কুমিল্লা নগরীর উত্তর গাংচর এলাকার মোগলটুলি এলাকায় ভাতিজীকে ধর্ষণের অভিযোগে ৩২ বছর বয়সী যুবক কাজী মোজাম্মেল হক রিফাতকে আদালত যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। আদালত একই সাথে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও প্রদান করেছে। রোববার (৫ জুলাই) দুপুরে কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুল হান্নান এই রায় ঘোষণা করেন। উল্লেখ্য, রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। মামলার নথি থেকে জানা যায়, ভুক্তভোগী কিশোরী কুমিল্লা কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলেন। তিনি পরিবারের সাথে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের উত্তর গাংচর প্রকাশ্যে মোগলটুলি এলাকায় বসবাস করতেন। তার মা কুমিল্লা সিটি করপোরেশনের কর্মচারী এবং বাবা পেশায় রংমিস্ত্রি।
মামলার বিবরণ অনুযায়ী, ২০২০ সালের ১০ আগস্ট, প্রতিদিনের মতো কিশোরীর বাবা-মা কর্মস্থলে চলে গেলে, একই এলাকার বাসিন্দা কে এম স্বপনের ছেলে কাজী মোজাম্মেল হক রিফাত তাদের ঘরে প্রবেশ করে জোরপূর্বক তাকে ধর্ষণ করে। পরে ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে, ২০২০ সালের ২৭ সেপ্টেম্বর পর্যন্ত একাধিকবার ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।
একপর্যায়ে কিশোরী অসুস্থ হয়ে পড়লে, তিনি মায়ের কাছে পুরো ঘটনা খুলে বলেন। তার জবানবন্দির পর, ২০২০ সালের ১ অক্টোবর ভুক্তভোগীর মা বাদী হয়ে কুমিল্লা কোতোয়ালি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পরপরই, পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত রিফাতকে গ্রেফতার করে। দীর্ঘ তদন্তের পর, ২০২১ সালের ২৮ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা, কোতোয়ালি থানার উপ-পরিদর্শক মো. হারুনুর রশিদ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলায় একাধিক সাক্ষীর সাক্ষ্য, চিকিৎসা-সংক্রান্ত তথ্য এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে বলে রায়ে উল্লেখ করেন। অবশেষে আদালত তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।
Blog
-

কুমিল্লায় ধর্ষণ মামলার আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড
-

ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকার বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে শরীর ম্যাসেজ করার অভিযোগ
নীলফামারীর ডিমলা উপজেলার চারঘুড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী ৪জন শিক্ষিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংশ্লিষ্ট জেলা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে (৫ জুলাই) রবিবার দুপুরে অনুসন্ধানে জানা যায়।
অভিযোগে বিদ্যালয় পরিচালনায় নানা ধরনের অনিয়মের পাশাপাশি দাবি করা হয়েছে যে, এক সহকারী শিক্ষিকা বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে নিজের শরীরে ম্যাসাজ করিয়ে নেন, সঠিক সময়ে স্কুলে উপস্থিত থাকেন না, আগাম হাজিরা খাতায় স্বাক্ষর করেন, ক্লাস রুম ও বারান্দা ছাত্রীদের দিয়ে ঝাড়ু দেয়, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের মর্যাদার পরিপন্থী বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।
