Blog

  • ডান্স ক্লাবের আড়ালে দেহ ব্যবসা: পতেঙ্গায় ‘ডান্স মাস্টার’ মুরাদের এক যুগের অন্ধকার সাম্রাজ্য

    ডান্স ক্লাবের আড়ালে দেহ ব্যবসা: পতেঙ্গায় ‘ডান্স মাস্টার’ মুরাদের এক যুগের অন্ধকার সাম্রাজ্য

    বন্দরনগরী চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ডান্স ক্লাবের আড়ালে দীর্ঘদিন ধরে চলছে রমরমা নারী ব্যবসা। আর এই অন্ধকার সিন্ডিকেটের নেপথ্যে রয়েছে ‘ডান্স মাস্টার’ খ্যাত এক ব্যক্তি, যার নাম মুরাদ। নিজেকে কখনো পুলিশ, কখনো সাংবাদিক, আবার কখনো কোর্টের কর্মকর্তা বা মানবাধিকার কর্মী পরিচয় দিয়ে সে এই অপরাধ জগৎ নিয়ন্ত্রণ করে আসছে।

    সম্প্রতি এক নারীর সাথে মুরাদের একটি আপত্তিকর কল রেকর্ড ফাঁস হওয়ার পর থলথলে বেড়াল বেরিয়ে আসতে শুরু করেছে। অনুসন্ধানে জানা গেছে, প্রায় এক যুগেরও বেশি সময় ধরে পতেঙ্গা এলাকাকে কেন্দ্র করে এক বিশাল নারী সাপ্লাইয়ের শক্তিশালী সিন্ডিকেট গড়ে তুলেছে এই মুরাদ।

    কল রেকর্ড ফাঁসে চাঞ্চল্য, থমকে গেছে পতেঙ্গা

    স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ফাঁস হওয়া ওই অডিও ক্লিপে মুরাদকে এক নারীর সাথে অনৈতিক চুক্তি এবং নিজের কথিত ক্ষমতার দাপট দেখাতে শোনা যায়। এই অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এরপরই অনুসন্ধানে বেরিয়ে আসে তার দীর্ঘ ১২ বছরেরও বেশি সময়ের অপরাধের খতিয়ান।বহিরাগত মুরাদের ‘বহুরূপী’ নেটওয়ার্ক

    অনুসন্ধানে জানা গেছে, ডান্স মাস্টার মুরাদের দেশের বাড়ি চট্টগ্রাম না হলেও সে পতেঙ্গা এলাকাকে নিজের নিরাপদ আস্তানা হিসেবে বেছে নিয়েছে। স্থানীয় প্রশাসনের চোখ ফাঁকি দিতে বা প্রশাসনকে ম্যানেজ করতে সে প্রতিনিয়ত নিজের পরিচয় বদলায়।

    আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়: কখনো নিজেকে পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তা বা সোর্স পরিচয় দিয়ে সাধারণ মানুষকে ভয়ভীতি দেখায়।

    ভুয়া সাংবাদিক ও মানবাধিকার কর্মী: কখনো কখনো গণমাধ্যমকর্মী বা মানবাধিকার নেতার কার্ড ঝুলিয়ে অপরাধ আড়াল করার চেষ্টা করে।

    নেপথ্যে শক্তিশালী সিন্ডিকেট

    মুরাদ একা নয়, তার এই সাম্রাজ্য টিকিয়ে রাখতে পতেঙ্গায় সক্রিয় রয়েছে একটি বিশাল সংঘবদ্ধ চক্র। অনুসন্ধানে জানা গেছে, এই চক্রের সাথে জড়িয়ে রয়েছে:কতিপয় নামধারী অনলাইন সাংবাদিক: যারা মুরাদের অপরাধের ঢাল হিসেবে কাজ করে এবং কোনো সমস্যা হলে সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে ভুক্তভোগীদের মুখ বন্ধ রাখে।

    ভুঁইফোড় মানবাধিকার কর্মী: যারা অর্থের বিনিময়ে মুরাদকে আইনি ও সামাজিক সুরক্ষার আশ্বাস দেয়।

    স্থানীয় কিছু রাজনৈতিক নামধারী ব্যক্তি: স্থানীয় কিছু রাজনৈতিক সংগঠনের অসাধু নেতাকর্মীদের ছত্রছায়ায় মুরাদ দীর্ঘদিন ধরে এই অবৈধ ব্যবসা নির্বিঘ্নে চালিয়ে আসছে।

    ভুক্তভোগী ও স্থানীয়দের বক্তব্য

    নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান,

    “ডান্স শেখানোর নাম করে দেশের বিভিন্ন অঞ্চল থেকে গরিব ও অসহায় মেয়েদের নিয়ে আসা হয়। পরে তাদের ভালো চাকরির প্রলোভন দেখিয়ে এবং ব্ল্যাকমেইল করে এই দেহ ব্যবসায় বাধ্য করা হয়। এদের খুঁটির জোর এতো শক্ত যে, সাধারণ মানুষ প্রতিবাদ করার সাহস পায় না।”

