Blog

  • সত্যিই কি ইসরায়েলকে দূরে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প?

    সত্যিই কি ইসরায়েলকে দূরে সরিয়ে দিচ্ছেন ট্রাম্প?

    দীর্ঘ কয়েক দশক ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্পর্ককে মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিশালী কৌশলগত জোট হিসেবে বিবেচনা করা হয়। ১৯৪৮ সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই ওয়াশিংটনের সামরিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সহায়তা দেশটির নিরাপত্তার প্রধান ভিত্তি হয়ে উঠেছে। তবে সাম্প্রতিক সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মধ্যে প্রকাশ্য মতপার্থক্য ও কূটনৈতিক উত্তেজনা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে- যুক্তরাষ্ট্র কি সত্যিই ইসরায়েল থেকে দূরত্ব তৈরি করছে?

    বিশ্লেষকদের মতে, দুই দেশের সম্পর্ক এখন আগের যেকোনও সময়ের তুলনায় বেশি চাপের মুখে থাকলেও সম্পূর্ণ বিচ্ছেদের সম্ভাবনা এখনও খুবই ক্ষীণ।

    নেতানিয়াহুর রাজনৈতিক সংকট আরও গভীর
    বর্তমানে দুর্নীতির মামলায় অভিযুক্ত প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাজনৈতিকভাবে কঠিন সময় পার করছেন। চলতি বছরের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচনে ক্ষমতা হারানোর ঝুঁকির পাশাপাশি দোষী সাব্যস্ত হলে কারাদণ্ডের আশঙ্কাও রয়েছে।

    একই সময়ে ইরানের সঙ্গে সম্ভাব্য সমঝোতা এবং দক্ষিণ লেবাননে চলমান সংঘাত নিয়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানের পার্থক্য নেতানিয়াহুর ওপর নতুন চাপ তৈরি করেছে।

    ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য শান্তিচুক্তির আলোচনায় তেহরান দক্ষিণ লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ করার বিষয়টিকে অন্যতম প্রধান শর্ত হিসেবে তুলেছে। ফলে এ ইস্যুতে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে মতবিরোধ আরও তীব্র হয়েছে।

    ট্রাম্প-নেতানিয়াহু সম্পর্কের অবনতি
    সম্প্রতি ফাঁস হওয়া একটি ফোনালাপ দুই নেতার সম্পর্কের টানাপোড়েনকে প্রকাশ্যে নিয়ে আসে। ফাঁস হওয়া ওই ফোনালাপের সত্যতা রিপোর্ট লেখা পর্যন্ত অস্বীকার করেনি হোয়াইট হাউস।

    প্রতিবেদন অনুযায়ী, ইরানের সঙ্গে সংঘাত দ্রুত শেষ করতে আগ্রহী ট্রাম্প লেবাননে হামলা বন্ধে অনীহা দেখানোর জন্য নেতানিয়াহুকে কঠোর ভাষায় ভর্ৎসনা করেন।

    এমনকি তিনি নেতানিয়াহুকে ‘পাগল’ বলেও আখ্যা দেন এবং বলেন, তার হস্তক্ষেপ না থাকলে নেতানিয়াহু ইতোমধ্যেই কারাগারে থাকতেন। ফোনালাপে ট্রাম্প নাকি আরও বলেন, “এখন সবাই তোমাকে ঘৃণা করে। এই যুদ্ধের কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করছে।”

    গত সপ্তাহে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “নেতানিয়াহু জানেন, আসল সিদ্ধান্ত কে নেয়।”

    রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই মন্তব্য দুই নেতার সম্পর্কে অস্বাভাবিক উত্তেজনারই ইঙ্গিত বহন করে।

    মার্কিন প্রশাসনের কড়া বার্তা
    গত জুনে এক সংবাদ সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেন, বর্তমানে বিশ্বে ইসরায়েলের প্রতি সবচেয়ে সহানুভূতিশীল নেতা হলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

    তবে একই সঙ্গে তিনি ইসরায়েলের কয়েকজন মন্ত্রীর সমালোচনার জবাবে সতর্ক করে বলেন, ইসরায়েলকে রক্ষা করা প্রতিরক্ষা ব্যবস্থার দুই-তৃতীয়াংশ অস্ত্র যুক্তরাষ্ট্রের অর্থায়নে তৈরি হয়েছে এবং সেগুলোর ব্যয় বহন করেছেন মার্কিন করদাতারা।

    এই বক্তব্যকে অনেকেই ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের স্পষ্ট সতর্কবার্তা হিসেবে দেখছেন।

    ‘মাগা’ শিবিরেও বাড়ছে অসন্তোষ
    শুধু মার্কিন সাধারণ জনগণই নয়, ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন (মাগা)’ আন্দোলনের একটি অংশও এখন ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের নিঃশর্ত সমর্থনের বিরোধিতা করছে।

    একসময়ের ট্রাম্প-ঘনিষ্ঠ রিপাবলিকান কংগ্রেস সদস্য মার্জোরি টেলর গ্রিন প্রকাশ্যেই ইসরায়েলকে সমর্থনের সমালোচনা করেছেন।

    ডানপন্থী ভাষ্যকার ও সাবেক টেলিভিশন উপস্থাপক টাকার কার্লসন আরও একধাপ এগিয়ে দাবি করেন, ইসরায়েল ট্রাম্পকে ইরানে হামলা চালাতে প্রভাবিত করেছিল, যাতে পরবর্তীতে লেবাননের বিরুদ্ধে আরও বড় সামরিক অভিযান চালানো যায়।

