Blog

  • ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের অভিযোগ গঠন শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

    ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের অভিযোগ গঠন শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

    ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের অভিযোগ গঠন শুনানি শেষ, আদেশ ২১ জুলাই

    প্রায় সাড়ে ৫ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ‘ছাগলকাণ্ডে’ আলোচিত এনবিআরের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি শেষ হয়েছে। আজ রবিবার (৫ জুলাই) ঢাকার বিভাগীয় স্পেশাল জজ বি এম তারিকুল কবীর শুনানি শেষে আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেন। দুদকের কোর্ট পরিদর্শক মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।

    আদালত সূত্রে জানা গেছে, কারাগার থেকে আসামি মতিউরকে আদালতে হাজির করা হয়। এসময় তার আইনজীবী আনোয়ার জাহিদ ভূইয়া ও মো. বোরহান উদ্দিন অব্যাহতি চেয়ে শুনানি করেন৷ অন্যদিকে দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম অভিযোগ গঠনের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এ বিষয়ে আদেশের জন্য আগামী ২১ জুলাই দিন ধার্য করেন।

    এর আগে ২০২৪ সালের ১৫ ডিসেম্বর মতিউর রহমান ও তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুটি মামলা হয়।

    মামলায় মতিউরের বিরুদ্ধে ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন এবং ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ করা হয়। তদন্ত শেষে গত ৩ ফেব্রুয়ারি মতিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ পত্র অনুমোদন দেয় দুদক।

    এতে উল্লেখ করা হয়, মো. মতিউর রহমানের দাখিলকৃত সম্পদ বিবরণীতে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে ১ কোটি ২৪ লাখ ২৫ হাজার ২১১ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। সরকারি চাকরিজীবী হিসেবে ক্ষমতার অপব্যবহার, ঘুষ, দুর্নীতির মাধ্যমে অর্জিত অপরাধলব্ধ আয়ে নিজ নামে গোপনসহ ৫ কোটি ৪০ লাখ ৯৭ হাজার ৬৭২ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭(১) তৎসহ দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।

    উল্লেখ্য, ২০২৫ সালের ১৪ জানুয়ারি মতিউরকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে আটক রয়েছেন।

  • ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে হামে মৃত শিশুর বাবার মামলার আবেদন

    ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে হামে মৃত শিশুর বাবার মামলার আবেদন

    হামের প্রাদুর্ভাব এবং শিশু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে দায়িত্বে অবহেলা, আইন অমান্য ও অবহেলাজনিত মৃত্যুর অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নুর জাহান বেগমসহ চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছে ভুক্তভোগী এক শিশুর বাবা।

    রবিবার (৫ জুলাই) সকালে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে সিরাজুল ইসলাম নামে এক ব্যক্তি এই আবেদন করেন। এসময় আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রেখেছেন। বাদী পক্ষের আইনজীবী তাসলিমা জাহান পপি এ তথ্য নিশ্চিত করেন। মামলায় আবেদনে অপর আসামিরা হলেন, স্বাস্থ্য অধিদফতরের সাবেক মহাপরিচালক ডা. মো. আবু জাফর ও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব
    শফিকুল আলম।

    বাদী সিরাজুল ইসলাম মামলার আবেদনে উল্লেখ করেন, ‘৯ মাসের শিশু কন্যা সাউদা মুসকান জ্বরে আক্রান্ত হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে শয্যা সংকট, অক্সিজেনের অভাব, চিকিৎসক ও নার্সদের অবহেলা এবং যথাযথ চিকিৎসা না পাওয়ার কারণে অবস্থার অবনতি ঘটে। সঠিক সময়ে হামের টিকা সরবরাহ না থাকায় শিশুটি টিকা নিতে পারেনি এবং এ কারণেই হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে।’

    মামলায় অভিযোগে আরও বলা হয়, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, স্বাস্থ্য উপদেষ্টা এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা দায়িত্ব পালনে অবহেলা করেছেন। তাদের বিরুদ্ধে হামের টিকা সংগ্রহ, সরবরাহ ও টিকাদান কর্মসূচি যথাযথভাবে বাস্তবায়নে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। এই অবহেলার ফলে দেশব্যাপী শত শত শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং হাজারো শিশু চিকিৎসাধীন রয়েছে।

    বিবাদীদের এসব কর্মকাণ্ড সংবিধান অনুযায়ী জনস্বাস্থ্য ও জীবন রক্ষার রাষ্ট্রীয় দায়িত্ব লঙ্ঘন, ক্ষমতার অপব্যবহার, অবহেলা এবং আইনগত দায়িত্ব পালনে ব্যর্থতার শামিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

  • জুলাই বিপ্লবে স্নাইপার ব্যবহারের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

