Blog

  • ঝালকাঠিতে বিকাশ কর্মীর ওপর হামলা, পাঁচ লাখ টাকা ছিনতাই

    ঝালকাঠিতে বিকাশ কর্মীর ওপর হামলা, পাঁচ লাখ টাকা ছিনতাই

    ঝালকাঠির সদর উপজেলায় এক বিকাশ কর্মীর ওপর হামলা চালিয়ে পাঁচ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ জুলাই) দুপুরে সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের সিএন্ডবি বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী আশরাফুল ঝালকাঠি শহরের জাবেদ টেলিকমের বিকাশ এজেন্ট থেকে পাঁচ লাখ টাকা নিয়ে পার্শ্ববর্তী কাউখালী উপজেলার একটি এজেন্ট পয়েন্টে যাচ্ছিলেন। পথে সিএন্ডবি বাজার এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা পাঁচ সদস্যের একটি ছিনতাইকারী চক্র তার গতিরোধ করে।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্বৃত্তরা আশরাফুলের চোখ-মুখে গুঁড়া জাতীয় মাদকদ্রব্য ছিটিয়ে তাকে অসহায় করে ফেলে। পরে তার কাছে থাকা টাকাভর্তি ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলেও ছিনতাইকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনার খবর পেয়ে জাবেদ টেলিকমের মালিক ও প্রতিষ্ঠানের অন্যান্য কর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। পরে এ ঘটনায় ঝালকাঠি সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।

    জাবেদ টেলিকমের ম্যানেজার ওবায়দুর রহমান বলেন, “আমাদের কর্মী এজেন্ট পয়েন্টে টাকা পৌঁছে দিতে যাওয়ার সময় হামলার শিকার হন। হামলাকারীরা পাঁচ লাখ টাকাসহ ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। আমরা দ্রুত জড়িতদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া টাকা উদ্ধারের দাবি জানিয়ে ঝালকাঠি সদর থানায় অভিযোগ করেছি।”

    এ বিষয়ে ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদ হাসান জানান, অভিযোগ পাওয়ার পর ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের পাশাপাশি ছিনতাই হওয়া টাকা উদ্ধারে পুলিশের অভিযান চলছে।

  • রংপুর বিভাগে ৫৮৬ মিলিমিটার বৃষ্টিপাত, তিস্তায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

    রংপুর বিভাগে ৫৮৬ মিলিমিটার বৃষ্টিপাত, তিস্তায় স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা

    তিস্তা পাড়ে আবারও স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা দেখা দিয়েছে। উজানের ঢল ও দেশের অভ্যন্তরে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের ফলে তিস্তাসহ অন্যান্য নদনদীর পানি বৃদ্ধি পাচ্ছে। ফলে তিস্তায় স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

    বুধবার সকালে তিস্তা নদীর ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে সতর্কতা সংকেত জারি করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

    এদিকে, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল পর্যন্ত রংপুর বিভাগে বিভিন্ন জেলায় মোট ৫৮৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। অব্যাহত বৃষ্টিপাতের কারণে মানুষের স্বাভাবিক জীবন-যাত্রায় স্থবিরতা দেখা দিয়েছে। নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতায় বেড়েছে ভোগান্তি।

    রংপুর পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতে তিস্তা নদীর পানি বিপৎসীমার কাছাকাছি অবস্থান করছে। বুধবার বেলা ১২টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ও কাউনিয়া পয়েন্টে ৩১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ, আসামে ভারী থেকে অতিভারী বৃষ্টির কারণে বাড়ছে তিস্তা নদীর পানি। তাই নীলফামারী, লালমনিরহাট জেলার নদীর তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার পূর্বাভাস দেয়া হয়েছে।

    এদিকে, দেশের অভ্যন্তরেও ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হয়েছে। রংপুর আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার দিবাগত রাত থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত রংপুর বিভাগে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৫৪ মিলিমিটার, ঠাকুরগাঁওয়ে ১২২, নীলফামারীতে ৬১ দশমিক ২, নীলফামারীর সৈয়দপুরে ৫৩ দশমিক ৫, দিনাজপুরে ১০৬ দশমিক ৭, কুড়িগ্রাম রাজারহাটে ১১২, লালমনিরহাটে ২৩ এবং রংপুরে ৫৩ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

    রংপুর আবহাওয়া কর্মকর্তা মোস্তাফিজার রহমান বলেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রংপুর বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এতে করে নিম্নাঞ্চলের কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরী হতে পারে।