    কার্লসনের ভাষায়, ট্রাম্প এখন বুঝতে পেরেছেন যে, তার প্রশাসনের জন্য সবচেয়ে বড় কৌশলগত ঝুঁকির একটি হয়ে উঠেছে ইসরায়েল।

    ইসরায়েলের জন্য যুক্তরাষ্ট্র কতটা গুরুত্বপূর্ণ?
    ওয়াশিংটনভিত্তিক জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ (সিএসআইএস)-এর গবেষক ড্যানিয়েল বাইম্যানের মতে, ট্রাম্প চাইলে ইসরায়েলের ওপর চাপ প্রয়োগের রাজনৈতিক সক্ষমতা রাখেন।

    তার ভাষায়, “রিপাবলিকান পার্টি ঐতিহ্যগতভাবে ইসরায়েলপন্থী হলেও ট্রাম্পের নিজস্ব শক্তিশালী রাজনৈতিক ভিত্তি রয়েছে। তিনি চাইলে দলের বড় অংশকেই নিজের অবস্থানের পক্ষে আনতে পারবেন। একই সঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির একটি বড় অংশও এখন ইসরায়েলের সমালোচনায় ক্রমেই সোচ্চার হচ্ছে।”

    ২০১৬ সালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় ১০ বছরে ৩৮ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এটি অন্য কোনও দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় সামরিক সহায়তা চুক্তি।

    এছাড়া আন্তর্জাতিক অঙ্গনেও যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইসরায়েলের সবচেয়ে বড় কূটনৈতিক রক্ষাকবচ হিসেবে কাজ করছে। গাজা যুদ্ধের সময় জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইসরায়েলের পক্ষে অন্তত ছয়বার ভেটো দিয়েছে ওয়াশিংটন।

    নেতানিয়াহুর বিরুদ্ধে বিরোধীদের আক্রমণ
    ইসরায়েলের আসন্ন নির্বাচনের আগে বিরোধী দলগুলো নেতানিয়াহুর পররাষ্ট্রনীতি নিয়ে তীব্র সমালোচনা করছে।

    সাবেক ইসরায়েলি প্রধানমন্ত্রী ও বর্তমান বিরোধীদলীয় নেতা ইয়াইর লাপিদ অভিযোগ করেছেন, নেতানিয়াহুর ব্যর্থতার কারণে ইসরায়েল আন্তর্জাতিকভাবে ক্রমেই একঘরে হয়ে পড়ছে।

    সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লেখেন, “এই সরকারকে দ্রুত পরিবর্তন করতে না পারলে ইসরায়েলের আন্তর্জাতিক সম্পর্ক কার্যত ধ্বংস হয়ে যাবে।”

    অন্যদিকে সাবেক সেনাপ্রধান গাদি আইজেনকট, যিনি আসন্ন নির্বাচনে নেতানিয়াহুর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচিত হচ্ছেন, অভিযোগ করেছেন যে, নেতানিয়াহুর ভুল কূটনীতির কারণে ট্রাম্প ইসরায়েলকে পাশ কাটিয়ে একাই ইরানের সঙ্গে সমঝোতার পথ খুঁজছেন।

    বিচ্ছেদের সম্ভাবনা কতটা?
    ইসরায়েলি রাজনৈতিক বিশ্লেষক নিমরোদ ফ্লাশেনবার্গের মতে, “যুক্তরাষ্ট্রই ইসরায়েলের আন্তর্জাতিক অবস্থানের মূল ভিত্তি। প্রতিরক্ষা, প্রযুক্তি, কূটনৈতিক সমর্থন- সব ক্ষেত্রেই ইসরায়েল যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল।”

    সাবেক মার্কিন কূটনীতিক ও লেখক অ্যারন ডেভিড মিলারের মতে, অতীতেও মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ইসরায়েলি নেতাদের মতবিরোধ হয়েছে। তবে বর্তমান প্রশাসনের মতো প্রকাশ্যে এত কঠোর ভাষায় সমালোচনা আগে খুব কমই দেখা গেছে।

    তার ভাষায়, “আজকের যুক্তরাষ্ট্রে কংগ্রেস এবং সাধারণ মানুষের মধ্যে- রিপাবলিকান ও ডেমোক্র্যাট উভয় দলের ভোটারদের কাছেই- ইসরায়েলের জনপ্রিয়তা আগের যেকোনও সময়ের তুলনায় কম।”

    তবে সব উত্তেজনা সত্ত্বেও তিনি মনে করেন, ট্রাম্প প্রশাসন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনও পরিকল্পনা করছে- এমন কোনও স্পষ্ট ইঙ্গিত নেই।

    মিলারের মতে, “ট্রাম্প যদি কখনও ইসরায়েলের ওপর বড় ধরনের চাপ সৃষ্টি করেন, তাহলে সেটি এমন কোনও কূটনৈতিক সাফল্য অর্জনের জন্য হবে, যা তার রাজনৈতিক ভাবমূর্তি শক্তিশালী করবে।”

    তার মূল্যায়ন, লেবানন, গাজা কিংবা ইসরায়েল-সৌদি আরব সম্পর্ক স্বাভাবিকীকরণ- কোনও ক্ষেত্রেই এখন এমন অগ্রগতির সম্ভাবনা নেই, যার জন্য ওয়াশিংটন দীর্ঘমেয়াদি ও কঠোর চাপ প্রয়োগ করবে।

