Blog

  • ‘ইউএনকপস’ সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    ‘ইউএনকপস’ সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

    জাতিসংঘের পুলিশপ্রধানদের শীর্ষ সম্মেলন ‘ইউএনকপস ২০২৬’-এ অংশগ্রহণের লক্ষ্যে নিউ ইয়র্ক যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

    শনিবার মধ্যরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, রাত ১টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের ফ্লাইটে করে মন্ত্রীর ঢাকা ছাড়ার কথা।

    ৭ ও ৮ জুলাই এ সম্মেলন হবে, যেখানে মন্ত্রী সালাউদ্দিন আহমেদ বাংলাদেশের পাঁচ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন।বাংলাদেশের প্রতিনিধি দলে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরও রয়েছেন।

    এই সম্মেলনে বিভিন্ন দেশের মন্ত্রী, পুলিশপ্রধান এবং আঞ্চলিক ও পেশাজীবী পুলিশিং সংস্থাগুলোর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

    সফরসূচি অনুযায়ী, মন্ত্রী বুধবার জাতিসংঘের সাধারণ পরিষদ হলে ‘ইউএন-কপস’ সম্মেলনের উদ্বোধনী পর্বসহ বিভিন্ন অধিবেশনে যোগ দেবেন।
    বারের সম্মেলনে ‘জাতিসংঘ পুলিশের ভবিষ্যৎ রূপরেখা’, ‘জাতিসংঘ পুলিশিংয়ে উদ্ভাবন ও নতুন প্রযুক্তি’ এবং ‘আন্তঃদেশীয় চ্যালেঞ্জ মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি’ শিরোনামে তিনটি অধিবেশন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    মন্ত্রণালয় জানিয়েছে, নিউ ইয়র্কে জাতিসংঘের অপারেশনাল সাপোর্ট বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল অতুল খারে, পিস অপারেশনস বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জঁ-পিয়েরে লাক্রোয়া, পলিটিক্যাল ও পিস বিল্ডিং বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডিকার্লোর সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

    মন্ত্রী বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেন জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, “এসব বৈঠকে জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদান, বাংলাদেশ পুলিশের অংশগ্রহণ ও সক্ষমতা বৃদ্ধি, বিশেষায়িত পুলিশ ইউনিট মোতায়েন, শান্তিরক্ষা কার্যক্রমের ভবিষ্যৎ অগ্রাধিকার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।”

    ১২ জুলাই প্রতিনিধি দলটি ঢাকায় ফিরবে বলেও মন্ত্রণালয় জানিয়েছে।

  • প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব

    প্রিপেইড মিটারের ভাড়া বহাল, ‘প্রত্যাহার’ ছিল গুজব

    বিদ্যুতের দাম বৃদ্ধির সময় গত ৩ জুন সরকারি দল বিএনপির ফেসবুক পেজ থেকে প্রচার করা হয় সরকার প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার করে নিচ্ছে। কিন্তু বিদ্যুৎ জ্বালানির নিয়ন্ত্রক সংস্থা এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই বিষয়ে কিছুই জানে না। কিংবা কোনও বিতরণ প্রতিষ্ঠানও এই বিষয়ে কোনও আবেদন করেনি।

    সারাদেশে ৫৫ লাখ গ্রাহকের ঘরে প্রিপেইড মিটার রয়েছে। সিঙ্গেল ফেইজ মিটারের ভাড়া ৪০ টাকা আর থ্রি ফেইজ মিটারের ভাড়া ৪২ টাকা। প্রিপেইড মিটারের ভাড়া এবং বিদ্যুতের ডিমান্ড চার্জ নিয়ে গ্রাহকের ক্ষোভ রয়েছে। প্রতি কিলোওয়াটের জন্য আবাসিক গ্রাহককে ৪২ টাকা করে ডিমান্ড চার্জ দিতে হয়। অর্থাৎ একজন গ্রাহক যদি ৫ কিলোওয়াটের লাইন নেয় তাহলে তার ৫ কিলোওয়াট বাবদ ২১০ টাকার সঙ্গে মিটার ভাড়া যোগ হবে বিদ্যুৎ বিল দেওয়ার সময়। রাজধানীতে যেসব এলাকায় প্রিপেইড মিটার রয়েছে তারা বলছে এই ধরনের কোনও সিদ্ধান্ত কার্যকর হয়নি। আজ বিকালেই একজন গ্রাহক তার মিটার রিচার্জের কাগজ পাঠালে বাংলা ট্রিবিউন এই বিষয়ে আরও নিশ্চিত হয়। আজ বিকালেই ওই গ্রাহক মিটার রিচার্জ করেছেন।

