Blog

  • ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

    ইরানে বিমান হামলা চালাল যুক্তরাষ্ট্র

    হরমুজ প্রণালিতে তিনটি বাণিজ্যিক জাহাজে হামলার অভিযোগে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৮ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে মার্কিন সেন্টকম (সেন্ট্রাল কমান্ড)।

    সেন্টকমের দাবি, আন্তর্জাতিক জলসীমায় নিরীহ বেসামরিক নাবিকদের বহনকারী বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে এই অভিযান চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ভাষ্য অনুযায়ী, ইরানের এ ধরনের হামলা অযৌক্তিক, বিপজ্জনক এবং চলমান যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লঙ্ঘন।

    এদিকে, ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, দেশটির দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় অন্তত ১৪টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর মধ্যে সিরিক শহরে ১০টি এবং কেশম দ্বীপের মেইসিন গ্রামে আরও চারটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

    অন্যদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের অভিযোগ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে তেহরান দাবি করেছে, সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের পর থেকে তারা আন্তরিকতার সঙ্গে নিজেদের সব প্রতিশ্রুতি পালন করেছে। বিভিন্ন অজুহাত দেখিয়ে ওই সমঝোতা লঙ্ঘনের চেষ্টা করছে ওয়াশিংটন বলেও অভিযোগ করেছে ইরান।

    তবে হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করা হয়নি। পরিস্থিতি নিয়ে দুই পক্ষের বক্তব্যে ভিন্নতা দেখা যাচ্ছে।

  • কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

    কাঁথা-বালিশ নিয়ে বিএনপির কার্যালয়ে আশ্রয় নিলেন স্বেচ্ছাসেবক দল নেতা

    নাটোরের নলডাঙ্গায় ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আশ্রয় নিয়েছে মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা জাহিদুল ইসলাম। বুধবার (৮ জুলাই) সরেজমিন দেখা যায়, উপজেলার মাধনগর ৮নং ওর্য়াড বিএনপির কার্যালয়ে কাঁথা, বালিশ, তোশকসহ বিভিন্ন আসবাবপত্র নিয়ে আশ্রয় নিয়েছেন তিনি।

    জাহিদুল ইসলাম বাঁশিলা গ্রামের মো. আক্কাস আলীর ছেলে। তিনি মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক।

    জানা যায়, সারাদিনের কাজ শেষ করে সেখানেই খাওয়া-দাওয়া করেন তিনি, ঘুমানও সেখানেই। ঝড়, রোদ, বৃষ্টি যা-ই হোক, সেখানেই থাকতে হচ্ছে তাকে। বিএনপি করে দীর্ঘ ১৭ বছরে নির্যাতনের শিকার এ নেতা হারিয়েছেন সংসার, পরিবারের আপনজন।

    উপজেলার বাঁশিলা ৮ নং ওর্য়াড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম খান সিরাজ, মাধনগর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি রায়হান মিনা, ছাত্রদলের কর্মী শাকিল খান বিষয়টি নিশ্চিত করেন।

    তারা বলেন, জাহিদুল ইসলাম ভাই খুবই অসহায় এবং দলপ্রেমী মানুষ। তিনি বাধ্য হয়ে বিএনপির দলীয় কার্যালয়ে আশ্রয় নিয়েছেন। আমরা চাই রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসন তার একটি স্থায়ী ব্যবস্থা করে দেয়। এটা আমাদের প্রত্যাশা।

    নির্যাতিত নেতা ও স্থানীয় কণ্ঠশিল্পী জাহিদুল ইসলাম অমি বলেন, বছরের পর বছর আমি অন্যের বাড়িতে আশ্রয় থেকেছি। কতদিন আর থাকা যায়। বিএনপির রাজনীতি করার কারণে হারিয়েছি পরিবার। ছেড়ে গেছে স্ত্রী-সন্তান ও পিতা।

    তিনি আরও বলেন, কোনো রাজনৈতিক অভিভাবক খোঁজ নেননি, কেউ কথা দিয়ে কথা রাখেনি। রাজনৈতিক নেতা ও সরকার প্রধানের কাছে আমার দাবি, জীবনে চলার মতো তারা যেন একটা ব্যবস্থা করে দেন।

