Blog

  • ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন  উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা

    ময়মনসিংহ জেলা প্রশাসন, এর নির্দেশনায় বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা

    ময়মনসিংহ জেলা প্রশাসন এর নির্দেশনা জেলার বিভিন্ন উপজেলায় একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হয় ।

    ময়মনসিংহ জেলার ফুলবাড়ীয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের বড়খিলা গ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শহীদুল ইসলাম সোহাগ কর্তৃক আজ ৪জুলাই শনিবার সকালে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাদক সেবনের দায়ে ০১জনকে ০২ (দুই) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং অর্থদণ্ড প্রদান করা হয়।

    অপরদিকে, জেলার ত্রিশাল উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া বারোতোপা এলাকার সিরাজুল ইসলামের ছেলে মো: আকরামুল ইসলাম (৩৪) কে মাদক সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাহবুবুর রহমান কর্তৃক আজ শনিবার দুপুর ১.০০টায় পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং অর্থদন্ড প্রদান করা হয়।

    এছাড়া ০৩/০৭/২০২৬ তারিখ শুক্রবার রাত আনুমানিক ১০:৪৫ ঘটিকায় ফুলবাড়ীয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের পিডিবি বাজারে সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শেখ তাকী তাজওয়ার কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় মাদকদ্রব্য সেবন ও প্রয়োগের সাথে সম্পৃক্ত থাকার দায়ে ০১ জনকে ১৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ড এবং অনাদায়ে ০৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। অপর ০২ জনের প্রত্যেককে ০৭ দিনের কারাদন্ড ও অর্থদন্ড; অনাদায়ে ০৩ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।

    জেলা প্রশাসন কর্তৃক এ ধরনের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে জানা যায়।

  • কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য।

    কাশিয়ানীতে বিবাহিত মুসলিম নারীকে নিয়ে হিন্দু যুবকের চলে যাওয়ার অভিযোগ, এলাকাজুড়ে চাঞ্চল্য।

    মো. শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

    গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় এক বিবাহিত নারী নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, ওই নারী এক হিন্দু যুবকের সঙ্গে চলে গেছেন। তবে এ বিষয়ে পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য এখনো পাওয়া যায়নি।
    পরিবারের সদস্যদের দাবি, উপজেলার হাতিয়াড়া ইউনিয়নের বাসিন্দা তায়েবা বেগম (পিতা: সাহিদুল মোল্লা) কয়েক দিন আগে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। তাদের অভিযোগ, সিংগা ইউনিয়নের মৌলিক বাজার এলাকার বাসিন্দা লিংকন মৌলিক (পিতা: পলাশ মৌলিক) তাকে নিয়ে গেছেন।
    স্বজনদের ভাষ্য, তায়েবা বেগম বিবাহিত এবং তার দুই বছর বয়সী একটি সন্তান রয়েছে। বর্তমানে শিশুটি তার নানীর কাছে রয়েছে।
    স্থানীয় কয়েকজন বাসিন্দার দাবি, তায়েবা বেগমকে শাখা ও সিঁদুর পরিহিত অবস্থায় দেখা গেছে। তবে এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
    এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্ত লিংকন মৌলিকের বক্তব্য পাওয়া যায়নি। একই সঙ্গে তায়েবা বেগমের সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।
    ঘটনার বিষয়ে কাশিয়ানী থানার পুলিশের বক্তব্যও এ প্রতিবেদন প্রকাশ পর্যন্ত পাওয়া যায়নি। পুলিশ বা সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে যুক্ত করা হবে।

  • মধুপুরে ১ লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক নির্মাণকাজের উদ্বোধন

    মধুপুরে ১ লাখ লিটার ধারণক্ষমতার পানির ট্যাংক নির্মাণকাজের উদ্বোধন

    টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনাড়া ইউনিয়নের কাকরাইদ এলাকায় এক লাখ লিটার পানি ধারণক্ষমতাসম্পন্ন পানির ট্যাংক নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

    শনিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই নির্মাণকাজের শুভ উদ্বোধন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি।

    জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ‘রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই স্কিম’-এর আওতায় এই প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। প্রকল্পটির জন্য মোট চুক্তিমূল্য বা বরাদ্দ ধরা হয়েছে ২ কোটি ৮৮ লাখ ৫ হাজার ২৫০ টাকা।

    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, এই প্রকল্পটি বাস্তবায়িত হলে আউশনাড়া ইউনিয়নের কাকরাইদ এলাকাসহ আশপাশের সাধারণ মানুষের নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সরকার গ্রামীণ জনপদে নাগরিক সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর।

    উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন, উপজেলা বিএনপির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা এম এ সামাদ, উপজেলা বিএনপির সভাপতি মো. জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন ও মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক।

    এ ছাড়া জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. ইমরান হোসেন, বিএনপি নেতা এম. রতন হায়দার, খুররম খান ইউসুফজী প্রিন্স, আনোয়ার হক লিলি, খন্দকার মোতালিব হোসেন, আব্দুল লতিফ পান্না, মেহেদী হাসান মিঞ্জু ও বিশিষ্ট ব্যবসায়ী আনোয়ার হোসেনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশ নেন।

  • কুড়িগ্রামে দুর্গম চরে কাঠের সেতু উদ্বোধন, যোগাযোগে নতুন দিগন্ত

    কুড়িগ্রামে দুর্গম চরে কাঠের সেতু উদ্বোধন, যোগাযোগে নতুন দিগন্ত

    কুড়িগ্রাম প্রতিনিধি

    কুড়িগ্রামের পাঁচগাছি ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে একটি নতুন কাঠের সেতুর উদ্বোধন করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ।

    শনিবার (৪ জুলাই) দুপুরে পাঁচগাছি ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দক্ষিণ কদমতলা এলাকায় আকতারুল মেম্বারের বাড়ি সংলগ্ন এ কাঠের ব্রীজের উদ্বোধন করা হয়।

    এসময় উপস্থিত ছিলেন, এনসিপি কুড়িগ্রাম জেলা সদস্য সচিব মাসুম মিয়া, জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মাহমুদুল হাসান জুয়েল, জেলা সাংগাঠনিক সম্পাদক মোজাম্মেল হক বাবু, যুগ্ম সদস্য সচিব লিটু সরকার, সদর উপজেলা সাংগাঠনিক সম্পাদক ইয়াকুব আলী আইয়ুব,
    সদর উপজেলা যুগ্ম সদস্য সচিব মাহবুবুর রহমান মুকুল, সদর উপজেলা সদস্য রুস্তম আলী ও রাশেদ আলী প্রমুখ।

    স্থানীয়রা জানান, বর্ষা মৌসুমে খাল ও জলাবদ্ধতার কারণে চরবাসীর চলাচল অত্যন্ত কষ্টসাধ্য হয়ে পড়ত। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষের যাতায়াতে নানাবিধ ভোগান্তি পোহাতে হতো। নতুন কাঠের সেতু নির্মাণের ফলে এখন নিরাপদ ও সহজে চলাচল সম্ভব হবে।

    উদ্বোধনী অনুষ্ঠানে এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের বিকল্প নেই। এই সেতু শুধু মানুষের যাতায়াত সহজ করবে না, কৃষিপণ্য পরিবহন, শিক্ষা ও স্বাস্থ্যসেবা গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    এ সময় স্থানীয় বাসিন্দারা সেতু নির্মাণে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা জানান, দীর্ঘদিনের দাবি বাস্তবায়িত হওয়ায় এলাকাবাসীর মধ্যে আনন্দের পরিবেশ বিরাজ করছে। পাশাপাশি চরাঞ্চলের অন্যান্য ঝুঁকিপূর্ণ এলাকায়ও টেকসই সেতু নির্মাণের দাবি জানান তারা।

