Blog

  • দুলুর শুরু করা ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে লালমনিরহাটে- মির্জা ফখরুল

    দুলুর শুরু করা ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে লালমনিরহাটে- মির্জা ফখরুল

    স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের ১৩টি সামাজিক অপরাধের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছেন। তা শুধু এ অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। ‘আলোকিত লালমনিরহাট এর ওই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও জুয়াকে ‘না’ বলবে এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

    ‎​শনিবার ( ৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট এর আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
    ‎
    ‎​দীর্ঘ ১৫/১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রামের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। অনেক মামলা-মোকদ্দমা হয়েছে। অনেক প্রাণ ঝরে গেছে। কিন্তু আমরা মাথা নিচু করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। তিনি আরও বলেন, “আজকে আমরা এমন একটি পরিবেশ পেয়েছি। যা নতুন বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। যিনি আপসহীন নেতৃত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে গেছেন। তবে আমরা এখন নতুন এক নেতাকে পেয়েছি। যিনি আমাদের শুধু স্বপ্নই দেখাচ্ছেন না। বরং নতুন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনাও দিচ্ছেন।
    ‎
    ‎​বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা প্রদান এবং নারীর ক্ষমতায়নের মতো কর্মসূচিগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়তে চাই।
    ‎​লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আপনারা যেমন ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন করেছেন, সেই আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন,যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ ওই পরিকল্পনার মাধ্যমে আমাদের তিস্তা অববাহিকার মানুষ নতুন জীবন ফিরে পাবে।
    ‎
    ‎​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ভূয়সী প্রশংসা করে এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের যে কয়েকজন দূরদর্শী নেতা সমাজকে বদলে দিতে চান। তাদের মধ্যে দুলু অন্যতম। তিনি শুধু একজন রাজনীতিবিদ, সংসদ সদস্য বা মন্ত্রী নন; তিনি একজন সমাজ সংস্কারক। মাদকের আগ্রাসনে আজ আমাদের সমাজ ও যুবসমাজ যখন পরাজিত হচ্ছে। তখন এর প্রতিরোধ গড়ে তুলতে দুলু জনগণকে সঙ্গে নিয়ে যে কাজ শুরু করেছেন, আমাদের সবাইকে সেভাবেই কাজ করতে হবে।
    ‎
    ‎​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
    ‎
    ‎​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

  • ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে

    ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়ছে ফ্রান্সে

    রেকর্ডভাঙা তাপপ্রবাহে বিপর্যস্ত ফ্রান্সে পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। দীর্ঘস্থায়ী খরা, অস্বাভাবিক উচ্চ তাপমাত্রা এবং প্রবল বাতাসের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে। ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেছে আকাশ। আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসের কর্মীদের।

    দক্ষিণ ফ্রান্সের আউদ, পিরেনে-ওরিয়ঁতাল, বুশ-দ্যু-রোন এবং আশপাশের এলাকায় একাধিক বড় অগ্নিকাণ্ড এখনো সক্রিয় রয়েছে। শুধু আউদ এলাকাতেই প্রায় ৯০০ হেক্টরের বেশি বনভূমি ইতোমধ্যে পুড়ে গেছে। কিছু এলাকায় ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বাতাস বইতে থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।

    ফরাসি সরকার জানিয়েছে, চলতি গ্রীষ্ম মৌসুমে এখন পর্যন্ত ৭ হাজারের বেশি দাবানলের ঘটনা ঘটেছে। এতে ৮ হাজার ৭০০ হেক্টরের বেশি বনভূমি পুড়ে গেছে। সাধারণত জুলাইয়ের শেষ দিকে দাবানলের মৌসুম তীব্র হলেও এবার তা আগেই শুরু হয়ে দীর্ঘস্থায়ী রূপ নিয়েছে।