অভিযোগকারী বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক জামিয়ার রহমান শিক্ষিকাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এদিকে, স্থানীয়দের মধ্যে অভিযোগের বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী ইমরান সরকার, মোমিন ইসলাম, শাহিন আহমেদ, আখতারুজ্জামান, রাকিব ইসলাম, সাজু,জসীমউদ্দীন, প্রান্ত ইসলাম এরা সবাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ২৫জুন/২৬ লিখিত অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায় সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেননি। -

মেয়াদোত্তীর্ণ-স্যাম্পল ওষুধ বিক্রির দায়ে ৭ফার্মেসিকে ৮০ হাজার টাকা জরিমানা ।
গাজীপুরের শ্রীপুর বাজারে মেয়াদোত্তীর্ণ ও স্যাম্পল (নমুনা) ওষুধ বিক্রির দায়ে সাতটি ফার্মেসিকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে জব্দ করা অবৈধ ওষুধ ধ্বংস করা হয়েছে।
রোববার (৫জুলাই,) বেলা সাড়ে এগারোটা থেকে শুরু হওয়া এ অভিযান চলে দুপুর ২টা পর্যন্ত। শ্রীপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাহিদ নিয়াজ শিশিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
এসময় তাঁর সাথে ছিলেন, ঔষধ প্রশাসনের গাজীপুরের তত্ত্বাবধায়ক তানজিনা আফরিন, থানা পুলিশ ও আনসার সদস্যরা।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, এসব স্যাম্পল ওষুধ মূলত কোম্পানি থেকে চিকিৎসকদের জন্য বিনামূল্যে দেওয়া হয়, যা বিক্রি করা আইনত দণ্ডনীয় অপরাধ। অভিযানকালে ওইসব ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ এবং বিক্রয় নিষিদ্ধ স্যাম্পল ওষুধ রাখার অপরাধে ‘ঔষধ ও কসমেটিকস আইন ২০২৩ এর ৪০ এর (খ)(গ)(ঘ) ধারায় শ্রীপুর সদরের ডিবি রোডে অবস্থিত জনসেবা ঔষধালয়’কে ২০ হাজার টাকা,শ্রীপুর রেলগেট এলাকার প্রত্যাশা মেডিকেল হল’কে ১০ হাজার টাকা,একই এলাকার নুর ফার্মেসীকে ১০ হাজার টাকা,তারেক মেডিক্যাল হল’কে ৫ হাজার টাকা, শ্রীপুরের গড়গড়িয়া মাস্টারবাড়ি এলাকার সাবাবা মেডিসিন কর্ণার’কে ১৫ হাজার টাকা, একই এলাকার তাওহীদ ড্রাগস হাউসকে ১৫ হাজার টাকা এবং জয়নাল আবেদীন মেডিক্যাল হল’কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদ নিয়াজ শিশির বলেন,’ ‘স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এবার সতর্কতামূলকভাবে তুলনামূলক কম জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে একই অপরাধে জড়িতদের বিরুদ্ধে অর্থদণ্ডের পাশাপাশি কারাদণ্ডও দেওয়া হবে। -

ডুমুরিয়া সোনালী ব্যাংকে চরম অব্যবস্থাপনা, ব্যবস্থাপকের বিরুদ্ধে দায়িত্ব অবহেলার অভিযোগ
খুলনার ডুমুরিয়া উপজেলার সোনালী ব্যাংক শাখায় কর্মকর্তা-কর্মচারীদের চরম দায়িত্ব ও কর্তব্য অবহেলার কারণে প্রতিদিন দূর-দূরান্ত থেকে আসা শত শত গ্রাহককে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে এই শাখার ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাসের বিরুদ্ধে গ্রাহক হয়রানি, উদাসীনতা ও দায়িত্বহীনতার সুনির্দিষ্ট অভিযোগ উঠেছে।