  • ঢাকা মেডিকেল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ঢাকা মেডিকেল পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের ৮০ বছর পূর্তি উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে আগামী শনিবার (১১ জুলাই) প্রতিষ্ঠানটি পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    এ সময় তিনি স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’র আওতায় দুটি ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এ ছাড়া বৃক্ষরোপণ ও আলোচনা সভায় অংশ নেবেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ও ঢাকা মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমানও উপস্থিত থাকবেন।

    প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে ঘিরে ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। চলছে নানা প্রস্তুতি। বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ পরিদর্শনকে মিলনমেলার সঙ্গে তুলনা করছেন।

    তারা বলেন, প্রধানমন্ত্রীর আগমন ডিএমসিয়ান পরিবারকে উচ্ছ্বসিত করেছে। এ সফরের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলেও তারা আশা প্রকাশ করেন।

    শিক্ষার্থীদের মতে, দেশের অন্যতম ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠান নানা সংকটেও নীরবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর এ আগমন শিক্ষক, শিক্ষার্থী, চিকিৎসক ও কর্মকর্তাদের আরও উৎসাহিত করবে। একই সঙ্গে প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ডা. জোবাইদা রহমানের উপস্থিতিও তাদের কাছে বিশেষ আনন্দের।

    ঢাকা মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বলেন, ঢাকা মেডিকেল কলেজ দেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধ, ১৯৯০ সালের গণঅভ্যুত্থান এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানেও এ প্রতিষ্ঠানের অবদান অবিস্মরণীয়।

    তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঢাকা মেডিকেলের অবকাঠামোগত উন্নয়নে বহু পরিকল্পনা বাস্তবায়ন করেছিলেন। সেই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রিয় ক্যাম্পাসে আসছেন, যা আমাদের জন্য অত্যন্ত আবেগঘন ও আনন্দের।

    ঢামেক শাখা ছাত্রদলের সাবেক সভাপতি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. বেলাল হোসেন নাজিম বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিরলস কাজ করার অঙ্গীকার আমাদের অনুপ্রাণিত করে। বর্তমান সরকারের প্রতিটি পদক্ষেপ সুপরিকল্পিত ও আধুনিক। ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রীর আগমন শিক্ষার্থী, শিক্ষক, চিকিৎসক, নার্স ও কর্মকর্তাদের আরও অনুপ্রাণিত করবে বলে আমি বিশ্বাস করি।

    ঢাকা মেডিকেল কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) এবং কার্ডিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. মাহমুদুর রহমান নোমান বলেন, আগামী ১১ জুলাই প্রধানমন্ত্রীর আগমন ডিএমসিয়ানদের জন্য গৌরব, আবেগ ও নতুন আশার বার্তা নিয়ে আসবে। এই আয়োজন আমাদের ঐতিহ্যকে নতুনভাবে তুলে ধরবে এবং তরুণ প্রজন্মকে দায়িত্বশীল নেতৃত্বে উদ্বুদ্ধ করবে।

    তিনি বলেন, ২০০১-০২ সালে ঢামেকসুর সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের কর্মস্পৃহা তাকে গভীরভাবে অনুপ্রাণিত করেছিল।

    উল্লেখ্য, ঢাকা মেডিকেল কলেজ ১৯৪৬ সালের ১০ জুলাই প্রতিষ্ঠিত হয়। রাজধানী ঢাকায় অবস্থিত এ সরকারি মেডিকেল কলেজ বর্তমানে দেশের অন্যতম শীর্ষ চিকিৎসাবিজ্ঞান বিষয়ক শিক্ষাপ্রতিষ্ঠান। এখানে স্নাতক পর্যায়ে পাঁচ বছর মেয়াদি এমবিবিএস এবং স্নাতকোত্তর পর্যায়ে চিকিৎসাবিজ্ঞানের বিভিন্ন বিষয়ে উচ্চতর ডিগ্রি প্রদান করা হয়।

  • রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ

    রেললাইন ডুবে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ

    টানা দুর্যোগপূর্ণ আবহাওয়া, ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে চট্টগ্রাম-কক্সবাজার রেলপথের একাংশ পানির নিচে তলিয়ে যাওয়ায় কক্সবাজারগামী ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এতে চট্টগ্রাম স্টেশনে আটকা পড়েছেন শত শত যাত্রী।