    অভিযুক্ত ও প্রশাসনের বক্তব্য

    অভিযোগের বিষয়ে জানতে ‘ডান্স মাস্টার’ মুরাদের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণ ভাষায় বলেন, “আপনাদের কাছে যদি আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে আপনারা নিউজ (সংবাদ) করেন, কোনো সমস্যা নেই।”এদিকে, পতেঙ্গা ও সংলগ্ন এলাকার এই অপরাধ সিন্ডিকেটের বিষয়ে ইপিজেড থানার অফিসার ইন-চার্জ (ওসি)-এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং অপরাধীদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    প্রশাসনের দৃষ্টি আকর্ষণ

    একটি ডান্স ক্লাবের আড়ালে কীভাবে এক যুগেরও বেশি সময় ধরে এমন জঘন্য অপরাধ সগৌরবে চলতে পারে, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন চট্টগ্রামের সচেতন নাগরিক সমাজ। এই সংঘবদ্ধ চক্রের প্রধান ডান্স মাস্টার মুরাদ এবং তার পেছনের মদদদাতাদের দ্রুত আইনের আওতায় এনে পতেঙ্গার মতো গুরুত্বপূর্ণ এলাকাকে কলঙ্কমুক্ত করার জোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।

  • বেনাপোল কাস্টমসে ৪,৭০০ কোটি টাকার রাজস্ব ঘাটতির অভিযোগ, তদন্তের দাবি

    বেনাপোল কাস্টমসে ৪,৭০০ কোটি টাকার রাজস্ব ঘাটতির অভিযোগ, তদন্তের দাবি

    বেনাপোল কাস্টমস হাউজকে ঘিরে বিপুল অঙ্কের রাজস্ব ঘাটতির অভিযোগ নতুন করে আলোচনায় এসেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ও কয়েকটি অনলাইন প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্যে দাবি করা হয়েছে, একটি সিন্ডিকেটের কারসাজির কারণে প্রায় ৪,৭০০ কোটি টাকার রাজস্ব ঘাটতি হয়েছে।

    তবে অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে বা সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে সরকারি কোনো তদন্ত প্রতিবেদন বা আদালতের রায় এখন পর্যন্ত প্রকাশ্যে আসেনি।
    সংশ্লিষ্ট মহলের মতে, অভিযোগের সত্যতা নিরূপণে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং সংশ্লিষ্ট তদন্ত সংস্থার নিরপেক্ষ অনুসন্ধান প্রয়োজন। অভিযোগ প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

    এ বিষয়ে বেনাপোল কাস্টমস হাউজ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা সংবাদে সংযুক্ত করা হবে।
    দৈনিক ভোরের হাওয়া বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় বিশ্বাসী। অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়ার সঙ্গে সঙ্গে তা যথাযথ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হবে।

  • ​সিরাজগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের কোটি কোটি টাকার টেন্ডার জালিয়াতির মহোৎসব: সুনির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

    ​সিরাজগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের কোটি কোটি টাকার টেন্ডার জালিয়াতির মহোৎসব: সুনির্দিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেওয়ার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

    সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগে টেন্ডার জালিয়াতি, অনিয়ম এবং পছন্দের নির্দিষ্ট কিছু ঠিকাদারি প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকার কাজ পাইয়ে দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে বিভাগের নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের বিরুদ্ধে।