সরেজমিনে ডুমুরিয়া সোনালী ব্যাংক শাখায় গিয়ে দেখা যায়, ব্যাংকের ভেতরে ও বাইরে গ্রাহকদের উপচে পড়া ভিড়। ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও সাধারণ মানুষ তাদের কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাভোগীসহ সাধারণ সঞ্চয়ী ও ব্যবসায়ী গ্রাহকেরা তীব্র গরম আর ভিড়ের মধ্যে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।
স্থানীয় গ্রাহকদের অভিযোগ, ব্যাংকের ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাস নিয়মিত তদারকি না করায় কাউন্টারগুলোতে কাজের গতি নেই বললেই চলে। অনেক সময় নির্দিষ্ট কাউন্টারে কর্মকর্তা না থাকায় ফাইল আটকে থাকে। সাধারণ গ্রাহকেরা কোনো প্রয়োজনে ম্যানেজারের কক্ষে গেলে তিনি সদুত্তর না দিয়ে উল্টো দুর্ব্যবহার করেন বলে ভুক্তভোগীরা জানান।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী বলেন,
“একটি সামান্য কাজের জন্য আমাদের দিনের পর দিন ব্যাংকে ঘুরতে হচ্ছে। ম্যানেজার সাহেবকে জানালে তিনি কোনো গুরুত্বই দেন না। তাঁর এই দায়িত্ব অবহেলার কারণেই ব্যাংকে প্রতিদিন এমন বিশৃঙ্খল পরিবেশ আর মানুষের উপচে পড়া ভিড় তৈরি হচ্ছে।”ডুমুরিয়ার সচেতন মহল ও ভুক্তভোগী গ্রাহকেরা অবিলম্বে এই শাখার সেবার মান উন্নত করতে এবং ম্যানেজার হিরান্ময় প্রকাশ বিশ্বাসের অবহেলার বিরুদ্ধে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
-

বেনাপোল কাস্টমস হাউজে ৪ হাজার ৭৩১ কোটি টাকার রাজস্ব ঘাটতি, শুল্ক ফাঁকির অভিযোগ
দেশের বৃহত্তম স্থলবন্দর বেনাপোল কাস্টমস হাউসে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আদায়ে বড় ধরনের ঘাটতি দেখা দিয়েছে। সংশোধিত রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ১১ হাজার ২৯০ কোটি টাকা। অর্থবছর শেষে আদায় হয়েছে ৬ হাজার ৫৫৯ কোটি টাকা। এতে ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ কোটি টাকা। যা আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় কমেছে প্রায় ৪৭০ কোটি টাকা। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে বেনাপোল কাস্টমসে ৬ হাজার ৭০৫ কোটি টাকা লক্ষমাত্রার বিপরীতে আদায় হয়েছিল ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ টাকা।
তবে কাস্টমস কর্তৃপক্ষ বলছে, রাজস্ব ঘাটতির পেছনে আমদানি কমে যাওয়া, আন্তর্জাতিক বাণিজ্যের ধীরগতি ও শুল্ক কাঠামোর পরিবর্তনকে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। তাদের দাবি নিরাপদ ও স্বচ্ছ বাণিজ্য নিশ্চিত করতে তারা সর্বোচ্চ সতর্ক রয়েছে।