    ফলে বর্তমান উত্তেজনা সত্ত্বেও যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ভিত্তি আপাতত অটুটই থাকবে বলে মনে করছেন অধিকাংশ আন্তর্জাতিক বিশ্লেষক। সূত্র: আল-জাজিরা

  • গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

    গুলশান লেকের পরিবেশ রক্ষা ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

    রাজধানীর গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ সুরক্ষা, পানি দূষণ রোধ এবং সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

    সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় এ নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

    গুলশান-বনানী-বারিধারা-নিকেতন এলাকার ভবনগুলোর পয়ঃনিষ্কাশন সংযোগ ব্যবস্থা যাচাই এবং লেককে দূষণমুক্ত করার সার্বিক কার্যক্রম নিয়ে এ সভার আয়োজন করা হয়।

    প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু এ তথ্য জানান।

    তিনি জানান, সভায় প্রধানমন্ত্রী লেকের বর্জ্য অপসারণ, পানি দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, সিটি কর্পোরেশন ও দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

    সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে জানান, লেক দূষণমুক্ত করতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে যেসব ভবনের পয়ঃবর্জ্য সরাসরি লেকে গিয়ে পড়ছে, তা রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

    সভায় গুলশান-বনানী-বারিধারা লেকের পরিবেশ রক্ষায় স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপনের বিষয়েও গুরুত্ব দিয়ে আলোচনা হয়। এছাড়া লেক ও এর সঙ্গে সংযুক্ত খালগুলো নিয়মিত পরিষ্কার রাখা, বর্জ্য অপসারণ এবং পানি প্রবাহ সচল রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়েও আলোচনা হয়।

    কড়াইল বস্তির বর্জ্য যাতে সরাসরি লেকে না পড়ে, সেজন্য কী কর্মপরিকল্পনা হাতে নেওয়া যায় তা নিয়েও আলোচনা হয় বলে জানান প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু।

    সভায় গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান রিয়াজুল ইসলামসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

  • কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

    কুমিল্লা গৌরীপুর তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে চার ঘণ্টার মধ্যে চোরাই মাল উদ্ধার, চার দিনে ২০ ছিনতাইকারী গ্রেপ্তার

    কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্র পৃথক অভিযানে চুরির ঘটনায় চোরাই মালামাল উদ্ধারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে। একই সঙ্গে গত চার দিনে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।

    সোমবার (৬ জুলাই) প্রকাশিত এক প্রেস রিলিজে জানানো হয়, গত ৫ জুলাই রাত ৩টার দিকে দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে একটি টেলিকম ও ভ্যারাইটিজ দোকানে চুরি সংঘটিত হয়। দুর্বৃত্তরা প্রায় ৩০ হাজার টাকার মোবাইল ফোনের রিচার্জ কার্ড এবং ৬০ হাজার টাকা নগদ অর্থ নিয়ে পালিয়ে যায়।
    ঘটনার পর দাউদকান্দি মডেল থানায় মামলা দায়ের হলে গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোরাই রিচার্জ কার্ড উদ্ধার এবং ঘটনায় জড়িত দুইজনকে গ্রেপ্তার করা হয়।

    প্রেস রিলিজে আরও জানানো হয়, গত চার দিনে দাউদকান্দি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার হওয়া অনেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় চুরি, ছিনতাই ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।
    ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানাধীন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. সাইফুল ইসলাম বলেন, চোর, ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের কার্যক্রম চলমান থাকবে

  • বিচারক-ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

    বিচারক-ম্যাজিস্ট্রেট দম্পতির বাড়িতে চুরি, ৩২ লাখ টাকার মালামাল লুট

    বাড়ির মালিকেরা বাড়িতে না থাকার সুযোগে মাদারীপুর শহরের পানিছত্র এলাকায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। কলাপসিবল গেট ও একাধিক দরজার তালা কেটে তারা নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে চোরচক্র।

    ভুক্তভোগী পরিবারটির মালিক মানিকগঞ্জের সিনিয়র সিভিল জজ আতিক জামান এবং তার স্ত্রী নির্বাহী ম্যাজিস্ট্রেট মায়িশা মালিহা অদ্রি। এই ঘটনায় প্রায় ৩২ লাখ টাকার মালামাল খোয়া গেছে দাবি করে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

    গতকাল রবিবার দিবাগত রাতে মাদারীপুর শহরের পানিছত্র ভূঁইয়া বাড়ির মসজিদ সংলগ্ন বাড়িতে এ ঘটনা ঘটে।

    পরিবার সূত্রে জানা গেছে, আতিক জামানের বাবা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মো. আলিমুজ্জামান শারীরিক অসুস্থতার কারণে পরিবারসহ ঢাকায় চিকিৎসাধীন থাকায় বাড়িটি তালাবদ্ধ ছিল। এই সুযোগে গভীর রাতে চোরচক্র কলাপসিবল গেট ও ঘরের দরজার তালা কেটে ভেতরে প্রবেশ করে। পরে শয়নকক্ষে থাকা স্টিলের আলমারির লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালংকার, ৪ লাখ ৮০ হাজার টাকা নগদ, একাধিক মূল্যবান হাতঘড়ি এবং অন্যান্য মূল্যবান সামগ্রী চুরি করে নিয়ে যায়। এছাড়া নির্মাণাধীন ভবনে রাখা বিভিন্ন মূল্যবান নির্মাণসামগ্রীও চুরি হয়েছে বলে অভিযোগ করেন পরিবারের সদস্যরা।

