Blog

  • ধনবাড়ীর কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রনা রাণী`বর্দ্ধনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    ধনবাড়ীর কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা চন্দ্রনা রাণী`বর্দ্ধনের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    সৈয়দ সাজন আহমেদ রাজু: টাঙ্গাইল

    টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের কবিরাজবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দনা রাণী বর্দ্ধনের অবসরজনিত বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
    আজ ১৪ জুলাই২০২৬ ইং তারিখে মঙ্গলবার বিকেলে কবিরাজবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আবেগঘন পরিবেশে
    ব্যবস্থাপনা কমিটির নবনির্বাচিত সভাপতি রতন চন্দ্র দাসের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
    উক্ত অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোঃ বেলায়েত হোসেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং বর্তমান সভাপতি মোঃ ফজলুল হক সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান এবং নরিল্লা প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম তালুকদার সহ আরো অনেক।
    এসময় আরো উপস্থিত ছিলেন “দৈনিক আমার সংবাদ ও ধনবাড়ী সংবাদ এর সাংবাদিক সৈয়দ সাজন আহমেদ রাজু, দৈনিক প্রতিচ্ছবির সাংবাদিক মোঃ জাহিদ হাসান,বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও অভিভাবক সদস্য এবং বর্তমান শিক্ষার্থী, প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত থেকে বিদায়ী প্রধান শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
    এসময় বক্তারা বলেন, বিদায়ী প্রধান শিক্ষক নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘদিন শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর কর্মদক্ষতা ও মানবিক আচরণ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
    অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী প্রধান শিক্ষকের হাতে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচ্ছা তুলে দেওয়া হয়।
    এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং শিক্ষার্থীদের সুশিক্ষিত ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

  • ধনবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সনদপএ ও ক্রেস্ট বিতরণ  অনুষ্ঠিত

    ধনবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সনদপএ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠিত

    রাকিব হাসান, টাংগাইল

    “”তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন, আজকের প্রত্যয়ে আগামী গড়ি”” এই প্রতিপাদ্য কে সামনে রেখে, টাংগাইলের ধনবাড়ীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও শ্রেষ্ঠ কর্মীদের মাঝে সনদপএ ও ক্রেস্ট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ১২ জুলাই বেলা ১১ টা উপজেলা পরিবার পরিকপ্লনা কার্যালয় হলরুম, ধনবাড়ী, টাংগাইল।
    উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনুপস্থিতে সভাপত্বি করেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিলুফা ইয়াসমিন ধনবাড়ী,টাংগাইল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাঃ মোঃ মামুন হাসান উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা ধনবাড়ী,টংগাইল। দিল আফরোজ সহকারী কমিশনার ভূমি বা (এসিলেন্ড) ধনবাড়ী, টাংগাইল। ডাঃ রেজুয়ানা সুলতানা মেডিকেল অফিসার (এমসিএইচ- এফপি)অঃ দাঃ ধনবাড়ী টাংগাইল। অধ্যক্ষ এম আজিজুর রহমান সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি। এনামুল হক (ভিপি) সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি। অনুষ্ঠানে শ্রেষ্ঠ কর্মীদের মাঝে ক্রেস্ট বিতরন করে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

  • বাজিতপুরে সৌদামিনী সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরীন

    বাজিতপুরে সৌদামিনী সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে জেলা প্রশাসক সোহানা নাসরীন

    জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ প্রতিনিধি:

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ঐতিহ্যবাহী সরারচর সৌদামিনী সুরবালা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরীন। এ সময় তিনি বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অবকাঠামো ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন এবং শিক্ষার গুণগত মান উন্নয়নে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

    মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে জেলা প্রশাসক বিদ্যালয়টি পরিদর্শনে যান। তাঁর সঙ্গে ছিলেন বাজিতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জালাল উদ্দীন।

    পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন শ্রেণিকক্ষ, শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম, বিদ্যালয়ের অবকাঠামো, পরিচ্ছন্নতা ও শিক্ষা পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