    নাজিমুল ইসলাম নামের ডিপিডিসির ওই গ্রাহক জানান, এই ধরনের খবর তিনি পত্রিকায় পড়েছেন তবে বাস্তবে এমন কোনও ঘটনা ঘটেছে বলে জানেন না। তার আশেপাশে সব জায়গাতেই প্রিপেইড মিটার। তারা সবাই মিটার ভাড়া পরিশোধ করছে। একই অভিযোগ করেন পশ্চিম ধানমন্ডির বাসিন্দা আমেনা মুক্তা। তিনি বলেন, “ভাড়া কাটা তো কোনোদিনই বন্ধ হয়নি।”

    খোঁজ নিয়ে জানা গেছে বিদ্যুতের মিটার ভাড়া বাতিলের বিষয়টি একটি অপপ্রচার। এই অপপ্রচারের সূত্র আবার বিদ্যুৎমন্ত্রীর প্রতিশ্রুতিকে ঘিরেই তৈরি হয়। গত ২৯ মার্চ বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠকের পর জানানো হয় মিটার ভাড়া প্রত্যাহার করা হবে।

    যদিও বিদ্যুৎ বিভাগের কর্মকর্তা এবং কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে ভিন্ন চিত্র পাওয়া গেছে। তারা বলছেন, প্রিপেইড মিটারের প্রকল্পগুলো ঋণের অর্থে বাস্তবায়িত হয়েছে। মিটার ভাড়া থেকে সেই ঋণ পরিশোধ করা হয়। এখন সরকার যদি মিটার ভাড়া প্রত্যাহার করতে চায় তাহলে ঋণ পরিশোধের কী হবে। বিষয়টির আগে সমাধান করতে হবে। কিন্তু কোনও যাচাই-বাছাই ছাড়াই এই ধরনের বক্তব্য দেওয়াতে সাধারণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

    বিতরণ কোম্পানি সূত্র বলছে বিদ্যুতের দাম, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ এবং ভ্যাট সব কিছুই নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে ঠিক করা হয়েছে। একটির সঙ্গে আরেকটি সম্পর্কিত। এখানে কোনও একটিকে বাদ দিতে গেলে সেই অর্থ গ্রাহকের কাছ থেকে অন্যভাবে আদায় করা ছাড়া কোনও বিকল্প থাকবে না। অথবা সরকারকেই দায় নিতে হবে।

    সারাদেশের ৫৫ লাখ গ্রাহকের সবাই যদি সিঙ্গেল ফেইজ গ্রাহকও হয় তাহলে মিটার ভাড়া বাবদ বিতরণ কোম্পানিগুলো মাসে আদায় করে ২২ কোটি টাকা। বছরে যার পরিমাণ ২৬৪ কোটি টাকা। এখন সরকারকে যদি মিটার ভাড়া তুলে দিতে হয় তাহলে এই অর্থ বিতরণ কোম্পনিকে দিতে হবে। নয় বিতরণ কোম্পানির নেওয়া ঋণের দায় নিতে হবে।

    বিইআরসি চেয়ারম্যন জালাল আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন, “মিটার ভাড়া তুলে দেওয়ার বিষয়ে তাদের কাছে কেউ কোনও আবেদন করেনি। এই বিষয়ে তারা নিজেরাও কোনও সিদ্ধান্ত নেয়নি। তিনি বলেন, “২০১৭ সালে সরকার একটি প্রজ্ঞাপনের মাধ্যমে প্রিপেইড মিটারের প্রকল্প চালু করে। এই প্রকল্পের আওতায় মিটার ভাড়া নেওয়া হচ্ছে। সেই প্রজ্ঞাপন বাদ দিলেই এই রেন্ট কাটা বন্ধ হয়ে যায়। সরকার এই প্রকল্পের টাকার দায় নিলেই হয়।” এটা শুধুমাত্র সরকারের স্বদিচ্ছা হলেই সম্ভব বলে তিনি মনে করেন।