    জুলাই বিপ্লবে স্নাইপার ব্যবহারের প্রমাণ মিলেছে: চিফ প্রসিকিউটর

    ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আন্দোলনকারীদের দমাতে তৎকালীন সরকারের পক্ষ থেকে স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়েছিলো বলে প্রমাণ পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এছাড়া স্বাধীনতা-পরবর্তী সময় থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ দিয়ে দেশে যে ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছিলো, তার সমস্ত অপকর্ম খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে দোষ প্রমাণিত হলে দল নিষিদ্ধের পাশাপাশি আওয়ামী লীগের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করার আইনি বিধান রয়েছে।
    রোববার (৫ জুলাই) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নিজ কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে এসব তথ্য জানান চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

    চিফ প্রসিকিউটর বলেন, নানা সময়ে আওয়ামী লীগ ব্যক্তি ও দলগতভাবে গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধে জড়িয়েছে। সরকারের পাশাপাশি একটি রাজনৈতিক সংগঠন হিসেবেও তারা মানুষের জানমালের ব্যাপক ক্ষতিসাধন করেছে। জুলাই বিপ্লবের সময় নৃশংস কায়দায় আন্দোলন দমনে স্নাইপার রাইফেল ব্যবহারের বিষয়টি আমাদের তদন্তে স্পষ্টভাবে উঠে এসেছে।

    বিচারের ক্ষেত্রে সরকারের কোনো রাজনৈতিক হস্তক্ষেপ নেই উল্লেখ করে তিনি আরও জানান, এই অপরাধযজ্ঞে আওয়ামী লীগের সঙ্গে অন্য কোনো দলের সম্পৃক্ততা পাওয়া গেলে তাদেরও বিচারের আওতায় আনা হবে।

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরে আইনি লড়াইয়ের আহবান জানিয়ে আমিনুল ইসলাম বলেন, শেখ হাসিনা দেশে এসে নিজের বিচারের মুখোমুখি নিজে হোন, সেটাই আমরা চাই। তিনি আদালতে এসে তার সাজা চ্যালেঞ্জ করুন।

    তদন্তের অগ্রগতি নিয়ে চিফ প্রসিকিউটর জানান, দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের কাজ অনেক দূর এগিয়েছে। তদন্ত প্রতিবেদন আনুষ্ঠানিকভাবে দাখিল করা হলেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। অপরাধ প্রমাণিত হলে দল নিষিদ্ধ ও সম্পদ বাজেয়াপ্তের পাশাপাশি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যক্রম শুরুর নজির তৈরি হতে যাচ্ছে।

  • বাড্ডায় বাউন্ডারি ওয়াল ভেঙে জমি দখলের অভিযোগ

    বাড্ডায় বাউন্ডারি ওয়াল ভেঙে জমি দখলের অভিযোগ

    থানায় অভিযোগের পরও প্রতিকার না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ব্যাংক কর্মকর্তার আবেদন

    নিজস্ব প্রতিবেদক | ঢাকা

    রাজধানীর বাড্ডা এলাকায় বৈধ মালিকানাধীন জমির বাউন্ডারি ওয়াল ভেঙে জোরপূর্বক জমির অংশ দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েও প্রতিকার না পাওয়ার দাবি করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে লিখিত আবেদন করেছেন ব্র্যাক ব্যাংক পিএলসির এক কর্মকর্তা।

    আবেদনকারী মো. রতন আলী, ব্র্যাক ব্যাংক পিএলসির গালিমপুর উপশাখার সাব-ব্রাঞ্চ ম্যানেজার। আবেদনে তিনি উল্লেখ করেন, ২০১৪ সালে তিনি বাড্ডা মৌজায় তার নামে রেকর্ডভুক্ত একটি জমি ক্রয় করেন। জমিটির খতিয়ান নম্বর ২০২৬-১০০৮০০ এবং দাগ নম্বর ৪৬৩৯। ক্রয়ের পর থেকে তিনি জমিটির বৈধ দখলে ছিলেন এবং চারপাশে ইটের বাউন্ডারি ওয়াল নির্মাণ করেন।

    আবেদনে অভিযোগ করা হয়, গত ২৩ মে ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে তিনি কর্মস্থলে থাকাকালে পাশের বাড়ির মালিক সোহেলের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি জমির পূর্ব পাশের বাউন্ডারি ওয়াল ভেঙে জোরপূর্বক জমির একটি অংশ দখল করেন। অভিযোগে সোহেল, সামছুল হুদা, নাজু, নুরু, কবির, বাচ্চু ও ইসরাফিলের নাম উল্লেখ করা হয়েছে।

    রতন আলীর দাবি, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে অভিযুক্তরা তাকে ভয়ভীতি প্রদর্শন করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় রয়েছেন বলে আবেদনে উল্লেখ করেন।

