Blog

  • সিরাজগঞ্জের কামারখন্দে তিন দিনব্যাপী নজরুল বর্ষ–২০২৬ উদযাপন

    সিরাজগঞ্জের কামারখন্দে তিন দিনব্যাপী নজরুল বর্ষ–২০২৬ উদযাপন

    মোঃসুজন আহমেদ
    সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় তিন দিনব্যাপী “নজরুল বর্ষ–২০২৬”উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
    গত ২ জুলাই শুরু হওয়া এ উৎসবের সমাপনী অনুষ্ঠান ৪ জুলাই কামারখন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
    কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. বিপাশা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
    প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কায়েস বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার কবি। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের দেশপ্রেম ও মানবিক চেতনা ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
    সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. বিপাশা হোসাইন বলেন, “কামারখন্দে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে তিন দিনব্যাপী নজরুল বর্ষ–২০২৬ উদযাপন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা স্থানীয় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের কাছে কবির কালজয়ী সাহিত্য ও সৃষ্টিকর্ম তুলে ধরার চেষ্টা করছি।”
    আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। শিল্পীদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন। তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
    অনুষ্ঠানে কামারখন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • আমরা নোংরা ফুটবল খেলতেও ওস্তাদ: এমবাপে

    আমরা নোংরা ফুটবল খেলতেও ওস্তাদ: এমবাপে

    বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছে হট-ফেভারিট ফ্রান্স। তবে, ফিলাডেলফিয়ার মাঠে ম্যাচটি মোটেও সহজ ছিল না, বরং ছড়ালো তীব্র উত্তেজনা ও মাঠের বাইরের চিরন্তন কাদা ছোঁড়াছুঁড়ি।

    লা ব্লুজদের আটকাতে ল্যাটিন আমেরিকার দলটি যে কুৎসিত ও আগ্রাসী ফুটবল খেলেছিল, ম্যাচ শেষে তার কড়া জবাব দিয়েছেন ফরাসি অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ মহাতারকা সরাসরি খোঁচা দিয়ে বলেছেন, ফরাসিরা শুধু সুন্দর ফুটবলই খেলে না, পরিস্থিতি বুঝে কীভাবে ‘নোংরা ফুটবল’ খেলতে হয়, তা-ও তাদের বেশ ভালোই জানা আছে!

    ম্যাচের ৭০ মিনিটে ডেজিরে দুয়ে’কে ডি-বক্সে প্যারাগুয়ের দিয়েগো গোমেস ফাউল করলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। সেই স্পট-কিক থেকে ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে টুর্নামেন্টে নিজের সপ্তম গোলটি তুলে নেন এমবাপ্পে। এই একমাত্র গোলেই শেষ পর্যন্ত কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত হয় ফ্রান্সের। অথচ এর আগে শেষ ৩২-এর ম্যাচে জার্মানিকে টাইব্রেকারে বিদায় করে আসা প্যারাগুয়ে এদিন শুরু থেকেই ফরাসি তারকাদের ওপর চড়াও হয়েছিল। একের পর এক কড়া ট্যাকল, ফাউল আর সস্তা উসকানি দিয়ে ফরাসিদের ছন্দ নষ্ট করাই ছিল তাদের মূল কৌশল।

    ম্যাচ শেষে এই বিষয়ে কথা বলতে গিয়ে চরম ক্ষোভ ও কড়া রসিকতার মিশেলে এমবাপ্পে বলেন, আমরা জানতাম মাঠে আজ কেমন ম্যাচ হতে যাচ্ছে। আমরা আজ বিশ্বকে দেখিয়েছি ফ্রান্স শুধু আক্রমণাত্মক সুন্দর ফুটবলই খেলে না, দরকারে আমরাও হাত নোংরা করতে (কঠোর ফুটবল খেলতে) পারি। প্যারাগুয়ে ভেবেছিল আমরা বুঝি মাঠে টাক্সিডো স্যুট-টাই পরে হিরোগিরি দেখাতে এসেছি!