    সোমবার সকাল ৭টার দিকে বাড়ির ভাড়াটিয়ারা তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে মো. আলিমুজ্জামানকে মোবাইল ফোনে বিষয়টি জানান। খবর পেয়ে তিনি ঢাকা থেকে মাদারীপুরে এসে বাড়ির বিভিন্ন কক্ষের তালা ভাঙা, আলমারি তছনছ এবং মালামাল খোয়া যাওয়ার ঘটনা দেখতে পান।

    খবর পেয়ে সোমবার দুপুরে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

    এ ঘটনায় আলিমুজ্জামান বাদী হয়ে অজ্ঞাতনামা চোরচক্রের বিরুদ্ধে মাদারীপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।

  • গুলশান সাব-রেজিস্ট্রার মামুনের রাজস্ব ফাঁকি, জাল দলিল ও ঘুষ বাণিজ্য

    গুলশান সাব-রেজিস্ট্রার মামুনের রাজস্ব ফাঁকি, জাল দলিল ও ঘুষ বাণিজ্য

    রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও উচ্চমূল্যের সম্পত্তি লেনদেনকেন্দ্র গুলশান সাব-রেজিস্ট্রি অফিসকে ঘিরে সম্প্রতি নানা ধরনের অনিয়ম, দুর্নীতি ও প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্ট সূত্রের অভিযোগ অনুযায়ী, এই কার্যালয়ে জমির শ্রেণী পরিবর্তনের মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি, কথিত ঘুষ বাণিজ্য, জাল ও ভুয়া দলিল নিবন্ধন এবং দালালচক্রের প্রভাব বিস্তারের মতো ঘটনা ঘটছে। এসব অভিযোগের কেন্দ্রে রয়েছেন গুলশান সাব-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল-মামুন। যদিও তিনি তার বিরুদ্ধে আনা সব অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন।অভিযোগকারীদের ভাষ্য অনুযায়ী, গুলশান, বাড্ডা ও সংলগ্ন এলাকার মূল্যবান আবাসিক ও বাণিজ্যিক জমি নিবন্ধনের ক্ষেত্রে প্রকৃত জমির শ্রেণী গোপন করে কম মূল্যের জমি হিসেবে উপস্থাপনের প্রবণতা দেখা যাচ্ছে। তাদের দাবি, এর ফলে সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। বিশেষ করে বসতভিটা বা উন্নয়নকৃত জমিকে ‘নাল জমি’ হিসেবে দেখিয়ে রেজিস্ট্রেশন ফি ও কর কমিয়ে আনার অভিযোগ উঠেছে।অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ৩ মে ২০২৬ তারিখে সম্পাদিত একটি সাব-কবলা দলিল, যার নম্বর ৩৪৫৯, সেখানে প্রায় ১০.৬৬ কাঠা জমি হস্তান্তর করা হয়। অভিযোগকারীদের দাবি, জমিটির প্রকৃত অবস্থা ছিল অত্যন্ত মূল্যবান বসতভিটা; কিন্তু দলিলে সেটিকে ‘নাল জমি’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তাদের মতে, এর ফলে প্রকৃত মূল্যের তুলনায় অনেক কম রাজস্ব আদায় হয়েছে এবং সরকারি কোষাগার বিপুল পরিমাণ অর্থ হারিয়েছে।ভূমি প্রশাসন বিশেষজ্ঞদের মতে, জমির শ্রেণী নির্ধারণ রেজিস্ট্রেশন প্রক্রিয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ। কারণ জমির শ্রেণী অনুযায়ী নিবন্ধন ব্যয়, কর ও অন্যান্য সরকারি ফি নির্ধারিত হয়। ফলে যদি প্রকৃত শ্রেণীর সঙ্গে দলিলে উল্লেখিত শ্রেণীর অসঙ্গতি থাকে, তাহলে তা সরকারের রাজস্ব আদায়ে প্রভাব ফেলতে পারে। তবে নির্দিষ্ট কোনো দলিলে এমন ঘটনা ঘটেছে কি না, তা সংশ্লিষ্ট নথিপত্র ও সরকারি তদন্ত ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।অভিযোগকারীরা আরও দাবি করেছেন যে, কিছু ক্ষেত্রে জমির মালিক বা দাতা পক্ষকে প্রশাসনিক চাপ, আইনি জটিলতার আশঙ্কা কিংবা বিভিন্ন ধরনের প্রভাব খাটিয়ে দলিল সম্পাদনে বাধ্য করা হয়। তাদের ভাষ্যমতে, সাধারণ মানুষ প্রায়ই ভূমি ও নিবন্ধন সংক্রান্ত জটিল আইন সম্পর্কে অজ্ঞ থাকেন। এই সুযোগকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যক্তি বা চক্র সুবিধা গ্রহণ করতে পারে।