    এলাকাবাসীর প্রত্যাশা, নবনির্মিত কাঠের সেতুটি নিয়মিত রক্ষণাবেক্ষণের মাধ্যমে দীর্ঘদিন ব্যবহার উপযোগী রাখা হবে এবং চরাঞ্চলের সার্বিক উন্নয়নে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

  • সিলেটে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এতিম অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

    সিলেটে মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে এতিম অসহায়দের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

    কামাল খান

    যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী ও কমিউনিটি ব্যাক্তিত্ব, মরহুম হাজী আবারক আলী মেমোরিয়াল এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট এর প্রতিষ্টাতা চেয়ারম্যান রেজা আলম কর্তৃক এতিম অসহায়দের মধ্যে ৪ জুলাই নগরীর একটি এতিমখানা মাদ্রাসায় অসহায় ও গরীব শিশুদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
    অনুষ্টানে খাদ্যসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সিলেট ব্যুরো চিফ বিদ্যা রত্ন রায়,বিশিষ্ট ব্যাবসায়ী ও উদ্যাক্তা ব্যাক্ত্বিত্ব নাহিদ আহমেদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাংবাদিক
    কামাল খান, আরো সাংবাদিক, বিভিন্ন সামাজিক,গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সংগঠনের ওলামায়ে কেরাম বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্টানে মরহুম হাজী আবারক আলীর নাতি, ফাউন্ডেশনের সিলেট কো-অর্ডিনেটর জহিরুল ইসলাম চৌধুরীর পরিচালনায় যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী কমিউনিটি ব্যক্তিত্ব ও সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রেজা আলমের সার্বিক সহযোগিতায় গরিব ও এতিম দোস্তদের মধ্যে প্রায় ১২০ জন এতিম শিশুদের এক মাসের খাবার বিতরণ করা হয়। এর আগে এতিমখানা মাদ্রাসার মাকতামিম মোনাজাত ও দোয়া করেন। জহিরুল ইসলাম বলেন, আমাদের এ সংগঠন সচরাচর গরীব ও অসহায় শিশুদের পাশে থেকে কাজ করছে এবং গতকাল শাহজালাল মাজারে দোয়া ও মিলাদ মাহফিল ছিল। আগামীকালও উপশহর এতিম মাদরাসায় কিছু খাবার বিতরণ করব,তিনি আরো বলেন এ ধারাবাহিকতায়ই আজকের এ কর্মসূচী পালিত হচ্ছে।
    কামাল খান বলেন সংগঠনের পক্ষ থেকে স্হানীয় অটিস্টিক বাচ্চাদের মধ্যে ও ইতোমধ্যে বিভিন্ন উপকরণ বিতরণ করা হবে,তিনি বলেন এরকম এতিম অসহায়দের পাশে থেকে কাজে করতে পারে নিজেকে ধন্য মনে হচ্ছে।
    পরিশেষে জহিরুল ইসলাম সংগঠনের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

  • টনসিল অপারেশনের পূর্বে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যুর

    টনসিল অপারেশনের পূর্বে ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যুর

    টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার একটি বেসরকারি প্রতিষ্ঠান মদিনা ডায়াগনস্টিক সেন্টার হাসপাতালে ৩ জুলাই রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটে টনসিল অপারেশনের উদ্দেশ্যে এক শিশুকে ইনজেকশন দেওয়া হয়। পরিবারের দাবি, ইনজেকশন দেওয়ার পর শিশুটি অচেতন হয়ে পড়ে এবং আর জ্ঞান ফিরে পায়নি।

    পরবর্তীতে শিশুটিকে দ্রুত ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে রাত আনুমানিক ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত শিশুর স্বজনরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।

    এদিকে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত এবং প্রয়োজনে ময়নাতদন্তের প্রতিবেদন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ বিষয়ে সংশ্লিষ্ট হাসপাতাল ও প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে যুক্ত করা হবে

  • পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ভোজ্য তেল ও সিমেন্ট জব্দ, পাচারকারী আটক ৫

    পতেঙ্গায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ভোজ্য তেল ও সিমেন্ট জব্দ, পাচারকারী আটক ৫

    জামাল উদ্দীন কক্সবাজার প্রতিনিধি

    চট্টগ্রামের পতেঙ্গায় পৃথক দুটি অভিযানে প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা মূল্যের শুল্ক ফাঁকি দেওয়া ভোজ্য তেল ও মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত বিপুল পরিমাণ সিমেন্ট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ সময় পাচারের সঙ্গে জড়িত ৫ জনকে আটক করা হলেও অপর একটি অভিযানে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যায়।
    কোস্ট গার্ড সূত্র জানায়, শুক্রবার (৩ জুলাই) ভোর ৫টার দিকে পতেঙ্গা থানার চড়পাড়া ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় একটি বাণিজ্যিক জাহাজ থেকে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাতকরণের উদ্দেশ্যে খালাস করা প্রায় ৩ হাজার ১০০ লিটার সয়াবিন তেল লাইফবোট থেকে ঘাটে তোলার সময় জব্দ করা হয়। জব্দকৃত তেলের আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ ৫৮ হাজার টাকা। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাচালানকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় একটি লাইফবোটও জব্দ করা হয়েছে।
    অন্যদিকে, এর আগের দিন বৃহস্পতিবার (২ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানার ১৫ নম্বর ঘাট সংলগ্ন এলাকায় পৃথক আরেকটি অভিযানে একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৬০০ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। একই সঙ্গে পাচারকাজে ব্যবহৃত বোটসহ ৫ জন পাচারকারীকে আটক করা হয়।
    আটকরা হলেন— নুরুল ইসলাম (২৬), মো. আকিব উদ্দিন (জিয়ান) (২১), মিজানুর রহমান (২৪), মো. হাসান (২৬) এবং মো. বাদশা (২০)। তাদের সবার বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের উত্তর ফুলছড়ি এলাকায়।
    কোস্ট গার্ড জানায়, জব্দকৃত ভোজ্য তেল, সিমেন্ট, লাইফবোট, কাঠের বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
    বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তারা জানান, দেশের উপকূলীয় এলাকায় চোরাচালান ও অবৈধ পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

  • ছাত্রশক্তি নেতার মামলায় ৪ মৃত আ. লীগ নেতা আসামি

    ছাত্রশক্তি নেতার মামলায় ৪ মৃত আ. লীগ নেতা আসামি

    আগ্নেয়াস্ত্রসহ সড়ক অবরোধ, বাধা দেওয়ায় ককটেল ও পেট্রলবোমা নিক্ষেপের অভিযোগে নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আমির হোসেন আমুসহ ২৪৮ জন নেতাকর্মীর নামে মামলা করা হয়েছে। গত ১০ ও ১৬ জুন আসামিরা এ ঘটনা ঘটিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে।
    তবে আসামিদের মধ্যে ৪ জন মৃত আওয়ামী লীগ নেতার নাম থাকার বিষয়টি প্রকাশ হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে।
    বৃহস্পতিবার (৪ জুলাই) ব‌রিশাল অতিরিক্ত চিফ মেট্রোপ‌লিটন ম‌্যা‌জিস্ট্রেট আদালতে মামলা করেন ছাত্রশক্তির বরিশাল মহানগর শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মরজুক আব্দুল্লাহ। বিচারক এস এম শরীয়ত উল্লাহ অভিযোগ আমলে নিয়ে ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশের উপ-ক‌মিশনারকে তদন্তের নির্দেশও দিয়েছেন।