    এমবাপে আরও যোগ করেন, ওরা ভেবেছিল শুধু সুন্দর ওয়ান-টু পাস আর ফ্যান্সি স্কিল দেখাব। ওরা ভুলে গিয়েছিল, আমরা নোংরা ফুটবল খেলতেও জানি। প্রতিপক্ষের খেলার ধরণকে কটাক্ষ করে তিনি আরও যোগ করেন, ওরা ওদের মতো খেলেছে, আমরা আমাদের মতো। ফুটবলে ভালো বা খারাপ খেলার কোনো ব্যাকরণ নেই, এখানে একটাই শেষ কথা- জয়। ওরা আমাদের যে ফাঁদে ফেলতে চেয়েছিল, আমরা উল্টো ওদের সেই ফাঁদেই কুপোকাত করেছি।

    অন্যদিকে, ম্যাচের পেনাল্টি আদায়কারী ফরাসি তরুণ ডেজিরে দুয়ে এই ম্যাচটিকে টুর্নামেন্টের বাকি অংশের জন্য এক বড় শিক্ষা হিসেবে দেখছেন। তিনি বলেন, ম্যাচটি শারীরিক দিক থেকে প্রচণ্ড তীব্র এবং ট্যাকলে ঠাসা ছিল। অনেক রুক্ষ খেলা এবং উসকানি ছিল মাঠজুড়ে, তবে আমাদের মাথা ঠান্ডা রাখতে হতো। কিছু জায়গায় আমরা একটু মেজাজ হারিয়েছিলাম, সেখানে আমাদের আরও উন্নতি করতে হবে। তবে আমরা কাজের কাজটি করতে পেরেছি এবং গোল পেয়েছি, এটাই সবচেয়ে বড় কথা। এই অভিজ্ঞতা আমাদের পরবর্তী বড় ম্যাচগুলোতে দারুণ সাহায্য করবে।

    মাঠের এই যুদ্ধংদেহী কন্ডিশন পার হয়ে ফ্রান্স এখন সম্পূর্ণ অক্ষত অবস্থায় পৌঁছে গেছে কোয়ার্টার ফাইনালে। আগামী বৃহস্পতিবার বোস্টনের মাঠে সেমিফাইনালে ওঠার মহালড়াইয়ে তারা মুখোমুখি হবে মরক্কোর। এবার ‘অ্যাটলাস লায়ন্স’দের টেকনিক্যাল ফুটবলের বিরুদ্ধে এমবাপ্পে বাহিনী কোন পোশাকে মাঠে নামবে, সেটাই দেখার অপেক্ষায় সমর্থকরা!

  • বাংলাদেশ সীমান্তে তিন থানা ও তিন আউটপোস্টের প্রস্তাব ভারতে

    বাংলাদেশ সীমান্তে তিন থানা ও তিন আউটপোস্টের প্রস্তাব ভারতে

    রাজশাহী সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের মালদা জেলার সীমান্তসংলগ্ন এলাকায় নতুন করে তিনটি থানা ও তিনটি পুলিশ আউটপোস্ট করার প্রস্তাব দিয়েছে রাজ্য পুলিশ। মালদায় সীমান্তসংলগ্ন এলাকার নিরাপত্তা ও স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্য সরকারকে এ প্রস্তাব দেওয়া হয়েছে।

    রোববার (৫ জুলাই) মালদা জেলার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, রাজ্য সরকারকে দেওয়া প্রস্তাব অনুযায়ী সীমান্ত এলাকার নিরাপত্তা জোরদার করতে বর্তমানে চলমান তিনটি পুলিশ আউটপোস্টকে থানায় রূপান্তরিত করা হবে। জনবল আরও বৃদ্ধি করা হবে। মূলত মালদা জেলার কালিয়াচক থানার অন্তর্গত গোলাপগঞ্জ, বৈষ্ণবনগর থানার কুম্ভীরা এবং হবিবপুর থানার বুলবুলচন্ডী এই তিনটি আউটপোস্ট ও ফাঁড়িকে উন্নত করে নতুন থানা গড়ে তোলা হবে।