    বিশেষজ্ঞদের মতে, বসন্তের পর বৃষ্টিপাত কমে যাওয়ায় বনাঞ্চল অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে, যা আগুন দ্রুত ছড়িয়ে পড়ার জন্য অনুকূল পরিবেশ তৈরি করেছে।পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে কাজ করছেন প্রায় দুই হাজার দমকলকর্মী। তাদের সঙ্গে রয়েছে অগ্নিনির্বাপক বিমান, কানাডেয়ার উড়োজাহাজ ও হেলিকপ্টার। আগুনের ঝুঁকি থাকা এলাকা থেকে হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কয়েকটি জায়গায় আবাসিক এলাকা, গুদামঘর, শিল্পাঞ্চল ও পর্যটন ক্যাম্পসাইট আগুনের হুমকির মুখে পড়েছে। কিছু অঞ্চলে পরিবহণ ব্যবস্থা ব্যাহত হওয়ায় সাময়িকভাবে সড়ক ও বিমান চলাচল সীমিত করা হয়েছে।

    এদিকে তাপপ্রবাহের কারণে হাসপাতালগুলোতে রোগীর চাপ বেড়েছে। হিটস্ট্রোক, পানিশূন্যতা, শ্বাসকষ্ট ও হৃদরোগজনিত সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে। বিশেষ করে বয়স্ক জনগোষ্ঠী সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, অতিরিক্ত মৃত্যুর বড় অংশই ৪৫ বছরের বেশি বয়সিদের মধ্যে। আর ৮৫ বছরের ঊর্ধ্বে বয়স্কদের ঝুঁকি সর্বোচ্চ। একই সময়ে বাড়িতে মৃত্যুর হার আগের সপ্তাহের তুলনায় প্রায় ৯১ শতাংশ বেড়েছে বলে জানানো হয়েছে।

    আবহাওয়াবিদদের তথ্য অনুযায়ী, জুন ও জুলাইয়ের এই সময়ে ফ্রান্সের অনেক অঞ্চলে তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের বেশি রেকর্ড করা হয়েছে। রাতেও অনেক এলাকায় তাপমাত্রা ২০ ডিগ্রির নিচে নামছে না। ফলে ‘ট্রপিক্যাল নাইট’ পরিস্থিতি তৈরি হয়ে মানুষের শরীরে দীর্ঘস্থায়ী তাপচাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের প্রভাবে ইউরোপে তাপপ্রবাহ এখন আরও ঘন ঘন, দীর্ঘস্থায়ী এবং তীব্র হয়ে উঠছে। এর ফলে দাবানলের ঝুঁকিও বাড়ছে। একই সঙ্গে কৃষি, স্বাস্থ্য ও পরিবেশ খাতে এর প্রভাব আরও গভীর হচ্ছে।

    পরিস্থিতি মোকাবিলায় ফরাসি সরকার জরুরি বৈঠক করে বনাঞ্চলে সর্বোচ্চ সতর্কতা জারি রেখেছে। নাগরিকদের অপ্রয়োজনে বাইরে না যাওয়া, পর্যাপ্ত পানি পান করা এবং দাবানলপ্রবণ এলাকায় আগুন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। আবহাওয়া দপ্তর সতর্ক করেছে, আগামী দিনগুলোতেও তাপমাত্রা উচ্চ পর্যায়ে থাকতে পারে। ফলে দাবানলের ঝুঁকি অব্যাহত থাকবে।

  • সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!

    সেই তহশীলদারের বদলী,রেজিস্ট্রার খাতা ছেঁড়ার পেছনে রহস্য কি!

    বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সেই তহশিলদারের সরকারি রেজিস্ট্রার খাতার পাতা ছেঁড়ার সংবাদ প্রকাশিত হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি।

    ঘটনার পরদিন তৎক্ষনাৎ বদলী করা হয় রাজশাহীর সেই তহশিলদার সাইফুল’কে। তাহলে বেআইনি কাজ করা এই তহশীলদারকে সাজা না দিয়ে বা কোন রকম কৈফিয়ত তলব না করে-ই বদলী করার পেছনে কারণ কি ? এর পেছনে কি উর্ধতন কর্তৃপক্ষেররও হাত রয়েছে,নাকি কোন বড় লেনদেন বা কোন ক্ষমতাবান ব্যক্তির চাপ ! ঘটনাটিকে নিয়ে রাজশাহীতে চলছে নানা গুঞ্জন !