    স্থানীয় ঠিকাদারদের অভিযোগ, মাহমুদুল হাসানের সিন্ডিকেট ও আর্থিক দুর্নীতির কারণে সাধারণ ঠিকাদাররা বঞ্চিত হচ্ছেন এবং সরকারের কোটি কোটি টাকা লুটপাট হচ্ছে।
    ​নামমাত্র আরএফকিউ (RFQ) টেন্ডার ও কোটি টাকার আত্মসাৎ
    ​অনুসন্ধানে জানা যায়, সিরাজগঞ্জ জেলা কারাগারের তিন লিটার ধারণক্ষমতা সম্পন্ন ওয়াটার কুলারের কাজের জন্য একটি রহস্যজনক টেন্ডার (আইডি: ৯৮৩৪৬৩) আহ্বান করা হয়। অভিযোগ রয়েছে, কাজটি সম্পন্ন হওয়ার পূর্বেই সম্পূর্ণ অবৈধভাবে এডভান্স কমিশনের বিনিময়ে সাবেক সরকারের এক প্রভাবশালী মন্ত্রীর এপিএস-এর ‘বীথি কনস্ট্রাকশন’ নামক প্রতিষ্ঠানকে কাজটি পাইয়ে দেওয়া হয়। এছাড়া ছোট ছোট মেরামতের কাজগুলোকে বেআইনিভাবে ছোট ছোট ভাগে বিভক্ত করে আরএফকিউ (RFQ)-এর মাধ্যমে প্রায় ৪-৫ কোটি টাকা ওড়ানো হয়েছে, যা বার্ষিক কর্মপরিকল্পনা (APP)-তে অন্তর্ভুক্ত ছিল না।
    ​গোপালগঞ্জের এক এন্টারপ্রাইজের দাপট:
    ​সবচেয়ে বড় অভিযোগটি উঠেছে গোপালগঞ্জের ট্রেডিশনাল লিনিয়াজ ও হারমোনির সাবেক এক নেতার মালিকানাধীন একটি এন্টারপ্রাইজের নামে। গত দুই অর্থবছরে মাহমুদুল হাসান এই প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকার বেশ কিছু রহস্যজনক কাজ পাইয়ে দিয়েছেন। যার মধ্যে উল্লেখযোগ্য:
    ​টেন্ডার আইডি ১১৯৫৮৪০: শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের সাবস্টেশন ব্লক নির্মাণ ও যন্ত্রপাতি সরবরাহ (চুক্তি মূল্য: ৬৮ লাখ ২৭৪ টাকা)।
    ​টেন্ডার আইডি ১২৯৩২৬৯: জেলা হাসপাতালের ৪-তলার টাইলস ও রেলিং মেরামত (চুক্তি মূল্য: ১৯ লাখ ৯১ হাজার ৯২০ টাকা)।
    ​টেন্ডার আইডি ১১৯৩২৭২: একই ভবনের ডি-ব্লক পিভিসি টাইলস স্থাপন ও জুঁই ব্লকের মেঝে মেরামত (চুক্তি মূল্য: ৯ লাখ ৯৮ হাজার ২৬০ টাকা)।
    ​টেন্ডার আইডি ১২১৩৪৮৭: পি ব্লকের সংস্কার কাজ (চুক্তি মূল্য: ১৯ লাখ ৯১ হাজার ৫৯০ টাকা)।
    ​টেন্ডার আইডি ১৯৯৩৭৮৮: জেল কারাগারের অভ্যন্তরীণ ড্রেন মেরামত (চুক্তি মূল্য: ২৪ লাখ ৯ হাজার ৩২২ টাকা)।
    ​সংশ্লিষ্টদের অভিযোগ, একই এন্টারপ্রাইজকে অনিয়ম ও যোগসাজশের মাধ্যমে একের পর এক কাজ পাইয়ে দিয়ে নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসান নিজে বিশাল অংকের কমিশন পকেটে পুরেছেন।
    ​বিতর্কিতদের তালিকায় আরও যারা
    ​অত্যন্ত গোপনীয়তার সাথে ‘খন্দকার অ্যাসোসিয়েটস’ নামক আরও এক রাজনৈতিক প্রভাবশালী প্রতিষ্ঠানকে জেলা কারাগার ও পিডব্লিউডি (PWD) বাউন্ডারি ওয়ালের ভেতরের টাইলস ও গ্রিল নির্মাণ কাজ (টেন্ডার আইডি: ১২৩৯৭৯০, চুক্তি মূল্য: ৫৩ লাখ ২৩ হাজার ৯৭৮ টাকা) দেওয়া হয়েছে।
    ​এ ছাড়াও ‘মেসার্স ফুরকান ট্রেড’ নামক আরেকটি সংস্থাকে ক্ষমতার অপব্যবহার করে নিম্নলিখিত কাজগুলো পাইয়ে দেওয়া হয়:
    ​টেন্ডার আইডি ১১৬৩৪৩৪: জেলা প্রশাসকের কার্যালয় ও এডিসি ফ্লাটসমূহের ভিআইপি ও জেনারেল বাথরুমসমূহ টাইলস ও স্যানিটারি সামগ্রী সরবরাহ (চুক্তি মূল্য: ৮৭ লাখ ৯৮ হাজার ৯৪৫ টাকা)।
    ​টেন্ডার আইডি ১২৭৪৩০৩: সিভিল সার্জন অফিস ভবনের স্যানিটারি ল্যাট্রিন ও ডোর ইত্যাদি মেরামত কাজ (চুক্তি মূল্য: ২৭ লাখ ৪০ হাজার ৪১৬ টাকা)।
    ​টেন্ডার আইডি ১২০৪২৭৪: সলঙ্গা পুলিশ ফাঁড়ির ৪-তলা ব্যারাক ভবনের অবশিষ্ট নির্মাণ কাজ (চুক্তি মূল্য: ৩ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৪৩৯ টাকা)।
    ​প্রকৌশলীদের নীরব ভূমিকা ও বক্তব্য
    ​এই বিশাল সিন্ডিকেট ও জালিয়াতির বিষয়ে সিরাজগঞ্জ গণপূর্ত বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী (এসডিই) জনাব কুমার কুন্ডু এবং এসডিই (উপবিভাগ) মিজানুর রহমান-এর সাথে যোগাযোগ করা হলে তারা বিষয়টি এড়িয়ে যান এবং কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
    ​সুনির্দিষ্ট এই টেন্ডার জালিয়াতি ও দুর্নীতির বিষয়ে বক্তব্য জানতে নির্বাহী প্রকৌশলী মাহমুদুল হাসানের অফিসে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি এবং তিনি ফোন রিসিভ করেননি, ফলে তার কোনো বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
    ​স্থানীয় ভুক্তভোগী ঠিকাদার ও সচেতন মহল এই জালিয়াতি ও কোটি কোটি টাকার কমিশন বাণিজ্যের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন।

  • বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা

    বিএডিসিতে গণবদলি নিয়ে তোলপাড়: চেয়ারম্যানের সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রকৌশলীরা

    বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি)-এর সেচ উইংয়ের বিপুলসংখ্যক উপসহকারী প্রকৌশলীকে একযোগে বদলির ঘটনায় সংস্থাটির অভ্যন্তরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, বিএডিসির ইতিহাসে এত বড় পরিসরে গণবদলির নজির নেই।

    অভিযোগ উঠেছে, সেচ উইংয়ের সদস্য পরিচালক (সেচ) ও প্রধান প্রকৌশলীকে অবহিত না করেই চেয়ারম্যান মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এ বদলির আদেশ জারি করা হয়েছে।

    সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, মাঠপর্যায়ের প্রকৌশল কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা শীর্ষ কর্মকর্তাদের মতামত ছাড়াই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আদেশ জারির পর তারা বিষয়টি জানতে পারেন। প্রশাসনিক বিশেষজ্ঞদের মতে, সংশ্লিষ্ট উইংয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের মতামত উপেক্ষা করে এমন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ প্রশাসনিক শিষ্টাচার ও সুশাসনের প্রশ্ন উত্থাপন করে।

    এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডিপ্লোমা প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন আইডিইবি। সংগঠনটির নেতারা দাবি করেন, সেচ উইংয়ের প্রকৌশলীদের সঙ্গে করা আচরণ প্রশাসনিক নীতিমালার পরিপন্থী এবং উদ্দেশ্যপ্রণোদিত। তারা অবিলম্বে বদলির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

    গণবদলিকে কেন্দ্র করে নতুন করে বদলি বাণিজ্যের অভিযোগও সামনে এসেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক কর্মকর্তা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে যৌক্তিক কারণ দেখিয়ে বদলির আবেদন করলেও তা আমলে নেওয়া হয়নি। তাদের দাবি, আর্থিক সুবিধা না দেওয়ায় আবেদনগুলো উপেক্ষিত হয়েছে, অথচ একযোগে বহু কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এছাড়া বিভিন্ন মাধ্যমে ব্যক্তিগত ও প্রশাসনিক তথ্য সংগ্রহ, বদলির ভয় দেখিয়ে মানসিক চাপ সৃষ্টি এবং অসৎ উদ্দেশ্য হাসিলের চেষ্টার অভিযোগও তুলেছেন তারা।

    প্রকৌশলীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বঞ্চিত। প্রয়োজনীয় যোগ্যতা ও জ্যেষ্ঠতা থাকা সত্ত্বেও পদোন্নতি আটকে রাখা হয়েছে। কয়েকজন কর্মকর্তাকে উচ্চতর পদের চলতি দায়িত্ব দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। তাদের মতে, পদোন্নতি জট, চলতি দায়িত্ব বাতিল এবং সর্বশেষ গণবদলি—সব মিলিয়ে প্রশাসনিক অনিশ্চয়তা আরও বেড়েছে।

    সংশ্লিষ্টদের আশঙ্কা, এ গণবদলির প্রভাব সরকারের কৃষি ও পানি ব্যবস্থাপনা-সংক্রান্ত অগ্রাধিকার প্রকল্পগুলোর ওপর পড়তে পারে। খাল পুনঃখনন, জলাবদ্ধতা নিরসন, ভূ-উপরিস্থ পানির ব্যবহার বৃদ্ধি, সেচ অবকাঠামো সম্প্রসারণ, সৌরচালিত সেচ ব্যবস্থা এবং জলবায়ু সহনশীল কৃষি উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে মাঠপর্যায়ের উপসহকারী প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

    তাদের মতে, একযোগে বিপুলসংখ্যক অভিজ্ঞ প্রকৌশলীকে নতুন কর্মস্থলে পাঠানো হলে চলমান প্রকল্প বাস্তবায়নে সাময়িক স্থবিরতা দেখা দিতে পারে। বিশেষ করে বোরো ও আমন মৌসুমে সেচ ব্যবস্থাপনা, প্রকল্প তদারকি, কৃষকদের কারিগরি সহায়তা এবং জরুরি রক্ষণাবেক্ষণ কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে, যা কৃষি উৎপাদন ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির ওপরও প্রভাব ফেলতে পারে।