    নতুন থানা তৈরির পাশাপাশি হবিবপুরের জাজইল, বামনগোলা থানার জগদল্লা এই দুইটি জায়গায় নতুন দুইটি আউটপোস্ট হবে। এ ছাড়া ইংরেজবাজারের লুকোচুরি পুলিশ আউটপোস্টকে উন্নত করা হবে নতুন আউটপোস্ট হিসেবে।

    প্রস্তাবে রাজ্য সরকারকে জেলা পুলিশ জানিয়েছে, এলাকায় অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালানসহ সীমান্ত অপরাধ কমাতে এই থানা ও আউটপোস্ট সহায়ক হবে।

  • ধনবাড়ীতে হজযাত্রীদের সচেতনতা ও সেবার মান উন্নয়নে শতাব্দী এভিয়েশনের আয়োজনে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

    ধনবাড়ীতে হজযাত্রীদের সচেতনতা ও সেবার মান উন্নয়নে শতাব্দী এভিয়েশনের আয়োজনে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

    ধনবাড়ীতে হজযাত্রীদের সচেতনতা ও সেবার মান উন্নয়নে শতাব্দী এভিয়েশনের আয়োজনে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

    সৈয়দ সাজন আহমেদ রাজু

    টাঙ্গাইলের ধনবাড়ীতে হাফেজ কারী আশরাফুজ্জামানের নেতৃত্বে হজযাত্রীদের সঠিক দিকনির্দেশনা, সচেতনতা বৃদ্ধি এবং উন্নত সেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘হজজীবন বাহার’ শীর্ষক একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল ৪ জুলাই শনিবার সকালে ধনবাড়ী নিউ মার্কেটের দ্বিতীয় তলায় পালকী কমিউনিটি সেন্টারে শতাব্দী এভিয়েশন আয়োজনে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছে।
    এসময় সেমিনারে উপস্থিত বক্তারা বলেন হজ একটি গুরুত্বপূর্ণ ইবাদত। তাই সঠিক জ্ঞান ও প্রস্তুতির মাধ্যমে হজ পালন করলে ইবাদতের পরিপূর্ণতা অর্জন করা সহজ হয়। এ ধরনের সেমিনার নতুন হজযাত্রীদের জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে বলেও তারা উল্লেখ করেন।
    অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, আগ্রহী হজযাত্রী এবং আমন্ত্রিত অতিথিরা অংশগ্রহণ করেন।
    আয়োজক প্রতিষ্ঠান শতাব্দী এভিয়েশন ভবিষ্যতেও হজযাত্রীদের কল্যাণে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করে।

  • ঢাকা-রাজশাহী-খুলনা রেঞ্জে নতুন ডিআইজি

    ঢাকা-রাজশাহী-খুলনা রেঞ্জে নতুন ডিআইজি

    দেশের তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল করেছে সরকার।

    রোববার (৫ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

    প্রজ্ঞাপন অনুযায়ী, এসবির ডিআইজি মো. ইকবাল হোসেনকে ঢাকা রেঞ্জের ডিআইজি, বরিশাল পুলিশ কমিশনার মো. আশিক সাঈদকে রাজশাহী রেঞ্জের ডিআইজি, বরিশাল রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানকে খুলনা রেঞ্জের ডিআইজি পদে দায়িত্ব দেওয়া হয়েছে।

    এছাড়া পুলিশ সদর দপ্তরের ডিআইজি আবু রায়হান মুহাম্মদ সালেহকে বরিশাল মহানগর পুলিশ কমিশনার, খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হককে শিল্পাঞ্চল পুলিশে এবং রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহানকে এপিবিএনে বদলি করা হয়েছে।
    প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

  • টাঙ্গাইলের  ধনবাড়ীতে কৃষকদের মাঝে  বিনামূল্যে গাছের চারা, খুটি ও জৈব সার বিতরণ

    টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, খুটি ও জৈব সার বিতরণ

    টাঙ্গাইলের ধনবাড়ীতে কৃষকদের মাঝে বিনামূল্যে গাছের চারা, খুটি ও জৈব সার বিতরণ

    রাকিব হাসান, টাংগাইল

    টাঙ্গাইলের ধনবাড়ীতে  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ফলের চারা, খুঁটি ও জৈব সার বিতরণ করা হয়েছে । ০৫ জুলাই রবিবার সকাল এগারোটায় এসব বিতরণ করা হয়েছে । কৃষকদের মাঝে আম, লিচু, পেয়ারা, জলপাই ও কাঁঠালের ১৭৫০ টি চারা ও ১৭৫০ টি খুটি ও প্রত্যেক কৃষকের মাঝে ২০ টাকা মূল্যে জৈব সার বিনামূল্য প্রদান করা হয় । এসময়  উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান, সাধারণ সম্পাদক এনামুল হক ভিপি । ধনবাড়ী পৌর  বিএনপির সভাপতি  এস এম এ ছোবাহান।
    এসময় আরো উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা ধনবাড়ী উপজেলা ইউনিট এর সভাপতি ইমাম হাসান সোহান , সদস্য রাকিব হাসান সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এসময় উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোঃ রাসেল পারভেজ তমাল বলেন, “এবার আমরা বিশেষভাবে স্কুল-কলেজের শিক্ষার্থী ও প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার দিয়েছি।
    প্রতিষ্ঠানের খালি জায়গা ফল-সবজিতে ভরিয়ে দিতে হবে। রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করলে মাটির উর্বরতা বাড়বে, স্বাস্থ্যও ভালো থাকবে”।উপকারভোগীদের মধ্যে একজন কৃষক বলেন, “বাজারে সারের দাম বেশি। বিনামূল্যে জৈব সার ও খুঁটি পেয়ে আমরা উপকৃত হব”। 

  • জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু

    জমি নিয়ে বিরোধের জেরে মারধরে আহত জামায়াত নেতার মৃত্যু

    বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মারধরের ঘটনায় আহত সম্রাট হোসেন বাপ্পা (৪১) নামে জামায়াতের এক নেতা চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার দিবাগত রাতে তিনি মারা যান।

    নিহত সম্রাট হোসেন বাপ্পা (৪১) দুপচাঁচিয়া সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সহসভাপতি। তিনি উপজেলার ভেলুরচক গ্রামের রফিক আকন্দের ছেলে।

    দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজমিলুর রহমান জানান, শনিবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সম্রাটের মৃত্যু হয়।

    পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ভেলুরচক গ্রামের রফিক আকন্দের সঙ্গে তাঁর ছোট ভাই আব্দুল করিম আকন্দের দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জেরে গত ২৫ জুন দুপুরে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে, আব্দুল করিম আকন্দ তাঁর লোকজন নিয়ে বড় ভাই রফিক আকন্দের ওপর হামলা করেন। বাবাকে রক্ষা করতে গেলে সম্রাট হোসেন বাপ্পাও মারধরের শিকার হন। এ ঘটনায় রফিক আকন্দ ও তাঁর স্ত্রী জোসনা বেগমও আহত হন। তাঁদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সম্রাটের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ঢাকায় নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

    এ ঘটনায় সম্রাটের মা জোসনা বেগম বাদী হয়ে ২৭ জুন দুপচাঁচিয়া থানায় আব্দুল করিম আকন্দসহ আটজনের বিরুদ্ধে মামলা করেন। মামলার পর গত বৃহস্পতিবার (১ জুলাই) রাতে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার দাড়ালকুল গ্রাম থেকে আব্দুল করিম আকন্দ ও তাঁর স্ত্রী মিথিলাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার আব্দুল করিম আকন্দ ভেলুরচক গ্রামের ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক।

    দুপঁচাচিয়া থানার ওসি তাজমিলুর রহমান বলেন, ‘একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে রাজনৈতিক পরিচয় ভিন্ন একজন বিএনপি, অন্যজন জামায়াত। জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজন আহত হন এবং পরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। ঘটনার তদন্ত চলছে।’