অন্যদিকে বন্দর সংশ্লিষ্ট ব্যবসায়ী ও সংশ্লিষ্ট মহলের অভিযোগ, মিথ্যা পণ্য ঘোষণা, ডিজিটাল ওজনস্কেলে কারসাজি, উচ্চ শুল্কের পণ্য কম শুল্কে খালাস, শেড থেকে পণ্য আত্মসাৎ ও ভুয়া এন্ট্রি পাস ব্যবহার করা এবং সংঘবদ্ধভাবে শুল্ক ফাঁকির কারণে এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বেনাপোল কাস্টমস হাউসের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে বেনাপোল কাস্টমস হাউস রাজস্ব আয়ের লক্ষমাত্রা নির্ধারণ করে ৮ হাজার ৩৭০ কোটি টাকা। পরে আবার সংশোধিত রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা দেয় ১১ হাজার ২৯০ কোটি টাকা। কিন্তু অর্থবছর শেষে আদায় হয়েছে ৬ হাজার ৫৫৯ কোটি টাকা। ফলে রাজস্ব ঘাটতি দাঁড়িয়েছে ৪ হাজার ৭৩১ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার প্রায় ৪২ শতাংশ।
একই সময়ে বন্দর দিয়ে ১৪ লাখ ২ হাজার ১৪৪ মেট্রিক টন পণ্য আমদানি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় রাজস্ব আদায় প্রায় ৪৭০ কোটি টাকা এবং আমদানির পরিমাণ প্রায় ১ লাখ ৯৭ হাজার মেট্রিক টন কমেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বৈশ্বিক মন্দা অনেকটা কাটিয়ে উঠলেও বিপুল পরিমাণে রাজস্ব ঘাটতি নানান প্রশ্ন জন্ম নিয়েছে সচেতন ব্যবসায়ী মহলে। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র ডিজিটাল ওজনযন্ত্রে কারসাজি, পণ্যের ভুল শ্রেণিবিন্যাস এবং মিথ্যা ঘোষণা দিয়ে শুল্ক ফাঁকি দিয়ে আসছে। এতে সরকার যেমন বিপুল রাজস্ব হারাচ্ছে, তেমনি অসাধু চক্র অবৈধভাবে বিপুল অর্থের মালিক হচ্ছে। গত এক মাসে বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণা দিয়ে আমদানি করা প্রায় ১৫ কোটি টাকার পণ্য চালান আটক হয়েছে।
সাম্প্রতিক ঘটনাগুলোর মধ্যে একই ভারতীয় খালি ট্রাকের দুই ধরনের ওজন রেকর্ড, বেকিং পাউডারের ঘোষণার আড়ালে কোটি টাকার শাড়ি ও থ্রি-পিস আত্মসাৎ, ইরেজার ও পেনসিল ঘোষণার আড়ালে উচ্চ শুল্কের পণ্য জব্দ এবং কেমিক্যাল জোন থেকে পণ্য সরিয়ে নেওয়ার ঘটনা উল্লেখযোগ্য। এসব ঘটনায় কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ পৃথক তদন্ত শুরু করেছে।
এ ঘটনায় শুল্ক ফাঁকি, পণ্য পাচার ও সরকারি মালামাল আত্মসাতের অভিযোগে সম্প্রতি কাস্টমস ও বন্দর কর্তৃপক্ষ পৃথক চারটি মামলা করেছে। এসব মামলায় কাস্টমস কর্মকর্তা, বন্দর কর্মকর্তা, আনসার সদস্য, নিরাপত্তাকর্মী, ট্রাকচালকসহ মোট ৫৩ জনকে আসামি হয়েছে। কয়েকজন কাস্টমস কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
অন্যদিকে বিজিবির এক অভিযানে সরকারি নিলাম পণ্য কাস্টমসের নিজস্ব গোডাউন থেকে পাচারের সময় কাস্টমসের এক সহকারি রাজস্ব কর্মকর্তাসহ তিনজন গ্রেফতার হয়েছে। তবে পুলিশের রহস্যজনক ভূমিকায় এসব আসামিরা কেউ গ্রেফতার হয়নি।
সম্প্রতি কাস্টমসের একটি দাপ্তরিক চিঠিতে বন্দরের একটি ডিজিটাল ওজনযন্ত্রে একই ভারতীয় খালি ট্রাকের জন্য একই সময়ে দুই ধরনের ওজন দেখানোর তথ্য উঠে আসে। বিষয়টি নিয়ে বন্দর কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে এবং সংশ্লিষ্ট চালানটি আটক করে তদন্ত শুরু করেছে কাস্টমস।
সম্প্রতি যে সব সিঅ্যান্ডএফ ব্যবসায়ীদের বিরুদ্ধে অনিয়ম করে আমদানিতে সহযোগিতার অভিযোগ উঠেছে এদের মধ্যে সিঅ্যান্ডএফ এজেন্ট হুদা ইন্টারন্যাশনাল, মেসার্স লিংক ইন্টারন্যাশনাল, করিম অ্যান্ড সন্স,এমি এন্টার প্রাইজ ও মেসার্স আলতাফ এন্ড সন্স এর লাইসেন্স সাসপেন্ড করা হয়েছে। আরো কয়েকজন সিএন্ডএফ এজেন্টের বিরুদ্ধে তদন্ত চলছে।
