কুমিল্লার চৌদ্দগ্রামে প্রভাবশালীদের যাতায়াতের সমস্যা বলে জোরপূর্বক বিধবার মালিকানাধীন বাড়ির একটি ভাউন্ডারী দেয়াল ভাংচুর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী বিধবা নারী সুফিয়া বেগম বাদী হয়ে ছয়জনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মামলা দায়ের করেছে। উপজেলার চিওড়া ইউনিয়নের সাঙ্গিশ্বর গ্রামের পূর্বপাড়া ভুঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। সরেজমিন পরিদর্শন করে দেয়াল, গোয়াল ঘর ভাংচুর ও গাছপালা কেটে ফেলাসহ কিছু স্থাপনা ভাঙার সত্যতা পাওয়া গেছে।
মামলায় উল্লেখ করা হয়, সাঙ্গিশ্বর গ্রামের ভুঁইয়া বাড়ির আবদুল ওহাব মৃত্যুর আগে পুকুরের পূর্ব পাশের সীমানায় পাকা ভাউন্ডারী দেয়াল নির্মাণ করেন। ভাউন্ডারীর ভিতরে গোয়াল ঘর ও বিভিন্ন প্রজাতির গাছপালা রোপন করেন। পাশ্ববর্তী বাড়ির নেয়ামত উল্লাহ, আবুল বশর, আবদুল মান্নান, রাফি, মেহেদী হাসান বাবু, সিফাত গং দীর্ঘদিন যাবত সুফিয়া বেগমের মালিকীয় জায়গায় চলাচলের রাস্তা করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে আসছিল। একপর্যায়ে আবদুল ওহাব জীবিত থাকাকালীন সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে সালিশ বৈঠকের আয়োজন করলে নেয়ামত উল্লাহ গং কারো কোন কথা তোয়াক্কা করেনি। ২০২১ সালে নেয়ামত উল্লাহ গং সুফিয়া বেগম ও তার মরহুম আবদুল ওহাবের উপর বর্বর হামলা চালিয়েছিল। পরবর্তীতে আবদুল ওহাব বাদি হয়ে কুমিল্লার আদালতে নেয়ামত উল্লাহ গংয়ের বিরুদ্ধে মামলা দায়ের করে। আদালত উভয়ের কাগজপত্র পর্যালোচনায় করে আবদুল ওহাবে পক্ষে রায় প্রদান করেন। নেয়ামত উল্লাহ ও মেহেদী হাসান বাবু ভবিষ্যতে জায়গাটি নিয়ে কোন ঝামেলা এবং শান্তি ভঙ্গ করবে না মর্মে আদালতে মুচলেখা প্রদান করে জামিন পায়। ভুক্তভোগী বিধবা নারী সুফিয়া বেগমের দুই ছেলে সৌদি আরব থাকায় তিনি বাড়িতে একা এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। কিন্তু গত ৫ জুলাই রোববার সকালে নেয়ামত উল্লাহ গং পূর্ব পরিকল্পিতভাবে ধারালো দা, ছেনি, গ্র্যান্ডিং মেশিন, হেমার, হাতুড়ি দিয়ে আবদুল ওহাবের মালিকানাধীন সীমানার পাকা দেয়াল ভাংচুর করে এবং সীমানা চিহ্ন নষ্ট করে। তখন আবদুল ওহাবের স্ত্রী সুফিয়া বেগম তাদেরকে বাধা দিলে উল্টো এলোপাতাড়ি হামলা চালিয়ে শরীরের বিভিন্নস্থানে জখম ও শ্লীলতাহানি করে। এছাড়া গলায় থাকা একটি ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। পরবর্তীতে দুপুরে নেয়ামত উল্লাহ গং সুফিয়া বেগমের বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে হুমকি-ধমকি প্রদর্শন করে। এক পর্যায়ে ঘরের দরজা খুলতে বললে সুফিয়া বেগম অস্বীকৃতি জানালে গোয়ালঘরের টিনের বেড়া ও বিভিন্ন জাতের গাছপালা কেটে ক্ষতিসাধন করে। ওই সময় আতঙ্কে স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে ৯৯৯-এ কল করে চৌদ্দগ্রাম থানা পুলিশকে অবহিত করে। পুলিশ আসার কথা শুনে হামলাকারীরা সুফিয়া বেগমকে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
অভিযোগের বিষয়ে মেহেদী হাসান বাবু বলেন, এটা পুরোনো রাস্তা। আমরা এদিক দিয়ে চলাচল করতাম। রাস্তার জায়গাসহ ক্রয় করেছি। তাদের সাথে মনোমালিন্যের কারণে দেয়াল নির্মাণ করে রাস্তা বন্ধ করে দেয়। সেই দখলকৃত রাস্তা রোববার পুনরুদ্ধার করেছি। তবে জায়গা বিক্রেতা ইমামুল হক বলেন, আমরা ৪৪ শতক জায়গা নেয়ামত উল্লাহ গংদের কাছে বিক্রি করেছি। কিন্তু সেটা রাস্তা ও দেয়ালের বাইরের অংশ। এখন নেয়ামত উল্লাহ গং দেয়ালের ভিতরের অংশ নিজেদের দাবি করে সন্ত্রাসীদের দ্বারা জোরপূর্বক দেয়াল ভাংচুর ও দখলের চেষ্টা চালাচ্ছে। কিন্তু সরেজমিনে এখানে কোন রাস্তা নেই।
চিওড়া ইউপি চেয়ারম্যান আবু তাহের বলেন, আমি বিষয়টি শুনেছি। কোন পক্ষ অভিযোগ করেনি। সমস্যাপূর্ণ জায়গায় সরকারি রাস্তা নেই।
মামলার তদন্তকারী কর্মকর্তা থানার উপ-পরিদর্শক মোরশেদ আলম বলেন, ‘সুফিয়া বেগম বাদি হয়ে মামলা দায়ের করেছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে’।
Blog
-

চৌদ্দগ্রামে প্রভাবশালীর যাতায়াতে সমস্যা দেখিয়ে জোরপূর্বক বিধবার বাড়ির ভাউন্ডারী দেয়াল ভাংচুর
-

মাদরাসা শিক্ষা বোর্ডে দাপ্তরিক শৃঙ্খলা ও পরীক্ষা নিয়ে নির্দেশনা জারি
মাদরাসা শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা সমুন্নত রাখা এবং চলমান আলিম পরীক্ষা-২০২৬ সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে এক নির্দেশনা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার মাদরাসা বোর্ডের এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনা অনুযায়ী, সাধারণ কর্মদিবসে সব কর্মকর্তা-কর্মচারীকে সকাল ৯টার মধ্যে অফিসে উপস্থিত থাকতে হবে। অনুমতি ছাড়া অফিস ত্যাগ করা যাবে না। তবে চলমান আলিম পরীক্ষা চলাকালীন পরীক্ষার দিনগুলোতে সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে বাধ্যতামূলকভাবে দপ্তরে উপস্থিত হতে হবে। এছাড়া পরীক্ষা চলাকালীন প্রতি শনিবার পরীক্ষা শাখা, আইসিটি সেল, কম্পিউটার শাখা ও প্রশাসনসহ পরীক্ষা সংশ্লিষ্ট সব কর্মকর্তা-কর্মচারীকে অফিসে উপস্থিত থাকতে বলা হয়েছে। একই সঙ্গে আঞ্চলিক কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটির দিনে কর্মস্থল ত্যাগে পূর্বানুমতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদেশে সতর্ক করে বলা হয়, বিনা অনুমতিতে অনুপস্থিতি, কর্মস্থল ত্যাগ বা বিলম্বে অফিসে এলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
-

প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জোরিস ভ্যান বোমেল সৌজন্য সাক্ষাৎ করেছেন।
বৃহস্পতিবার ঢাকা সেনানিবাসে অবস্থিত সশস্ত্র বাহিনী বিভাগের প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক কুশলাদি বিনিময় এবং বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার বিদ্যমান চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করেন।
সৌহার্দ্যপূর্ণ এই আলোচনায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক উন্নয়নে নেদারল্যান্ডসের সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্রসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সাক্ষাৎকারে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর আভিযানিক সক্ষমতা বৃদ্ধি, আধুনিক সরঞ্জামের ব্যবহার ও কারিগরি প্রশিক্ষণে নেদারল্যান্ডস কীভাবে সহায়তা প্রদান করতে পারে সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বিশেষ করে, বাংলাদেশ নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নে উন্নত প্রযুক্তির প্রয়োগে নেদারল্যান্ডসের সম্ভাব্য সহযোগিতার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
বৈঠকে জাহাজ নির্মাণ শিল্পে নেদারল্যান্ডসের দীর্ঘ অভিজ্ঞতা ও বিশ্বমানের কারিগরি উৎকর্ষকে কাজে লাগানোর বিষয়ে বিশেষভাবে জোর দেওয়া হয়। বাংলাদেশ নৌবাহিনীর জন্য দেশীয় শিপইয়ার্ডগুলোতে আধুনিক যুদ্ধজাহাজ ও নৌযান নির্মাণে যৌথ সহযোগিতা, কারিগরি সহায়তা এবং প্রযুক্তি হস্তান্তরের সম্ভাব্যতা নিয়ে উভয় পক্ষ ফলপ্রসূ আলোচনা করে।
প্রতিরক্ষা উপদেষ্টা বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উন্নয়নে নেদারল্যান্ডসের আন্তরিক আগ্রহের প্রশংসা করেন। ভবিষ্যতে দু’দেশের সামরিক বাহিনীর মধ্যে প্রশিক্ষণ, সামরিক প্রযুক্তি হস্তান্তর এবং দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরো সুদৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
-

সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও চুলাই মদসহ ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি
সাভারে পৃথক অভিযানে ইয়াবা ও চোলাই মদসহ পাঁচজন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও ৩০ লিটার চুলাই মদসহ তাদের গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুল ইসলাম।
এর আগে বুধবার রাতে সাভারে বলিয়ারপুর ও আশুলিয়ার দোসাইদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন,মোঃ আনোয়ার হোসেন (৪৯), পিতা-মৃত আলেক বেপারী, সাং-বলিয়ারপুর টেকেরবাড়ি, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, মোঃ আঃ কাইয়ুম (৪০), পিতা-মৃত মগরব আলী, সাং-বলিয়ারপুর উত্তরপাড়া, (ঈদগাঁও মাঠের পাশে), থানা-সাভার মডেল, জেলা-ঢাকা, মোঃ আল আমিন (৪৫), পিতা-মৃত আশারত আলী, সাং-ভবানীপুর দক্ষিনপাড়া, থানা-সাভার মডেল, জেলা-ঢাকা ও মোঃ রাসেল বেপারী (৩০), পিতা-মৃত মোজাম্মেল বেপারী, সাং-পূর্ব ডমুরিয়া, থানা-গৌরনদী, জেলা-বরিশাল, মোঃ রিদয় খান (২৬), পিতা-মোঃ আলম মিয়া, থানা-দোসাইদ বাজার, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন বলিয়ারপুর এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে । এ সময় ৩০ মিটার চুলাই মদসহ ৩ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। যাহার মূল্য অনুমান ত্রিশ হাজার টাকা ।
অপর একটি পৃথক অভিযানে আশুলিয়া থানাধীন দোসাইদ বাজার এলাকা হইতে পেশাদার মাদক ব্যবসায়ীকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন। যাহার মূল্য অনুমান ১২ হাজার টাকা।
এ বিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাইদুল ইসলাম বলেন, ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
-

বটিয়াঘাটা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত।
বটিয়াঘাটা উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি থান্দার কামরুজ্জামান’র সভাপতিত্বে স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান, প্রাণীসম্পদ অফিসার ডাঃ তরিকুল ইসলাম, কৃষি অফিসার কৃষিবিদ আবু বকর সিদ্দিক, সিনিয়র মৎস্য অফিসার মোঃ সেলিম সুলতান, পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা, প্রকৌশলী গৌতম কুমার মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ সেলিম মিয়া, সমাজ সেবা অফিসার নিগার সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা আবু বকর মোল্লা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহিদুর রহমান,প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রব, সমবায় কর্মকর্তা মোঃ ফরিদ আহমেদ, ফরেস্ট অফিসার মোঃ লিয়াকত আলী খান,মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু,পল্লী উন্নয়ন কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশল সুলতানা নাছরিন,রুনা আক্তার সুমি, ইউপি চেয়ারম্যান যথাক্রমে পল্লব বিশ্বাস রিটু,আসলাম হালদার, জাকির হোসেন লিটু, প্যানেল চেয়ারম্যান পার্থ রায় মিঠু, প্যানেল চেয়ারম্যান মোঃ কবির আকুঞ্জী, প্যানেল চেয়ারম্যান কৌশিক পাল প্রমূখ । সভায় উচ্চ উপজেলার সার্বিক উন্নয়ন সমন্বয় বিষয়ে আলোচনা হয় ।
-

এ আই দিয়ে এমপির ভুয়া ছবি প্রকাশ করায় রামগঞ্জে বিএনপি’র প্রতিবাদ সভা
লক্ষ্মীপুর -১ রামগঞ্জ আসনের এমপি শাহাদাত হোসেন সেলিমের বিরুদ্ধে এআই প্রযুক্তি দিয়ে ভুয়া ছবি তৈরি করে অপপ্রচার ছড়ানোর প্রতিবাদে রামগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আজ ৯ জুলাই সকাল ১১ টায় এক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রামগঞ্জ পৌরসভা গেটে এক প্রতিবাদ সভা করে।
উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজুর সভাপতিত্বে উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন রামগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জি এস মনোয়ার হোসেন,সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম পিন্টু, আবুল বাশার সতু,পৌর বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন পলাশ, উপজেলা যুবদল আহ্বায়ক কবির হোসেন কানন,সদস্য সচিব আব্দুস সাত্তার মজুমদার,যুগ্ন আহবায়ক আতিকুর রহমান রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ দুলাল হোসেন দুলাল, সদস্য সচিব এমরান হোসেন উপজেলা ছাত্রদলের সভাপতি জহির রায়হান বাবু, সদস্য সচিব রাকিব হাসান সহ প্রমূখ নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন ফ্যাসিস্টের দোসররা বিদেশে বসে ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা আর সহ্য করবো না। এখন থেকে যেখানেই ফ্যাসিস্ট দেখা যাবে সেখানেই প্রতিহত করা হবে। ১৭ বছর যাবত তারা জনগণের জান মাল নিয়ে ছিনিমিনি খেলেছে আর তা হতে দেওয়া হবে না।
উল্লেখ্য যে গত কয়েকদিন যাবত একটি কুচক্রী মহল এ আই দিয়ে সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিমের মদ পান করার দৃশ্যের একটি ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়।তারই প্রতিবাদে উপজেলা বিএনপির ও অঙ্গ সংগঠন এ প্রতিবাদ সভা করে। -

পলাশবাড়ী উপজেলায় কমরপুরে এক যুবককে আপত্তিকর অবস্থায় আটকের অভিযোগ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কমরপুর গ্রামে এক যুবককে একটি বাড়িতে আপত্তিকর অবস্থায় আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই যুবক ও এক নারীর মধ্যে পূর্বে বৈবাহিক সম্পর্ক ছিল। তাদের একটি সংসারও ছিল বলে এলাকাবাসীর দাবি। কয়েক মাস আগে তাদের বিচ্ছেদ (তালাক) হয়। এরপরও তারা বিবাহ ছাড়াই একে অপরের সঙ্গে যোগাযোগ ও মেলামেশা অব্যাহত রাখেন বলে স্থানীয়দের অভিযোগ।
অভিযোগ রয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে ওই যুবক নারীর বাড়িতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে এলাকাবাসী তাদের আপত্তিকর অবস্থায় আটক করেন। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
তবে এ বিষয়ে আটক যুবক, সংশ্লিষ্ট নারী বা তাদের পরিবারের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া ঘটনার বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্যও এখনো পাওয়া যায়ন
-

পোরশায় নিজ ঘরে সাপের কামড়ে প্রবাসী সন্তানের মৃত্যু, আহত ১
নওগাঁর পোরশা উপজেলায় নিজ শয়নকক্ষে ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে মো. আব্দুল্লাহ (১০) নামে এক প্রবাসী শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোসা. রহিমা খাতুন (১৪) নামে আরও এক কিশোরী আহত হয়েছে।
বুধবার (৭ জুলাই) দিবাগত রাতে উপজেলার পোরশা হাটখোলাপাড়া (ইটা পুকুর) গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আব্দুল আহাদের ছেলে। তার বাবা একজন সৌদি প্রবাসী। আব্দুল্লাহ দীর্ঘদিন ধরে পোরশা হাটখোলাপাড়া গ্রামে তার নানার বাড়িতে বসবাস করে আসছিল। আহত রহিমা খাতুন একই গ্রামের আব্দুর রহমানের মেয়ে এবং নিহত আব্দুল্লাহর আপন খালাতো বোন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে প্রতিদিনের মতো নিজ শয়নকক্ষে আব্দুল্লাহ ও রহিমা ঘুমিয়ে ছিল। গভীর রাতে একটি বিষাক্ত সাপ তাদের কামড় দেয়। টের পেয়ে পরিবারের লোকজন তাদের দ্রুত উদ্ধার করে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আব্দুল্লাহর মৃত্যু হয়।পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, শিশু আব্দুল্লাহকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। অন্যজন (রহিমা) শারীরিকভাবে সুস্থ আছেন। তবে সাপের কামড়ের আতঙ্কে তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ হয়ে পড়েছেন। তাকে হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা ও পর্যবেক্ষণ দেওয়া হচ্ছে।
-

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দ্রুত মিয়ানমারে ফেরত পাঠাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্থানীয় সময় বুধবার জাতিসংঘ সদর দফতরে সংস্থার আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে এ আহ্বান জানান তিনি।
এছাড়া, জাতিসংঘ পুলিশ প্রধানদের সম্মেলনে অংশ নিয়ে আন্তঃদেশীয় অপরাধীচক্র দমনে বিশ্বনেতৃত্বের সমন্বিত উদ্যোগের ওপর জোর দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রোহিঙ্গা সংকট এখন বাংলাদেশের গণ্ডি পেরিয়ে আঞ্চলিক নিরাপত্তার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই সংকটের সমাধান এবং রোহিঙ্গাদের দ্রুত নিজ দেশ মিয়ানমারে নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে আন্তর্জাতিক কূটনীতিতে নতুন করে জোর দিচ্ছে বাংলাদেশ।
জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ ডি-কার্লোর সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৈঠকে বিশ্ব শান্তিরক্ষা ও শান্তি বিনির্মাণে বাংলাদেশের অবস্থান তুলে ধরার পাশাপাশি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরও জোরাল ও দৃশ্যমান পদক্ষেপের আহ্বান জানান তিনি।
রোহিঙ্গা সংকটের পাশাপাশি বৈশ্বিক অপরাধের পরিবর্তিত ধরন নিয়ে জাতিসংঘে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। পঞ্চম ইউনাইটেড নেশনস চিফস অব পুলিশ সামিট বা ইউএনকপস ২০২৬-এ অংশ নিয়ে তিনি বলেন, প্রযুক্তির দ্রুত বিকাশ এবং অপরাধীচক্রগুলোর আন্তর্দেশীয় নেটওয়ার্কের কারণে প্রথাগত পুলিশিং ব্যবস্থার আমূল পরিবর্তন ও আধুনিকায়ন এখন সময়ের দাবি।
সম্মেলনে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
পুলিশ মহাপরিদর্শক মো. আলী হোসেন ফকিরও সম্মেলনে অংশ নিয়েছেন।
-

ঢাকাকে বাসযোগ্য করতে সিরিয়াসলি চিন্তা করতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খবরে বলা হচ্ছে, বিশ্বে বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা তৃতীয়। এ নিয়ে আমাদের সিরিয়াসলি চিন্তা করতে হবে।
বৃহস্পতিবার রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জাতীয় পরিবেশ পদক প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, মিল কারখানার কারণে যেভাবে পরিবেশের দূষণ হচ্ছে, তা নিয়ে আমাদের সবাই দায় আছে। ইকোসিস্টেমের নিরাপদ লালন ও বিকাশের সঙ্গে মানবসমাজ জড়িত। বৃক্ষমেলা নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের বিনিয়োগ। এটি শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকা উচিত হবে না, নৈমিত্তিক এটি করতে হবে।
তিনি বলেন, সন্তান জন্ম নিলে আমরা তার নামে একটি গাছ লাগাতে পারি। লন্ডনেও এমনটি দেখেছি।
সরকার গ্রিন ভলান্টিয়ারিজম চালু করবে উল্লেখ করে তারেক রহমান বলেন, ক্লাইমেট ইয়ুথ ফেলোশিপ চালুসহ বেশকিছু উদ্যোগ নেওয়া হচ্ছে। নিরাপদ, স্বাস্থ্যকর ও সবুজায়নের লক্ষ্যে সরকার ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করবে। আমরা ছাদ বাগান, নগর বনায়ন, ইকো ট্যুরিজমকে অর্থনীতির নতুন ক্ষেত্র হিসেবে বিবেচনা করতে চাই। এছাড়া, রিডিউস, রিইউজ, রিসাইকেল জাতীয় পর্যায়ে বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, আকাশমনিসহ অনেক ক্ষতিকর গাছ আছে, যা রোপণ থেকে বিরত থাকতে হবে। এছাড়া, কোন মাটিতে কোন গাছ রোপণ ভালো হবে, তা জানতে হবে। ঔষধিসহ দেশীয় গাছ রোপণে মনযোগী হতে হবে।
তিনি বলেন, সবকিছু আইন দিয়ে করা সম্ভব নয়, সচেতনতার মধ্য দিয়ে করতে হবে।
অনুষ্ঠানে ৭টি ক্যাটাগরিতে মোট ২১ জনের হাতে জাতীয় পরিবেশ পদক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।