    বুধবার ভোরে বাংলাদেশ রেলওয়ের জনসংযোগ পরিচালক আনিসুর রহমানের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথের জানআলীহাট ও ষোলোশহর স্টেশনের মধ্যবর্তী সেকশনে রেললাইন প্রায় দুই ফুট পানির নিচে ডুবে আছে। এ কারণে নিরাপত্তার স্বার্থে ওই পথে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

    এর আগে, গতকাল মঙ্গলবার ঢাকা থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেস চট্টগ্রাম পৌঁছানোর পর কক্সবাজারের উদ্দেশ্যে আর যাত্রা করতে পারেনি। পরে ট্রেনটি চট্টগ্রাম থেকে পুনরায় ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।

    একইভাবে আজ ঢাকা থেকে ছেড়ে আসা কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটিও ভোর রাত থেকে চট্টগ্রাম স্টেশনে অপেক্ষমাণ রয়েছে। রেললাইন থেকে পানি না নামা পর্যন্ত ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া সম্ভব হবে না বলে জানিয়েছে রেলওয়ে।

    এ পরিস্থিতিতে যেসব যাত্রী ভ্রমণ বাতিল করতে চান, তারা চট্টগ্রাম রেলস্টেশনের কাউন্টার থেকে টিকিটের অর্থ ফেরত নিতে পারবেন। আর যারা ঢাকায় ফিরে যেতে চান, তারা বিকেল ৪টায় চট্টগ্রাম থেকে ওই কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে ঢাকায় ফিরতে পারবেন।

    বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, আকস্মিক প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট এ অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে যাত্রীদের ভোগান্তির জন্য তারা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে।

  • এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে আরও গতিশীল করতে বাটজার মতবিনিময় সভা

    এভিয়েশন ও পর্যটন সাংবাদিকতাকে আরও গতিশীল করতে বাটজার মতবিনিময় সভা

    রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (বাটজা)-এর উদ্যোগে সদস্যদের অংশগ্রহণে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

    সভায় সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় বাটজার সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, এভিয়েশন ও পর্যটন খাতভিত্তিক বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে উপস্থিত সদস্যরা মতবিনিময় করেন।

    সভায় সভাপতিত্ব করেন বাটজার আহ্বায়ক আলীমুজ্জামান সাফওয়ান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব ইমন চৌধুরী।

    অনুষ্ঠানে বাটজার স্থায়ী সদস্য ও আহ্বায়ক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিমানের ক্যাপ্টেন আহমেদ ইমরান। তিনি এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন এবং এ খাতের টেকসই উন্নয়নে সাংবাদিকদের সঙ্গে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।

    আলোচনা শেষে সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করা, সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং দেশের এভিয়েশন ও পর্যটন খাতের উন্নয়নে পেশাদার ও দায়িত্বশীল সাংবাদিকতা অব্যাহত রাখতে সবাই একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে সদস্যদের অংশগ্রহণে এক আন্তরিক মিলনমেলা ও নৈশভোজ অনুষ্ঠিত হয়।

  • প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর সন্তুষ্ট দেশের ৭৫ শতাংশ মানুষ: জরিপ

    প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর সন্তুষ্ট দেশের ৭৫ শতাংশ মানুষ: জরিপ

    নির্বাচনে বিপুল ভোটে বিজয়ের পর সরকার গঠনের চার মাস পূর্ণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। এই সময়ে এসে দেশের তিন-চতুর্থাংশেরও বেশি মানুষ প্রধানমন্ত্রী তারেক রহমানের কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন। বাংলাদেশি সংবাদমাধ্যম দ্য ডেল্টাগ্রাম পরিচালিত জনমত জরিপে এ তথ্য উঠে এসেছে।

    ১২ থেকে ২৪ জুনের মধ্যে সরাসরি ও মোবাইল ফোনের মাধ্যমে পরিচালিত এই সমীক্ষায় দেখা গেছে, ৭৫.৩ শতাংশ উত্তরদাতা প্রধানমন্ত্রীর কর্মক্ষমতার পক্ষে ইতিবাচক রায় দিয়েছেন। বিপরীতে ১৭.৫ শতাংশ মানুষ তার কাজের প্রতি সন্তোষ প্রকাশ করেননি এবং ৭.২ শতাংশ উত্তরদাতা কোনো মতামত দেননি।