অভিযোগে বলা হয়েছে, অনেক ক্ষেত্রেই দলিল সম্পাদনের ক্ষেত্রে সংশ্লিষ্ট পক্ষের পূর্ণ সম্মতি বা সন্তুষ্টি নিশ্চিত না করেই দ্রুত প্রক্রিয়া সম্পন্ন করা হয়। যদিও এসব অভিযোগের পক্ষে এখন পর্যন্ত কোনো আদালতের রায় বা আনুষ্ঠানিক তদন্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি।গুলশান সাব-রেজিস্ট্রি অফিসকে ঘিরে সবচেয়ে আলোচিত অভিযোগগুলোর একটি হলো কথিত ঘুষ বাণিজ্য। অভিযোগকারীদের দাবি, সরকার নির্ধারিত ফি ছাড়াও বিভিন্ন ধাপে অতিরিক্ত অর্থ দাবি করা হয়। তারা অভিযোগ করেছেন যে, দলিল নিবন্ধন, কাগজপত্র যাচাই, নামজারি-সংক্রান্ত নথি প্রস্তুত বা বিভিন্ন প্রশাসনিক সহায়তার ক্ষেত্রে একটি অলিখিত অর্থ লেনদেনের সংস্কৃতি গড়ে উঠেছে।কিছু অভিযোগকারী দাবি করেন, প্রয়োজনীয় অর্থ প্রদান না করলে ফাইলের অগ্রগতি ধীর হয়ে যায় বা নানা ধরনের জটিলতার মুখোমুখি হতে হয়। যদিও এ ধরনের অভিযোগ দীর্ঘদিন ধরেই দেশের বিভিন্ন রেজিস্ট্রেশন অফিস সম্পর্কে শোনা যায়, তবে গুলশানের মতো উচ্চমূল্যের সম্পত্তি লেনদেনকেন্দ্রে এমন অভিযোগ সামনে আসায় বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।অভিযোগ অনুযায়ী, গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০টি দলিল নিবন্ধন হয়। সংখ্যায় তুলনামূলক কম হলেও এসব দলিলের আর্থিক মূল্য অনেক বেশি। ফলে প্রতিটি লেনদেনের সঙ্গে বড় অঙ্কের অর্থ জড়িত থাকে। অভিযোগকারীদের মতে, এই পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু অসাধু ব্যক্তি বা চক্র অতিরিক্ত আর্থিক সুবিধা গ্রহণের চেষ্টা করে।অন্যদিকে অফিস-সংশ্লিষ্ট কয়েকটি সূত্র দাবি করেছে, দলিল নিবন্ধন প্রক্রিয়ায় নানা ধরনের দালাল সক্রিয় রয়েছে। সাধারণ সেবাগ্রহীতারা সরাসরি কাজ করতে গেলে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়, অথচ দালালদের মাধ্যমে কাজ করলে তুলনামূলক দ্রুত সেবা পাওয়া যায়—এমন অভিযোগও উঠেছে। যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো কর্তৃপক্ষ বক্তব্য দেয়নি।অভিযোগের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো জাল ও ভুয়া দলিল নিবন্ধনের বিষয়টি। অভিযোগকারীদের দাবি, একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে জাল কাগজপত্র, অসত্য তথ্য কিংবা মালিকানার ইতিহাস যথাযথভাবে যাচাই না করেই কিছু দলিল নিবন্ধন করা হচ্ছে। এর ফলে প্রকৃত মালিকদের সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হচ্ছে এবং দীর্ঘমেয়াদি আইনি জটিলতা দেখা দিচ্ছে।ভূমি খাত বিশ্লেষকদের মতে, জাল দলিল নিবন্ধনের অভিযোগ নতুন নয়। দেশের বিভিন্ন অঞ্চলে এ ধরনের অভিযোগ অতীতেও এসেছে। তবে কোনো নির্দিষ্ট অফিসে এমন ঘটনা ঘটছে কি না, তা নির্ধারণের জন্য দলিল, খতিয়ান, রেকর্ড অব রাইটস, নামজারি ও অন্যান্য সরকারি নথি বিশ্লেষণ করা প্রয়োজন।অভিযোগে নকলনবিশ মো. গিয়াস উদ্দিনের নামও উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তিনি অফিসের বিভিন্ন কার্যক্রমে প্রভাব বিস্তার করেন এবং বিতর্কিত কিছু দলিল দ্রুত সম্পাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অভিযোগে আরও বলা হয়েছে, তার সঙ্গে একটি প্রভাবশালী সিন্ডিকেট জড়িত রয়েছে, যারা বিভিন্ন প্রশাসনিক ও রাজনৈতিক যোগাযোগ ব্যবহার করে সুবিধা আদায় করে।তবে এসব অভিযোগের বিষয়ে গিয়াস উদ্দিনের আনুষ্ঠানিক বক্তব্য প্রকাশ্যে পাওয়া যায়নি। ফলে তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।অভিযোগকারীরা আরও দাবি করেছেন, অফিসে বহিরাগত দালালদের একটি শক্তিশালী নেটওয়ার্ক সক্রিয় রয়েছে। তাদের মতে, সাধারণ সেবাগ্রহীতাদের অনেক সময় দালালদের মাধ্যমে কাজ করতে বাধ্য করা হয়। এই প্রক্রিয়ায় অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয় এবং সাধারণ মানুষ হয়রানির শিকার হন।