  • ভোটে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও লিপ্ত ছিল: জামায়াত আমির

    ভোটে হারানোর ষড়যন্ত্রে অন্তর্বর্তী সরকারও লিপ্ত ছিল: জামায়াত আমির

    ষড়যন্ত্র করে ১১ দলীয় জোটকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হারানো হয়েছে। আর এই ষড়যন্ত্রের অংশ অন্তর্বর্তী সরকারও— এমন দাবি করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

    বুধবার (৮ জুলাই) রাজধানীতে ‘গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার’ শীর্ষক সেমিনারে তিনি এ দাবি করেন।

    ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচনের রায় আমরা মেনে নিয়েছিলাম। কারণ এত বছর পরে এই নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের ফসল হিসেবে যদি আমরা সেদিন এই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করতাম—তাহলে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হলে এর শেষ কোথায় গিয়ে দাঁড়াতো কেউ জানে না। ১১ দল দায়িত্বশীলতার পরিচয় দিয়েছে।

    তিনি বলেন, নির্বাচনের রায়কে মেনে নিলেও গণভোটের রায়কে অগ্রাহ্য করতে দেব না। নতুন বা পুরোনো, কোনও ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না। জনগণের অধিকারের প্রশ্নে কোনও ছাড় নেই।

    জামায়াত আমির বলেন, জাতীয় নির্বাচনের আগে অনেক নাটকের পর নির্বাচন হয়েছে। নির্বাচনের পর বলা হল নির্বাচনের জন্য তারা অনেক কিছু মেনে নিয়েছিল। জনগণকে তারা মূর্খ বলতে চাচ্ছে। তারা বলে জনগণ না বুঝেই গণভোটে রায় দিয়েছে। ১৭ বছর তারাও মজলুম ছিল। কিন্তু অনেকেই জেলে যায়নি, তারা শহীদ পরিবারের হাহাকার বুঝবে না।

    কেউ শালীনতা ভেঙে জুলাইকে অসম্মান করার দুঃসাহস দেখালে তা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন জামায়াত আমির।

  • ‎বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে রেমিট্যান্স যোদ্ধা সংস্থার ফলজ বৃক্ষ বিতরণ

    ‎বরুড়ায় শিক্ষার্থীদের মাঝে রেমিট্যান্স যোদ্ধা সংস্থার ফলজ বৃক্ষ বিতরণ

    বরুড়ায় সামাজিক সংগঠন রেমিট্যান্স যোদ্ধা সংস্থার পক্ষ থেকে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করা হয়েছে।
    ‎৮ই জুলাই বুধবার বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ে কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রনি।
    ‎বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সভাপতি আবু রিয়াজ নূরু উদ্দিন খন্দকার স্বপনের পরিচালনায় কর্মসূচীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আহসান হাফিজ, উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম, ওরাই আপনজন সামাজিক সংগঠনের সভাপতি ও বরুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস আহমদ, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেধাদ উদ্দিন, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সহসভাপতি সৈয়দ আবুল হাসেম, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, বরুড়া মানবসেবা সামাজিক সংগঠনের সভাপতি কাজী মুফতি মুহাম্মদ মমিন উল্ল্যাহ ভুঁইয়া, বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সৌদি আরব শাখার সভাপতি গাজী মুস্তফা কামাল, সিঙ্গাপুর শাখার সদস্য মোঃ আনোয়ার হোসেন, সাংবাদিক মুহিবুল্ল্যাহ ভুঁইয়া, সৌদি আরব শাখার সদস্য জিয়া উদ্দিন সহ বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষক বৃন্দ এলাকার গুরুত্বপূর্ণ ব্যাক্তিবর্গ।
    ‎সার্বিক ব্যবস্থাপনায় বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থার সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ ইকরামূল হক।
    ‎উল্লেখ্য বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের ২শতাধিক শিক্ষার্থী উপস্থিত গন্যমান্য ব্যাক্তিদের মাঝে ফলজ বৃক্ষ বিতরণ করে বরুড়া রেমিট্যান্স যোদ্ধা সংস্থা।

  • ঠাকুরগাঁওয়ে ৩ জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

    ঠাকুরগাঁওয়ে ৩ জেলার এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট

    চাকরী স্থায়ীকরণের দাবিতে অনির্দিৃষ্ট কালের কর্মবিরতীতে থাকা প্রাণিসম্পদ বিভাগের মাঠ পর্যায়ের এআই টেকনিশিয়ানদের অবস্থান ধর্মঘট অনুষ্ঠিত হয়েছে।

    বুধবার (৮জুলাই) দুপুরে জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের সামনে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার শতাধিক এআই টেকনিশিয়ান চাকরী স্থায়ীকরণ বা দৈনিক হাজিরায় অন্তর্ভূক্ত করার দাবিতে এই অবস্থান কর্মসূচিতে অংশ নেয়।

    এসময় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছর যাবত সারা দেশের মাঠ পর্যায়ে গবাদি প্রাণির জাত উন্নয়নে ৫ হাজার ২৭২ জন এআই টেকনিশিয়ান বিনা পারিশ্রমিকে কাজ করে যাচ্ছে। সরকার বিভিন্ন সময় চাকরী স্থায়ী করণের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়িত হয়নি। গত পহেলা জুলাই থেকে এক দফা দাবিতে সারা দেশের টেকনিশিয়ানরা অনির্দিষ্টকালের কর্মবিরতী পালন করছে। একদফা দাবি বাস্তবায়নে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত কর্মবিরতী অব্যহত থাকবে বলে অবস্থান ধর্মঘটে জানান বক্তারা।

    এসময় বাংলাদেশ প্রাণিসম্পদ এআই টেনিশিয়ান কল্যাণ সমিতি ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাইদ, দিনাজপুর জেলার সভাপতি সেলিম বাদশা, পঞ্চগড় জেলার সভাপতি আইবুল ইসলাম বক্তব্য দেন

  • গাইবান্ধা পৌর এলাকায় ডিবির অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

    গাইবান্ধা পৌর এলাকায় ডিবির অভিযানে ১৫০ গ্রাম গাঁজাসহ আটক ১

    মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
    স্টাফ রিপোর্টার

    গাইবান্ধা পৌর এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১৫০ গ্রাম শুকনো গাঁজাসহ মোঃ নুরু মিয়া (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
    পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোতালেব হোসেনের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে গাইবান্ধা পৌরসভার পুরাতন জেলখানা মোড় ট্রাফিক পুলিশ অফিস ভবনের সামনে অভিযান পরিচালনা করে।
    অভিযানকালে পশ্চিম রাধাকৃষ্ণপুর এলাকার বাসিন্দা মোঃ নুরু মিয়া (পিতা- মৃত চয়েন উদ্দিন)কে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান পাশের কোঁচ থেকে সাদা পলিথিনে মোড়ানো ১৫০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ হাজার টাকা।
    ঘটনাস্থলেই সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়। এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
    গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মোতালেব হোসেন জানান, মাদক নির্মূলে জেলা গোয়েন্দা পুলিশের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদার করা

  • ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম

    ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম

    ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরাম এর সাধারণ সম্পাদক পদপ্রার্থী বরুড়ার সালাহ উদ্দিন জসিম।ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের শীর্ষস্থানীয় সংগঠন ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’ (CJFD)-এর নির্বাহী কমিটির নির্বাচন ২০২৬-এর তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১৭ জুলাই ২০২৬ (শুক্রবার) জাতীয় প্রেস ক্লাবে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘জাগোনিউজ’-এর সিনিয়র রিপোর্টার সালাহ উদ্দিন জসিম। তিনি কুমিল্লার বরুড়া উপজেলার পয়ালগাছা ইউনিয়নের বিষ্ণপুর গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের বাসিন্দা। নির্বাচন উপলক্ষে সালাহ উদ্দিন জসিম ও তাঁর শুভাকাঙ্ক্ষীরা ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট ও দোয়া প্রার্থনা শুরু করেছেন। ঢাকাস্থ কুমিল্লার সাংবাদিকদের ঐক্যবদ্ধ রাখা, পেশাগত মান উন্নয়ন এবং সদস্যদের সার্বিক কল্যাণে নিষ্ঠার সাথে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন তিনি। নির্বাচন ঘিরে রাজধানী ঢাকায় কর্মরত কুমিল্লা জেলার সাংবাদিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।  উল্লেখ্য, ২০১৩ সালে প্রতিষ্ঠিত ‘কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’ দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে ঢাকায় কর্মরত কুমিল্লার সাংবাদিকদের পারস্পরিক মেলবন্ধন ও পেশাগত স্বার্থ রক্ষায় কাজ করে আসছে। আগামী ১৭ জুলাই জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে এই নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

  • আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

    আ.লীগ নেতা এনু-রুপনের ১০ বছরের কারাদণ্ড, ৬৪ কোটি টাকা জরিমানা

    মানি লন্ডারিং প্রতিরোধ আইনে করা ওয়ারী থানার মামলায় আওয়ামী লীগের বহিষ্কৃত নেতা এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে ১০ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডের পাশাপাশি তাদের ৬৪ কোটি ৬২ লাখ জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও ৬ মাসের কারাভোগ করতে হবে বলে বিচারক রায়ে উল্লেখ করেন।

    বুধবার (৮ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক নূরে আলম ভূঞা এ রায় ঘোষণা করেন। অপরদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের আট সহযোগীকে খালাস দিয়েছেন আদালত। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি মো. সেলিম খান বিষয়টি নিশ্চিত করেন।

    এর আগে ২০২৫ সালের ৩০ জানুয়ারি অর্থ পাচার প্রতিরোধ আইনে করা মামলায় এনামুল হক এনু ও তার ভাই রুপন ভূঁইয়াকে সাত বছর করে কারাদণ্ড দেন ঢাকার বিশেষ জজ আদালত-৬ এর বিচারক মাসুদ পারভেজ। কারাদণ্ডের পাশাপাশি তাদের ৩৪ লাখ ২৬ হাজার ৬০০ টাকা জরিমানা করা হয়।

    আদালত সূত্রে জানা যায়, অবৈধ উপায়ে অর্জিত ২৬ কোটি ৫৫ লাখ টাকা আড়াল করার জন্য গোপনে হেফাজতে রাখার অভিযোগে রাজধানীর ওয়ারী থানায় ২০২০ সালের ২৭ ফেব্রুয়ারি র‍্যাব-৩ এর নায়েব সুবেদার রমজান আলী বাদী হয়ে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করেন। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা ২০২১ সালের ৮ আগস্ট এনু-রুপন ও তাদের ৮ সহযোগীকে আসামি করে অভিযোগপত্র জমা দেন। পরে ২০২২ সালের ১৮ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার বিচার চলাকালে ১৩ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত

  • উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

    উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু

    কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদ্রাসার ওপর পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় নিখোঁজ হয়েছে ২০ জন। পাঁচজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। বাকিদের উদ্ধারে কাজ করছে, ফায়ার সার্ভিস।

    বুধবার (৮ জুলাই) দুপুরে উখিয়ার ৫নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। শরণার্থী বিষয়ক হাইকমিশনার মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

    প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে পাহাড়ের একটি বড় অংশ ধসে পাশের একটি মক্তবের ওপর আছড়ে পড়ে। দুর্ঘটনার সময় মক্তবটির ভেতরে ৩০ জনেরও বেশি শিশু পড়ছিল।

    ঘটনার পরপরই স্থানীয় রোহিঙ্গা স্বেচ্ছাসেবক, এপিবিএন, ফায়ার সার্ভিস এবং বিভিন্ন মানবিক সংস্থার সদস্যরা উদ্ধার অভিযান শুরু করেন। ধ্বংসস্তূপ সরিয়ে হতাহতদের উদ্ধার করা হচ্ছে। উদ্ধার অভিযান অব্যাহত থাকায় নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে
    এদিকে টানা কয়েক দিনের ভারী বর্ষণে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড় ধস পরিস্থিতির আরও অবনতি হয়েছে।

  • ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে  ভারতীয় নেশাজাতীয়  সিরাপ জব্দ

    ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

    মাহিদুল ইসলাম ফরহাদ
    চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

    চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে অভিযান চালিয়ে ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। সীমান্ত এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী চলমান অভিযানের অংশ হিসেবে বুধবার (৮ জুলাই) ভোরে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ০৮ জুলাই ২০২৬ তারিখ আনুমানিক ৩টা ৩০ মিনিটে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধীনস্থ চাঁনশিকারী বিওপিতে কর্মরত নায়েক মো. আমজাদ আলীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে।
    বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ১৯৯/৪-এস থেকে প্রায় ৬০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ১ নম্বর ভোলাহাট ইউনিয়নের হাউজফুল গ্রামের বুদ্ধ সুবেদারের আমবাগানে এ অভিযান চালানো হয়। অভিযানের সময় মালিকবিহীন অবস্থায় ফেন্সিডিলের বিকল্প হিসেবে ব্যবহৃত ৮৪ বোতল ভারতীয় নেশাজাতীয় Eskuf সিরাপ জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দকৃত মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বিজিবি দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সীমান্ত এলাকায় সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।”