  • অডিটের নামে করদাতাদের কাছে অর্থ চেয়ে প্রতারণা, সতর্ক করলো এনবিআর

    অডিটের নামে করদাতাদের কাছে অর্থ চেয়ে প্রতারণা, সতর্ক করলো এনবিআর

    কর নথি (ফাইল) অডিটের কথা বলে করদাতাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারক চক্র—এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

    রবিবার (৫ জুলাই) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা গেছে, এক শ্রেণীর প্রতারক বিভিন্ন মুঠোফোন নম্বর থেকে করদাতাদের সঙ্গে যোগাযোগ করে তাদের কর নথি অডিটে পড়েছে বলে দাবি করছে। পরে অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা আইনি জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ দাবি করা হচ্ছে এবং অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এনবিআর স্পষ্টভাবে জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে তাদের কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত কোনো মাধ্যমে করদাতার সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধু আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কর-সংক্রান্ত যেকোনো বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদসহ মোবাইল ব্যাংকিং সেবা বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের কোনো এখতিয়ার রাখেন না।

    এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপ-কর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করার আহ্বান জানিয়েছে এনবিআর।

    একই সঙ্গে এনবিআরের কর্মকর্তা পরিচয়ে কেউ অর্থ দাবি করলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানানোর এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

    জাতীয় রাজস্ব বোর্ড বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই কোনো অবস্থাতেই প্রতারকদের প্রলোভন বা ভয়ভীতিতে পড়ে ব্যক্তিগতভাবে কোনো ধরনের আর্থিক লেনদেন না করার জন্য করদাতাদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।

  • অ্যান্টি টেররিজম-কাউন্টার টেররিজমের নাম বদলাচ্ছে পুলিশ

    অ্যান্টি টেররিজম-কাউন্টার টেররিজমের নাম বদলাচ্ছে পুলিশ

    বাংলাদেশ পুলিশের বিশেষায়িত সন্ত্রাসবিরোধী দুই ইউনিট-অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ) এবং কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)-এর নাম পরিবর্তন ও সাংগঠনিক পুনর্গঠনের প্রস্তাব দিয়েছে পুলিশ সদর দপ্তর।প্রস্তাব অনুযায়ী, এটিইউর নতুন নাম হবে স্পেশাল সিকিউরিটি ইউনিট (এসএসইউ) এবং ঢাকা মহানগর পুলিশের সিটিটিসির নাম হবে স্পেশাল সিকিউরিটি ইউনিট-ডিএমপি (এসএসইউ-ডিএমপি)। পুলিশ সদর দপ্তর গত ৭ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এটিইউর নাম পরিবর্তনের অনুমোদন চেয়ে প্রস্তাব পাঠায়। এরপর ৮ জুন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছেও সিটিটিসির নাম পরিবর্তনের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেয়া হয়।পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) এএইচএম শাহাদাত হোসেন জানিয়েছেন, ইউনিটগুলোর কার্যকারিতা আরও শক্তিশালী করা এবং বর্তমান নিরাপত্তা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে সাংগঠনিক কাঠামো উন্নত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেয়া হয়েছে। একই সঙ্গে ইউনিটগুলোর বিদ্যমান নিরাপত্তাসংক্রান্ত দায়িত্ব বহাল থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

    প্রস্তাবে বলা হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ইন্টারনেটের বিস্তার এবং দ্রুত তথ্যপ্রবাহের কারণে নিরাপত্তা ঝুঁকির ধরন পরিবর্তিত হয়েছে। উগ্রবাদী ও জঙ্গি সংগঠনগুলো এখন অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে গুজব, বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে সাম্প্রদায়িক সহিংসতা উসকে দেওয়ার পাশাপাশি তরুণদের উগ্রপন্থায় উদ্বুদ্ধ করার চেষ্টা করছে। এসব নতুন চ্যালেঞ্জ মোকাবিলায় ইউনিটগুলোর দায়িত্বের পরিধি আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।নতুন কাঠামো অনুযায়ী, এসএসইউ শুধু জঙ্গিবাদ দমন নয়, বরং দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা, জাতীয় স্থিতিশীলতা এবং জননিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা রাখবে। এছাড়া ‘স্পেশাল সিকিউরিটি ইউনিট’ নামটি আন্তর্জাতিকভাবে পরিচিত হওয়ায় বিদেশি আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয় ও সহযোগিতা আরও সহজ হবে বলেও দাবি করেছে পুলিশ সদর দপ্তর। প্রস্তাবে আরও বলা হয়েছে, এই পুনর্গঠনের জন্য সরকারের অতিরিক্ত কোনো অর্থ ব্যয় হবে না।তবে এই উদ্যোগ নিয়ে এটিইউ ও সিটিটিসির ভেতরে কিছু উদ্বেগও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন কর্মকর্তা মনে করেন, বিশেষ উদ্দেশ্যে গঠিত সংস্থাগুলোর ওপর অতিরিক্ত ও ভিন্নধর্মী দায়িত্ব চাপানো হলে জঙ্গিবাদ দমনের মতো মূল কার্যক্রমে মনোযোগ ও কার্যকারিতা কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে।

  • সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

    সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

    সাংবাদিক আনিস আলমগীর, সোমা ইসলামসহ ছয়জনের বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জুলাই আন্দোলনকে কটাক্ষ ও হুমকি দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় এই অভিযোগ দায়ের করা হয়। শনিবার (৪ জুলাই) রাতে ‘রাষ্ট্র সংলাপ’ নামের একটি সংগঠনের সদস্য মিল্লাত হোসেন এই অভযোগ দায়ের করেছেন।

    দায়ের এই অভিযোগে অন্যান্যরা হলেন, আইনজীবী ও মডেল জান্নাতুল পিয়া, সাবেক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা ও কলামিস্ট মোমিন মেহেদী, মডেল মারিয়া কিসপট্টা ও মডেল ও অভিনেত্রী তুষ্টি। তারা বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যম ও টকশোতে জুলাই আন্দোলন, আন্দোলনের অংশগ্রহণকারী এবং শহীদ ও আহতদের নিয়ে আপত্তিকর, বিভ্রান্তিকর ও কটূক্তিমূলক বক্তব্য দিয়েছেন। পাশাপাশি আন্দোলনের ভাবমূর্তি ক্ষুণ্ন, অপপ্রচার চালানো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও আনা হয়েছে।শাহবাগ থানার কর্তব্যরত অফিসার শহিদুল ইসলাম বলেন, অভিযোগটি এখনো মামলা আকারে রেকর্ড হয়নি। আমাদের উর্ধ্বতন কর্মকর্তারা বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেবেন।

    অভিযোগে বলা হয়েছে, গত ৩ জুলাই বিকেল ৪টার দিকে শাহবাগের হাদী চত্বরে অবস্থানকালে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্য ও ভিডিও তাদের নজরে আসে। পরে সংগঠনের সদস্যদের সঙ্গে আলোচনা করে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়।

    অভিযোগকারী এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আবেদন করেছেন।

  • ৯০ মিনিটই মাঠে থাকতে পারেন নেইমার, নরওয়েকে হারাতে ছক কষছে ব্রাজিল

    ৯০ মিনিটই মাঠে থাকতে পারেন নেইমার, নরওয়েকে হারাতে ছক কষছে ব্রাজিল

    ফুটবল বিশ্বকাপে আজ রাত ২টায় রোমাঞ্চকর ম্যাচ। শেষ ষোলোর লড়াইয়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচে নেইমার খেলতে পারেন পুরো ৯০ মিনিট। মুখোমুখি লড়াইয়ে নরওয়ে কখনো হারেনি সেলেসাওদের কাছে। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে তাই আত্মবিশ্বাসী হালান্ডরা।দলের সাথে ফুরফুরে মেজাজে নেইমার। উচ্ছ্বাসের মাত্রাটা বেশি। চলতি বিশ্বকাপে প্রথমবার যে শুরুর একাদশে তবে ইনজুরি নিয়ে নতুন দুশ্চিন্তা যোগ হয়েছে। জাপান ম্যাচে পাকেতা ও ক্যাসেমিরো দুজনই চোট পান। নরওয়ের বিপক্ষে ক্যাসেমিরোর খেলার সম্ভাবনা থাকলেও, পাকেতার জায়গা নিতে পারেন দানিলো সান্তোস।

    ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি বলেন, পাকেতা খেলতে পারবে না, নিশ্চিত। তবে নরওয়ের বিপক্ষে রাফিনিয়াকে পাওয়া যাবে। হালান্ডকে নিয়ে আমাদের আলাদা কোনো প্ল্যান নেই। মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল বেশ অভিজ্ঞ ডিফেন্ডার। হালান্ডের বিপক্ষে ওরা অনেক খেলেছে।জায়গা পেতে যাচ্ছেন। নরওয়ের বিপক্ষে নেইমার খেলতে পারেন নির্ধারিত সময়ের পুরোটাই। কোচ আনচেলত্তির কথায় তেমন আভাসই মিলেছে। নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল। ৪ বারের লড়াইয়ে দুবার জিতেছে নরওয়ে। আর দুই ম্যাচ ড্র। এই পরিসংখ্যানে কিছুটা অস্বস্তি আনচেলত্তির। তবে নরওয়ে ডিফেন্সে দুর্বলতা দেখছে সেলেসাওরা। সেই দুর্বলতা কাজে লাগানোই লক্ষ্য
    ৯০ মিনিটই মাঠে থাকতে পারেন নেইমার, নরওয়েকে হারাতে ছক কষছে ব্রাজিল

    ফুটবল বিশ্বকাপে আজ রাত ২টায় রোমাঞ্চকর ম্যাচ। শেষ ষোলোর লড়াইয়ে ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে। এই ম্যাচে নেইমার খেলতে পারেন পুরো ৯০ মিনিট। মুখোমুখি লড়াইয়ে নরওয়ে কখনো হারেনি সেলেসাওদের কাছে। শক্তিশালী ব্রাজিলের বিপক্ষে তাই আত্মবিশ্বাসী হালান্ডরা।

    দলের সাথে ফুরফুরে মেজাজে নেইমার। উচ্ছ্বাসের মাত্রাটা বেশি। চলতি বিশ্বকাপে প্রথমবার যে শুরুর একাদশে জায়গা পেতে যাচ্ছেন। নরওয়ের বিপক্ষে নেইমার খেলতে পারেন নির্ধারিত সময়ের পুরোটাই। কোচ আনচেলত্তির কথায় তেমন আভাসই মিলেছে।

    তবে ইনজুরি নিয়ে নতুন দুশ্চিন্তা যোগ হয়েছে। জাপান ম্যাচে পাকেতা ও ক্যাসেমিরো দুজনই চোট পান। নরওয়ের বিপক্ষে ক্যাসেমিরোর খেলার সম্ভাবনা থাকলেও, পাকেতার জায়গা নিতে পারেন দানিলো সান্তোস।

    ব্রাজিলের হেড কোচ কার্লো আনচেলত্তি বলেন, পাকেতা খেলতে পারবে না, নিশ্চিত। তবে নরওয়ের বিপক্ষে রাফিনিয়াকে পাওয়া যাবে। হালান্ডকে নিয়ে আমাদের আলাদা কোনো প্ল্যান নেই। মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল বেশ অভিজ্ঞ ডিফেন্ডার। হালান্ডের বিপক্ষে ওরা অনেক খেলেছে।

    নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল। ৪ বারের লড়াইয়ে দুবার জিতেছে নরওয়ে। আর দুই ম্যাচ ড্র। এই পরিসংখ্যানে কিছুটা অস্বস্তি আনচেলত্তির। তবে নরওয়ে ডিফেন্সে দুর্বলতা দেখছে সেলেসাওরা। সেই দুর্বলতা কাজে লাগানোই লক্ষ্য।

    আর্লিং হালান্ড নরওয়ের আক্রমণভাগের নেতৃত্ব দিবেন। ৫ গোল দিয়ে সেরা ছন্দে হালান্ড। প্লে মেকারের ভূমিকায় থাকবেন মার্টিন ওডেগার্ড ও প্যাট্রিক বার্গ। আসরে এরই মধ্যে ওডেগার্ডের ৩টি ও বার্গের ২টি অ্যাসিস্ট।

    নরওয়ের হেড কোচ স্তালে সোলবাকেন বলেন, ব্রাজিল ফেভারিট। তবে খুব বড় ফেভারিট না, যেমনটি তারা কয়েক বছর আগে ছিল। আমরা ছন্দে আছি, ভালো ফুটবল খেলছি। সেরাটা দিতে পারলে, ব্রাজিলকে হারানোর সুযোগ আছে আমাদের।