ভূমি ও নিবন্ধন খাতে স্বচ্ছতা নিয়ে কাজ করা বিশ্লেষকদের মতে, যদি কোনো সরকারি অফিসে দালালচক্র প্রভাব বিস্তার করে থাকে, তাহলে তা নাগরিক সেবার মান ও জনআস্থার জন্য ক্ষতিকর। এ ধরনের অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে তারা মনে করেন।এদিকে অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। অভিযোগকারী আবু হানিফ দাবি করেছেন যে, তিনি আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিচালকের কাছে প্রমাণসহ লিখিত অভিযোগ দাখিল করেছেন। তিনি বিষয়টির নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।অভিযোগকারীদের বক্তব্য, গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে চলমান কথিত অনিয়মের কারণে শুধু সরকার রাজস্ব হারাচ্ছে না, বরং প্রকৃত জমির মালিক, ক্রেতা এবং আবাসন ব্যবসায়ীরাও ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তাদের দাবি, ভূমি নিবন্ধন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে হলে অভিযোগগুলোর দ্রুত তদন্ত করা জরুরি।অন্যদিকে মো. আব্দুল্লাহ আল-মামুন তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলো সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন। তিনি গণমাধ্যমে দেওয়া বক্তব্যে বলেছেন, তার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেগুলো ভুয়া, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত। তার দাবি, একটি বিশেষ মহল তাকে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ ছড়াচ্ছে।তার ঘনিষ্ঠ সূত্রগুলোর মতে, গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে প্রতিদিন বিপুল আর্থিক মূল্যের সম্পত্তি লেনদেন হয়। ফলে অসন্তুষ্ট পক্ষ বা স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন গোষ্ঠীর কাছ থেকে অভিযোগ আসা অস্বাভাবিক নয়। তাদের মতে, অভিযোগগুলো যাচাই না করে কোনো সিদ্ধান্তে পৌঁছানো উচিত হবে না।বিশ্লেষকদের মতে, অভিযোগ ও পাল্টা অভিযোগের এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিরপেক্ষ তদন্ত। অভিযোগকারীদের উত্থাপিত দলিল, রেজিস্ট্রেশন রেকর্ড, জমির শ্রেণী নির্ধারণের নথি, রাজস্ব পরিশোধের তথ্য এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভূমিকা বিশদভাবে পর্যালোচনা করা হলে প্রকৃত চিত্র সামনে আসতে পারে।ভূমি প্রশাসন খাতের পর্যবেক্ষকদের মতে, রাজধানীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় নিবন্ধন কার্যক্রম নিয়ে প্রশ্ন উঠলে তা শুধু একটি অফিসের বিষয় থাকে না; বরং পুরো নিবন্ধন ব্যবস্থার ওপর জনআস্থার সঙ্গে সম্পর্কিত হয়ে পড়ে। ফলে অভিযোগগুলোকে গুরুত্বের সঙ্গে দেখা এবং যথাযথ তদন্ত করা রাষ্ট্রের স্বার্থেই জরুরি।বর্তমানে গুলশান সাব-রেজিস্ট্রি অফিসকে ঘিরে উত্থাপিত অভিযোগগুলো তদন্ত বা প্রশাসনিক যাচাইয়ের অপেক্ষায় রয়েছে। এখন পর্যন্ত কোনো আদালত বা সরকারি তদন্ত সংস্থা মো. আব্দুল্লাহ আল-মামুন কিংবা অভিযোগে উল্লিখিত অন্য কোনো ব্যক্তির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ প্রমাণিত বলে ঘোষণা করেনি। একইভাবে অভিযোগগুলো সম্পূর্ণ ভিত্তিহীন কি না, সেটিও কোনো স্বাধীন তদন্তে নির্ধারিত হয়নি।ফলে বিষয়টি এখন অভিযোগ ও অস্বীকৃতির মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। সংশ্লিষ্ট মহলের মতে, একটি স্বচ্ছ, নিরপেক্ষ ও জবাবদিহিমূলক তদন্তই পারে প্রকৃত সত্য উদঘাটন করতে এবং ভূমি নিবন্ধন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা আরও শক্তিশালী করতে।

  • উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির  অভিযোগ

    উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

    শেখ হাসিনা সরকারের পতন হলেও ঢাকা জেলা প্রশাসনের অধীনস্থ উত্তরা ভূমি অফিসে এখনো বহাল তবিয়তে চলছে এক কর্মকর্তার ‘ডিজিটাল কায়দার জুলুম’। খিলক্ষেতের দাপট দেখিয়ে ও দালাল সিন্ডিকেট গড়ে তুলে সাধারণ জমির মালিকদের জিম্মি করার অভিযোগ উঠেছে উত্তরা ভূমি উপ-সহকারী কর্মকর্তা মাকসুদুর আলমের বিরুদ্ধে।অনুসন্ধানে জানা যায়, মাকসুদুর আলমের জন্ম ২ জানুয়ারি ১৯৮৭। ৩০ মে ২০১২ সালে সরকারি চাকরিতে যোগদানের পর ২০২১ সালের ৩ জানুয়ারি থেকে তিনি উত্তরা ভূমি অফিসে কর্মরত। বিগত ৪ বছর ১০ মাস ধরে একই আসনে বসে আছেন তিনি। তার পিআরএল যাওয়ার তারিখ ০১/০১/২০৪৭।একই কর্মস্থলে দীর্ঘদিন থাকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সরকারি বিধিমালা অনুযায়ী একই কর্মস্থলে দীর্ঘদিন থাকার সুযোগ নেই বলে জানিয়েছেন ঢাকা জেলা প্রশাসনের এক উর্ধ্বতন কর্মকর্তা।ভুক্তভোগীদের দাবি, ডুমনি-খিলক্ষেত এলাকার বাসিন্দা হওয়ায় বিগত সরকারের আমলে মাকসুদুর আলমের প্রভাব ছিল আকাশচুম্বী। খিলক্ষেত থানা আওয়ামী লীগের সাবেক সভাপতির ‘বিশ্বস্ত ও দখলদারিত্বের অংশীদার’ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন তিনি।সরকার পতনের পরও তার দাপট কমেনি। অভিযোগ আছে, প্রতিবাদ করলে তিনি বলেন, “আমি খিলক্ষেতের সন্তান, আমার জেলা ঢাকা; আমাকে কেউ কিছু করতে পারবে না।”উত্তরা ভূমি অফিসে সাধারণ সেবাগ্রহীতার প্রবেশ কঠিন, কিন্তু দালালের অবাধ বিচরণ রয়েছে বলে অভিযোগ। রাজউকের কিছু কর্মকর্তার সঙ্গে ‘অন্তরঙ্গ সম্পর্ক’ গড়ে তুলে তিনি বৈধ ফাইলে ত্রুটি খুঁজে ফাইল আটকে রাখেন এবং মোটা অঙ্কের ঘুষ দাবি করেন বলে অভিযোগ উঠেছে।টাকা না দিলে মাসের পর মাস ফাইল বন্দি থাকে। বর্তমানে সরাসরি লেনদেনের চেয়ে দাল ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে অবৈধ অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।সেবাগ্রহীতা আব্দুল কুদ্দুস জানান, ফাইলের খোঁজে ফোন দিলে মাকসুদুর আলম জানান তিনি ‘তদন্তের কাজে বাইরে’। অথচ ফেরার পথে দেখা যায় তিনি দোকানে বসে কফি খাচ্ছেন। তদন্তের অজুহাতে অফিস ফাঁকি, কাগজে ভুল ধরা ও ফোন না ধরা তার নিত্যদিনের অভ্যাস বলে অভিযোগ ভুক্তভোগীদের।অভিযোগের বিষয়ে মাকসুদুর আলমের বক্তব্য জানতে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি। ফলে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগ হয়নি।এ বিষয়ে উত্তরা রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ভূমি বলেন, “ভূমি অফিস দালমুক্ত করতে কাজ চলছে। মাকসুদুর আলমের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ পেলে বিধি অনুযায়ী কঠোর বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ খতিয়ে দেখা হবে।”ঢাকা জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, লিখিত বা মৌখিক অভিযোগ পেলে তদন্ত কমিটি গঠন করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এত অভিযোগ থাকার পরও মাকসুদুর আলম কেন একই গুরুত্বপূর্ণ ডেস্কে বহাল আছেন – তা নিয়ে প্রশ্ন উঠেছে প্রশাসনের ভেতর-বাইরে। দৃশ্যমান বিভাগীয় তদন্ত না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা।অভিযোগগুলো তদন্ত সাপেক্ষ। মাকসুদুর আলমের বিরুদ্ধে আনা সব অভিযোগ তার বক্তব্য পাওয়া যায়নি তিনি কল রিসিভ করেনি ।

  • নবীনগর বাঙ্গরা বাজারে সওজের উচ্ছেদ অভিযান, দিশেহারা কয়েকশ ব্যবসায়ী, জনমনে মিশ্র প্রতিক্রিয়া !

    নবীনগর বাঙ্গরা বাজারে সওজের উচ্ছেদ অভিযান, দিশেহারা কয়েকশ ব্যবসায়ী, জনমনে মিশ্র প্রতিক্রিয়া !

    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাঙ্গরা বাজারে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে আজ সোমবার (০৬ জুলাই) বড় ধরনের অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।

    এই উচ্ছেদ অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনারের নেতৃত্বে পুলিশ, র‍্যাব, ডিবি পুলিশ এবং ফায়ার সার্ভিসের সমন্বয়ে প্রশাসনের বিপুলসংখ্যক সদস্য অংশ নেন।

    ​সকাল ৯টা থেকে শুরু হওয়া এই অভিযানে চার থেকে পাঁচশ দোকানঘর ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদের ফলে ব্যবসায়ীদের দীর্ঘদিনের পুঁজি ও ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হওয়ায় বাজারে শোকের ছায়া নেমে এসেছে।

    বাঙ্গরা বাজারের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা চরম হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেন, “আমরা কিস্তি, লোন এবং চড়া সুদে ঋণ নিয়ে ব্যবসা শুরু করেছিলাম। আজ সব শেষ হয়ে গেল। এখন আমরা পথে বসে গেছি, ছেলে-মেয়ে নিয়ে কীভাবে ডাল-ভাত খাবো, আর ঋণের টাকাই বা কীভাবে শোধ করবো?”

    ​একাধিক ব্যবসায়ী উচ্ছেদ অভিযানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন।

    তারা অভিযোগ করেন, “নবী নগর থেকে কোম্পানিগঞ্জ পর্যন্ত রাস্তার দুই পাশে সওজের জায়গায় হাজার হাজার মানুষ অবৈধভাবে স্থাপনা নির্মাণ করে আছে। সেখানে কেন উচ্ছেদ নেই? শুধু বাঙ্গরা বাজারকেই কেন বারবার টার্গেট করা হচ্ছে?

