Dhaka ০৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ এম এন লারমার স্মৃতিতে লোগাংয়ে ফুটবলের উৎসব রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ

দুলুর শুরু করা ‘আলোকিত লালমনিরহাট’ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে লালমনিরহাটে- মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসাদুল হাবিব দুলু লালমনিরহাটের ১৩টি সামাজিক অপরাধের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছেন। তা শুধু এ অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না। ‘আলোকিত লালমনিরহাট এর ওই আন্দোলন পুরো বাংলাদেশে ছড়িয়ে পড়বে। বাংলাদেশের সব মানুষ ঐক্যবদ্ধ হয়ে মাদক, বাল্যবিবাহ, যৌতুক ও জুয়াকে ‘না’ বলবে এবং একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে।

‎​শনিবার ( ৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের এম টি হোসেন ইনস্টিটিউট মাঠে সামাজিক সংগঠন ‘আলোকিত লালমনিরহাট এর আয়োজনে অনুষ্ঠিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
‎
‎​দীর্ঘ ১৫/১৬ বছরের গণতান্ত্রিক সংগ্রামের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, আমরা ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি। অনেক মামলা-মোকদ্দমা হয়েছে। অনেক প্রাণ ঝরে গেছে। কিন্তু আমরা মাথা নিচু করিনি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আমরা বিজয় ছিনিয়ে এনেছি। তিনি আরও বলেন, “আজকে আমরা এমন একটি পরিবেশ পেয়েছি। যা নতুন বাংলাদেশ গড়ার জন্য উপযুক্ত। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে আমরা হারিয়েছি। যিনি আপসহীন নেতৃত্ব দিয়ে আমাদের এগিয়ে নিয়ে গেছেন। তবে আমরা এখন নতুন এক নেতাকে পেয়েছি। যিনি আমাদের শুধু স্বপ্নই দেখাচ্ছেন না। বরং নতুন বাংলাদেশ গড়ার সুনির্দিষ্ট পরিকল্পনাও দিচ্ছেন।
‎
‎​বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে মন্ত্রী বলেন, সরকারের খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, ইমাম-পুরোহিতদের ভাতা প্রদান এবং নারীর ক্ষমতায়নের মতো কর্মসূচিগুলো ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে। সবকিছু মিলিয়ে আমরা একটি নতুন ও আধুনিক বাংলাদেশ গড়তে চাই।
‎​লালমনিরহাটবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে তিনি বলেন, আপনারা যেমন ‘জাগো বাহে তিস্তা বাঁচাও’ আন্দোলন করেছেন, সেই আন্দোলন সফল হয়েছে। প্রধানমন্ত্রী পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছেন,যেকোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে। ইনশাআল্লাহ ওই পরিকল্পনার মাধ্যমে আমাদের তিস্তা অববাহিকার মানুষ নতুন জীবন ফিরে পাবে।
‎
‎​দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর ভূয়সী প্রশংসা করে এলজিআরডি মন্ত্রী বলেন, বাংলাদেশের যে কয়েকজন দূরদর্শী নেতা সমাজকে বদলে দিতে চান। তাদের মধ্যে দুলু অন্যতম। তিনি শুধু একজন রাজনীতিবিদ, সংসদ সদস্য বা মন্ত্রী নন; তিনি একজন সমাজ সংস্কারক। মাদকের আগ্রাসনে আজ আমাদের সমাজ ও যুবসমাজ যখন পরাজিত হচ্ছে। তখন এর প্রতিরোধ গড়ে তুলতে দুলু জনগণকে সঙ্গে নিয়ে যে কাজ শুরু করেছেন, আমাদের সবাইকে সেভাবেই কাজ করতে হবে।
‎
‎​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘আলোকিত লালমনিরহাট’-এর সভাপতি ও লালমনিরহাট জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান। এতে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।
‎
‎​সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