    ভিনিসিয়াস জুনিয়র ব্রাজিলের হয়ে দুর্দান্ত একটি বিশ্বকাপ কাটাচ্ছেন। ইতোমধ্যেই ৪টি গোল ও ১টি অ্যাসিস্ট করে দলের ৫টি গোলে সরাসরি অবদান রেখেছেন এই উইঙ্গার। এই ম্যাচেও তিনি তার সেই ফর্ম ধরে রাখতে চাইবেন।

    ১৯৯০ সালের বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে শেষ ষোল থেকে বিদায় নিয়েছিল ব্রাজিল। এরপর আর কোনো বিশ্বকাপেই এতো দ্রুত ছিটকে যায়নি সেলেসাওরা।

  • রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০

    রাজধানীতে ২৪ ঘণ্টার অভিযানে গ্রেফতার ৫০৮, মামলা ৫০

    রাজধানীর বিভিন্ন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদক, একটি ধারালো ছুরি, ১৪টি মোবাইল ফোন, এক ভিকটিম ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে। একই সময়ে ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

    রোববার (৫ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এসব তথ্য জানানো হয়।

    তিনি জানান, গ্রেফতারদের মধ্যে রমনা বিভাগ থেকে ৫২ জন, লালবাগ বিভাগ থেকে ২৩ জন, ওয়ারী বিভাগ থেকে ৩২ জন, মতিঝিল বিভাগ থেকে ৪৮ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৮ জন, মিরপুর বিভাগ থেকে ৯৫ জন, গুলশান বিভাগ থেকে ৫৩ জন এবং উত্তরা বিভাগ থেকে ১৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

    তিনি আরও জানান, গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১ কেজি ২৬০ গ্রাম গাঁজা, ৩৮১ পিস ইয়াবা, ৮ গ্রাম হেরোইন, ১২ বোতল বিদেশি মদ, ২টি রাংচা কাগজ, ২টি কর্ক, ১টি ধারালো ছুরি, ৬টি বস্তায় বিভিন্ন প্রকার ভারতীয় হোমিওপ্যাথিক ওষুধ, ১৪টি মোবাইল ফোন, ১ জন ভিকটিম এবং নগদ ২২ হাজার ১২০ টাকা উদ্ধার করা হয়।

    রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিএমপির বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধারসহ এসব গ্রেফতার করে। গ্রেফতারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

  • ‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালো ৭১ যাত্রী

    ‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, গোয়েন্দা অভিযানে পালালো ৭১ যাত্রী

    ‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা করছিলেন ৭৬ যাত্রী। তবে গোয়েন্দা নজরদারিতে ইমিগ্রেশন পার হওয়ার পর পাঁচ যাত্রী আটকা পড়েন। এ খবর ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর থেকেই পালিয়েছেন আরও ৭১ যাত্রী। শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে অনুসন্ধান শুরু করেছে গোয়েন্দারা।

    এ তথ্য নিশ্চিত করে বিমানব্ন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগিব সামাদ বাংলা ট্রিবিউনকে বলেন, ঘটনাটি তারা খতিয়ে দেখছেন। বিমানবন্দরে কর্মরত বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।প্রসঙ্গত, অবৈধ পন্থায় বিদেশ যেতে কাগজপত্রে ত্রুটি রেখেই বিনা বাধায় ইমিগ্রেশন পার করিয়ে দেয় একটি অসাধু চক্র। যা ‘বডি কন্ট্রাক্ট’ নামে পরিচিত।

    বিমানবন্দরে কর্মরত গোয়েন্দারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন শনিবার রাতে বিমানের একটি ফ্লাইটে বডি কন্ট্রাক্টের মাধ্যমে বড় একটি গ্রুপ মালয়েশিয়া যাচ্ছে। এ ধরনের খবরে নজরদারি বাড়ানো হয়। নিশ্চিত খবরের পর তারা মালয়েশিয়াগামী যাত্রীদের পাসপোর্ট ভিসা চেক করা শুরু করেন। এক পর্যায়ে বিষয়টি এক এক করে প্রমাণ পাওয়াও যায়। এরই মধ্যে ওই গ্রুপের যাত্রীরা কৌশলে তারা বিমানবন্দর ত্যাগ করেন।