    এর পেছনে কোনো গভীর ষড়যন্ত্র রয়েছে কি না তা নিয়ে আমরা সন্দিহান।”

    ​তবে বাজারের সচেতন মহলের কেউ কেউ আবার ভিন্নমত পোষণ করছেন। তাদের মতে, “কয়েকজন প্রভাবশালী ব্যক্তির কাড়াকাড়ি আর অপরিকল্পিত দখলের কারণেই আজ পুরো বাজারটির এই ধ্বংসাত্মক দশা হয়েছে।”

    ​প্রশাসনের কঠোর অবস্থান
    গতকাল রবিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার (এল.এ শাখা) মানস চন্দ্র দাস এই অভিযানের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

    সরকারি জমি দখলমুক্ত করতে জেলা প্রশাসনের এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানান তিনি।

    অভিযানের সময় বাজারের ব্যবসায়ীদের আতঙ্কিত হতে দেখা গেলেও, প্রশাসন তাদের মালামাল সরিয়ে নেওয়ার জন্য পূর্বেই সতর্কতা জারি করেছিল।

    ​স্থানীয়দের দাবি, উচ্ছেদ অভিযান যদি করতেই হয়, তবে তা বৈষম্যহীনভাবে পুরো উপজেলার সব অবৈধ স্থাপনায় সমানভাবে চালানো হোক।

    নির্দিষ্ট একটি বাজারকে বারবার ক্ষতিগ্রস্ত না করে দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থাও দাবি করেছেন অনেকে।

    ​বর্তমানে বাং গরা বাজারের পরিস্থিতি শান্ত থাকলেও উচ্ছেদ পরবর্তী সময়ে ব্যবসায়ীদের পুনর্বাসন ও ঋণের বোঝা কীভাবে মেটাবেন—তা নিয়ে এলাকায় উদ্বেগ বিরাজ করছে।

  • চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

    চাঁপাইনবাবগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন

    “উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে।

    সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসটির উদ্বোধনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. নরুল ইসলাম বুলবুল। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এন.এম. ওয়াসিম ফিরোজ, স্থানীয় সরকার বিভাগের প্রতিনিধি এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের কর্মকর্তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী।

    অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। পরে স্বাগত বক্তব্য, পল্লী উন্নয়ন কার্যক্রমবিষয়ক ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন, সুফলভোগীদের অভিজ্ঞতা বিনিময়, অতিথিদের বক্তব্য এবং নির্বাচিত সুফলভোগীদের মাঝে গাছের চারা ও ঋণের চেক বিতরণ করা হয়।

    স্বাগত বক্তব্যে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জের উপ-পরিচালক আবু হাসান মো. সাঈদ বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন এবং টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করতে সরকারের বিভিন্ন কর্মসূচি ও উদ্যোগ সাধারণ মানুষের কাছে তুলে ধরাই জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালনের অন্যতম উদ্দেশ্য।

    সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি বলেন, খাল খনন, পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্যাপক বৃক্ষরোপণ, পরিবার কার্ডসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি গ্রামীণ অর্থনীতি ও মানুষের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ সফলভাবে উদযাপনে সহযোগিতার জন্য জেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, জনপ্রতিনিধি, সমবায় সমিতির সদস্য এবং সর্বস্তরের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান।

    আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে রানীনগর কৃষক সমবায় সমিতি এবং নামোগ্রাম মহিলা সমবায় সমিতিকে সম্মাননা প্রদান করা হয়। এ সময় রানীনগর কৃষক সমবায় সমিতির সভাপতি মো. আফসার উল আলম এবং নামোগ্রাম মহিলা সমবায় সমিতির সভাপতি রহিমা আক্তার প্রধান অতিথির কাছ থেকে সম্মাননা গ্রহণ করেন।
    এ সময় আরও উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোসা. সাহিদা আখতার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শহিদুল ইসলাম, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি), চাঁপাইনবাবগঞ্জের কর্মকর্তা মো. ইয়াসিন আলীসহ বিভিন্ন সমবায় সমিতির সদস্য, সরকারি কর্মকর্তা, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।

  • পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে নিহত ৩

    পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস সংঘর্ষে নিহত ৩

    খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় আঞ্চলিক সংগঠন ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও জনসংহতি সমিতি’র (জেএসএস) মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ওসি মো. ফেরদৌস ওয়াহিদ।

    তিনি জানান, দুপুরে চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গল পাড়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিবদমান দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এসময় তিনজনের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি। দু’পক্ষের গোলাগুলির ফলে গ্রামটিতে আতঙ্ক বিরাজ করছে। নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশ থানায় আনা হয়েছে।

    ওসি আরও জানান, লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

    তবে দুপুর ৩টা ৫০ মিনিটে এ প্রতিবেদন লিখা পর্যন্ত উক্ত ঘটনায় আঞ্চলিক সংগঠনগুলোর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

    উল্লেখ্য, খাগড়াছড়ির পানছড়িতে প্রায়ই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটছে।

  • ময়মনসিংহের ভালুকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত

    ময়মনসিংহের ভালুকায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬ উদযাপিত

    উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ভালুকা উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি)-এর উদ্যোগে যথাযথ মর্যাদায় আজ ৬ জুলাই সোমবার উদযাপিত হয় জাতীয় পল্লী উন্নয়ন দিবস ২০২৬।
    উক্ত ​র‍্যালীতে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য, ময়মনসিংহ-১১ভালুকা ফখর উদ্দিন আহমেদ এমপি। ময়মনসিংহের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান; ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, স্থানীয় গণ্যমান্য, উদ্যোক্তা, জনসাধারণ ও সাংবাদিকবৃন্দ।

    এই বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা শেষে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।