিজ্য করা সমালোচিত পত্রিকায় স্থানীয় সাংবাদিক সংগঠনকে নিয়ে সম্পূর্ণ অসত্য ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের কারণে সাংবাদিক সমাজ আজ চরম হতাশাগ্রস্থ।
    এব্যাপারে জানতে চাইলে জাকির হোসেন বলেন, সার্বিক দিক বিবেচনা করে এবং নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে একটা স্থানীয় সাংবাদিক সংগঠনের ভাবমূর্তি নষ্ট ও সন্মান ক্ষুন্নের এমন ধৃষ্টতা দেখানোর জন্য দৈনিক প্রতিদিনের কণ্ঠের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জোর দাবী জানিয়েছেন আমাদের সংগঠন মণিরামপুর রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকেরা। বিষয়টা গুরুত্ব সহকারে জেলা প্রশাসক যশোর মহোদয় দেখবেন বলে আমরা আশাবাদী।
    রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন(আরজেএফ) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম বলেন, গণমাধ্যম ও সাংবাদিক সংগঠন একে অপরের সম্পূরক। সামাজিক সার্বিক পরিস্থিতি ঠিক রাখতে স্থানীয় গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের সম্মিলিত শক্তি খুবই গুরুত্বপূর্ণ। আরজেএফ এর সহ-গণযোগাযোগ বিষয়ক সম্পাদক সাংবাদিক সুমন চক্রবর্তী সহ সকল সাংবাদিকদের বিরুদ্ধে অসত্য প্রতিবেদন প্রকাশ করে দৈনিক প্রতিদিনের কণ্ঠ পত্রিকা গণমাধ্যমের সমাজের প্রতি দায়বদ্ধতার জায়গাটা ক্ষুন্ন করেছে।

  • সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৮শ ইয়াবাসহ ৫ জন আটক ডিবি হাতে

    সাভার ও আশুলিয়ায় অভিযান চালিয়ে ১৮শ ইয়াবাসহ ৫ জন আটক ডিবি হাতে

    মোঃ মনির মন্ডল,সাভার

    সাভার ও আশুলিয়া পৃথক অভিযান চালিয়ে ১৮শ পিস ইয়াবা পাঁচজনকে ১ টি প্রাইভেটকারসহ আটক করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ।

    বুধবার (১৫ জুলাই) দুপুরের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।

    এর আগে মঙ্গলবার রাতে আশুলিয়ার গাজিরচট বুড়ির বাজার ও সাভার থানা এলাকা থেকে তাদের আটক করা।

    আটককৃতরা হলেন,অঞ্জনা বেগম (৪৮), স্বামী-মৃত শহিদুল, পিতা-মৃত আমজাদ, সাং-উত্তর গাজিরচট (বুড়ির বাজার), থানা-আশুলিয়া, জেলা-ঢাকা,
    মোঃ সিরাজুল ইসলাম (৩৭), পিতা-ইসহাক, সাং-সেকশন-১২, ব্লক-প, উত্তর কালশী টেকের বাড়ী, বাউনিয়া, মিরপুর ১২১৬, থানা-পল্লাবী জেলা-ঢাকা, মোঃ সাহাব উদ্দিন (৫২) পিতা-মোঃ জাফর ওরফে জাবের, সাং-আলী ফকির ডেইল, থানা-কুতুবদিয়া, জেলা-কক্সবাজার, রফিক (৫৫), পিতা-তমিজ উদ্দিন, সাং-বেনুখালী, থানা-নবাবগঞ্জ, জেলা-ঢাকা, মোঃ ইসমাইল (৪২), পিতা-মোঃ ইলিয়াস, মাতা-রাজিয়া, সাং-টেকপাড়া, ৪ নং ওয়ার্ড (পৌরসভা), থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার।

    ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানার বুড়ি বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় অঞ্জনা নামের এক পেশাদার মাদক ব্যবসায়ীকে ৩০০ পিস ইয়াবাসহ আটক করে।