    ২০২৪ সালের গণ-অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর গত ১৭ ফেব্রুয়ারি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণ করে। এই সরকার ইতোমধ্যে নির্বাচনের পাশাপাশি অনুষ্ঠিত গণভোটে পাস হওয়া জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছে, যার মধ্যে প্রধানমন্ত্রীর মেয়াদকাল নির্ধারণ এবং দ্বিকক্ষবিশিষ্ট সংসদ গঠনের মতো গুরুত্বপূর্ণ সংস্কারের বিষয় রয়েছে।

    ডেল্টাগ্রাম জানিয়েছে, তাদের নিজস্ব তত্ত্বাবধানে তিন হাজার প্রাপ্তবয়স্ক নাগরিকের ওপর এই জরিপ পরিচালনা করা হয়। এতে আঞ্চলিক বিশ্লেষণে দেখা গেছে, প্রধানমন্ত্রীর প্রতি সবচেয়ে বেশি সমর্থন রয়েছে রংপুর বিভাগে, যা প্রায় ৮৩.১ শতাংশ। অন্যদিকে রাজধানী ঢাকায় এই সমর্থনের হার সবচেয়ে কম, ৭০.৪ শতাংশ। তবে জরিপ পরিচালনাকারীরা সতর্ক করেছেন যে, ঢাকার তুলনায় রংপুর বিভাগে স্যাম্পল ক্লাস্টার কম হওয়ায় ফলাফলে কিছুটা তারতম্য হতে পারে। এছাড়া শহরাঞ্চলের ৭০.১ শতাংশ সমর্থনের বিপরীতে গ্রামাঞ্চলে এই হার কিছুটা বেশি, যা প্রায় ৭৮.৫ শতাংশ। বয়স ভিত্তিক বিবেচনায় সব বয়সীদের মধ্যে সমর্থন প্রায় সমান হলেও ৬০ বছরের বেশি বয়সীদের মধ্যে এই হার কিছুটা কম (৭০.৯ শতাংশ)।

    ডেল্টাগ্রাম আরও জানিয়েছে, সমীক্ষাটি কোনো থার্ড-পার্টিকে (তৃতীয় পক্ষ) দিয়ে কারনো হয়নি। তাদের নিজস্ব প্রশিক্ষণপ্রাপ্ত কর্মীরদের মাধ্যমে মাঠপর্যায়ে এই জরিপ পরিচালনা করেছে। জরিপের ৭০ শতাংশ সাক্ষাৎকার সরাসরি বা মুখোমুখি এবং ৩০ শতাংশ মোবাইল ফোনের মাধ্যমে নেওয়া হয়েছে। মুখোমুখি সাক্ষাৎকারে অনুমোদনের হার ৭৫.৮ শতাংশ এবং ফোনে ৭৪.১ শতাংশ পাওয়া গেলেও গবেষকদের মতে এই পার্থক্য পরিসংখ্যানগতভাবে খুব একটা বড় নয়।

    ডেল্টাগ্রাম বলেছে, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জনমিতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য রেখে এই তথ্য বিন্যাস করা হয়েছে, যেখানে জাতীয়ভাবে জরিপটির মার্জিন অব এরর বা ত্রুটির মাত্রা ধরা হয়েছে ±২.১ থেকে ২.৪ শতাংশ।

  • ঝালকাঠির রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

    ঝালকাঠির রাজাপুরে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতির বিরুদ্ধে মানববন্ধন-ঝাড়ু মিছিল

    ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের লেবুবুনিয়া এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগে ছাত্রদল সভাপতি সজীবসহ তার ভাইদের বিরুদ্ধে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।

    মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে লেবুবুনিয়া বাজার সংলগ্ন সাতুরিয়া ইউনিয়ন পরিষদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. হেমায়েত উদ্দীন, তার ছেলে সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীবসহ পরিবারের কয়েক সদস্যের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে মানববন্ধন ও বিক্ষোভ করেন এলাকাবাসী। মানববন্ধনে বক্তব্য দেন ভুক্তভোগী সামীম আকন, মোসা: ছবি আক্তার, সানজিদা, নাছরিন ও হান্নান আকন।

    মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মো. হেমায়েত উদ্দীন ও তার তিন ছেলে—সজীব, বাবুল ও আলম এবং ছাত্রলীগ কর্মী কাইফ দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির সঙ্গে জড়িত। তারা দাবি করেন, কয়েকদিন আগে লেবুবুনিয়া বাজারে ডাবের ব্যবসা পরিচালনার জন্য সজীব দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। পরে ৬০ হাজার টাকা দেওয়া হলেও বাকি এক লাখ ৪০ হাজার টাকার জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা।