বেনাপোল ল্যান্ডপোর্ট ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান বলেন, বন্দরের শেডের ভেতরে পণ্য আত্মসাৎ বা শুল্ক ফাঁকির ঘটনা ঘটলে দায়িত্বে থাকা সংশ্লিষ্টদের ভূমিকাও নিরপেক্ষভাবে তদন্ত করা জরুরি। প্রকৃত দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা না নিলে একই ধরনের অনিয়ম বন্ধ হবে না। সংশ্লিষ্টদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হলে ব্যবসায়ীদের আস্থা আরও বাড়বে এবং স্বচ্ছ বাণিজ্য পরিবেশ নিশ্চিত হবে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, কাস্টমসের অভিযোগ পাওয়ার পর কমিটি গঠন করা হয়েছে। ওজনযন্ত্রের তথ্য, সংশ্লিষ্ট নথিপত্র ও অভিযুক্তদের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সে বন্দর, কাস্টমস বা ব্যবসায়ীমহল যেই হোক না কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মো. ফাইজুর রহমান বলেন, রাজস্ব ফাঁকি রোধে কাস্টমস সর্বোচ্চ সতর্ক রয়েছে। ওজনস্কেলে কারসাজি, মিথ্যা ঘোষণা কিংবা শুল্ক ফাঁকির সঙ্গে যারাই জড়িত থাকুক, তদন্তে প্রমাণ মিললে তাদের বিরুদ্ধে বিভাগীয় ও ফৌজদারি ব্যবস্থা নেওয়া হবে। কাউকেই ছাড় দেওয়া হবে না।
-

তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি।
তৃণমূলে কোন্দলের শঙ্কায় বিএনপি।
*বড় চ্যালেঞ্জ হবে একক প্রার্থী নিশ্চিত করা।
*তিন মানদণ্ডে হবে বাছাই।গাজী কুদ্দুছুর রহমান সোহাগ
কুমিল্লা প্রতিনিধি।কুমিল্লার বুড়িচং পৌরসভা।বিএনপির সম্ভাব্য মেয়র প্রার্থী একজন নন, দুজনও নন— অন্তত পাঁচজন। সবাই দীর্ঘদিনের নেতা। কারও রয়েছে আন্দোলন-সংগ্রামের ইতিহাস, কারও রয়েছে শক্ত সাংগঠনিক ভিত্তি, আবার কেউ এলাকায় জনপ্রিয় মুখ। সবাই এখন নিজ নিজ সমর্থকদের নিয়ে মাঠে। চলছে গণসংযোগ। বাড়ছে কর্মিসভা। দলীয় সমর্থন পাওয়ার আশায় বাড়ছে তৎপরতাও।তবে একই সঙ্গে বাড়ছে নীরব প্রতিযোগিতা। স্থানীয় নেতাদের আশঙ্কা, শেষ পর্যন্ত একজনকে সমর্থন দিলে অন্যদের কর্মী-সমর্থকদের মধ্যে অসন্তোষ তৈরি হতে পারে। সেই ক্ষোভ ছড়িয়ে পড়তে পারে তৃণমূল সংগঠনেও।শুধু বুড়িচং পৌরসভা নয়, এমন চিত্র এখন দেশের অনেক উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও সিটি করপোরেশনে। কোথাও চারজন, কোথাও পাঁচজন, আবার কোথাও তারও বেশি বিএনপি নেতা একই পদে দলীয় সমর্থনের প্রত্যাশায় মাঠে রয়েছেন।
বিএনপির কেন্দ্রীয় নেতারা বলছেন, স্থানীয় সরকার নির্বাচন ব্যক্তিনির্ভর হওয়ায় একই এলাকায় একাধিক যোগ্য ও গ্রহণযোগ্য নেতা থাকাটা স্বাভাবিক। কিন্তু শেষ পর্যন্ত একজন কে সমর্থন দেওয়ার সিদ্ধান্তই সবচেয়ে কঠিন।তবে আগামী দুই মাসের মধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে চায় দলটি। উপজেলা ও পৌর ইউনিটের মতামত, জেলা নেতাদের পরামর্শ এবং নিজস্ব খোঁজ-খবরের ভিত্তিতে সাংগঠনিক সম্পাদকরা এ প্রক্রিয়া চূড়ান্ত করবেন। পরে সেই তালিকা দলের হাইকমান্ডের কাছে জমা দেওয়া হবে। এলাকায় জনপ্রিয়তা, গ্রহণযোগ্যতা এবং আন্দোলন-সংগ্রামে ভূমিকা—এই তিনটি মানদণ্ডের ভিত্তি তেই সম্ভাব্য প্রার্থীদের সমর্থন দেওয়া হবে।