    অভিযোগ উঠেছে,বোয়ালিয়া ভূমি অফিসে কোনরকম শুনানি না করেই একটি আবেদনের একপাক্ষিক একটি রায় দেয়া হয়। রায়ে অপর পক্ষ আপিল করেন এডিসি রেভিনিউ বরাবর। তাতে রায় স্থগিত করা হয়। এরপর আবারও ১ম পক্ষ আপিল করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরাবর।

    সেখানে আবারও রায় স্থগিত রেখে শুনানির দিন ধার্য্য করা হয় আগামী ৭ জুলাই। কিন্তু এই মামলা চলাকালীন সময়েই স্থগিত থাকা হোল্ডিং খুলে দেন তহশীলদার সাইফুল। এতে সাংবাদিকরা উপস্থিত হয়ে প্রশ্ন করলে হোল্ডিং আবার বন্ধ করে দেন সাইফুল এবং ৩টি রেজিষ্ট্রার বইয়ের নির্দেশনা ছিঁড়ে ফেলেন। এতে সাইফুল বলেন,উর্ধতন কর্মকর্তার নির্দেশেই তিনি এটা করেছিলেন। তবে তার কর্মকর্তা এসিল্যান্ড রাহাতুল করিম মিজান মৌখিক নির্দেশ’র বিষয়টি অস্বীকার করেন। এ বিষয়ে উর্ধতন কোন কতৃপক্ষ-ই মুখ খুলতে রাজি হননি। তবে সংবাদ প্রকাশ এবং ভিডিওটি ছড়িয়ে পড়লে তৎক্ষনাৎ বদলি করা হয়েছে তহশিলদার সাইফুল’কে।

    এদিকে,ঐ মামলার ভূক্তভোগী মোছা: রেখা বলেন,
    মৃত সুজাউদ্দৌলা’র ওয়ারিশ আসাদুল্লাহ দিং বোয়ালিয়া থানার সপুরা মৌজায় আমাদের ৩৭ কাঠা জমির খারিজ বাতিল চেয়ে এবং সেইসব জমি সহ আরও কিছু জমি তাদের নিজ নামে খারিজ চেয়ে বড়কুঠি এসিল্যান্ড আদালতে (৭৪/১৩/২০২৪-২৫ নং) মিস কেস দায়ের করলে তৎকালীন এসিল্যান্ড রেখা দিং কে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই রাতের আধারে একতরফা শুনানির মাধ্যমে গত বছর ২১ মে তার শেষ কর্ম দিবসে আমার নামের খারিজ বাতিল করেন। তবে তিনি আমার প্রতিপক্ষের নামেও সেসব জমির খারিজ দেননি। আমাদের জানামতে এইসব জমির একটারও আসাদুল্লাহ দিং নামে কোন দলিল নেই। তাই তারা আমার নামে জমির খারিজ বাতিল চেয়ে আবেদন করতে পারেন না। এই আদেশের বিরুদ্ধে আমরা আপীল করলে গত ১২ মার্চ সংশ্লিষ্ট উভয়পক্ষের সকল খাজনা খারিজ বাতিল করে সমস্ত জমি আর.এস. মূল হোল্ডিং এ ফেরত প্রদান করা হয়।

    আদেশে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতে জমিগুলোর ওপর দেওয়ানি মামলা চলমান থাকায় এমন আদেশ দেন বলে উল্লেখ করেন৷ এই আদেশটি আমার পক্ষে না গেলেও এটি নিরপেক্ষ একটা রায়। উল্লেখ্য,৭৪ মিস কেসে দেওয়ানী আদালতের রায় আমাদের পক্ষে যাওয়ার সম্ভবনা রয়েছে বলে জিপি মহোদয় মন্তব্য করেছিলেন। এরপর আমার প্রতিপক্ষ রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) বরাবর আপীল করলে,তিনি গত ৬ মে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আদালতের রায়কে স্থগিত করে ৭ জুলাই শুনানীর আদেশ দেন। রায় দেয়ার কয়েকদিনের মধ্যে-ই তিনি বদলি হন।