    ভুক্তভোগী কর্মকর্তা ও প্রকৌশলীরা গণবদলির আদেশ পুনর্বিবেচনা, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত, দীর্ঘদিনের পদোন্নতি জট নিরসন, চলতি দায়িত্ব বাতিলের সিদ্ধান্ত পুনর্মূল্যায়ন এবং প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

  • নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা

    নরসিংদীতে মোবাইল কোর্ট ২টি দোকানে অর্থ দন্ড ও সিলগালা

    নরসিংদীর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট,আসমা জাহান এর নেতৃত্বে নরসিংদী মডেল থানার সার্বিক সহোযোগিতায় ৪ইং জুলাই শনিবার, সকালে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এ সময় নরসিংদী সরকারি কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষা -২০২৬ইং চলাকালীন সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফটোকপি ও প্রিন্টারের দোকান খোলা রাখার অপরাধে দন্ড বিধি-১৮৬০ এর সংশ্লিষ্ট ধারায় একটি দোকানের মালিককে ২০০/-(দুইশত টাকা) অর্থদণ্ড প্রদান করা হয় এবং বিধি মোতাবেক দোকানটি সিলগালা করে দেওয়া হয়।
    অপর একটি মামলায় সড়ক পরিবহন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় একজনকে ১০০০/-(একহাজার টাকা) অর্থদণ্ড প্রদান করে তাৎক্ষণিক আদায় করা হয়।
    এছাড়াও বীর নিবাস প্রকল্পের পরিচালক এর সাথে উপজেলার চিনিশপুর ইউনিয়নের সোনাতলা এলাকায় নব-নির্মিত একটি বীরনিবাস সরেজমিন পরিদর্শন করে কাজের গুণগত মান যাচাই করা হয় এবং উপকার ভোগীদের সাথে কথা বলা হয়।

  • ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

    ​সোনামসজিদ সীমান্তে ৫৯ বিজিবির অভিযান বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার

    চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ সীমান্তে মাদকবিরোধী এক সফল অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য (ফেনসিডিল) উদ্ধার করা হয়েছে।​মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর অধীনস্থ সোনামসজিদ বিওপির (BOP) একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে।
    ​
    ​বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সোনামসজিদ বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় বিশেষ টহল ও অভিযান পরিচালনা করেন। এ সময় চোরাকারবারিরা বিজিবির উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশি চালিয়ে টেবিল ভর্তি ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়।
    ​
    ​মহানন্দা ব্যাটালিয়নের (৫৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে যেকোনো ধরনের চোরাচালান, বিশেষ করে মাদক চোরাচালান রোধে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। দেশের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এবং সীমান্ত সুরক্ষায় ৫৯ বিজিবির এই ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
    ​উদ্ধারকৃত মাদকদ্রব্য পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়েছে।

  • ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা

    ঝালকাঠিতে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সভা

    আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়ন সবার আগে নিশ্চিত করা হবে”— এ্যাড. মোঃ শাহাদাৎ

    তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে ঝালকাঠি সদর উপজেলার বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেল ৫টায় বিনয়কাঠী বাজারে ইউনিয়ন বিএনপি কার্যালয় সংলগ্ন হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

    বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহিম রফিক সরদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদ প্রশাসক এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যাপক এস. এম. এজাজ হাসান, সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দপ্তরের দায়িত্ব) এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন।

    সভায় প্রধান বক্তা এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন,“বিগত আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের সবার আগে মূল্যায়ন নিশ্চিত করতে জেলা বিএনপি প্রয়োজনীয় সব ভূমিকা পালন করবে। ফ্যাসিস্টদের সঙ্গে যারা আঁতাত করে চলেছে, তাদের প্রতিহত করা হবে। দলের ভাবমূর্তি ক্ষুণ্নকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। স্থানীয় নির্বাচনে দলের একক প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

    প্রধান অতিথির বক্তব্যে এ্যাড. মোঃ সৈয়দ হোসেন বলেন,“বিগত দিনে আন্দোলন-সংগ্রামে যেভাবে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বিদায় করা হয়েছে, ঠিক একইভাবে তৃণমূল নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ থেকে দলের সুসময়ে আসা হাইব্রিড ও আওয়ামী-জাতীয় পার্টির প্রশ্রয়দাতাদের প্রতিহত করতে হবে।”

    ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান সেলিমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি খন্দকার মাহমুদ হোসেন, মোঃ আজিজুর রহমান বশির, যুগ্ম সম্পাদক আনিসুজ্জামান চপল, মিজানুর রহমান সরদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রেজাউল, ঝালকাঠি পৌর বিএনপির যুগ্ম সম্পাদক আঃ রাজ্জাক রনি, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, জেলা ছাত্রদলের আহ্বায়ক সৈয়দ আলী হাসান, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ আনিসুর রহমান পান্নু এবং জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক সরদার মোঃ শহিদুল্লাসহ অন্যান্য নেতৃবৃন্দ।