    বক্তারা আরও বলেন, এসব অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডের প্রতিবাদ করায় কয়েকজনকে মারধরের শিকার হতে হয়েছে। ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

    স্থানীয়দের ভাষ্য, লেবুবুনিয়া বাজারে ছাত্রদল সভাপতি সজীবের বড় ভাই আলম ও শামিম আকন উভয়েই ডাব ব্যবসার সঙ্গে জড়িত। বাজারে ব্যবসার একক আধিপত্য প্রতিষ্ঠার উদ্দেশ্যে গত ৬ জুলাই আলম শামিম আকনের কেনা ডাব ছিনিয়ে নেন বলে অভিযোগ রয়েছে। পরে ডাব ফিরিয়ে আনতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। তবে অভিযোগ অস্বীকার করে সাতুরিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সজীব বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় তার ওপর হামলা হয়েছে। তার বিরুদ্ধে আনা চাঁদাবাজি, মাদক ব্যবসা ও দখলবাজির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

    এ বিষয়ে রাজাপুর থানার তদন্ত ওসি ফিরোজ কামাল জানান, এখন পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

    দুই বাসের সংঘর্ষে চালকসহ নিহত ২

    হবিগঞ্জের বাহুবলে দুই বাসের সংঘর্ষে চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত অন্তত ২০ জন। বুধবার (৮ জুলাই) ভোর ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনে এ দুর্ঘটনা ঘটে।

    নিহতরা হলেন ইউনিক পরিবহনের বাসচালক ও কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার বাসিন্দা তাজুল ইসলাম (৫০)। অন্যজনের পরিচয় জানা যায়নি।

    পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অন্যদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়েমুচড়ে যায়।

    ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক নিহত হন। এছাড়া লাকি পরিবহনের চালকসহ উভয় বাসের অন্তত ২০ যাত্রী আহত হন। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা আহতদের উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।

    শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন বলেন, ইউনিক পরিবহন ও লাকি পরিবহনের দুটি বাসের সংঘর্ষে ইউনিক পরিবহনের বাসচালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। আহতদের মধ্যে আরও একজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।

  • শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার

    শিশু ধর্ষণ ও হত্যার বিচারে কঠোর অবস্থানে সরকার

    দেশজুড়ে শিশু ধর্ষণ ও হত্যার বিচার দ্রুত শেষ করতে কঠোর অবস্থান নিয়েছে সরকার। রাজধানীর পল্লবীর ৮ বছরের শিশু রামিসা হত্যা ও ধর্ষণের ঘটনার পর প্রধানমন্ত্রীর নির্দেশে এ ধরনের মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে সারা দেশের ৭২টি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল থেকে এ-সংক্রান্ত মামলা ও স্পর্শকাতর মামলাগুলোর তালিকা প্রস্তুত করেছে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়। তালিকা অনুযায়ী, এসব ট্রাইব্যুনালে ২০ হাজার ৭৭২টি শিশু হত্যা ও ধর্ষণ মামলা বিচারাধীন রয়েছে।

    জানা গেছে, গত ২৪ মে একটি জাতীয় দৈনিকে ‘আছিয়া থেকে রামিসা; শিশু ধর্ষণ হত্যায় খালাস পাচ্ছে ৭০ ভাগ আসামি’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশিত হয়। ওই রিপোর্ট আমলে নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তাগিদ দিয়ে আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়। ওই চিঠির পর আইন মন্ত্রণালয় থেকে প্রথমে সারা দেশের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালগুলোতে বিচারাধীন মামলার তালিকা তৈরি করে। বিভাগভিত্তিক এ তালিকা থেকে দেখা যায়, ঢাকা বিভাগে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালগুলোতে সবচেয়ে বেশি মামলা বিচারাধীন রয়েছে। এ বিভোগে মোট ৬ হাজার ২২৮টি শিশু ধর্ষণ ও হত্যা এবং ধর্ষণসংক্রান্ত মামলা বিচারাধীন। এরপরই সবচেয়ে বেশি মামলা বিচারাধীন রয়েছে চট্টগ্রাম বিভাগে।