    এদিকে শুনানীর আগেই প্রভাবশালীদের প্রশ্রয়ে আবারো আসাদুল্লাহ দিং তাদের খারিজ আগের অবস্থায় চালু করে নেয়। আসাদুল্লাহ দিং এর দলিলগুলো সব-ই গোজামিলে ভরা। যেমন দলিলগুলোতে অনেক মালিক দাতা হিসেবে অনুপস্থিত এবং জমির মালিক নন এমন অনেক ব্যাক্তি দাতা হিসেবে উপস্থিত। উল্লেখ্য,আমার প্রতিপক্ষের বিভিন্ন মামলায় ২০ টি দলিলের মাধ্যমে সংশ্লিষ্ট জমিগুলোর মালিকানা দাবী করেছেন,অথচ কোথাও তারা নির্দিষ্ট ভাবে উল্লেখ করেননি কোন জমি কোন দলিলের মাধ্যমে তারা অর্জন করেছেন।

    ঐ ২০টি দলিলের তালিকা অ.প্র. ১৯/১৯৮৫ মামলায় উল্লেখ আছে। দলিলগুলো পর্যালোচনায় দেখা গেছে, দলিলগুলোর কিছু আমমোক্তারনামা এবং কিছু সাফকবলা দলিল।আমমোক্তারনামাগুলোতে সংশ্লিষ্ট জমির সকল মালিক দাতা হিসেবে উপস্থিত নেই,বর্তমানে দলিলগুলোর দাতা-গ্রহীতা উভয়েই মৃত,দলিলগুলোতে পণমূল্যের কথাও উল্লেখ নেই এবং দলিলগুলো অপ্রত্যাহারযোগ্য,আমমোক্তারনামা গুলো আইন দিয়ে বলবৎযোগ্য নয় এবং তা দিয়ে মালিকানা দাবী করা বেআইনি। সাফকবলা দলিলগুলোও বিভিন্ন দোষে দুষ্ট।
    যেমন- সকল দলিলে সকল মালিক দাতা হিসেবে অনুপস্থিত,জমির মালিক নন এমন একাধিক ব্যক্তি দাতা হিসেবে উপস্থিত এবং অন্য ব্যক্তিবর্গ নামীয় সংশ্লিষ্ট নয় এমন দলিল ব্যবহার করে জমির মালিকানা দাবি।

    এছাড়াও একই সম্পত্তি একবার বিক্রয় দলিলের মাধ্যমে প্রাপ্ত হওয়ার পরেও পরবর্তীতে আবারও উক্ত সম্পত্তি আমমোক্তারনামার মাধ্যমে মালিকানা অর্জনের মতো অদ্ভুত বিষয়ও জড়িত। এমনকি কিছু জমির মালিকানার কোন দলিল না থাকার পরেও বেআইনি ভাবে ঔসব জমির মালিকানা দাবি এবং দখলে রাখার চেষ্টার অভিযোগ রয়েছে।

  • ১০ জুলাই গণমিছিলসহ জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মাঠে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ  – মাওলানা গাজী আতাউর রহমান

    ১০ জুলাই গণমিছিলসহ জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে মাঠে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ – মাওলানা গাজী আতাউর রহমান

    ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, জুলাইয়ের স্মৃতি এখনো আমাদের টাটকা। তারুণ্যের রক্ত, আহতদের আহাজারি এখনো আমাদের উদ্দীপ্ত করে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা বাস্তবায়নে আমাদের অগ্রগতি কাম্য মানের নয়। স্বৈরতন্ত্রের চিরস্থায়ী বিলোপকল্পে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম স্থবির হয়ে আছে। সংসদের প্রথম অধিবেশনে গুরুত্বপূর্ণ বেশকিছু অধ্যাদেশ অকার্যকর করে দেয়া হয়েছে, গণভোটের সিদ্ধান্ত বাস্তবায়নে কোন উদ্যোগ দেখা যাচ্ছে না; যা মুক্তিকামী দেশবাসীর জন্য চরম হতাশার।
    ইসলামী আন্দোলন বাংলাদেশ জুলাইয়ের রক্তকে বৃথা যেতে দেবে না। সেজন্য জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা পূরণে মাঠে থাকবে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও তার সহযোগী সংগঠনসমূহ।

