Blog

  • চুয়াডাঙ্গায় রেখা পরিবহনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু: শোকের ছায়া এলাকায়

    চুয়াডাঙ্গায় রেখা পরিবহনের ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু: শোকের ছায়া এলাকায়

    ​চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের ধান্যঘরা ক্লাব মোড়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সিয়াম (৪) নামের এক অবুঝ শিশুর মৃত্যু হয়েছে।

    আজ সোমবার (১৩ জুলাই) দুপুর দেড়টার দিকে ঘটা এই দুর্ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
    ​নিহত শিশু সিয়াম কুড়ুলগাছি ইউনিয়নের ধান্যঘরা গ্রামের মো. পলাশের ছেলে।
    ​
    প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে সিয়াম তার দাদির সঙ্গে কার্পাসডাঙ্গা এলাকা থেকে অটোরিকশা যানবাহনে করে নিজ গ্রাম ধান্যঘরার উদ্দেশ্যে রওনা হয়। দুপুর দেড়টার দিকে তারা ধান্যঘরা ক্লাব মোড় এলাকায় পৌঁছালে গাড়ি থেকে নেমে সিয়াম রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল। ঠিক সেই মুহূর্তেই ফরিদপুর থেকে ছেড়ে আসা কার্পাসডাঙ্গাগামী ‘রেখা পরিবহন’-এর একটি দ্রুতগামী বাস শিশুটিকে সজোরে ধাক্কা দেয়।

    ​বাসের ধাক্কায় সিয়াম রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের উদ্দেশ্যে নিয়ে রওনা হন। কিন্তু দুর্ভাগ্য, হাসপাতালে পৌঁছানোর পথেই শিশুটির মৃত্যু হয়। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

    ​
    ঘটনার সত্যতা নিশ্চিত করে দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে পৌঁছাই এবং ঘাতক রেখা পরিবহনটিকে আটক করে থানা হেফাজতে নিয়েছি। তবে বাসের চালক ও হেলপার ঘটনার পরপরই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

    ​
    শিশু সিয়ামের অকাল মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে। ধান্যঘরা গ্রামের বাসিন্দারা অভিযোগ করেন, দর্শনা-মুজিবনগর সড়ক দিয়ে নিয়মিত দ্রুতগতিতে বাস চলাচল করে, যার ফলে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।

    স্থানীয়দের দাবি, এই এলাকায় গতিরোধক (স্পিডব্রেকার) স্থাপন করা হলে এবং চালকদের বেপরোয়া গতি নিয়ন্ত্রণ করা গেলে এমন মর্মান্তিক দুর্ঘটনা এড়ানো সম্ভব হতো। ​পরিবারের একমাত্র সন্তানকে হারিয়ে বাবা পলাশসহ পরিবারের সদস্যদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস যেন প্রকম্পিত হয়ে উঠছে।

    এলাকাবাসী দ্রুত ঘাতক চালককে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

  • জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধনবাড়ী-গোপালপুরের লড়াই গোলশূন্য

    জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে ধনবাড়ী-গোপালপুরের লড়াই গোলশূন্য

    দ্বিতীয় ম্যাচে জমজমাট প্রতিদ্বন্দ্বিতা, উচ্ছ্বসিত দর্শকদের উপস্থিতিতে মুখর ধনবাড়ী সরকারি কলেজ মাঠ

    মো: পলাশ ইসলাম
    ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:

    টাঙ্গাইলের ধনবাড়ী সরকারি কলেজ মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ধনবাড়ী উপজেলা দল ও গোপালপুর উপজেলা দল মুখোমুখি হয়। সোমবার (১৩ জুলাই) বিকেল ৪টায় অনুষ্ঠিত ম্যাচটি ছিল দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তুললেও নির্ধারিত সময়ে কোনো দলই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচটি ০-০ গোলে অমীমাংসিত (ড্র) অবস্থায় শেষ হয়।

    ম্যাচটি উপভোগ করতে ধনবাড়ী সরকারি কলেজ মাঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দর্শকদের প্রাণবন্ত সমর্থন ও খেলোয়াড়দের লড়াকু পারফরম্যান্সে পুরো মাঠ ছিল মুখরিত।

    ধনবাড়ী উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত টুর্নামেন্টের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ নূরজাহান আক্তার সাথী।

    অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মঞ্জুরুল মোর্শেদ, ধনবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) দিল-আফরোজ, ধনবাড়ী থানার অফিসার ইন-চার্জ জনাব নুরুস সালাম সিদ্দিক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ধনবাড়ী উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, সহ সভাপতি হাফেজ খাইরুল ইসলাম মুন্সি, সাধারণ সম্পাদক মো. এনামুল হক (ভিপি), ধনবাড়ী পৌর বিএনপির সভাপতি এস. এম. এ. ছোবহান এবং সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম স্বপন।

    বক্তারা বলেন, খেলাধুলা যুবসমাজকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখার পাশাপাশি মাদক, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় পর্যায়ে ক্রীড়া চর্চার বিকাশ এবং নতুন প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

    অনুষ্ঠানে প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় এবং বিপুলসংখ্যক দর্শক উপস্থিত ছিলেন।

  • দিঘীরপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন সোহাগের গণসংযোগ

    দিঘীরপাড় ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী নাসির উদ্দিন সোহাগের গণসংযোগ

    জাহাঙ্গীর আলম, কিশোরগঞ্জ প্রতিনিধি:

    কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার ৭ নম্বর দিঘীরপাড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও বাজিতপুর উপজেলা যুবদলের অন্যতম তরুণ, মেধাবী ও শিক্ষিত নেতা নাসির উদ্দিন সোহাগ আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে ব্যাপক গণসংযোগ করেছেন।

    গণসংযোগের অংশ হিসেবে তিনি ইউনিয়নের ১, ৩, ৪, ৬ ও ৭ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ ভোটারদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের খোঁজখবর নেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং আগামী নির্বাচনে দোয়া ও সমর্থন কামনা করেন।

    এ সময় নাসির উদ্দিন সোহাগ বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে দিঘীরপাড় ইউনিয়নের সার্বিক উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে জনসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে চান তিনি। জনগণ সুযোগ দিলে একটি আধুনিক, সেবাবান্ধব ও উন্নয়নমুখী ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করবেন বলেও তিনি জানান।

    গণসংযোগে উপস্থিত ছিলেন দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক মোঃ আবু হানিফা মিয়া, জিয়া পরিষদের সভাপতি মোঃ হুমায়ুন মিয়া, দিঘীরপাড় ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি মোহাম্মদ আজিম মিয়া, দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফজলে নূর (রাব্বী), দিঘীরপাড় ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ সিজান মাহমুদ, বাজিতপুর কলেজ শাখা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মোঃ খুরশিদ মিয়া এবং দিঘীরপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনসুর আহমেদ। এছাড়াও বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা গণসংযোগে অংশ নেন।

    গণসংযোগকালে সাধারণ ভোটাররা নাসির উদ্দিন সোহাগকে স্বাগত জানান এবং বিভিন্ন এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় নিয়ে তার সঙ্গে মতবিনিময় করেন।

  • গণপূর্তের দুর্নীতিবাজ  কর্মকর্তা কায়কোবাদের দুর্নীতির তদন্ত কতদূর

    গণপূর্তের দুর্নীতিবাজ কর্মকর্তা কায়কোবাদের দুর্নীতির তদন্ত কতদূর

    গত কয়েক বছরে গণপূর্ত অধিদপ্তরের কর্মকর্তা মো. কায়কোবাদের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার, টেন্ডার নিয়ন্ত্রণ, কমিশন বাণিজ্য, নিয়োগ-বদলি ও পদোন্নতিতে প্রভাব বিস্তার এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে একাধিক সংবাদ প্রকাশিত হয়েছে। একই সঙ্গে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে তাঁর বিরুদ্ধে একাধিক লিখিত অভিযোগ জমা পড়েছে । এসব অভিযোগের দৃশ্যমান তদন্ত বা নিষ্পত্তির কোনো তথ্য প্রকাশ্যে না আসায় সংশ্লিষ্ট মহলে নানা প্রশ্ন তৈরি হয়েছে।ই/এম সার্কেল-২–এর অধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফাইল অনুমোদন, প্রশাসনিক অনুমোদন, বিল পাস এবং টেন্ডার কার্যক্রমে একটি প্রভাবশালী সিন্ডিকেটের মাধ্যমে কমিশন আদায় করা হতো। অভিযোগ অনুযায়ী, পছন্দের ঠিকাদারদের কাজ পাইয়ে দেওয়া, টেন্ডার প্রক্রিয়ায় প্রভাব বিস্তার এবং নিয়োগ, বদলি ও পদোন্নতির মতো প্রশাসনিক বিষয়ে প্রভাব খাটানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে।২০২৪ সালের ৯ জুলাই দুদক চেয়ারম্যানের কাছে দায়ের করা একটি অভিযোগে বলা হয়, সাবেক প্রধান প্রকৌশলীর নাম ব্যবহার করে একটি সিন্ডিকেটের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়, কায়কোবাদের অধীন ই/এম বিভাগ-৪, ৫ ও ৭–এর বিভিন্ন নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধেও অনিয়মের অভিযোগ রয়েছে এবং এসব কার্যক্রমের দায় তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে তিনি এড়াতে পারেন না। একই অভিযোগে উল্লেখ করা হয়, কাজ পাওয়ার শুরু থেকে বিল উত্তোলন পর্যন্ত বিভিন্ন স্তরে মোট ২৫ থেকে ২৮ শতাংশ পর্যন্ত কমিশন দিতে হতো।ই/এম সার্কেল-২–এ যোগদানের পর কায়কোবাদ আরও প্রভাবশালী হয়ে ওঠেন। সেখানে বলা হয়, অধীনস্থ বিভাগের কাজ নির্দিষ্ট কমিশনের বিনিময়ে বণ্টন, প্রাক্কলন অনুমোদনে ঘুষ, দরপত্র ও টিইসি অনুমোদনের ক্ষেত্রেও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে। একই সময়ে তাঁর পদোন্নতি নিয়ে প্রশাসনের ভেতরে আলোচনা এবং বিভিন্ন দপ্তর থেকে ছাড়পত্র সংগ্রহের চেষ্টার বিষয়ও উঠে আসে।তাঁর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত বিপুল সম্পদের অভিযোগও করা হয়েছে। বিভিন্ন অভিযোগপত্রে রাজধানীর মোহাম্মদপুরে বিলাসবহুল ফ্ল্যাট, ধামরাইয়ে নির্মাণাধীন বহুতল ভবন, পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট, শেরপুরে আত্মীয়স্বজনের নামে-বেনামে কৃষিজমি ও অন্যান্য স্থাবর সম্পত্তি, পরিবারের ব্যবহারের জন্য দামি গাড়ি এবং বিদেশে অর্থপাচারের মাধ্যমে বাড়ি, গাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে বিনিয়োগের অভিযোগ করা হয়েছে।সাবেক প্রধান প্রকৌশলীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে তিনি দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং জাতীয় সংসদ ভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, গণভবনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পে দায়িত্ব পালনকালে অনিয়মের মাধ্যমে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে। মুজিববর্ষ উপলক্ষে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, মিরপুরের সরকারি আবাসন প্রকল্প এবং অন্যান্য উন্নয়নকাজের টেন্ডার নিয়েও অভিযোগ প্রকাশিত হয়েছে।অনিয়মের বিষয়ে তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের সঙ্গে অসহযোগিতা, দুর্ব্যবহার এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ উঠেছে।অভিযোগের বিষয়ে কায়কোবাদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ, খুদে বার্তা পাঠানো এবং সরাসরি দপ্তরে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

  • গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সনদ ও ক্রেস্ট বিতরণ

    গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা,সনদ ও ক্রেস্ট বিতরণ

    বিশ্বজিৎ চক্রবর্তী
    টাঙ্গাইল জেলা প্রতিনিধি :

    “ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট ” ও “তারুণ্যের আশা আকাঙ্খা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”-এই প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের গোপালপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন করা হয়েছে।
    পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট কর্তৃক আয়োজিত, উপজেলা প্রশাসন ও উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় কর্তৃক বাস্তবায়িত সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: নবাব আলী।
    রবিবার (১২ জুলাই ) উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: আব্দুল মান্নান।
    এছাড়া সভায় আরও বক্তব্য প্রদান করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: এখলাছ মিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: খায়রুল আলম, গোপালপুর প্রেসক্লাব সম্পাদক অটল শরিয়ত উল্লাহ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মাহমুদা খাতুন, সহকারী প্রোগ্রামার মো: ওয়াহিদুল ইসলাম, ও প.প. পরিদর্শক হাদিরা মো: রেজাউল করিম প্রমূখ।
    এসময় মাঠ পর্যায়ে পরিবার পরিকল্পনায় বিশেষ অবদানের জন্য বেশ কয়েকজনকে সনদপত্র ও ক্রেস্ট প্রদান করা হয়।
    পরিবার পরিকল্পনাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সাংবাদিকবৃন্দ এসময় সভায় উপস্থিত ছিলেন।

  • শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের শ্রদ্ধা নিবেদন।

    শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী এবং বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের শ্রদ্ধা নিবেদন।

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন।

    শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

    এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে সিলেট, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, রংপুর ও নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ নামে ছয়টি নতুন উন্নয়ন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয়েছে। এসব কর্তৃপক্ষের মূল লক্ষ্য হলো সংশ্লিষ্ট অঞ্চলের ভূ-প্রাকৃতিক পরিবেশ, অপরিকল্পিত নগরায়ন প্রতিরোধ, দুর্যোগ-সহনশীল নগর ব্যবস্থাপনা নিশ্চিত করা এবং উন্নত নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে সুপরিকল্পিত ও আধুনিক নগর গড়ে তোলা হবে।

  • নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

    নারী মরদেহের পোস্টমর্টেমে নারী ডোম নিয়োগ চেয়ে হাইকোর্টে রিট

    নারীর মরদেহের পোস্টমর্টেম করতে বাংলাদেশের পোস্টমর্টেম করা যায় এমন হাসপাতালগুলোতে নারী ডোম নিয়োগের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

    সোমবার (১৩ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মনির উদ্দিন জনস্বার্থে এ রিট দায়ের করেছেন। স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকস সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

    এর আগে বাংলাদেশের পোস্টমর্টেম করা হাসপাতালগুলোতে একজন করে নারী ডোম নিয়োগে স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়। আইনজীবী মনির উদ্দিন এ আবেদন করেন।

    আবেদনে বলা হয়, বাংলাদেশ একটি ধর্মীয় ভাব গাম্ভীর্য পূর্ণ রাষ্ট্র। ইসলাম ধর্মসহ সব ধর্মের নারীর মরদেহ সতর বা পর্দার অন্তরালে রাখা বিধান রয়েছে। ময়নাতদন্ত একটা আইনি প্রক্রিয়া হলেও নারীর ক্ষেত্রে পর-পুরুষের স্পর্শ বা উপস্থিতি গ্রহণযোগ্য নয়। ইতোপূর্বে পুরুষ কর্তৃক বাংলাদেশে মৃত নারীর সহিত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে মর্মে সংবাদ প্রকাশ পেয়েছে। সেখানে নারী ডোম থাকলে গোপনীয়তা ও মর্যাদা রক্ষা পাবে। সড়ক দুর্ঘটনা বা অন্য কোনো কারণে যদি কোনো নারী মারা যায় তাহলে তার পরিবার এমনিতেই মানসিকভাবে বিপর্যন্ত থাকে। এরকম পরিস্থিতিতে যখন জানতে পারে কোন পুরুষ সদস্য তাদের পরিবারের প্রিয় নারী সদস্যের পোস্টমর্টেম করবে তাহলে তা হয় আরও হৃদয়বিদারক। যদি কোনো নারী ডোম তাদের কাজটি করতো তাহলে ওই দুঃসময়ে তারা একটু সান্ত্বনা পেতো। যুগের সঙ্গে তাল মিলিয়ে বর্তমান যুগে নারীরা সব ক্ষেত্রে পুরুষের সঙ্গে কাজ করছে। ময়নাতদন্তের মতো জায়গায় যদি নারী ডোম থাকে তাহলে ধর্মীয় বিষয়টি রক্ষা পাবে এবং বৈষম্য দূর হবে।
    আধুনিক সমাজের নারী রোগীদের বা মরদেহের সুরক্ষা নিশ্চিত করা একটি যুগোপযোগী চাহিদা। মানবাধিকার সনদ অনুযায়ী মৃত্যুর পরও একজন মানুষের ব্যক্তিগত গোপনীয়তা প্রতি শ্রদ্ধা প্রদর্শন নিশ্চিত করা জরুরি। মর্গে অনেক সময় পুরুষ ডোমের দ্বারা মৃত নারীর শরীরে বিকৃত যৌনাচারের ঘটনা ঘটেছে। গত ২২ অক্টোবর ২০২৫ সালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য রাখা এক তরুণীর মরদেহের সঙ্গে বিকৃত যৌনাচার করার অভিযোগ উঠে মর্গের ডোম আবু সাঈদের (২৯) বিরুদ্ধে। মর্গের চিকিৎসক এ বিষয়ে নিশ্চিত করার পর তাকে গ্রেপ্তার করা হয়। যা বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এছাড়া ২০ নভেম্বর ২০২০ সালে সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে লাশের সঙ্গে যৌনাচারের অভিযোগে মুন্না ভগত (২০) নামে এক ডোমকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর সে নিজের দোষ স্বীকার করেছে।

    অন্যদিকে এক দুইজন নয় ১০০ জন মহিলার লাশের সঙ্গে যৌন সম্পর্কের কথা নিজের মুখে স্বীকার করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ওহীওর এক মর্গ রক্ষী কেনেট ডগলাস (৬০)। সে ১৯৭৬ সালের থেকে ১৯৯২ সালে রাতের শিফটে কাজ করার সময় মর্গে আসা ১০০টি মহিলা লাশের সঙ্গে যৌন সম্পর্ক করেছে। এসব বিষয় বিবেচনা নিয়ে বাংলাদেশের যে সব হাসপাতালে পোস্টমর্টেম হয়, সবগুলো হাসপাতালে একজন মহিলা ডোম নিয়োগ এবং মরদেহের সম্ভ্রম রক্ষায় যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়। আবেদনে সাড়া না পাওয়ায় এ রিট দায়ের করা হয়েছে।

  • জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

    জনগণ পাশে থাকলে দেশ পুনর্গঠনে সরকার কোনো বাধাই মানবে না : প্রধানমন্ত্রী

    প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বর্তমান বিএনপি সরকারের সকল রাজনৈতিক ক্ষমতার উৎস জনগণ। তাই জনগণের সমর্থন যতক্ষণ থাকবে এবং জনগণ যতক্ষণ পাশে থাকবে, বিএনপি কোনো বাধাই মানবে না। আমরা এই দেশটাকে পুনর্গঠন করতে চাই, সামনে এগিয়ে নিতে চাই। জনগণকে সঙ্গে নিয়েই দেশটাকে একদিন সামনের দিকে এগিয়ে নিয়ে যাব, ইনশাআল্লাহ।’

    আজ সোমবার (১৩ জুলাই) সকালে গৌরনদীর বাটাজোরে ফ্যামিলি কার্ড পাওয়া নারীদের সঙ্গে মতবিনিময়কালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

    বক্তব্যের শুরুতেই প্রধানমন্ত্রী উপস্থিত নারীদের ডেকে জানতে চান, ‘আপনি ফ্যামিলি কার্ড পেয়েছেন? এই কার্ড নিয়ে কী কী উপকার পেয়েছেন?’

    এ সময় পারুল আখতার নামে এক নারী মঞ্চে গিয়ে বলেন, ‘এই কার্ড পেয়ে অনেক উপকার পেয়েছি। আমার সংসারের অভাব দূর হয়েছে। আমি আশা করি, আগামীতেও প্রধানমন্ত্রী আমাদের এরকম সহযোগিতা করে যাবেন। বিপদে-আপদে সবসময় আমাদের পাশে থাকবেন। এখানে ৬০০-এর মতো পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। আমি জানি, আরও অনেক পরিবার আছে, যারা এখনও কার্ড পায়নি। তবে আগামীতে তারাও পাবে। সারাদেশের প্রায় ৪ কোটি পরিবারের নারী প্রধানের হাতে ধীরে ধীরে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। আগামী পাঁচ বছরে সকল পরিবারের কাছে কার্ড পৌঁছে দেওয়ার চেষ্টা করব।’

    প্রধানমন্ত্রী আরও বলেন, ‘আজ মা-বোনদের কাছে শুনলাম, ফ্যামিলি কার্ড পাওয়ার পরে সংসারের কাজগুলো গুছানোর জন্য একটু হলেও তাদের সুবিধা হয়েছে। আমাদের উদ্দেশ্যই হলো, আমাদের মায়েরা যাতে ভালো থাকতে পারেন, দেশের মানুষ যাতে একটু হলেও ভালো থাকতে পারেন।’

    তারেক রহমান বলেন, ‘দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে এবং দেশের প্রত্যেক মা ও প্রত্যেক নারীর হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সকলের সাহায্য, সমর্থন ও সহযোগিতা বর্তমান সরকারের প্রয়োজন।’

    বিএনপি সরকারকে পাশে থাকতে দেশের নারীসমাজের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সকলে যদি সরকারকে সহযোগিতা করে পাশে থাকেন, তাহলে আমরা আস্তে আস্তে সারাদেশেই ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে পারব। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা সমাজে বিরাট পরিবর্তন আনতে সক্ষম হব। ধীরে ধীরে শিক্ষার আলোয় আলোকিত হবে আমাদের নারীরা। একই সঙ্গে অর্থনৈতিকভাবেও তারা শক্তিশালী হবে।’

    দেশের সব ধর্মের মানুষকে নিয়ে একসঙ্গে ভালো থাকার প্রত্যয় ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা দেশের সকল নাগরিক এবং সকল ধর্মের মানুষকে নিয়ে শান্তিতে চলতে চাই। আমরা ধৈর্যশীল হলে এই বাংলাদেশকে আমাদের প্রত্যাশিত দেশ হিসেবে গড়ে তুলতে পারব। আমরা মুসলমান, হিন্দু, বৌদ্ধ বা খ্রিস্টান যে ধর্মের অনুসারীই হই, আমাদের হাজার বছরের ঐতিহ্য সকল ধর্মের মানুষ মিলে শান্তিতে বসবাস করার। কাজেই বর্তমান ও ভবিষ্যতেও ধর্মীয় ভেদাভেদ না করেই চলতে চাই। সবাইকে মানবিকতার ভিত্তিতে বিচার করে এই দেশকে পুনর্গঠন করতে চাই আমরা।’

    সবশেষে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা একটি কথা বলে থাকি, “করব কাজ, গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ। এবার আরেকটি কথা বলতে চাই, ‘করব কাজ, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’। আগামী দিনে সবাই যাতে একটু ভালো থাকতে পারি, সবাই যাতে একটু ভালোভাবে চলতে পারিÑসেটিই হচ্ছে বর্তমান সরকারের রাজনীতি এবং আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।”

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপনসহ স্থানীয় নেতারা। এরপর প্রধানমন্ত্রী গৌরনদী থেকে বরিশালের উদ্দেশে রওনা হন। তিনি সেখানে ত্রিশ গোডাউনের বধ্যভূমি-সংলগ্ন সাগরদী খালপাড়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে যোগ দেবেন।

  • শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে আমরা বিএনপির পতন ঘটাবো: নাসির উদ্দিন পাটোয়ারী

    শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে আমরা বিএনপির পতন ঘটাবো: নাসির উদ্দিন পাটোয়ারী

    জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মূখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারী বলেছেন, যাদের পকেটে ৫ই আগস্টের পরে সিএনজি স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, দোকানপাট দখল করে গরম গরম টাকা হয়েছে, ওইগুলা বাড়ি দিলে সব টাকা থুইয়া তারপরে আবার ওই বঙ্গোপসাগরের দিকে পালাইবে। আর সেটার জন্য সবাই প্রস্তুত হোন। যদি বাংলাদেশে সংস্কার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব ইনশাআল্লাহ। যদি বাংলাদেশে শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হয়, বিএনপি সরকারের পতন আমরা করব। আমরা ইনশাআল্লাহ সরকার গঠন করে শেখ হাসিনাকে ফাঁসিতে ঝুলাব, আওয়ামী লীগের খুনিদের ফাঁসিতে ঝুলাব এবং বাংলাদেশের সংস্কার বাস্তবায়ন করব।

    রোববার (১২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছী মোড়ে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচীতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, বাংলাদেশে খুনি হাসিনা ১৪০০ লোককে হত্যা করে পালিয়ে গিয়েছে। তার আমরা এখনো বিচার করতে পারি নাই। অনেক মেনন, ইনু, সন্ত্রাসী যারা আছে দীপু মনি। তারা এখন জেলে আছে। তাদেরকে আমরা বিচারের কাঠগড়াতে দাঁড় করাতে চাই। আবু সাঈদের রক্তের বিচার করতে চাই। এই বিচার চাওয়া কি আমাদের অপরাধ? না।

    তাহলে যারা চিল্লাচিল্লি করতেছে মিডিয়াতে, বিভিন্ন মন্ত্রী হয়েছেন, এমপি হয়েছেন, এত গরম দেখায়েন না। আমরা যদি ভালো মতন একটু গরম দেখাই, শেখ হাসিনা তো দিল্লিতে পালাইছে, আপনি কই পালাইবেন বঙ্গোপসাগরে? বঙ্গোপসাগরেও পালানোর জায়গা পাইবেন না। আমরা যথেষ্ট ভদ্র আচরণ করতেছি, কারণ আমরা একটা সভ্য বাংলাদেশ গড়তে চাই, সবাইকে নিয়ে সুন্দর একটি বাংলাদেশ দাঁড় করাতে চাই।

    এই সুযোগে কেউ যদি বেশি লাফ দেওয়া শুরু করেন, কিভাবে টেনে নামাইতে হয় আমাদের জানা আছে। আপনাদের যে ভূত এসেছে রামভূত, দিল্লির ভূত,এই চাঁদাবাজির ভূত আমরা ইনশাআল্লাহ নামায়ে ফেলবো।
    তিনি বলেন,উপরে আল্লাহ আছে। যেই ধর্মই আমরা মানি না কেন, আমরা বিশ্বে শান্তি চাই। আমরা ইনশাআল্লাহ বাংলাদেশে কাউকে ভয় পাই না। দক্ষিণ বঙ্গে বন্যা হচ্ছে, ৩৯ জন বাংলাদেশি নাগরিক মৃত্যুবরণ করেছে। বাংলাদেশের একটা মন্ত্রণালয় রয়েছে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়।

    এই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয় যিনি মন্ত্রী, তাকে শুধু ইলেকশনের আগেই খুঁজে পাওয়া গিয়েছে। ইলেকশনের পরে এই বন্যাগ্রস্ত মানুষের মধ্যে তাকে একদিনও আমরা দেখতে পাই নাই। টিভি স্ক্রিনে দেখতে পেয়েছেন আপনারা? এরা হলো জাতির মহাপ্রতারক। ইলেকশনের আগে আপনাদের কাছে আসবে ‘আমি এইটা করব, সেইটা করব, ওইটা করব, উন্নয়ন করব।’ ইলেকশনের পরে এদেরকে পাওয়া যায় নারীর সাথে, মদের আড্ডায়। এরা দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজিতে ব্যস্ত।

    তিনি আরও বলেন, ভারতের ওইখানে যারা গেরুয়া সন্ত্রাস বিজেপি, আরএসএস যে গুন্ডা বাহিনী আমরাও তোমাদেরকে হুশিয়ার করে দিতে চাই, বাংলাদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ৪৭-এ আজাদীর লড়াই করেছে, ৭১-এ যুদ্ধ করেছে, ৯০-এ করেছে, ২৪-এ করেছে তোমাদের যত ষড়যন্ত্র, কোনো ষড়যন্ত্রই বাংলাদেশে কখনো বাস্তবায়ন হবে না। বাংলাদেশ স্বাধীন আছে, থাকবে। বাংলাদেশের মানুষ লড়ে যাবে, তবুও আমরা কখনোই ভারতের সেবাদাস বা গোলাম হব না।
    এনসিপির জেলা কমিটির আহ্বায়ক মাহফুজার রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় এনসিপির কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, এস এম সাইফ মোস্তাফিজ,জাতীয় যুবশক্তির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেলসহ অন্যরা বক্তব্য রাখেন।

  • গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার।

    গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম কাজল খানের ওপর সন্ত্রাসী হামলার আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার।

    ঘটনার সময় ও স্থান: গত ১১ জুলাই শনিবার রাত পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরীর চৌধুরী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। এম কাজল খান যখন চৌধুরী বাড়ি এলাকার শোভন চৌধুরী মার্কেটে অবস্থিত গাজীপুর জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে প্রবেশ করছিলেন, ঠিক তখনই তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয়।
    হামলার মূল নির্দেশদাতা ও অভিযুক্ত: সাংবাদিক নেতা এম কাজল খানের অভিযোগ অনুযায়ী, শোভন চৌধুরী মার্কেটের স্বত্বাধিকারী আলহাজ হাফিজ উদ্দিন চৌধুরীর নির্দেশেই একদল ব্যক্তি পূর্বপরিকল্পিতভাবে তাঁর ওপর এই হামলা চালায়।
    হামলাকারীদের বিবরণ: কাজল খান দাবি করেন যে, হামলায় অংশ নেওয়া ব্যক্তিদের মধ্যে নয়ন নামের একজনসহ বেশ কয়েকজন ছিলেন। এই নয়ন নামের ব্যক্তিটি এলাকায় মাদক ব্যবসা, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে তিনি উল্লেখ করেন।
    হামলার কারণ: কাজল খানের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় ঘটে চলা বিভিন্ন অনিয়ম, অন্যায্য বিষয় ও অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি জোরালো প্রতিবাদ করে আসছিলেন। আর এই প্রতিবাদের জের ধরেই তাঁর ওপর এমন পরিকল্পিত সন্ত্রাসী হামলা চালানো হয়েছে।
    পুলিশ এই ঘটনার পর বাসন মেট্রো থানার ( সেকেন্ড ) অফিসার মোঃ জহির উদ্দিন জানিয়েছেন যে, ঘটনার সাথে জড়িত মূল হামলাকারীদের শনাক্ত করা এবং তাদের গ্রেপ্তারে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত রয়েছে। এরই মধ্যে মামলার ৩ নম্বর আসামি মোঃ হাফিজ উদ্দিন চৌধুরীকে পুলিশ গ্রেপ্তার করে আইনের আওতায়