Dhaka ১২:২৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা: ২৫ নাবিক উদ্ধার ফ্রান্সে হ্যালোইন উৎসবের প্রাক্কালে নতুন সহিংসতার আশঙ্কা, ৭০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ: সার্বিক পাশের হার ৫২.১২% ফাঁসির মঞ্চ থেকে বেঁচে ফিরেছেন ক্রিস্টা পাইক, ৫০ বছর বয়সে এসে ভাঙলেন নীরবতা প্রিমিয়ার লিগের রোমাঞ্চকর উইকেন্ড: ক্যারিকের টিকে থাকার লড়াই, আর্সেনালের অগ্নিপরীক্ষা ও সিটির শীর্ষস্থান রক্ষার মিশন ইয়েমেনের হুথি ড্রোন হামলায় উত্তপ্ত সৌদি আরব: তেল স্থাপনা ও নিরাপত্তা নিয়ে নতুন শঙ্কা এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেল ৪০,০৮৪ জন ময়মনসিংহ বোর্ডে এইচএসসি: পাসের হার ৫১.৪৪%, এগিয়ে ছাত্রীরা মার্কিন চাপে কোণঠাসা ইরান আলোচনায় বসতে উদগ্রীব: দাবি ট্রাম্পের, মধ্যস্থতায় কাতার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫১.১২%, বরাবরের মতো এবারও এগিয়ে মেয়েরা

সিরাজগঞ্জের কামারখন্দে তিন দিনব্যাপী নজরুল বর্ষ–২০২৬ উদযাপন

মোঃসুজন আহমেদ
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সৃষ্টিশীলতাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় তিন দিনব্যাপী “নজরুল বর্ষ–২০২৬”উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়।
গত ২ জুলাই শুরু হওয়া এ উৎসবের সমাপনী অনুষ্ঠান ৪ জুলাই কামারখন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
কামারখন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. বিপাশা হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল্লাহ আল কায়েস বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার কবি। তাঁর কবিতা ও গান আমাদের অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করে। তরুণ প্রজন্মের মাঝে নজরুলের দেশপ্রেম ও মানবিক চেতনা ছড়িয়ে দিতে উপজেলা পর্যায়ে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. বিপাশা হোসাইন বলেন, “কামারখন্দে শিক্ষা ও সংস্কৃতির বিকাশে তিন দিনব্যাপী নজরুল বর্ষ–২০২৬ উদযাপন একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। আমরা স্থানীয় শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষের কাছে কবির কালজয়ী সাহিত্য ও সৃষ্টিকর্ম তুলে ধরার চেষ্টা করছি।”
আলোচনা সভা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নজরুল সংগীত, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। শিল্পীদের পরিবেশনায় দর্শকরা মুগ্ধ হন। তিন দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
অনুষ্ঠানে কামারখন্দ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজে হামলা: ২৫ নাবিক উদ্ধার