    সভায় বিনয়কাঠী ইউনিয়ন বিএনপির ৯টি ওয়ার্ডের সিনিয়র নেতৃবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ পর্যায়ের নেতারা অংশগ্রহণ করেন।

    সভায় তৃণমূল নেতাকর্মীরা বর্তমান সময়ে নিজেদের অবমূল্যায়নের বিষয়টি তুলে ধরে যথাযথ মূল্যায়নের দাবি জানান। একইসঙ্গে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত রাখতে এ ধরনের সাংগঠনিক সভা আয়োজন করায় জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান তারা।

  • হ’ত্যা মামলা ঠেকাতে ৫ কোটি টাকার তৎপরতার অভিযোগ উঠেছে ‘সুলতান সাম্রাজ্যের’ বিরুদ্ধে

    হ’ত্যা মামলা ঠেকাতে ৫ কোটি টাকার তৎপরতার অভিযোগ উঠেছে ‘সুলতান সাম্রাজ্যের’ বিরুদ্ধে

    বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ—বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)-এ পতিত আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী একটি শক্তিশালী সিন্ডিকেট এখনো সক্রিয় বলে অভিযোগ উঠেছে। এই সিন্ডিকেটের নেতৃত্বে রয়েছেন সংস্থাটির আলোচিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. সুলতান আহমেদ খান। তার বিরুদ্ধে রাজধানীর ভাটারা থানায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ড সংশ্লিষ্ট মামলা থাকলেও রহস্যজনক কারণে এখনো তাকে গ্রেফতার করা হয়নি বলে অভিযোগ উঠেছে।

    অভিযোগ রয়েছে, হত্যা মামলা থেকে রেহাই পেতে প্রায় ৫ কোটি টাকার তহবিল নিয়ে তদবির ও প্রভাব খাটানোর মিশনে নেমেছেন সুলতান খান। নিজেকে “সৎ, দক্ষ ও বিএনপি-ঘনিষ্ঠ কর্মকর্তা” হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন মহলে সহানুভূতি আদায়েরও চেষ্টা করছেন তিনি।

    সূত্র বলছে, বিগত ১৫ বছর আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ–এর ভাগ্নে পরিচয়ে বিআইডব্লিউটিএতে একক আধিপত্য বিস্তার করেন সুলতান আহমেদ খান। বদলি, নিয়োগ, টেন্ডার ও ড্রেজিং প্রকল্প নিয়ন্ত্রণ করে গড়ে তোলেন শক্তিশালী সিন্ডিকেট। তার অনুমতি ছাড়া সংস্থায় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কার্যকর হতো না বলেও অভিযোগ সংশ্লিষ্টদের।

    ‘সৎ কর্মকর্তাদের টার্গেট, দুর্নীতিবাজদের ছত্রচ্ছায়া’:
    অভিযোগ রয়েছে, সুলতানের ঘনিষ্ঠ শ্রমিক লীগ নেতা সনজিব কুমার দাসকে ব্যবহার করে বিভিন্ন গণমাধ্যমে সৎ ও মেধাবী কর্মকর্তাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হতো। ফলে অনেক কর্মকর্তা দীর্ঘদিন কোণঠাসা অবস্থায় ছিলেন।

    গত বছরের ২ অক্টোবর সুলতান আহমেদ খানকে বিআইডব্লিউটিএ থেকে তাৎক্ষণিক অব্যাহতি দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ে প্রেষণে পাঠানো হলেও তার প্রভাবএখনো কমেনি বলে দাবি সংশ্লিষ্টদের। অভিযোগ রয়েছে, তার অনুসারীরা এখনো সংস্থার ভেতরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে।

    সম্প্রতি বিআইডব্লিউটিএতে শ্রমিক দলের সভাপতি মাজহারুল ইসলামের ওপর হামলার ঘটনায়ও সুলতান খানের অনুসারীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ ঘটনায় মতিঝিল থানায় মামলাও হয়েছে।

    ১২০০ কোটি টাকার প্রকল্পে ‘লুটপাট’ অভিযোগ:
    অনুসন্ধানে জানা গেছে, পাবনা ও কুষ্টিয়ার ড্রেজিং প্রকল্পে প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে প্রায় ১২০০ কোটি টাকার প্রকল্পে ভয়াবহ অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে সুলতান আহমেদ খানের বিরুদ্ধে।

    অভিযোগ অনুযায়ী, নদী খননের মাটি বিক্রি করে শত শত কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। প্রকল্পের রাজস্ব রাষ্ট্রীয় কোষাগারে জমা না দিয়ে তা ব্যক্তিগতভাবে ভোগ করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।

    আরও অভিযোগ রয়েছে, তিনি ডিপ্লোমা প্রকৌশলী হয়েও ভুয়া সনদের মাধ্যমে পদোন্নতি নিয়ে তত্ত্বাবধায়ক প্রকৌশলী হন। এমনকি ১৯৯৬ সালে তার চাকরিতে প্রবেশও ছিল সম্পূর্ণ অনিয়ম ও রাজনৈতিক প্রভাবনির্ভর।