    তিনি জানান, ঘটনার তিন দিন পর, ২৬ মে ২০২৬, বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছে লিখিত অভিযোগ দাখিল করা হয়। তবে অভিযোগের পরও কার্যকর কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে তার দাবি।

    এ বিষয়ে এলাকাবাসীর কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তাদের ভাষ্য, সম্প্রতি বাউন্ডারি ওয়াল ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। তবে বিরোধের প্রকৃত কারণ এবং দখলের অভিযোগের বিষয়ে প্রশাসনের নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে তারা মনে করেন।

    পরে প্রতিকার না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবের কাছে আবেদন করেন রতন আলী। আবেদনে তিনি জবরদখলকৃত জমি উদ্ধার, অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজের ও পরিবারের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

    জমি দখলসংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে আইন বিশেষজ্ঞদের মতে, এ ধরনের বিরোধ নিষ্পত্তিতে বৈধ মালিকানার কাগজপত্র, দখলের ইতিহাস, ভূমি রেকর্ড এবং সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা জরুরি। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে প্রচলিত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তির অধিকার নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।

    এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত অভিযোগে নাম উল্লেখ থাকা ব্যক্তিদের বক্তব্য পাওয়া যায়নি। একইভাবে বাড্ডা থানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্যও পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদন প্রকাশ করা হবে।

  • তাড়াশে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও শাকসবজি বীজ বিতরণ

    তাড়াশে কৃষি প্রণোদনা কর্মসূচির উদ্বোধন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও শাকসবজি বীজ বিতরণ

    সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় ২০২৫-২০২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি এবং শাকসবজির চাষ সম্প্রসারণের লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ, সার ও শাকসবজির বীজ বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে।
    রবিবার (৫ জুলাই) সকাল ১০টায় তাড়াশ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য মোঃ আয়নুল হক। সভাপতিত্ব করেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান।
    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেন গুপ্তা।
    অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির মাধ্যমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি খাদ্য উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে বিনামূল্যে উন্নতমানের বীজ ও সার বিতরণ করা হচ্ছে। একই সঙ্গে শাকসবজির আবাদ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
    অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিনামূল্যে উফশী রোপা আমন ধানের বীজ, রাসায়নিক সার এবং শাকসবজির বীজ বিতরণ করা হয়।

  • তাপপ্রবাহ বিদায়ের বার্তা, টানা বৃষ্টির আভাস

    তাপপ্রবাহ বিদায়ের বার্তা, টানা বৃষ্টির আভাস

    ভ্যাপসা গরম থেকে অবশেষে মিলতে যাচ্ছে স্বস্তি। সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে আজ (৫ জুলাই) থেকে পরবর্তী পাঁচ দিন দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি এবং কিছু কিছু এলাকায় অতি ভারী বৃষ্টি হতে পারে। আজই সারা দেশের দিনের তাপমাত্রা সর্বোচ্চ ৩ ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা চলমান মৃদু তাপপ্রবাহকে অনেকটাই প্রশমিত করবে বলে রোববার (৫ জুলাই) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

    আবহাওয়া অধিদপ্তর জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

    সংস্থাটি জানায়, রংপুর বিভাগসহ রাজশাহী, পাবনা, নওগাঁ, ঢাকা, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, চাঁদপুর, ফেনী, কক্সবাজার এবং চুয়াডাঙ্গা জেলাগুলোর ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা প্রশমিত হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সে. কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামীকাল সোমবার (৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে ময়মনসিংহ, খুলনা বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    মঙ্গলবার (০৭ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

    বুধবার (০৮ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।বৃহস্পতিবার (০৯ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ স্মারকে ডাক টিকিট উদ্বোধন

    ‘উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস- ২০২৬ উপলক্ষ্যে স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (৫ জুলাই) সকাল সাড়ে ৯টা সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই স্মারক ডাক টিকিটের উদ্বোধন করা হয়।

    ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকেটের সঙ্গে একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ডও প্রকাশ করা হয়।

    এ সময় স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. শহীদুল হাসান উপস্থিত ছিলেন।৬ জুলাই ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস’ উপলক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগ প্রতি বছর বিশেষ স্মারক ডাক টিকিট, উদ্বোধনী খাম ও ডাটাকার্ড প্রকাশ করে থাকে। এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো দেশের গ্রামীণ অর্থনীতি ও পল্লী উন্নয়নে অবদানের স্বীকৃতি প্রদান এবং দিবসটির তাৎপর্য জনসমক্ষে তুলে ধরা।

  • প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিনকে প্রত্যাহার

    প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মোহাম্মদ নাসির উদ্দিন সারোয়ারকে প্রত্যাহার করা হয়েছে। শনিবার (৪ জুলাই) তাকে প্রশাসন মন্ত্রণালয়ের সংযুক্ত করা হয়েছে।
    ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীদের আন্দোলনে গুলির নির্দেশ দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেটদের মধ্যে নাসির উদ্দিন সারোয়ারের নামও রয়েছে। তিনি গত আওয়ামী লীগ আমলে রাষ্ট্রপতির প্রোটোকল অফিসার এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সহকারী সচিব হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মরত ছিলেন।
    এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

  • গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ

    গণঅধিকার পরিষদের মুখপাত্রের দায়িত্ব পেলেন আবু হানিফ

    গণঅধিকার পরিষদের মুখপাত্র হিসেবে দায়িত্ব পেয়েছেন দলের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ। দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং গণমাধ্যমের সঙ্গে সমন্বয় জোরদারের লক্ষ্যে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে।

    শনিবার (৪ জুন) গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক সৈয়দ মাহবুবুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সভাপতি নুরুল হক নুর এবং সাধারণ সম্পাদক হাসান আল মামুনের অনুমোদনক্রমে আবু হানিফকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

    তিনি এখন থেকে দলীয় অবস্থান, নীতিগত সিদ্ধান্ত ও গুরুত্বপূর্ণ বিষয়ে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগাযোগ ও বক্তব্য উপস্থাপন করবেন।আবু হানিফ দীর্ঘদিন ধরে গণঅধিকার পরিষদের বিভিন্ন গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম উচ্চতর পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

    পাশাপাশি গণমাধ্যম সমন্বয়ক হিসেবেও তিনি দলের প্রচার ও যোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।

  • বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

    বাসা থেকে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা

    নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারী আখ্যা দিয়ে সিজান (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (৪ জুলাই) রাত ১০টায় ফতুল্লার পশ্চিম মাসদাইর এলাকায় এ ঘটনা ঘটে।

    নিহত সিজান পশ্চিম মাসদাইর এলাকার ইউনুছ ওরফে ইন্নু মিয়ার ছেলে।স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, পশ্চিম মাসদাইর মসজিদের ইমাম কাউসার আহমেদ সম্প্রতি এলাকার যুবকদের নিয়ে আল ফালাহ কল্যাণ সংগঠন নামে মাদক-সন্ত্রাসবিরোধী একটি সামাজিক সংগঠন গঠন করেন। শনিবার রাত ১০টার দিকে আল ফালাহ কল্যাণ সংগঠনের ৩০ থেকে ৪০ জন সদস্য জিসানের বিরুদ্ধে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগ তুলে তাকে বাসা থেকে ধরে নিয়ে যান। এরপর মাসদাইর মোড়ে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে ও শারীরিক নির্যাতন করে জিসানকে গুরুতর আহত করেন তারা।

    এক পর্যায়ে জিসান অচেতন হয়ে পড়লে ওই অবস্থায় তাকে পরিবারের কাছে তুলে দিয়ে চলে যান সংগঠনের সদস্যরা। পরে তাকে গুরুতর অবস্থায় শহরের খানপুর ৩শ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

    নিহতের বাবা ইউনুছ মিয়া বলেন, ‘স্থানীয় মসজিদের ইমাম কাউসারের নেতৃত্বে আল ফালাহ সংগঠনের সদস্যরা আমার ছেলে সিজানকে বাসা থেকে ধরে নিয়ে যায়। এরপর তাকে বেধড়ক পিটিয়ে পা ভেঙে দেয়। এ সময় আমার ছেলে গুরুতর আহত হলে তার হাতের বাঁধন খুলে দেয় এবং আমাদেরকে চিকিৎসা করানোর কথা বলে তারা চলে যায়। এ সময় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

    অভিযোগের বিষয়ে মসজিদের ইমাম ও আল ফালাহ কল্যাণ সংগঠনের নেতা কাওসার আহমেদ বলেন, ‘জিসানের বিরুদ্ধে মাদক সেবন ও ছিনতাইয়ের বেশ কিছু অভিযোগ আছে। এ নিয়ে এর আগে তাকে অনেকবার বোঝানো হয়েছে। কিন্তু সে সংশোধন হননি। এদিকে শনিবার জিসান স্থানীয় এক যুবকের মোবাইল ফোন ও নগদ টাকা ছিনতাই করলে ওই যুবক স্থানীয়দের কাছে এসে নালিশ দেন। এতে স্থানীয় লোকজন ক্ষুব্ধ হয়ে জিসানকে মারধর করেন। পরে তাকে তার পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়। তবে যারা মারধর করেছে তারা আমার কেউ না। আর আমি তাকে মারিনি।’

    ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন বলেন, ‘উত্তেজিত জনতার পিটুনিতে জিসানের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।’

    মারধরের বিষয়ে তিনি বলেন, ‘ছিনতাইয়ের অভিযোগে তাকে মারধর করা হয়েছে। এসব বিষয়ে তদন্ত চলছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’