    জানা যায়, শনিবার (৪ জুলাই) রাতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা-মালয়েশিয়া রুটের বিজি-৩৮৬ ফ্লাইটে এ ঘটনা ঘটে। রাত ৮টা ৩৫ মিনিটে বোয়িং ৭৮৭ ড্রিমলাইনারটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটিতে মোট ২৪৫ জন যাত্রীর ভ্রমণের কথা থাকলেও ৭৬ জন শেষ পর্যন্ত বিমানে ওঠেননি। এর মধ্যে বোর্ডিং গেটে পাঁচজন যাত্রীর ভিসার সঙ্গে পাসপোর্টের তথ্যের অসঙ্গতি ধরা পড়ায় তাদের অফলোড করা হয়।

    সূত্রের দাবি, ওই পাঁচজনকে আটকে দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই একই ফ্লাইটের আরও ৭১ যাত্রী বিমানবন্দর ত্যাগ করেন। ফলে তারাও আর বিমানে ওঠেননি।

    সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, বিমান সংস্থার চেক-ইন কাউন্টার থেকে ভিসা যথাযথভাবে যাচাই না করেই তাদের ‘ভেরিফায়েড’ হিসেবে বোর্ডিং পাস দেওয়া হয়েছিল। পরে ইমিগ্রেশনও বিদেশযাত্রার অনুমতি দেয়। তবে বোর্ডিং গেটে গিয়ে পাঁচজনের ভিসা জাল বা অবৈধ হিসেবে শনাক্ত হয়।

    এ ঘটনায় প্রশ্ন উঠেছে, ভিসা যাচাইয়ের একাধিক ধাপ অতিক্রম করার পরও কীভাবে সন্দেহভাজন জাল ভিসাধারীরা চেক-ইন ও ইমিগ্রেশন পার হয়ে বোর্ডিং গেট পর্যন্ত পৌঁছে গেলেন।

    বিমানবন্দর সূত্র জানিয়েছে , বিমানে না ওঠা ৭৬ জনই ট্যুরিস্ট ভিসায় মালয়েশিয়া যাচ্ছিলেন। তবে একটি ট্রাভেল এজেন্সির মাধ্যমে তাদের মালয়েশিয়ায় থেকে যাওয়ার পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

    সূত্র জানায়, সম্প্রতি বিমানবন্দরে কয়েকটি গোয়েন্দা সংস্থা বডি কন্ট্রাক্ট করে মানবপাচারের সঙ্গে বিমানবন্দরের কিছু অসাধু কর্মরত জড়িত বলে প্রমাণও পায়। বর্তমানে তাদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এরপর কিছুদিন এ ঘটনা প্রায় বন্ধ ছিল। বর্তমান ঘটনার মধ্যে দিয়ে গোয়েন্দারা নিশ্চিত হচ্ছেন চক্রটি আবারও সক্রিয় হয়ে ওঠার চেষ্টা করছে।

  • হত্যা মামলায় সাবেক এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

    হত্যা মামলায় সাবেক এনসিপি নেতাসহ গ্রেপ্তার ২

    নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সাবেক নেতাসহ দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১১ কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক।এর আগে শুক্রবার (৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- হত্যা মামলার এক নম্বর আসামি উপজেলার সালেহনগর এলাকার খলিল মিয়ার ছেলে শোয়াইব রহমান সোহেব (৪২) এবং ১০ নম্বর আসামি বন্দর শাহি মসজিদ এলাকার বছিরের ছেলে মো. সুমন (৩৮)।

    মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বছরের ৩ অক্টোবর সন্ধ্যায় বন্দর উপজেলার সালেহনগর এলাকায় একটি অটোরিকশার গ্যারেজে টাকা লেনদেন নিয়ে সালিশ বৈঠক চলাকালে হোসিয়ারি শ্রমিক আলমগীর হোসেনকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে পরদিন সকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।নিহত আলমগীর বন্দর শাহি মসজিদ এলাকার মৃত সোহবান মিয়ার ছেলে। এ ঘটনায় তার বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
    এদিকে, এনসিপির জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক নিরব রায়হান জানান, গ্রেপ্তার শোয়াইব রহমান সোহেব একসময় এনসিপির বন্দর উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। তবে পরবর্তী সময়ে ওই কমিটি বিলুপ্ত করা হয়েছে।র‌্যাব-১১-এর কম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার নাঈম উল হক বলেন, ‘বিশেষ অভিযানে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তারের পর আইনগত কার্যক্রম শেষে তাদের বন্দর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