    তারই অংশ হিসেবে, ১০ জুলাই ২০২৬, শুক্রবার ঢাকায় দলের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই-এর নেতৃত্বে গণমিছিল অনুষ্ঠিত হবে।

    ১৮ জুলাই: ইসলামী ছাত্র আন্দোলনের আয়োজনে জুলাই জাগরণ ও স্বৈরাচার প্রতিরোধ দিবস উদযাপন।

    ১৯ জুলাই: ইসলামী যুব আন্দোলনের আয়োজনে ফ্যাসিবাদ প্রতিরোধ দিবস উপলক্ষে দেশব্যাপী আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

    এবং ৫ আগস্ট স্বৈরাচার পতন দিবসে দেশব্যাপী গণমিছিল অনুষ্ঠিত হবে।

    এছাড়াও মাসব্যাপী,
    ১. জুলাই শহীদদের কবর জিয়ারত।
    ২. শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ, আহত ও নির্যাতিতদের সাথে মতবিনিময়।
    ৩. জুলাইয়ের স্মৃতি সংরক্ষণ ও সনদ বাস্তবায়নের দাবিতে ছাত্র আন্দোলনেন জুলাই পদযাত্রা।
    ৪. দ্রোহ ও জাগরণের জুলাই স্মরণে সংলাপ ও দোয়া মাহফিল।
    ৫. শরীয়াহ অনুমোদিত গ্রাফিতি অঙ্কন ও দেয়াল লিখন।
    ৬. ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম উপস্থাপনে ছাত্র আন্দোলনের দেশব্যাপী জুলাই ডকুমেন্টারি প্রদর্শন।
    ৭. জুলাইয়ের সংগ্রাম ও লড়াইয়ের দিনগুলোর স্মৃতিচারণ নিয়ে প্রতিযোগিতা আয়োজন করা হবে।

    ৪ জুলাই ২০২৬, শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির দিনব্যাপী নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়।

    বৈঠকে আরো উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল, যুগ্ম-মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক ও মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, মাওলানা আহমদ আবদুল কাইয়ুম, কে এম আতিকুর রহমান ও হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ।

    আরও উপস্থিত ছিলেন দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী, অর্থ ও প্রকাশনা সম্পাদক হারুন অর রশীদ, সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা মুহাম্মদ আরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) প্রভাষক মুফতি আহমদ আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) শেখ মুহাম্মদ নুরুন নাবী, সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) উপাধ্যক্ষ মাওলানা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফেজ মাওলানা মাহমুদুল হাসান (এলএলবি), সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) শেখ মুহাম্মাদ আল-আমিন, সাংগঠনিক সম্পাদক (মোমেনশাহী বিভাগ) হাফেজ মাওলানা প্রভাষক মোঃ আলমগীর হোসাইন তালুকদার, সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) হাফেজ মাওলানা নুরুল করীম আকরাম, সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ), ইঞ্জিনিয়ার শেখ মারুফ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রফেসর ড. বেলাল নূর আজীজি, প্রবাসী কল্যাণ সম্পাদক মাওলানা মুহাম্মদ খলিলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক শেখ মুহাম্মাদ সাইফুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক শেখ আবু তাহের, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুুক্তিযোদ্ধা আলহাজ্ব আবুল কাশেম, সদস্য মাওলানা মাহমুদুল হোসাইন অলী উল্লাহ (এমপি), সদস্য (শৃঙ্খলা বিভাগ) আলহাজ্ব মুহাম্মদ আমিনুল ইসলাম, সদস্য (ওলামা বিভাগ) মুফতী হেমায়েতুল্লাহ কাসেমী, সদস্য (ওলামা বিভাগ) মুফতী কেফায়েতুল্লাহ কাশফী, সদস্য (সমাজকল্যাণ বিভাগ) আব্দুর রহমান, সদস্য মাওলানা মুহাম্মদ শোয়াইব হোসেন, সদস্য (শৃঙ্খলা বিভাগ) অ্যাডভোকেট মুহাম্মদ বরকতুল্লাহ লতিফ, সদস্য (বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ) আতিকুর রহমান মুজাহিদ, সদস্য মুফতি মানসুর আহমাদ সাকী, সদস্য (প্রচার ও মিডিয়া বিভাগ) কে এম শরীয়তুল্লাহ, সদস্য (অডিট বিভাগ) অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, সদস্য (ওলামা বিভাগ) মুফতি রেজাউল করীম আবরার, সদস্য (নির্বাচন ও জনপ্রতিনিধি বিভাগ) মুফতি শামসুদ্দোহা আশরাফী, সদস্য মুহাম্মদ সেলিম মাহমুদ, সদস্য মুহাম্মদ আল ইকবাল সদস্য (শিল্প ও বাণিজ্য বিভাগ) কে এম বিল্লাল, সদস্য (সমাজকল্যাণ বিভাগ) আবুল মোকাররম মো: কামাল উদ্দীন।

  • নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু

    নরসিংদীতে পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত তিন বোনের মৃত্যু

    নরসিংদীর মনোহরদীতে পুকুরে গোসল করতে নেমে তিন শিশু মামাতো ফুফাত বোনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকাল সাডে ৩টার দিকে উপজেলার খিদিরপুর ইউনিযনের চর আহমদপুর গ্রামের এক পুকুরে এ ঘটনা ঘটে বলে জানান মনোহরদা থানার ওসি জাহাঙ্গীর বাদশা।
    নিহতরা হলো ময়মনসিংহ ময়মনসিংহের গফরগাঁও থানা এলাকার সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা (৮), তুহিন মিয়ার মেয়ে আযশো ওরফে আশামনি (১২) এবং মুফাচ্ছের মিয়ার মেয়ে সুমাইযা (১৩)।
    নিহতদের মধ্যে দুইজন স্থানীয কওমি মাদ্রাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো বোন।
    পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিযার ছেলের ও মেযরে ঘরের নাতনি। অপরদিকে সুমাইযা খোরশেদ মিযার ছোট ভাইযরে মেয।ে তারা শনিবার দুপুরের দিকে বাডরি পাশের একটি পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে দীর্ঘ সময পার হলেও তিন শিশুকে পুকুরে না দেখে বাডরি এক ছোট শিশু বিষযটি পরিবারের সদস্যদের জানায। পরে স্বজন ও স্থানীয লোকজন পুকুরে নেমে তাদের উদ্ধার করে। দ্রত হাসপাতালে নেওযার উদ্যোগ নেওযা হলেও ততক্ষণে তাদের মৃত্যু হয। এসময় স্বজনদের আহাজারিতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।

    মনোহরদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত মর্মান্তিক বেদনাদাযক ঘটনা । এ বিষযে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রযােজনীয ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • রাজাখালী বামুলা পাড়া বায়তুল আকসা জামে মসজিদের দীর্ঘ দিনের ইমাম কে গালমন্দ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক মেম্বার জাবের আহমদের বিরুদ্ধে

    রাজাখালী বামুলা পাড়া বায়তুল আকসা জামে মসজিদের দীর্ঘ দিনের ইমাম কে গালমন্দ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক মেম্বার জাবের আহমদের বিরুদ্ধে

    রাজাখালী বামুলা পাড়া বায়তুল আকসা জামে মসজিদের দীর্ঘ দিনের ইমাম কে গালমন্দ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক মেম্বার জাবের আহমদের বিরুদ্ধে

    কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার রাজাখালী বামুলা পাড়া বায়তুল আকসা জামে মসজিদের দীর্ঘ দিন আন্তরিকতা ও নিষ্টার সাথে দায়িত্ব পালন করা ইমাম মাওলানা মোঃ আবদুর রহিম কুতুবী কে অশালীন গালমন্দ ও শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় সাবেক ইউ.পি সদস্য জাবের আহমদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে ৪ জুলাই’২৬ তাং রোজ শনিবার ৮.৩০ ঘটিকায়, সরেজমিনে গিয়ে জানা যায়, জাবের মেম্বারের ৩ জন নাতী বামুলা পাড়া বায়তুল আকসা ফোরকানিয়া মাদ্রাসায় পড়ে। ফোরকানিয়ার নির্ধারিত মাসিক ফি (মাসিক-৩০ টাকা) না দেওয়ায়, ইমাম মাওলানা আবদুর রহিম ওদের কে বাড়িতে পাঠায় টাকার জন্য।
    বিষয় টি জাবের মেম্বার জানতে পারলে বামুলা পাড়া স্টেশনে ইমাম সাহেব কে ধরে অশালীন গালমন্দ ও শারীরিক নির্যাতনের চেষ্টা করে।
    ইমাম মাওলানা হাফেজ আবদুর রহিম বিষয়টি কমিটি বরাবর অভিহিত করলে মসজিদ পরিচালনা কমিটির সিনিয়র সহসভাপতি মোঃ আলী আজম সভাপতি মাস্টার মুজিবুল হক মিয়াজি কে জানায়।
    সভাপতি মহেদয়ের নির্দেশ ক্রমে, সিনিয়র সহসভাপতি মোঃ আলী আজমের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাবের আহমদের এর কাছে গেলে, জাবের আহমদ আরও তেলে বেগুনে জ্বলে ওঠে।
    এক পর্যায়ে সিনিয়র সহসভাপতি মোঃ আলী আজমের গায়ের উপর আক্রমণ করতে চায়। বিষয় টা নিয়ে স্থানীয় পর্যায়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
    এমতাবস্থায়, এই রকম সন্ত্রাসী সাবেক স্বৈরাচারের দোষর জাবের আহমদ কে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

  • কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

    কুমিল্লায় উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত থাকবে: মন্ত্রী জাকারিয়া তাহের সুমন

    গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে, ততবারই কুমিল্লার উন্নয়নে কাজ করেছে। বর্তমানেও কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও উন্নত নগরী হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে।

    তিনি বলেন, সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী সদর দক্ষিণকে উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দিয়েছেন। আমার পক্ষ থেকেও কুমিল্লার উন্নয়নে যা যা করা সম্ভব, আমি করে যাব। কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর আইন আমার হাত দিয়েই সংসদে পাস হয়েছে।

    শনিবার (৪ জুলাই) সন্ধ্যায় টাউনহল মাঠে নাগরিক সমাবেশের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

    জাকারিয়া তাহের সুমন বলেন, কুমিল্লাকে একটি পরিকল্পিত নগরীতে রূপ দিতে সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনা হাতে নিয়েছে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের অংশ হিসেবে কুমিল্লা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত রেল যোগাযোগ চালুর বিষয়ে রেল উপদেষ্টার সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

    তিনি আরও বলেন, এই সরকারের আমলেই কুমিল্লা বিভাগ বাস্তবায়ন হবে বলে আমরা আশাবাদী। পাশাপাশি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি কৃষি কোর্স চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে, যা এ অঞ্চলের উচ্চশিক্ষা ও কৃষি গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

    স্বাস্থ্যসেবা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০০ শয্যা রয়েছে। এ হাসপাতালকে আরও সম্প্রসারণ করে অতিরিক্ত ৫০০ থেকে এক হাজার শয্যার সুবিধা নিশ্চিত করার জন্য কাজ করা হবে।

    তিনি আরও বলেন, বাংলাদেশের অন্যান্য জেলার তুলনায় কুমিল্লায় সবচেয়ে বেশি উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্য নিয়ে আমরা কাজ করছি। সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনপ্রতিনিধি, প্রশাসন এবং সাধারণ মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। সকলের অংশগ্রহণেই দেশ আরও এগিয়ে যাবে।

    কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমীরুজ্জামান আমীরে সভাপতিত্বে বক্তব্য রাখেন কুমিল্লা-০৬ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

    অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

  • ডিমলায় জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় গণমিছিল অনুষ্ঠিত