    মন্ত্রণালয় সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, এসব শিশু ধর্ষণ ও হত্যার বিচার কাজে সর্বাত্মক সহযোগিতা করতে এবং দ্রুত বিচার শেষ করতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর শাখা থেকে চিঠি পাঠিয়ে সারা দেশের পিপিদের (পাবলিক প্রসিকিউটর) নির্দেশনা দেওয়া হচ্ছে। এ ছাড়া সময়মতো সাক্ষী হাজির করার নির্দেশনা দেওয়ার অনুরোধ জানিয়ে আইন মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হচ্ছে। চলতি সপ্তাহেই এ চিঠি পাঠানো হতে পারে। পাশাপাশি যেসব আদালতে বিচারক সংকট এবং নিয়মিত পিপির সংকট রয়েছে, সেগুলো পূরণ করার উদ্যোগ নেওয়া হচ্ছে

    গত ১৯ মে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে। এ ঘটনা দেশব্যাপী আলোড়ন তোলে। সব বিবেকবান হৃদয়কে নাড়া দেয়। এরপর নড়েচড়ে বসে সবাই। মাত্র ছয় কার্যদিবসে এ হত্যাকাণ্ডের বিচার শেষ করে নতুন ইতিহাস গড়ে সরকার। ওই মামলার রায়ের পর্যবেক্ষণে বিচারক বলেন, শিশু রামিসা ধর্ষণ ও হত্যাকাণ্ডের এ মামলাটি শুধু একটি ফৌজদারি বিচারিক কার্যক্রম নয়। এটি আমাদের সমাজের বিবেক, মানবতা, আইনশৃঙ্খলা ব্যবস্থা এবং আইনের শাসনের প্রতি এক গভীর ও কঠিন পরীক্ষা। একটি নিষ্পাপ শিশুর জীবন নির্মমভাবে নিভিয়ে দেওয়ার অভিযোগে দায়েরকৃত এ মামলার প্রতিটি পৃষ্ঠা বেদনা, ক্ষোভ, উদ্বেগ এবং ন্যায়বিচারের প্রত্যাশায় পরিপূর্ণ। শিশুদের নিরাপত্তা, মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। এরপর উচ্চ আদালত থেকে রামিসার মামলাটিসহ স্পর্শকাতর নারী ও শিশু ধর্ষণ-হত্যা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির জন্য হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠন করা হয়। এরই মধ্যে রামিসা হত্যা, মাগুরার আলোচিত শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলাসহ এ ধরনের অনেক স্পর্শকাতর মামলার পেপারবুক প্রস্তুত হয়েছে। শিগগির এসব মামলা উচ্চ আদালতে নিষ্পত্তি হবে।

    এদিকে দেশে শিশুর প্রতি সহিংসতা বেড়েই চলেছে। গত এপ্রিল মাসে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) বিগত তিন মাসের শিশু অধিকার পরিস্থিতি বিশ্লেষণ করে একটি রিপোর্ট প্রকাশ করে। এইচআরএসএসের তথ্যমতে, তিন মাসে মোট ৩২৮ শিশু সরাসরি নির্যাতনের শিকার হয়। নির্যাতনের শিকার শিশুদের মধ্যে ১৩৮ জন (প্রায় ৪২ শতাংশ) প্রাণ হারায়। অর্থাৎ প্রতি মাসে গড়ে ৪৬ শিশু নিহত হয়। ধর্ষণের শিকার মোট নারী ও কন্যার মধ্যে ৭৬ জনই শিশু-কিশোরী, যা মোট ধর্ষণের ৫২ শতাংশ।

    এরই মধ্যে গত ১৪ জুন ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় ৫ বছর বয়সী এক শিশুকে চারজন মিলে ধর্ষণ ও হত্যা করে কংস নদে ফেলে দেয়। পরে তার লাশ ভেসে ওঠে। গতকাল এ মামলায় সাফাই সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে।

    বিচার শেষ পর্যায়ে। ঘটনার মাত্র এক মাসের মধ্যেই এ মামলার রায় ঘোষণা করা হবে। এর আগে নোয়াখালীর চাটখিলে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে গত সোমবার শাহাদাত হোসেন নামের এক যুবককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে খাগড়াছড়ির রামগড়ে সাত বছরের একটি শিশুকে ধর্ষণ মামলায় ৫৫ বছর বয়স্ক মো. শাহিনকেও দেওয়া হয়েছে একই শাস্তি। গত সোমবার এক দিনে সারাদেশের তিন জেলায় শিশু ধর্ষণ ও হত্যার ঘটনার বিচার করে মোট ৯ জনকে মৃত্যুদণ্ড ও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। চারদিকে শিশু ধর্ষণ ও হত্যার বিচারে গতি আসতে শুরু করেছে।