  • সচিবালয় থেকে সরানো হচ্ছে ১৬৯ পুলিশ সদস্যকে

    সচিবালয় থেকে সরানো হচ্ছে ১৬৯ পুলিশ সদস্যকে

    বাংলাদেশ সচিবালয়ের নিরাপত্তাব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন করছে বিএনপি সরকার। সচিবালয়ে দায়িত্ব পালনকারী ২০২৪ সালের ৫ আগস্টের আগে পদায়ন পাওয়া ১৬৯ পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হচ্ছে। তাদের জায়গায় নতুন সদস্য নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে বদলি করা হয়েছে ৮২ জনকে।

    রোববার (৫ জুলাই) দৈনিক আমার দেশের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

    প্রতিবেদনে জানানো হয়, গত মাসে পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) কাছে একটি চিঠি পাঠানো হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা শাখা থেকে। সেখানে সচিবালয়ের নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের পদায়ন নিয়ে পর্যালোচনা করা হয়। দেখা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের আগে দায়িত্ব পাওয়া উল্লেখযোগ্যসংখ্যক সদস্য এখনও একই দায়িত্বে রয়েছেন।

    চিঠিতে বলা হয়, সচিবালয়ের বিভিন্ন প্রবেশদ্বার, মন্ত্রণালয় ও বিভাগের সংবেদনশীল দপ্তর এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের নিরাপত্তায় নিয়োজিত এসব সদস্যকে পর্যায়ক্রমে প্রত্যাহার করা দরকার। তাদের জায়গায় সিকিউরিটি ক্লিয়ারেন্স পাওয়া নতুন ও দক্ষ সদস্যদের দায়িত্ব দেওয়া প্রয়োজন।

    বিশেষ সূত্রের বরাতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, বদলি তালিকায় তিনজন পুলিশ পরিদর্শক, একজন সার্জেন্ট, পাঁচজন উপপরিদর্শক (এসআই), ১৬ জন সহকারী উপপরিদর্শক (এএসআই), ১২ জন নায়েক এবং ১৩২ জন কনস্টেবল রয়েছেন। পর্যায়ক্রমে সবাইকে বদলি করা হবে।

    সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশের উপকমিশনার কাজী আবু সাঈদ বলেন, ‘এখন পর্যন্ত ৮২ জন পুলিশ ফোর্সকে পরিবর্তন করা হয়েছে। নিরাপত্তা অবস্থা ভালো আছে।’

    এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব (সচিবালয় নিরাপত্তা শাখা) কাজী আরিফুর রহমান বলেন, সচিবালয়ে দায়িত্বে থাকা ২৪-এর ৫ আগস্টের আগের দায়িত্বরত পুলিশ ফোর্স ধাপে ধাপে সরিয়ে নেওয়া হচ্ছে। বর্তমানে নতুন ফোর্স যোগদান করছে।একই সঙ্গে সচিবালয়ের নিরাপত্তাকে দীর্ঘ মেয়াদে আরও কার্যকর, প্রযুক্তিনির্ভর ও জবাবদিহিমূলক করতে একাধিক পদক্ষেপ বাস্তবায়ন করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দর্শনার্থী নিয়ন্ত্রণ, ডিজিটাল পরিচয় যাচাই, অতিরিক্ত সিসি ক্যামেরা স্থাপন, গেট ব্যবস্থাপনায় পরিবর্তন এবং ভিজিটর ম্যানেজমেন্ট আধুনিকায়নে নেওয়া হয়েছে প্রযুক্তিনির্ভর বেশ কিছু পদক্ষেপ।

    স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, অতীতে শুধু নাম ও একটি মোবাইল নম্বর দিয়ে ওটিপি সংগ্রহ করে সচিবালয়ে প্রবেশ করা যেত। কিন্তু বর্তমানে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর এবং সেই এনআইডির সঙ্গে নিবন্ধিত মোবাইল নম্বর ছাড়া ওটিপি ইস্যু করা হচ্ছে না। এতে দর্শনার্থীর পরিচয় যাচাই এবং প্রয়োজনে তাকে শনাক্ত করা আগের তুলনায় সহজ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।