যারা এই তিন মানদণ্ড পূরণ করছেন, তাদের অনেককে এরই মধ্যে এলাকায় কাজ করার প্রাথমিক নির্দেশনাও দেওয়া হয়েছে। বুড়িচং উপজেলা ও ইউপি চেয়ারম্যান এবং পৌর মেয়র পদে স্থানীয় ভাবে বিএনপির একাধিক শক্তিশালী নেতা রয়েছেন।কাউন্সিলর পদে ও আগ্রহ রয়েছে একাধিক প্রার্থীর। বিশেষ করে পৌরসভার কাউন্সিলর প্রার্থী হতে ইচ্ছুক বিএনপির স্থানীয় নেতারা গ্রাম গঞ্জে, পাড়া-মহল্লা ও হাট-বাজারে বেশি সরব রয়েছেন। ফলে স্থানীয় নির্বাচনে প্রতিপক্ষ নয়, নিজেদের মধ্যে সমন্বয়কেই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে বিএনপি।
বুড়িচং পৌরসভার নির্বাচনে বিএনপি থেকে অন্তত পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় আগ্রহী। তারা হলেন বুড়িচং উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক হাজী কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মো কামাল হোসেন, সবচেয়ে হেভিওয়েট প্রার্থী সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বুড়িচং উপজেলা যুবদলের আহবায়ক জাবেদ কাউসার সবুজ চেয়ারম্যান, বিআরডিবির চেয়ারম্যান কবির হোসেন, কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সদস্য আরিফুর রহমান সুমন। তবে বুড়িচং পৌরসভার ৯টি ওয়ার্ডের মধ্যে ৪নং ওয়ার্ডে গনসংযোগ করছেন বুড়িচং উপজেলা বিএনপির ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো এনামুল হক, ৫ নং ওয়ার্ডে বুড়িচং সদর ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক খান, ২নং ওয়ার্ডে বুড়িচং উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো মনির হোসেন ভুইঁয়া, ৮নং ওয়ার্ডে বুড়িচং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইকবাল হোসেন ভুইঁয়া। তবে কয়েকটি ওয়ার্ডে বিএনপির সমর্থনে অন্তত তিনচার জন কাউন্সিলর প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন।
দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হওয়ায় প্রায় একশ নেতাকে বহিষ্কার করেছিল বিএনপি। তাদের সমর্থন করায় তৃণমূলের আরও প্রায় পাঁচশ নেতাকর্মী কেও তখন বহিষ্কার করা হয়। এসব বহিষ্কারাদেশ এখনো প্রত্যাহার হয়নি। ফলে অনেক জায়গায় তৃণমূল কার্যত বিভক্ত। ক্ষমতায় আসার পর বিভিন্ন এলাকায় অভ্যন্তরীণ কোন্দলও দৃশ্যমান হয়েছে। এর মধ্যে স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে প্রতিটি জায়গায় গড়ে তিন থেকে চারজন করে নেতা মাঠে সক্রিয় রয়েছেন।তবে প্রতিটি জায়গায় দলের একাধিক সম্ভাব্য প্রার্থী থাকলে ও একক প্রার্থী নির্ধারণ কে বড় সংকট হিসেবে দেখছেন না বিএনপির নীতি নির্ধারকেরা।তারা বললেন, নির্দলীয় নির্বাচনে অনেকের আগ্রহ থাকাটা স্বাভাবিক। নির্বাচন যত ঘনিয়ে আসবে, ততই অনেকে নিজেদের মধ্যে সমঝোতা করে সরে দাঁড়াবেন। ফলে শেষ পর্যন্ত একক প্রার্থী নির্ধারণে তেমন কোনো সমস্যা হবে না।
-

একজন সফল পিতা
সৈয়দ সাজন আহমেদ রাজু:
টাঙ্গাইলের ধনবাড়ী পূর্বমিয়া পাড়া নিবাসী মৃত আবুল কালাম আজাদের বড় পুত্র খন্দকার মাজিদ হোসেন সবুজ।
ধনবাড়ী পৌর শহরে ইলেকট্রিকের একজন সফল ব্যবসায়ী ছিলেন।
তার পূর্বের ইতিহাস বলতে যাচ্ছি ঢাকার মানিকগঞ্জের রাজখারা জমিদার মুন্সি ফজলুর রহমানের বংশধর।
ধনবাড়ী নওয়াব পরিবারে করিমন নেছা বিবি চৌধুরানি।
বলতে গেলে এদের রক্তে জমিদারের ছোয়া রয়েছে। যাহা দালিলিক প্রমান সংরক্ষনে আছে তাদের নিকটে।আর এই উচ্চ বংশের মান রক্ষা করছেন খন্দকার সাহিদের কন্যা সৈয়দা মেহেরুন নেছা।
তিনি ব্যারিষ্টারিতে প্রস্তুত হচ্ছে, স্বামী ব্যারিষ্টার সরোয়ারদী সাদ্দাম, ছোট কন্যা সৈয়দা মেহজাবিন নেছা। তিনি টাঙ্গাইল মেডিকেলে এসবি বিএসে অধ্যায়নরত আছেন।
এক কথায় বলতে গেলে খন্দকার মাজিদ হোসেন সবুজ একজন সফল পিতা, আমরা সবাই তার সার্বিক মঙ্গল এবং দীর্ঘায়ু কামনা করছি আমীন।
-

পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন উদ্ধার, একই পরিবারের ৪ জন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জে পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন উদ্ধার এবং একই পরিবারের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের নেতৃত্বে গত ১ জুলাই থেকে জেলাব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। এরই ধারাবাহিকতায় রোববার (৫ জুলাই) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে মাদকবিরোধী অভিযান, ওয়ারেন্ট তামিল এবং নিয়মিত মামলার আসামি গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে বিকেল ২টার দিকে সদর উপজেলার ফুলকুড়ি সিএনবি ঘাট এলাকার চরবাগডাঙ্গা ইউনিয়নের সাবেক সদস্য মো. আব্দুর রহমানের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. আব্দুর রহমান (৫৫), তার স্ত্রী মোছা. মাসিরুন বেগম (৫০), ছেলে মো. শুকুদ্দি (৩৪) ও মো. মাসুদ রানা (১৮)-কে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তাদের হেফাজত থেকে ২ কেজি ৬৯৫ গ্রাম কথিত হেরোইন, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন ফোন, একটি স্বর্ণের আংটি, সাতটি রুপাসহ অন্যান্য ধাতুর আংটি, একটি ডিজিটাল ওজন মাপার মেশিন, একটি পাসপোর্ট, একটি ডিভিআর, একটি হিটিং বাল্ব, একটি ফয়েল পেপার রোল, হেরোইন শুকানোর একটি গামলা এবং মাদক বিক্রির ২৪ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, উদ্ধার হওয়া আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
-

বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নেওয়ার তথ্য নেই
বাংলাদেশে আরাকান আর্মি প্রধানের চিকিৎসা নেওয়ার বিষয়ে গণমাধ্যমে যে খবর এসেছে, এ সংক্রান্ত কোনো তথ্য না থাকার কথা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
রোববার (৫ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কয়েকজন সাংবাদিকের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
আরাকান আর্মি প্রধান আহত হয়ে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন এমন খবর বেরিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কি না-জানতে চান এক সাংবাদিক।