    এ ছাড়া শিশু সহিংসতাবিষয়ক মামলার যে তালিকা তৈরি করা হয়েছে, তাতে রাজবাড়ির শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে ২০২৬ সালে দায়ের হওয়া ছয়টি মামলা রয়েছে। ছয়টি মামলায় আট শিশু ধর্ষণের ঘটনার উল্লেখ রয়েছে। এই আট শিশুর মধ্যে একজনের বয়স ছয় বছর, একজনের সাত বছর, দুজনের আট বছর, দুজনের ৯ বছর, একজনের ১২ বছর এবং একজনের ১৪ বছর। এমন ৫-৭ বছর বয়সী অসংখ্যা শিশু ধর্ষণের মামলা সারাদেশে বিচারাধীন। সংশ্লিষ্টরা বলছেন, যে বয়সে এসব শিশুর হাতে থাকার কথা ছিল খেলার পুতুল বা স্কুলের খাতা, সেই কোমল শৈশবেই তাদের বইতে হচ্ছে ধর্ষণের নির্মম ক্ষত। আর এই ক্ষত নিয়ে মাসের পর মাস এমনকি বছরের পর বছর বিচারহীনতার অন্ধকারে ঝুলে থাকছে হাজারো নিষ্পাপ জীবন। বিচার প্রক্রিয়ার ধীরগতি আর দীর্ঘসূত্রতার কারণে বছরের পর বছর ধরে ঝুলে থাকা এই মামলাগুলো বিচার ব্যবস্থার এক চরম ব্যর্থতা ও সীমাবদ্ধতাকে উসকে দিচ্ছে। এই অবস্থা থেকে বের হতে বর্তমান সরকার চেষ্টা করছে। শিশু ধর্ষণ ও নির্যাতন বন্ধ করতে বিচারে দৃশ্যমান গতি আনা হচ্ছে।

    জানতে চাওয়া হলে সাবেক জেলা ও দায়রা জজ মো. শাহজাহান সাজু কালবেলাকে বলেন, প্রয়োজনীয়তার বিবেচনা থেকেই বিগত অন্তর্বর্তী সরকার সারাদেশে শিশু ধর্ষণ ও হত্যার বিচারে গতি আনার জন্য আলাদা করে ৭২টি শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল স্থাপন করে। এসব ট্রাইব্যুনালে এখনো অনেক সংকট রয়েছে। বিচারক সংকট, লজিস্টিক সাপোর্টের সংকট রয়েছে। এগুলো দূর করতে হবে। তাহলেই বিচারে গতি আসবে, শাস্তি দৃশ্যমান হবে।

    তিনি আরও বলেন, ২০০০ সালের দিকে সারা দেশে অ্যাসিড নিক্ষেপের ঘটনা বেড়ে যায়। এ অবস্থায় বিগত চারদলীয় জোট ক্ষমতায় আসার পর এ বিষয়ে প্রথম আইন করে। অ্যাসিড নিয়ন্ত্রণ আইন এবং অ্যাসিড অপরাধ দমন আইন নামে পৃথক দুটি আইন করা হয়। এ দুটি আইন ২০০২ সালে পাস করা ১ নম্বর ও ২ নম্বর আইন। এই আইন করার পর আস্তে আস্তে অ্যাডিস ও অ্যাসিড অপরাধ নিয়ন্ত্রণে এসেছে। এখন আর অ্যাসিডের কোনো অপব্যবহার আমরা দেখি না। আশা করি এই সরকার শিশু ধর্ষণ ও হত্যার মতো স্পর্শকাতর অপরাধের ক্ষেত্রেও আইনের কঠোর প্রয়োগ করে নিয়ন্ত্রণে আনবে।

    শিশু সহিংসতা ট্রাইব্যুনালের মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগের তথ্য তুলে ধরে মন্তব্য জানতে চাওয়া হলে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান বলেন, সরকারে উদ্যোগটা অবশ্যই আমি পজিটিভলি দেখি। তাদের এই সেন্সটা কাজ করছে যে, হ্যাঁ, এই বিষয়ে কাজ করতে হবে। তবে এই উদ্যোগগুলো সফল হবে না, যতক্ষণ পর্যন্ত পুরো বিচার বিভাগকে ঠিকভাবে না তৈরি করবে।