    “মামার প্রভাবেই ছিল অপ্রতিরোধ্য দাপট”
    বিআইডব্লিউটিএ সূত্র জানায়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–ঘনিষ্ঠ মহলের আশীর্বাদে সুলতান আহমেদ খান বছরের পর বছর ধরেই ছিলেন বেপরোয়া। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বলতেন—“আওয়ামী লীগ ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, আমাকে কেউ ছুঁতে পারবে না।

    সুলতানের বিরুদ্ধে আরও অভিযোগ, তিনি পাবনা জেলার শতাধিক ব্যক্তির কাছ থেকে মোটা অঙ্কের অর্থ নিয়ে চাকরি দিয়েছেন। বদলি ও নিয়োগ বাণিজ্যের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হয়েছেন বলেও দাবি করা হচ্ছে। বর্তমানে তিনি উত্তরার একটি বিলাসবহুল ফ্ল্যাটে বসবাস করছেন বলে জানা গেছে।

    তদন্ত চলছে, ক্ষোভ বাড়ছে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে:
    বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা জানিয়েছেন, সুলতান আহমেদ খানের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    এদিকে দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের একটি টিমও তার বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ তদন্ত করছে বলে জানা গেছে।

    সংস্থাটির একাধিক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, এখনো বিভিন্ন দফতরে বেনামি চিঠি পাঠিয়ে সৎ কর্মকর্তাদের হয়রানি করা হচ্ছে। এতে অনেক কর্মকর্তা সামাজিক ও পারিবারিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ছেন এবং কর্মস্পৃহা হারাচ্ছেন।

    অন্তর্বর্তী সরকারের উদ্যোগে বাধা?

    বর্তমান অন্তর্বর্তী সরকারের নৌখাত সংস্কার উদ্যোগকে ব্যাহত করতেই একটি চক্র সক্রিয় রয়েছে বলে অভিযোগ উঠেছে। নৌপথের নাব্যতা রক্ষা, রাজস্ব আদায় ও দুর্নীতি প্রতিরোধে সরকারের উদ্যোগের বিপরীতে অবস্থান নিয়ে তারা বিআইডব্লিউটিএকে অকার্যকর করার চেষ্টা করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

    নৌখাত বিশেষজ্ঞদের মতে, বিআইডব্লিউটিএতে দীর্ঘদিনের রাজনৈতিক প্রভাব, টেন্ডার সিন্ডিকেট ও দুর্নীতির শিকড় উপড়ে ফেলা না গেলে দেশের অভ্যন্তরীণ নৌ-ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা কঠিন হবে।

  • ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নব-গঠিত কমিটির অভিষেক ও অন্তবর্তীকালীন কমিটির বিদায়

    ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নব-গঠিত কমিটির অভিষেক ও অন্তবর্তীকালীন কমিটির বিদায়

    ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নব-গঠিত কমিটির অভিষেক ও অন্তবর্তীকালীন কমিটির বিদায়

    রাকিব হাসান, টাংগাইল

    টাংগাইলের ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নব-গঠিত কমিটির অভিষেক ও অন্তবর্তীকালীন কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৩ জুলাই সন্ধা ৭ টা স্থানঃ দর্জি রোড ধনবাড়ী,টাংগাইল ।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক,টেলিযোগাযোগ, ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী , আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, এমপি । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি, মোহাম্মদ আবু- বকর সিদ্দিক লেবু । সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ কামরুজ্জামান টিটু সাধারন সম্পাদক ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ । উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিল আফরোজ সহকারী কমিশনার (ভূমি) ধনবাড়ী উপজেলা ও প্রশাসক ধনবাড়ী পৌরসভা । এডভোকেট শামছুজ্জামান সুরুজ, নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি । মোঃ আব্দুস সালাম জাকারিয়া, সমবায় অফিসার ধনবাড়ী,টাংগাইল ।আলহাজ্ব আব্দুল বারী, সভাপতি ধনবাড়ী বণিক সমিতি । এস এম এ ছোবহান, সভাপতি ধনবাড়ী পৌর বিএনপি । এনামুল হক (ভিপি) সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি । রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ধনবাড়ী পৌর বিএনপি । হাফেজ খাইরুল ইসলাম মুন্সি সহ-সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি সহ আরো অনেকেই ।
    অনুষ্ঠানের শুরুতেই ধনবাড়ী উপজেলা ব্যবসায়ী সমবায় সমতি লিঃ এর নতুন ভিওি প্রস্থর শুভ উদ্বোধন করেন, ফকির মাহবুব আনাম স্বপন, এমপি । তিনি বলেন,” ব্যবসায়ী ভাইয়েরা কোন রকম চাঁদাবাজি, হামলা মামলার শিকার হবে না এই প্রতিশ্রুতি দিচ্ছি এবং সমিতির উপর আমার চোখ সবসময় সু-দৃড় থাকবে

  • এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার

    এমপি হতে চাওয়া এনসিপির নেতা শোয়াইব গ্রেফতার

    নারায়ণগঞ্জের বন্দরে হোসিয়ারি শিল্পের শ্রমিক আলমগীর হোসেন হত্যা মামলার প্রধান আসামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা শোয়াইব রহমান সোহেবসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শুক্রবার (৩ জুলাই) রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতাররা হলেন- বন্দর উপজেলা এনসিপির সাবেক যুগ্ম সমন্বয়কারী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা শোয়াইব রহমান সোহেব (৪২)। তিনি বন্দর উপজেলার সালেহনগর এলাকার খলিল মিয়ার ছেলে। অপর আসামি হলেন- বন্দর উপজেলার শাহী মসজিদ এলাকার বশিরের ছেলে মো. সুমন (৩৮)।শনিবার দুপুরে র‌্যাব-১১-এর কোম্পানি কমান্ডার মো. নাঈম উল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের গ্রেফতারের তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের ৩ অক্টোবর সন্ধ্যায় বন্দর থানার সালেহনগর এলাকার একটি অটোরিকশার গ্যারেজে টাকা-পয়সা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির জন্য শোয়াইব রহমানের নেতৃত্বে সালিশ বৈঠকের আয়োজন করা হয়। আলমগীর হোসেন ওই সালিশ বৈঠকে আসতে দেরি করায় তাকে বাসা থেকে ধরে নিয়ে আসেন অভিযুক্ত ফরহাদসহ কয়েকজন। বৈঠকে আলমগীর ও তার ছেলে মুন্না মামলার আরেক আসামি মো. জুয়েলের কাছে পাওনা টাকা চান। কিন্তু জুয়েল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।

    একপর্যায়ে আলমগীরকে মারধর শুরু করেন জুয়েল। পরে গ্যারেজের বাইরে নিয়ে দেশীয় অস্ত্র, লাঠি, পাইপ ও হাতুড়ি দিয়ে আলমগীরকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন ৪ অক্টোবর সকালে তার মৃত্যু হয়। নিহত আলমগীর হোসেন বন্দরের শাহী মসজিদ এলাকার মৃত সোহবান মিয়ার ছেলে। এ ঘটনায় তার বোন কল্পনা বেগম বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা করেন। সেই মামলায় এজাহারনামীয় এক নম্বর আসামি করা হয়েছে শোয়াইব রহমান সোহেবকে। এ ছাড়া এই মামলার ১০ নম্বর আসামি মো. সুমন।

    র‌্যাব জানায়, মামলার আসামিদের গ্রেফতারে দীর্ঘদিন ধরে গোয়েন্দা নজরদারি চালানো হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল এলাকায় অভিযান চালিয়ে শোয়াইব রহমান ও তার সহযোগী সুমনকে গ্রেফতার করা হয়। আজ সকালে তাদের বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

    ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে নারায়ণগঞ্জ-৫ আসনে সংসদ সদস্য হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন শোয়াইব রহমান। তবে শেষ পর্যন্ত এই আসনে এনসিপির কেউ মনোনয়ন পাননি, জোটসঙ্গী হিসেবে খেলাফত মজলিসের প্রার্থীকে আসনটি ছেড়ে দেওয়া হয়।

    এ বিষয়ে জানতে চাইলে নারায়ণগঞ্জ মহানগর এনসিপির আহ্বায়ক মো. শওকত আলী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শোয়াইব রহমান বর্তমানে আমাদের দলের কোনও কমিটিতে নেই। নারায়ণগঞ্জ মহানগর এনসিপির কমিটি হওয়ার সময় তার নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু বিতর্কিত হওয়ায় তাকে কমিটিতে রাখা হয়নি। তার বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ছিল। বন্দর উপজেলা এনসিপির আগের কমিটি কে বা কারা দিয়েছিল, তা আমার জানা নেই। তৎকালীন সময়ে এনসিপির সমন্বয়কারী কমিটিতে ছিলেন শোয়াইব। পরবর্তীতে আর কোনও কমিটিতে রাখা হয়নি। গত ছয় মাস ধরে এনসিপির কোনও কর্মকাণ্ডে তাকে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি।’

    এনসিপি থেকে মনোনয়নপত্র নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় সংসদ নির্বাচনে যে কেউ এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন। এর ধারাবাহিকতায় শোয়াইবও মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এ ছাড়া আহত জুলাইযোদ্ধা পরিচয় দিয়ে শোয়াইব মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। তবে নির্বাচন করেননি।’

    তার বিরুদ্ধে দলীয় কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়েছে কিংবা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘গতকাল হত্যা মামলায় তার গ্রেফতার হওয়ার বিষয়টি জানতে পেরেছি। আর তিনি এখন দলের কেউ নন, আমাদের কোনও কমিটিতেও নেই। ফলে তার বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়ার কিছু নেই।’