জবাবে খলিলুর রহমান বলেন, এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই।
মিয়ানমার সীমান্তে দেশটির সামরিক বাহিনী আরাকান আর্মিদের প্রতি আক্রমণ জোরদার করেছে। সীমান্তের এপারে থাকা বাংলাদেশের নাগরিকরা উদ্বেগের মধ্যে আছে। এমন পরিস্থিতিতে আরও রোহিঙ্গা অনুপ্রবেশের ঝুঁকি তৈরি হয়েছে।এ বিষয়ে সরকারের কোনো পদক্ষেপ আছে কি না-জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্ত পরিস্থিতি নিয়ে আমরা নজর রাখছি। আমরা সীমান্তে নজরদারি বাড়িয়েছি।
-

গাজা সেবনকারীদের ছাড়াতে থানায় ঢুকে শ্রমিক দল নেতার মাতলামি, জরিমানায় মুক্তি
দুই গাজা সেবনকারীকে ছাড়াতে নগরীর সোনাডাঙ্গা থানায় গিয়ে মাতলামি করার অভিযোগ উঠেছে নগরীর ১৮নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলালের বিরুদ্ধে। এ ঘটনায় এক সহযোগীসহ ওই শ্রমিক দল নেতা আটক করে পুলিশ। রাতেই তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে ১০টা পর্যন্ত এসব ঘটনা ঘটে।
আজ রোববার দুপুরে শ্রমিক নেতা মোস্তফা শেখ দুলাল, তার সহযোগী ও আটক দুই গাজা সেবনকারীকে ফৌজদারি কার্যবিধির সংক্ষিপ্ত বিচার ধারায় (সামারি ট্রায়াল) আদালতে তোলা হয়। খুলনা মহানগর হাকিম মো. আসাদুজ্জামান ৪ জনকে এক হাজার টাকা করে জরিমানা করেন। একই সঙ্গে গাজা সেবনকারী পারভেজ শেখ ও আবদুল্লাহকে তিন মাস পরিবারের জিম্মায় প্রবেশন (সংশোধনের সুযোগ) এবং মোস্তফা শেখ দুলাল ও সহযোগী শরিফুলকে ছয় মাস পরিবারের জিম্মায় প্রবেশন দেওয়া হয়।
এ দিকে মোস্তফা শেখ দুলালকে শ্রমিক দল থেকে বহিষ্কার করা হয়েছে। রোববার গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে খুলনা মহানগরের অন্তর্গত ১৮নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোস্তফা শেখ দুলালকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে। খুলনা মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মজিবর রহমান ও সদস্যসচিব শফিকুল ইসলাম শফি আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন।’
খুলনা মহানগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) মো. হুমায়ুন কবির বলেন, ‘শনিবার সন্ধ্যায় নগরীর দারুস সালাম মহল্লা থেকে গাজা সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। তাদের ছাড়াতে থানায় যান মোস্তফা শেখ দুলাল। প্রায় এক ঘণ্টার মতো থানায় অবস্থানকালে তিনি সবার সঙ্গেই মাতলামি করেন। পরে কর্মকর্তারা গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করেন। এ সময় তার মুখ থেকে তীব্র দুর্গন্ধ আসছিল। তাকে হাসপাতালে নিয়ে পাকস্থলী পরিষ্কার এবং আটক রাখা হয়। সকালে সামারি ট্রায়ালের জন্য আদালতে পাঠানো হয়।’
অভিযোগের তদন্তকারী সোনাডাঙ্গা থানার অপারেশন কর্মকর্তা এস আই নাদিম মাহমুদ বলেন, ‘ওই ৪ জনের বিরুদ্ধে অভিযোগ আদালতে উত্থাপন করলে বিচারক এক হাজার টাকা জরিমানা এবং প্রবেশন দেন। এর মধ্যে তারা সংশোধন না হলে এবং একই অপরাধ দ্বিতীয়বার করলে ওই দিন থেকেই তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছেন।’