  • ডিএসসিসির প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

    ডিএসসিসির প্রকৌশলী বোরহানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তের নির্দেশ

    ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ বোরহান উদ্দিনের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের বিষয়ে তদন্ত করে প্রতিবেদন দিতে নির্দেশ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ।

    রোববার (৫ জুলাই) স্থানীয় সরকার বিভাগের সিটি করপোরেশন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়।

    সরকার বিভাগের উপসচিব মো. রশিদুল ইসলাম স্বাক্ষরিত আদেশে উল্লেখ করা হয়, ডিএসসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ মোবারক উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম, ক্ষমতার অপব্যবহার, কমিশন বাণিজ্য, সরকারি অর্থ আত্মসাৎ, অবৈধ পদোন্নতি, অনিয়মের মাধ্যমে তৃতীয় গ্রেড সুবিধা গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ উত্থাপিত হয়েছে।

    এসব অভিযোগের সত্যতা যাচাইয়ে স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব মুহা. মনিরুজ্জামানের নেতৃত্বে তদন্ত করে বিস্তারিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
    অফিস আদেশে আরও বলা হয়েছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর অভিযোগগুলোর বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

    ফেস দ্যা পিপলের সম্পাদক সাইফুরসহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই

    চাঁদা দাবি ও মানহানির অভিযোগে ফেস দ্যা পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুর সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।

    দায়ের করা মামলাটি পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন আদালত।

    রোববার (৫ জুলাই) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মাস্তুল ফাউন্ডেশন-এর পক্ষে আবু মো. কামরুজ্জামান মামলার আবেদন করেন।

    ওই সময়ে আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করে আদেশ অপেক্ষমাণ রাখেন। পরে মামলার অভিযোগ আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কে অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ১০ আগস্ট মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বাদী পক্ষের আইনজীবী মো. আজাদ রহমান এ তথ্য নিশ্চিত করেন

    মামলার অভিযোগে বলা হয়, আসামিরা ফেস দ্যা পিপল অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিবেদন প্রকাশের জন্য মাস্তুল ফাউন্ডেশনে অফিসে আসেন। এরপর আসামিরা মাস্তুল ফাউন্ডেশনের পক্ষে প্রতিবেদন প্রকাশের জন্য ২০ হাজার এবং প্রেস বিজ্ঞপ্তির জন্য ১৫ হাজার টাকা করে দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের ধারাবাহিক কার্যক্রম পরিচালনার জন্য আসামিদের মাসিক ৫০ হাজার টাকা করে চাঁদা দাবি করেন। মাস্তুল ফাউন্ডেশনের কর্তৃপক্ষ আসামিদের দাবি করা চাঁদা দিতে অস্বীকার করায় ভয়ভীতিসহ প্রতিষ্ঠানটির সুনাম ক্ষুণ্ন করার হুমকি দেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়।

    অভিযোগে আরও বলা হয়, গত ২৮ জুন ফেস দ্যা পিপল অনলাইন নিউজ পোর্টালে মাস্তুল ফাউন্ডেশনের সুনাম ক্ষুণ্ন করে একটি প্রতিবেদন প্রকাশ করেন। এর ফলে প্রতিষ্ঠানটির ২০ কোটি টাকার মানহানি ঘটেছে বলে দাবি করা হয়।

  • সাংবাদিক রফিকুল ইসলাম রনির পিতার মৃত্যুতে ডিআরইউর শোক-

    সাংবাদিক রফিকুল ইসলাম রনির পিতার মৃত্যুতে ডিআরইউর শোক-

    -ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) স্থায়ী সদস্য এবং বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার রফিকুল ইসলাম রনির পিতা আলহাজ্ব আমিন উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।আজ রোববার (০৫ জুলাই, ২০২৬) দুপুরে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।রফিকুল ইসলাম রনির পিতার মৃত্যুতে ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। ডিআরইউ নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।