    মৃত ওই ৪ আসামি হলেন–খন্দকার রেজাউর রহমান, ২২৫ নম্বর আসামি এইচ এম হা‌ফিজুর র‌শিদ শিবলী, ১৯৮ নম্বর আসামি আবুল ফারুক হুমায়ুন এবং আলী হাওলাদার।তারা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের নেতা এবং মামলার ৩-৫ বছর আগে মারা গেছেন।
    মামলায় উল্লেখ করা হয়, আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে চলতি বছরের ১০ ও ১৬ জুনে সড়ক অবরোধ ও মিছিল করেছেন। ঠেকাতে গেলে ছুড়েছেন ককটেল ও পেট্রলবোমা। এতে বিঘ্নিত হয়েছে দেশের শান্তি ও শৃঙ্খলা।পুলিশ জানিয়েছে, মামলায় যে তারিখের ঘটনার কথা উল্লেখ করেছেন। ওই দিন কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি।

    এর আগে, গত বছরের ১৪ মে ২৪৭ জনের নামে মামলা করেছিলেন তিনি। মারজুক তখন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বরিশাল জেলার সাবেক সমন্বয়ক ছিলেন। সে সময় তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ ওঠে।ছাত্রশক্তি নেতার ওই মামলায় গ্রেপ্তার হয়েছিলেন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট লস্কর নুরুল হক। তিনি কালের কণ্ঠকে বলেন, মারজুক বরিশাল অঞ্চলের ছেলে নয়। তিনি এর আগে আমাদের বিরুদ্ধে যে মামলাটি করেছিল তা সম্পূর্ণ ভিত্তিহীন। এরপরও ওই মামলায় আমি এক মাসের বেশি সময় কারা ভোগ করেছি। ওই সময় আমিসহ অনেকের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করা হয়েছিল। মামলাটি বিতর্কিত হয়ে যায়। কিন্তু আইন-শৃঙ্খলা বাহিনী ওই বিতর্কিত মামলায় অনেককে গ্রেপ্তার দেখিয়েছে। এ কারণেই মারজুক পুনরায় আরেকটি মামলা করতে সাহস পেয়েছে। এই মামলায় আসামির তালিকায় তিনি চারজন প্রয়াত আওয়ামী লীগ নেতার নাম যুক্ত করেছেন, যারা তিন থেকে পাঁচ বছর আগে মারা গেছেন।

    মামলার বাদী মারজুক আব্দুল্লাহ বলেন, ‘সবগুলো নাম আমি একা সিলেক্ট করিনি। তাই ভুল হতেই পারে।’

    বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. আশিক সাঈদ কালের কণ্ঠকে বলেন, ‘মামলায় ঘটনার বিবরণ এবং যে তারিখগুলো দেখানো হয়েছে বরিশাল মেট্রোপলিটন এলাকায় ওই তারিখে কোনো ঘটনা ঘটেনি। আর মৃত ব্যক্তিদের যদি ঘটনার পরে কোনো মামলায় আসামি হিসেবে সম্পৃক্ত করা হয়, তা সত্যি দুঃখজনক। যেহেতু বিজ্ঞ আদালত মামলাটি গ্রহণ করে পুলিশকে দায়িত্ব দিয়েছে, সেহেতু সঠিক ঘটনা উদঘাটন করেই আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করব।’

  • রামগঞ্জে প্রেমিকার বাড়ির সামনে বিষপানে প্রেমিকের  আত্মহত্যা

    রামগঞ্জে প্রেমিকার বাড়ির সামনে বিষপানে প্রেমিকের আত্মহত্যা

    লক্ষ্মীপুরের রামগঞ্জে প্রেম ঘটিত বিরোধের জের ধরে মোহাম্মদ ইসলাম (২৫) নামের এক যুবক প্রেমিকার বাড়ির সামনে বিষ পানে আত্মহত্যা করেছে।
    ঘটনাটি ঘটেছে আজ শনিবার (৪ জুন) সকাল ৯ টায় উপজেলার ৪ নং ইছাপুর ইউনিয়নের সোন্দরা গ্রামে। নিহত ইসলাম ওই গ্রামের মোতালেব হোসেনের ছেলে।
    এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়,একই এলাকার প্রবাসী আলমগীর হোসেনের মেয়ে জুথি আক্তারের (১৬) সাথে নিহত ইসলামের দীর্ঘদিন যাবত প্রেমের সম্পর্ক চলে আসছিল। সম্প্রতি যুথি আক্তারের পরিবার তাদের এই সম্পর্ক মেনে নিতে অস্বীকৃতি জানালে ইসলাম গত বৃহস্পতিবার যুথিদের বাড়ির সামনে বিষ পান করে, স্থানীয়ভাবে চিকিৎসা কালে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার সকালে তার মৃত্যু হয়।নিহত ইসলামের বাবা মোঃ মোতালেব হোসেন মৃত্যুর খবর সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
    এ ব্যাপারে জুথির বাবা প্রবাসী আলমগীর হোসেন জানান,ইসলামের পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসলে আমরা তা প্রত্যাখ্যান করি, পরে থানায় বসে বিষয়টি সমযোতা হয়েছে
    এ ব্যাপারে রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, মৃত্যুর খবর জানার পর,সেখানে পুলিশ পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

  • ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নব-গঠিত কমিটির অভিষেক ও অন্তবর্তীকালীন কমিটির বিদায়

    ধনবাড়ী বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নব-গঠিত কমিটির অভিষেক ও অন্তবর্তীকালীন কমিটির বিদায়

    রাকিব হাসান, টাংগাইল

    টাংগাইলের ধনবাড়ী উপজেলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর নব-গঠিত কমিটির অভিষেক ও অন্তবর্তীকালীন কমিটির বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৩ জুলাই সন্ধা ৭ টা স্থানঃ দর্জি রোড ধনবাড়ী,টাংগাইল ।
    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাক,টেলিযোগাযোগ, ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী , আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন, এমপি । উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ধনবাড়ী উপজেলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ এর সভাপতি, মোহাম্মদ আবু- বকর সিদ্দিক লেবু । সঞ্চালনায় ছিলেন মুহাম্মদ কামরুজ্জামান টিটু সাধারন সম্পাদক ধনবাড়ী উপজেলা বাজার ব্যবসায়ী সমবায় সমিতি লিঃ । উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা বিএনপি সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিল আফরোজ সহকারী কমিশনার (ভূমি) ধনবাড়ী উপজেলা ও প্রশাসক ধনবাড়ী পৌরসভা । এডভোকেট শামছুজ্জামান সুরুজ, নির্বাহী কমিটির সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি । মোঃ আব্দুস সালাম জাকারিয়া, সমবায় অফিসার ধনবাড়ী,টাংগাইল ।আলহাজ্ব আব্দুল বারী, সভাপতি ধনবাড়ী বণিক সমিতি । এস এম এ ছোবহান, সভাপতি ধনবাড়ী পৌর বিএনপি । এনামুল হক (ভিপি) সাধারণ সম্পাদক ধনবাড়ী উপজেলা বিএনপি । রফিকুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক ধনবাড়ী পৌর বিএনপি । হাফেজ খাইরুল ইসলাম মুন্সি সহ-সভাপতি ধনবাড়ী উপজেলা বিএনপি সহ আরো অনেকেই ।
    অনুষ্ঠানের শুরুতেই ধনবাড়ী উপজেলা বাজার ব্যবসায়ী সমবায় সমতি লিঃ এর নতুন ভিওি প্রস্থর শুভ উদ্বোধন করেন, ফকির মাহবুব আনাম স্বপন, এমপি । তিনি বলেন,” ব্যবসায়ী ভাইয়েরা কোন রকম চাঁদাবাজি, হামলা মামলার শিকার হবে না এই প্রতিশ্রুতি দিচ্ছিএবং ব্যবসায়ী সমিতির উপর আমার চোখ সবসময় সু-দৃড় থাকবে