    অপর একটি পৃথক অভিযানে সাভার মডেল থানা এলাকা অভিযান পরিচালনা করে ১৫শ পিস ইয়াবাসহ ও একটি মাইক্রোবাসসহ চার জনকে আটক করা হয়। আসামী অঞ্জনার বিরুদ্ধে ৩ টি মাদক ও ৩ টি অন্যান্য মামলাসহ মোট ৬ টি মামলা, আসামী সিরাজুল ইসলামের বিরুদ্ধে ১ টি মাদক মামলা ও আসামীর সাহাব উদ্দিন বিরুদ্ধে ২ টি মাদক মামলা রয়েছে। আনুমানিক মূল্য পাঁচ লাখ ৪০ হাজার টাকা।

    এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • বিরলে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

    বিরলে নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন

    পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মাঝে সবুজায়নের চেতনা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে, দিনাজপুরের বিরল উপজেলার ৩নং ধামইড় ইউনিয়নের নলদিঘী মাটিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কর্মসূচি চলাকালীন বিদ্যালয়ের মাঠ ও চারপাশের খালি জায়গায় বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ এবং ঔষধি গাছের চারা রোপণ করা হয়। বৃক্ষরোপণ কালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ বেগম বলেন, গাছ আমাদের পরম বন্ধু। বর্তমান জলবায়ু পরিবর্তনের এই চ্যালেঞ্জ মোকাবিলায় বৃক্ষ রোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের শুধু পাঠ্য পুস্তকীয় শিক্ষায় সীমাবদ্ধ না রেখে, তাদের বাস্তবমুখী ও পরিবেশ সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। তিনি আরো বলেন, বিদ্যালয়ের এই ফলজ, বনজ ও ঔষধি গাছগুলো যেমন একদিকে ক্যাম্পাসের সৌন্দর্য বাড়াবে, তেমনি শিক্ষার্থীদের ভেষজ উদ্ভিদের গুণাগুণ ও পুষ্টি সম্পর্কে জানতে সাহায্য করবে।তিনি প্রতিটি শিক্ষার্থীকে নিজ নিজ বাড়িতেও অন্তত একটি করে গাছের চারা রোপণ ও সেটির সঠিক পরিচর্যা করার আহ্বান জানান।অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকরা বলেন, প্রাথমিক বিদ্যালয় স্তর থেকেই শিশুদের মনে গাছের প্রতি ভালোবাসা তৈরি করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম একটি সবুজ ও সুন্দর পৃথিবী উপহার পাবে। বৃক্ষ রোপণ শেষে চারা গাছগুলোর নিয়মিত যত্ন ও রক্ষণা বেক্ষণের জন্য শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি করে।

  • নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে উন্নয়ন-সমৃদ্ধির গোলটেবিল বৈঠক

    নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে উন্নয়ন-সমৃদ্ধির গোলটেবিল বৈঠক

    নোয়াখালীর সার্বিক উন্নয়ন, সমৃদ্ধি এবং ভবিষ্যৎ সম্ভাবনাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে ‘নোয়াখালীর উন্নয়ন, সমৃদ্ধি ও সম্ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক। জেলার উন্নয়ন পরিকল্পনায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত ও করণীয় নির্ধারণে এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।

    বুধবার (১৫ জুলাই) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের হলরুমে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।

    নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসাইন বাবুলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. গোলাম রব্বানী।

    এতে আরও বক্তব্য রাখেন, নোয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক সুব্রত দাস, নোয়াখালী সিভিল সার্জন ডা.আনোয়ার হোসেন, নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো.আরিফ হোসেন, নোয়াখালী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ কাজী রফিক উল্যাহ, জেলা মহিলা দলের সভানেত্রী ভিপি শাহানাজ পারভীন, জেলা বিএনপির সদস্য আবু নাছের, এডভোকেট রবিউল হাসান পলাশসহ জেলার বিশিষ্ট নাগরিক, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
    এ সময় বক্তরা বলেন, নোয়াখালীকে সম্ভাবনার জেলায় পরিণত করতে অবকাঠামোগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগবান্ধব পরিবেশ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থা ও নদীভাঙনসহ বিভিন্ন সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃত্ব, সুশীল সমাজ ও গণমাধ্যম একসঙ্গে কাজ করলে নোয়াখালীর উন্নয়ন আরও গতিশীল হবে বলেও তারা মত প্রকাশ করেন।

    আলোচনা শেষে বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রনায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

  • ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারন : ত্রাণমন্ত্রী

    ভারী বৃষ্টি ও ভরাট খালই চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতার অন্যতম কারন : ত্রাণমন্ত্রী

    রেকর্ড পরিমাণ ভারী বর্ষণ এবং চট্টগ্রাম নগরীর নালা-নর্দমা ও খাল ভরাট হয়ে যাওয়াই এবারের ভয়াবহ জলাবদ্ধতার অন্যতম কারণ বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
    বুধবার (১৫ জুলাই) সকালে চট্টগ্রামের বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত হালিশহর এবং বাঁশখালী উপজেলার দুর্গত এলাকা পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বন্যাকবলিত ও পানিবন্দী মানুষের মধ্যে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করেন।
    পরিদর্শনকালে ত্রাণমন্ত্রীর সঙ্গে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, স্থানীয় সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান বেলায়েত হোসেন এবং জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া উপস্থিত ছিলেন।
    ত্রাণমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের বর্তমান বন্যা পরিস্থিতির সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। তিনি দুর্গত এলাকার পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করছেন। আমি পরিদর্শন শেষে ফিরে গিয়ে তাঁকে বিস্তারিত অবহিত করব। এরপর প্রয়োজনীয় জনকল্যাণমূলক কাজ দ্রুত বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
    তিনি বলেন, বর্তমান সরকার জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত বিএনপির সরকার। জনগণের কাছে আমাদের জবাবদিহিতা ও দায়বদ্ধতা রয়েছে। মানুষের দুর্দশার সময়ে সরকার কখনোই নিষ্ক্রিয় থাকবে না। আমরা সবসময় দুর্গত মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব।
    দুর্যোগ মোকাবিলায় সরকারের পরিকল্পনার কথা তুলে ধরে আসাদুল হাবিব দুলু জানান, চলতি বছর দেশজুড়ে ৪০ লাখ পরিবারকে বিশেষ ফ্যামিলি কার্ড দেওয়া হবে। পাশাপাশি বন্যা ও অন্যান্য দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসনে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে

    মৃত্যুর পর জানতে পারে মিজান বৃত্তি পেয়েছে

    মারা যাওয়ার পরের দিন প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হওয়ায় জানা যায় মিজান বৃত্তি পেয়েছে। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর ইউনিয়নের পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী মিজানুর রহমান (১১) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়ার পরদিন প্রাথমিক বৃত্তি লাভ করেছেন।
    কিন্তু এ আনন্দ মিজানুর রহমানের বাবা,মা, শিক্ষক এবং সহপাঠীদের মাঝে আনন্দের বদলে শোক আরো বেশি ঘনিভূত হয়েছে । পুরো আনন্দটাই যেন বিষাদে পরিনত হয়েছে।
    বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান, ২০২৫ইং সনে অনুষ্ঠিত সরকারি বৃত্তি পরিক্ষায় পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ১২জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ৬জন ট্যালেন্টপুলে ও ৬জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে শতভাগ সফলতা লাভ করে। প্রকাশিত ফলাফলে দেখা যায় ৫ম শ্রেণির শিক্ষার্থী মিজানুর রহমান (রোল নম্বর ৪০৬১৭৬৬) সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
    এ ফলাফল দেখে বিদ্যালয়ের অন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে কান্নার রোল দেখা দেয়।
    বৃত্তি পাওয়ার খবরটি দেয়ার জন্য বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক আবদুল হান্নান, সহকারি শিক্ষক জাহিদুল ইসলামসহ কয়েকজন শিক্ষক মিজানুর রহমানের বাবা মায়ের সাথে দেখা করতে যান। এসময় মিজানের বাবা মোঃ রাছেল ও মা আকলিমা আক্তার আঁখি শিক্ষকদের জড়িয়ে ধরে কান্নায় ভেঙ্গে পড়েন ।
    মিজানুর রহমানের বাবা উপজেলার লামচর ইউনিয়নের আলি মিয়া পাটোয়ারী বাড়ির মোঃ রাছেল মিয়া জানান, গত কয়েকদিন থেকে ছেলেটির জ্বর দেখা দেয় এবং দাঁতের মাড়ি দিয়ে রক্ত ঝরলে আমরা রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখানকার একজন চিকিৎসক জানান, মিজানের প্রসাবে ইনফেকশন এবং রক্তস্বল্পতা রয়েছে। পরে আমরা আবারও তাকে রামগঞ্জ ওয়াপদা সড়কের অ্যাপোলো হসপিটালের ডাক্তার রাছেলের নিকট নেয়ার পরও তিনি কোন সমস্যার কথা জানাতে পারেনি। ১১জুলাই শনিবার আমার ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে সকাল ১১টায় গৌরিপুর নামকস্থানে তার মৃত্যুর হয়।
    পানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হান্নান জানান মিজানুর রহমানের এমন মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী এবং স্থানীয় গ্রামবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। সম্ভাবনাময় এই মেধাবী শিক্ষার্থীর মৃত্যুতে আমাদের বলার ভাষা হারিয়ে ফেলেছি।
    উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ ইমরান হোসেন জানান, ফল প্রকাশের পর বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষয়টি অবগত করেন। উপজেলা নির্বাহী অফিসার কাজী আতিকুর রহমান মৃত মিজানের পরিবারকে আর্থিকভাবে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

  • বীরগঞ্জের মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

    বীরগঞ্জের মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা

    দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশুশ্রম মুক্ত ঘোষণা করা হলো।

    বুধবার (১৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় উপজেলার ১১নং মরিচা পরিষদ হলরুমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়।

    “শিশুদের জন্য সুন্দর ভবিষ্যৎ গড়ি বাল্য বিবাহমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন” নিয়ে শিশু ফোরাম ও এলাকাবাসী সহযোগিতায়: উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, বীরগঞ্জ এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের আয়োজনে বাল্যবিবাহ ও শিশু শ্রমমুক্ত ঘোষণার আয়োজন করা হয়। ১১নং মরিচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতাহারুল ইসলাম চৌধুরী হেলার সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নিবেদিতা দাস।
    অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বীরগঞ্জ এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ম্যানেজার রবার্ট কমল সরকার

    প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী প্রজন্মকে সুস্থ্য ও সবল রাখতে আমাদের সবাইকে সচেতন হয়ে বাল্যবিবাহ ও শিশু শ্রম প্রতিরোধ করতে হবে। বাল্য বিবাহের কারণে আমাদের সমাজে রোগাক্রান্ত ও দুর্বল শিশুর জন্ম হয়। শিশু শ্রমের কারণে শিশুর শিক্ষা, স্বাস্থ্য, শারিরিক ও মানুষিক উন্নয়নে বেঘাত ঘটে। শিশু শ্রম ও বাল্যবিবাহের কারণে শিশুরা সুন্দর ও স্বাভাবিক সমাজ থেকে তারা অনেক দুরে থাকে। এরপর তিনি অনুষ্ঠানে উপস্থিত সকলের কণ্ঠে শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে মরিচা ইউনিয়নকে বাল্যবিবাহ ও শিশু শ্রম মুক্ত ইউনিয়ন হিসেবে ঘোষণা করা হয়।

    এসময় সকলেই বাল্য বিবাহকে না বলুন লাল কার্ড তুলে ধরেন এবং আর নয় শিশুশ্রম প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

    অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মরিচা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আব্দুল কাদের,
    কাজী মো: জামিনুল ইসলাম
    ইমাম : কারী হাসানুল রহমান, পুরোহিত পরিমল চন্দ্র রায়
    ইউপি সদস্য মোশারফ হোসেন
    সোহেল , আবু তাহের মিয়া
    মহিলা ইউপি সদস্য রোজিনা বেগম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বীরগঞ্জ এপি’র প্রোগ্রাম অফিসার সাধন দাস,জুনিয়ার প্রোগ্রাম অফিসার মুক্তা রায়সহ সরকারি কর্মকর্তা, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধি, সুশীল সমাজ, সাংবাদিক, অভিভাবক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • পঞ্চগড়ে রহস্য জনক চিরকুট সহ  যুবকের ভাসমান  মরদেহ