    ডিমলায় জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় গণমিছিল অনুষ্ঠিত

    জুলাই অভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে ডিমলায় ১১ দলীয় উদ্যোগে এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
    ৪জুলাই (শনিবার) বিকেল ৫টা ৩০মিনিটে ডিমলা উপজেলা জামায়াতের কার্যালয় থেকে গণমিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
    গণমিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডিমলা উপজেলা আমীর অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, নায়েবে আমীর অধ্যাপক কাজী হাবিবুর রহমান,সেক্রেটারি কাজী রোকনুজ্জামান বকুল, এনসিপি আহবায়ক রাশেদুজ্জামান রাশেদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি সাদ্দাম হোসেন জিহাদি,উপজেল ছাত্রশিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন, জামায়াত নেতা মিনালুজ্জামান মিন্টু, ডাক্তার রেজাউল প্রামানিক, পিএস রফিক আজিজ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা জুলাই অভ্যুত্থানের চেতনা সমুন্নত রাখা, গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা এবং দেশের শান্তি, ন্যায়বিচার ও জনগণের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
    মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আদর্শ ও আত্মত্যাগ দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সেই চেতনাকে ধারণ করে জনগণের প্রত্যাশা গণভোট কে বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

  • রগাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড়ের চারমাথা থেকে   ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেফতা

    রগাইবান্ধা সদর ৫ নং বল্লমঝাড়ের চারমাথা থেকে ইয়াবা সেবনকালে দুই যুবক গ্রেফতা

    ‎গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।
    ‎
    ‎পুলিশ জানায়, পুলিশ সুপার, গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (৪ জুলাই) রাত আনুমানিক ২টা ২০ মিনিটে গাইবান্ধা সদর উপজেলার ৫ নং বল্লমঝাড় ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের উত্তর ধানঘড়া চারমাথা বাজার এলাকায় মাদক ও জুয়াবিরোধী অভিযান পরিচালনা করে।
    ‎
    ‎অভিযানকালে উত্তর ধানঘড়া চারমাথা বাজারে মোঃ শরীফ মিয়ার মুদি দোকানের ভেতর থেকে ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় দুইজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন মোঃ শরীফ মিয়া (২৭), পিতা: মোঃ আব্দুর রউফ
    মোঃ ফিরোজ (৩০), পিতা: মৃত নয়া মিয়া। উভয়ের বাড়ি উত্তর ধানঘড়া, গাইবান্ধা সদর, গাইবান্ধা।
    ‎
    ‎এ ঘটনায় গাইবান্ধা সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৫) ধারায় নন-এফআইআর প্রসিকিউশন নং-১০০, তারিখ ৪ জুলাই ২০২৬, রুজু করা হয়েছে।
    ‎
    ‎পুলিশ জানিয়েছে, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রীল শ্রমিক জহুরুল হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি

    গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রীল শ্রমিক জহুরুল হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি

    গোবিন্দগঞ্জ উপজেলায় গ্রীল শ্রমিক জহুরুল হত্যার প্রতিবাদে মানববন্ধন, খুনিদের গ্রেফতার ও ফাঁসির দাবি

    মোঃ আশরাফুল ইসলাম আকন্দ
    স্টাফ রিপোর্টার

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় নিহত গ্রীল শ্রমিক জহুরুল ইসলামের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী।

    শনিবার (৪ জুলাই) বিকেল ৫টার দিকে গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চারমাথা ও থানা চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

    মানববন্ধনে বক্তারা বলেন, জহুরুল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। তারা অবিলম্বে প্রকৃত খুনিদের গ্রেফতার করে ফাঁসির দাবি জানান।

    এসময় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহ্বায়ক কমরেড এম. এ. মতিন মোল্লা, নিহত জহুরুলের স্ত্রী শিরিন, কন্যা জেরিন ও জানুফা এবং রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

    বক্তারা অভিযোগ করেন, হত্যাকাণ্ডের পরও আসামিদের দ্রুত গ্রেফতার না হওয়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের বিচারের আওতায় আনার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান।

    মানববন্ধন চলাকালে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা–দিনাজপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করলে প্রায় ৩০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।