    এ সময় তিনি বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি পরিচ্ছন্ন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিয়মিত পাঠদানের পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক চর্চা এবং অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের অংশগ্রহণ বাড়ানোর ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

    বিদ্যালয় কর্তৃপক্ষ জেলা প্রশাসককে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম, শিক্ষার্থীদের সাফল্য এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন। পরে জেলা প্রশাসক শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন এবং তাদের লেখাপড়ার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশে সহায়ক বিভিন্ন কার্যক্রমে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান।

    পরিদর্শনকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাবিবুল্লাহ, শিক্ষক-শিক্ষিকা, উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    পরিদর্শন শেষে জেলা প্রশাসক সোহানা নাসরীন শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

  • টেকনাফে বিজিবির অভিযানে অবৈধ কারেন্ট জালসহ সরঞ্জাম উদ্ধার, আটক ১

    টেকনাফে বিজিবির অভিযানে অবৈধ কারেন্ট জালসহ সরঞ্জাম উদ্ধার, আটক ১

    কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ১০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল, মৎস্য আহরণের বিভিন্ন সরঞ্জাম, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি মোবাইল ফোন ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
    টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) সূত্রে জানা যায়, গত ১৩ জুলাই ২০২৬ তারিখ বিকেলে নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, টেকনাফ থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় করে অবৈধ কারেন্ট জাল ও মৎস্য আহরণের বিভিন্ন সরঞ্জাম জাহাজপুরা ঘাটের দিকে পাচার করা হবে। এ তথ্যের ভিত্তিতে অধিনায়কের নির্দেশনায় ব্যাটালিয়ন সদর ২ নম্বর গেট সংলগ্ন সড়কে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
    বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ থেকে জাহাজপুরা ঘাটগামী একটি অটোরিকশা থামিয়ে তল্লাশি চালানো হলে বিপুল পরিমাণ অবৈধ কারেন্ট জাল ও মৎস্য আহরণের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। এ ঘটনায় অটোরিকশার চালক হোসেন (৩২)-কে আটক করা হয়। তিনি টেকনাফ উপজেলার জাহাজপুরা এলাকার উত্তর শিলখালীর বাসিন্দা।
    বিজিবি জানায়, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ১৫ হাজার ৪৫০ মিটার অবৈধ কারেন্ট জাল, ১২০ কেজি রশি, ৩০ লিটার মবিল, ৮ কেজি সেন্টার ফ্লোট, ১০০টি ফ্লোট, একটি ব্যাটারিচালিত অটোরিকশা, একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ৯ হাজার ১৫০ টাকা নগদ অর্থ। উদ্ধারকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৯ লাখ ৯২ হাজার ১০ টাকা।
    টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের মৎস্যসম্পদ ও পরিবেশ রক্ষায় ক্ষতিকর অবৈধ কারেন্ট জাল এবং নিষিদ্ধ মৎস্য আহরণ সরঞ্জামের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    আটক ব্যক্তিকে এবং জব্দকৃত আলামত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে বিজিবি জানিয়েছে।

  • বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

    বালিয়াডাঙ্গীতে বিপুল পরিমাণ মাদকসহ ইউপি সদস্য গ্রেফতার, পাঠানো হলো কারাগারে

    ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী থানা পুলিশের এক সফল অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ রাজকুমার গোস্বামী (৩৫) নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত রাজকুমার উপজেলার পাড়িয়া ইউনিয়নের এক ইউপি সদস্য ও বীর মুক্তিযোদ্ধার ছেলে।

    পুলিশ সূত্রে জানা গেছে, বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পাড়িয়া ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাজকুমার গোস্বামীকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৮০ পিস নিষিদ্ধ ট্যাপেনটাডল ট্যাবলেট, ১ পিস ইয়াবা এবং ২ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।

    বালিয়াডাঙ্গী থানা পুলিশ জানায়, আটকের পর আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আজ (আইনি প্রক্রিয়া শেষে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    এলাকায় মাদকের বিস্তার রোধে বালিয়াডাঙ্গী থানা পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ জানায়, মাদকের বিরুদ্ধে তাদের এই জিরো টলারেন্স নীতি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

  • কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত একজন

    কুমিল্লায় দুই বাসের সংঘর্ষে নিহত একজন

    কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় দুই যাত্রীবাহী বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শুয়াগাজী বাজারের নিকটবর্তী রাহাত পাম্পের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।

    জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত মদিনা পরিবহনের একটি বাস সামনে থাকা সিডিএম পরিবহনের একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠায়। এ সময় একজনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

    ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, শুয়াগাজী এলাকায় দুই বাসের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার কাজ চলছে।

  • কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে এইচএসসি পরীক্ষার্থীদের অবস্থান কর্মসূচি

    কুমিল্লা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন এইচএসসি পরীক্ষার্থীরা। মঙ্গলবার বেলা ১১টায় নগরীর কান্দিরপাড় পূবালী চত্বরে বোর্ডের সামনে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা কর্মসূচিতে অংশ নেন।
    এইচএসসি পরীক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে প্রথম দাবি হলো দুর্যোগ পুরোপুরি শেষ না হওয়া পর্যন্ত এসএসসি পরীক্ষার স্থগিত থাকবে ।
    দ্বিতীয়: ১৩ জুলাই যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের পুনরায় পরীক্ষা নিতে হবে ।
    তৃতীয়: আগামী ২৪ ঘণ্টার মধ্যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনকে জনসমক্ষে ক্ষমা চাইতে হবে ।এ সময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে কুমিল্লা সাপোর্টের দিকে রওনা দিলে আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরা এবং কোতোয়ালী থানার ওসি তৌহিদুল আনোয়ার শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন। এ সময় তারা কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের বাইরে অবস্থান করে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।
    অবস্থান কর্মসূচিতে এইচএসসি পাস করা শিক্ষার্থী সাফিন আহমেদ বলেন, ‘গতকাল শিক্ষার্থীরা কোমরপানি ভেঙে কেন্দ্রে এসেছেন । তাদের আর্তনাদ কেউ দেখে না । তাদের যৌক্তিক দাবির সঙ্গে একমত পোষণের জন্য আমি এখানে অবস্থান নিয়েছি।’
    কুমিল্লার ভিক্টোরিয়া কলেজের এইচএসসি পরীক্ষার্থী শাকিল আহমেদ বলেন, ‘গতকালের পরীক্ষা অনেকেরই খারাপ হয়েছে বৈরী আবহাওয়ার কারণে। এই পরীক্ষা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেলে ভর্তির সময় এই পরীক্ষার জিপিএ কাউন্ট করা হয়। আপাতত দুর্যোগের কারণে পরীক্ষা স্থগিত রাখার দাবি করা হচ্ছে। এছাড়া শিক্ষামন্ত্রীকে জনসম্মুখে ক্ষমা চাওয়ার দাবি করছি।’
    উল্লেখ্য: গতকাল কুমিল্লা সরকারি মহিলা কলেজে কোমরপানি মাড়িয়ে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের পর অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। এর জন্য তারা শিক্ষামন্ত্রীর তদারকির ব্যর্থতাকে দায়ী করেন ।

  • রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা

    রথযাত্রা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের মতবিনিময় সভা

    চাঁপাইনবাবগঞ্জে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস।
    সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, বাংলাদেশ পূজা উদযাপন কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ডাবলু কুমার ঘোষ, সাধারণ সম্পাদক ধরঞ্জয় চ্যাটাজী, দিলীপ রায়সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং রথযাত্রা উদযাপন কমিটির বিভিন্ন নেতা। মতবিনিময় সভায় পুলিশ সুপার রথযাত্রা উপলক্ষে সার্বিক নিরাপত্তা, ট্রাফিক ব্যবস্থাপনা, শোভাযাত্রার সুষ্ঠু পরিচালনা এবং শান্তিপূর্ণ পরিবেশে উৎসব উদযাপনের বিষয়ে সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দের মতামত শোনেন। পরে তাদের মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় কর্মপরিকল্পনা গ্রহণ ও সংশ্লিষ্টদের দিকনির্দেশনা প্রদান করেন। সভায় বক্তারা বলেন, প্রশাসন ও আয়োজকদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে রথযাত্রা উৎসব নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করা সম্ভব হবে। জেলা পুলিশও উৎসবকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