    পঞ্চগড়ে রহস্য জনক চিরকুট সহ যুবকের ভাসমান মরদেহ

    পঞ্চগড় সদরের ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে আবদুল মালেক (১৭) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৫ জুলাই) সকালে স্থানীয়রা দিঘিতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দিলে পঞ্চগড় সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত হলো তিনি আবদুল মালেক (১৭) তার পিতার নাম রইসউদ্দিন। বাড়ি পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মাগুরা এলাকার মালাদাম গ্রামে।

    পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। মরদেহের সঙ্গে থাকা একটি চিরকুটও উদ্ধার করে পুলিশ। চিরকুটে তার মৃত্যুর জন্য কয়েকজনকে দায়ী করার দাবি করা হয়েছে। এছাড়া পঞ্চগড় সদরের মালাদাম বাজারের কথাও উল্লেখ রয়েছে।

    পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে।

    ওসি আরও জানান, মরদেহের সঙ্গে পাওয়া চিরকুটটি জব্দ করা হয়েছে। চিরকুটে উল্লেখিত বিষয়গুলোর সত্যতা যাচাইসহ ঘটনার সব দিক গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

    পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

  • প্রধানমন্ত্রীর পরিদর্শনে উজ্জ্বল উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গর্বিত উপজেলাবাসী

    প্রধানমন্ত্রীর পরিদর্শনে উজ্জ্বল উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, গর্বিত উপজেলাবাসী

    প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ ও জাতীয় শিক্ষামেলা উপলক্ষে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্টল পরিদর্শন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এ পরিদর্শন উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সমগ্র উপজেলাবাসীর জন্য গর্ব ও সম্মানের একটি স্মরণীয় মুহূর্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
    শিক্ষার মানোন্নয়ন, উদ্ভাবনী কার্যক্রম এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা তুলে ধরার লক্ষ্যে আয়োজিত এ শিক্ষামেলায় দেশের বিভিন্ন প্রান্তের শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে। উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ও তাদের বিভিন্ন শিক্ষামূলক ও উদ্ভাবনী কার্যক্রম নিয়ে আকর্ষণীয় একটি স্টল প্রদর্শন করে।
    স্টল পরিদর্শনকালে প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের তৈরি বিভিন্ন প্রকল্প, শিক্ষাসামগ্রী এবং সৃজনশীল উপস্থাপনা ঘুরে দেখেন। তিনি এসব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের মেধা, উদ্ভাবনী চিন্তাভাবনা ও সক্রিয় অংশগ্রহণের প্রশংসা করেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
    এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায় সহ অন্যান্য শিক্ষক উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং বিদ্যালয়ের কার্যক্রম তুলে ধরার সুযোগ পেয়ে তারা আনন্দ ও গর্ব প্রকাশ করেন।
    সংশ্লিষ্টরা জানান, প্রধানমন্ত্রীর এই পরিদর্শন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো উল্লাপাড়ার মানুষের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। এর মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন এবং সৃজনশীল শিক্ষা কার্যক্রমকে আরও এগিয়ে নেওয়ার নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
    উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা পদক শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদান রাখা শিক্ষক ও শিক্ষাপ্রতিষ্ঠানকে স্বীকৃতি দেওয়ার একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। পাশাপাশি জাতীয় শিক্ষামেলা দেশের বিভিন্ন বিদ্যালয়ের উদ্ভাবনী কার্যক্রম, শিক্ষণ পদ্ধতি এবং সাফল্য তুলে ধরার অন্যতম বৃহৎ আয়োজন।
    শিক্ষাবান্ধব পরিবেশ, দক্ষ শিক্ষক এবং শিক্ষার্থীদের সৃজনশীল অংশগ্রহণের মাধ্যমে উল্লাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইতোমধ্যেই একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে। প্রধানমন্ত্রীর এই পরিদর্শন বিদ্যালয়ের এ অর্জনকে আরও সমৃদ্ধ করেছে বলে স্থানীয়রা মনে করছেন।