    তিনি বলেন, কোনো সরকারই কখনো বিচার বিভাগের বিষয়ে তৎপর ছিল না। বিচার বিভাগের উন্নতিতে তেমন কোনো পদক্ষেপই নেয়নি। বিচার বিভাগের বাজেটও কম রাখছে। সারা দেশে এখন ৪৭ লাখ মামলা বিচারাধীন। এই মামলাগুলোর তুলনায় বিচারক অপ্রতুল। মামলার অনুপাতে তো বিচারক লাগবে। না হলে তো মামলাজট কোনোদিনও শেষ হবে না। আগামী এক-দুই লাখ বছরেও শেষ হবে না। বিচারের গতি আনতে হলে এবং অপরাধ নিয়ন্ত্রণ করতে হলে পুরো বিচার বিভাগের একটা পরিবর্তন আনতে হবে এবং বিচারক নিয়োগ, লজিস্টিক সাপোর্ট যেগুলো লাগে, সেগুলো দিতে হবে।

    ইশরাত হাসান আরও বলেন, একটা বিশেষ কোনো মামলা যেটা নিয়ে মানুষ রাস্তায় নেমে পড়ছে বা মিডিয়ায় ফোকাসড হচ্ছে, সেই মামলা নিয়ে সরকার অতি দ্রুত পদক্ষেপ নিল। এটা চার কার্যদিবসে বিচার হয়ে যাচ্ছে। তিন কার্যদিবসে তদন্ত রিপোর্ট আসছে। কিন্তু এখানে অন্য মামলাগুলোও তো একটা যৌক্তিক সময়ের মধ্যে শেষ হওয়াটা প্রয়োজন। রামিসার পরিবারের মতো অন্যদের পরিবারেরও বিচার পাওয়াটা তাদের অধিকার। সেগুলো কিন্তু হচ্ছে না। প্রাতিষ্ঠানিক পরিবর্তন ছাড়া ইনশিওর করা সম্ভব নয়।

  • মহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়ার অপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩

    মহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে ছাগল যাওয়ার অপরাধে পায়ের রগ কর্তন, মারপিটে আহত ৩

    নওগাঁর মহাদেবপুরে প্রতিবেশীর বাড়িতে একটি ছাগলের
    বাচ্চা যাওয়ার অপরাধে পায়ের রগ কর্তনের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদ করায়
    প্রতিপক্ষের মারপিটে মহিলাসহ ৩ জন আহত। এ ঘটনায় সোমবার বিকেলে থানায় লিখিত
    অভিযোগ করেছেন ভুক্তভোগীর ছোট ভাই মো. হারুন হোসেন। ঘটনাটি ঘটেছে গত রবিবার
    বিকেলে উপজেলার হাতুর ইউনিয়নের চকচকি দুর্গাপুর গ্রামে। আহতরা হলেন, চকচকি
    দুর্গাপুর গ্রামের মো. ভিকুতুল্লাহর ছেলে মো. ফারুক হোসেন, ফারুক হোসেনের স্ত্রী
    মোছা. ঋতু ও তার বাবা মো. ভিকুতুল্লাহ। অভিযোগ সূত্রে জানায়, রবিবার বিকালে ফারুক
    হোসেনের একটি ছাগলের বাচ্চা প্রতিবেশী মোস্তাকিনের বাড়িতে যায়। পূর্ব শত্রæতার
    জেরে মোস্তাকিম বটি দিয়ে ওই ছাগলের বাচ্চাটির পায়ের রগ সহ পায়ের গোড়ালির অংশ কেটে
    দেয়। ছাগলের বাচ্চাটির চিৎকারে ফারুকের স্ত্রী ঋতু এগিয়ে গেলে ছাগলের বাচ্চাটির পা
    থেকে রক্ত ঝরতে এবং পাশেই বটি হাতে মোস্তাকিমকে দাঁড়িয়ে থাকতে দেখে। তিনি সেখান
    থেকে বাড়ি ফিরে তার স্বামী ফারুককে বিষয়টি জানান। তৎক্ষণাৎ ফারুক তার স্ত্রীকে সাথে
    নিয়ে জিজ্ঞাসার জ