  • ডুমুরিয়ায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

    ডুমুরিয়ায় বাল্যবিয়ে ও নারী নির্যাতন প্রতিরোধে বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত

    খুলনার ডুমুরিয়া উপজেলায় ‘তথ্য আপা’ প্রকল্পের আওতায় বাল্যবিবাহ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের লক্ষ্যে সচেতনতামূলক এক বিশেষ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৪ জুলাই ২০২৬ (মঙ্গলবার) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসন ও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়), ডুমুরিয়া যৌথভাবে এই উঠান বৈঠকের আয়োজন করে।
    বিশেষ এই উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব ও তথ্য আপা প্রকল্প (২য় পর্যায়)-এর প্রকল্প পরিচালক শাহনাজ বেগম নীনা,প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের ক্ষমতায়ন নিশ্চিত করা সম্ভব। বাল্যবিবাহ ও নারীর প্রতি সহিংসতা সমাজকে পিছিয়ে দেয়। আমাদের মায়েরা ও বোনেরা যদি প্রযুক্তিতে দক্ষ হন এবং নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হন, তবেই একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তোলা সম্ভব। বাল্যবিয়ে ও সহিংসতামুক্ত সমাজ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
    অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুগ্মসচিব ও তথ্য আপা প্রকল্পের (২য় পর্যায়) উপ-প্রকল্প পরিচালক এস এম নাজিমুল ইসলাম। তিনি প্রকল্পের বিভিন্ন দিক ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে নারীদের স্বাবলম্বী করার নানা পদক্ষেপের কথা তুলে ধরেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ সবিতা সরকার। তিনি স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নারীদের সুরক্ষা ও বাল্যবিবাহ রোধে কঠোর আইনি পদক্ষেপের পাশাপাশি সামাজিক সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
    খন্দকার হাফিজুর রহমান ,ডুমুরিয়া থানা অফিসার্স ইনচার্জ ডুমুরিয়া। মোছাঃ শামসুন্নাহার,উপজেলা তথ্য আপা ডুমুরিয়া। আরো অনেকে বক্তব্য রাখেন।
    অনুষ্ঠানে স্থানীয় নারী প্রতিনিধি, উপকারভোগী নারী, তথ্য সেবা কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা প্রত্যেকেই নিজ নিজ অবস্থান থেকে গ্রামীণ নারীর উন্নয়ন ও সুরক্ষায় প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

  • এআই দিয়ে নাচোল থানাকে নিয়ে ভুয়া ছবি ভাইরাল: পুলিশের অভিযানে যুবক গ্রেফতার

    এআই দিয়ে নাচোল থানাকে নিয়ে ভুয়া ছবি ভাইরাল: পুলিশের অভিযানে যুবক গ্রেফতার

    চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে একটি ভুয়া ও বিভ্রান্তিকর ছবি তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

    জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে নাচোল থানার নাম ব্যবহার করে এমন একটি দৃশ্য তৈরি করা হয়, যা বাস্তবে কখনো ঘটেনি। ছবিটি প্রকাশের পর এলাকাজুড়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয় এবং অনেকেই এটিকে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্নের অপচেষ্টা বলে অভিযোগ করেন।
    সংবাদ প্রকাশের পর বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর নজরে আসে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্ত চালিয়ে অভিযুক্ত যুবককে গ্রেফতার করে পুলিশ।

    পুলিশ জানিয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে ভুয়া বা বিভ্রান্তিকর ছবি তৈরি ও প্রচার করা আইনগতভাবে দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কর্মকাণ্ড জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ব্যক্তি বা প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন করতে পারে। এ বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে, স্থানীয় সচেতন মহল প্রযুক্তির অপব্যবহার রোধে কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন !