Blog

  • হার আঁচ করতে পেরে অভিযোগ করছে বিএনপি: কাদের

    হার আঁচ করতে পেরে অভিযোগ করছে বিএনপি: কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি নির্বাচনের আগে হেরে যায়। বিএনপি কি জনমত দেখে আঁচ করতে পারছে যে, নির্বাচনে ভরাডুবি অনিবার্য? এ কারণে আগেভাগে নির্বাচনে কারচুপির অভিযোগ আনার ক্ষেত্র তৈরি করছে।

    আজ সোমবার বিকেলে ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। কৃষক লীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর কৃষক লীগ আলোচনা সভাটির আয়োজন করে।

    ওবায়দুল কাদের বলেন, গাজীপুরের মৌচাকে সিটি করপোরেশন এলাকার বাইরে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যদি বৈঠক করেন, তাতে অন্যায় কী? এটা সিটি করপোরেশন এলাকা নয়। এ জন্য বিএনপি আচরণবিধি লঙ্ঘনের ভুয়া অভিযোগ করছে। তিনি বলেন, কুমিল্লা, নারায়ণগঞ্জ, রংপুর সিটি করপোরেশনের মতো গাজীপুর ও খুলনায় নির্বাচন হবে।

    সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপি যদি নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের কোনো প্রমাণ দেখাতে পারে, সেটি দেখাক। বিএনপি আচরণবিধি লঙ্ঘনের সেই প্রমাণ অভিযোগ আকারে নির্বাচন কমিশনের কাছে দিতে পারে। কিন্তু মিথ্যা অভিযোগ করার কারণ কী? গাজীপুর ও খুলনার কোথাও আচরণবিধি লঙ্ঘন করা হয়নি। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সন্ত্রাসীরা বড় ধরনের নাশকতা চালাতে পারে—এমন অভিযোগে যদি কাউকে আইনশৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে, তাহলে সেটি কী ভীতি প্রদর্শনের মধ্যে পড়ে?

    আলোচনা সভায় সাংবাদিকদের পাঠানো চিরকুটের জবাবে ওবায়দুল কাদের বিএনপি সম্পর্কে বিভিন্ন বিষয় বলতে গিয়ে বিএনপির সাত দফা বাতিলের বিষয়টি নিয়ে আসেন। এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিজ পদে থাকার বিষয়ে প্রশ্ন করেন। এ সময় তিনি বলেন, এই দলকে মানুষ কেন নির্বাচিত করবে? এরা ক্ষমতায় এলে আবার দুর্নীতি করবে। হাওয়া ভবন খুলবে। সন্ত্রাস করবে।

    কৃষক লীগের আলোচনা সভায় বিভিন্ন জায়গায় অহেতুক কমিটি দেওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রশ্ন তোলেন। তিনি বলেন, এখানে যাঁরা আছেন, তাঁরা কতজন কৃষক? এ সময় মিলনায়তনে থাকা অতিথিদের বেশির ভাগই হাত তুলে নিজেদের কৃষক দাবি করেন। তখন তিনি মাথা নেড়ে না-সূচক সাড়া দিয়ে বলেন, ঢাকায় বসে কৃষক! কৃষক লীগের ধানমন্ডি, গুলশান, কুয়েত, কাতার, সৌদি আরব, নিউ ইয়র্ক শাখার কী দরকার? যেসব জায়গায় ফোকাস দেওয়া দরকার, সেসব জায়গায় ফোকাস দিতে হবে।

    আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বিশেষ অতিথির বক্তব্যে বলেন, তারেক রহমানের পাসপোর্ট, নাগরিকত্ব থাকল কি না, তা নিয়ে দেশের জনগণের মাথাব্যথা নেই। বিদেশে বসে কলকাঠি নাড়ার স্বপ্ন দেখে লাভ নেই। তিনি বলেন, বাংলাদেশে তারেক রহমানকে তাঁর পাপের শাস্তি ভোগ করতে হবে।

    ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সভাপতি মাকসুদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কৃষিবিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি মোতাহার হোসেন, সাধারণ সম্পাদক খোন্দকার শামসুল হক, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিখর প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মহানগর উত্তর কৃষক লীগের সাধারণ সম্পাদক হালিম খান।

  • শ্রীপুরে শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ

    শ্রীপুরে শিক্ষার্থীদের বাই সাইকেল বিতরণ

    শ্রীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে সদ্য প্রকাশিত জে.এস.সি’র বৃত্তির ফলাফলে ১১জন ট্যালেন্টপুলসহ ২৫জন বৃত্তি লাভ করেছে। অসাধারণ সাফল্যের মধ্যে দিয়ে এ প্রতিষ্ঠান শ্রীপুর উপজেলার শীর্ষ তথা প্রথম স্থান অর্জন করতে সক্ষম হয়েছে। ২৫টি বৃত্তির মধ্যে ১১জন ট্যালেন্টপুল ও ১৪জন সাধারণ গ্রেড।

    শিক্ষার্থীদের উৎসাহ ও সামনে আরও ভালো ফলাফল পাওয়ার আশায় এ্যাড. রহমত আলী অডিটোরিয়ামে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরষ্কার বিতরণের আয়োজন করেন স্কুল কর্তৃপক্ষ। এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: মাওনা শাখার সৌজন্যে ১১জন কৃতী শিক্ষার্থীর মাঝে বাই-সাইকেল বিতরণ করা হয়েছে।

    সোমবার দুপুরে মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে অভিভাবক সদস্য রেজাউল করিম রুহুলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. হারুন অর-রশীদ (ফরিদ)।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল জলিল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহেল রানা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান সিরাজ, মুক্তিযোদ্ধা শেখ আতাহার আলী ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: মাওনা শাখার ম্যানেজার মোয়াজ্জেম হোসেন।

    এসময় অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, সহকারী প্রধান শিক্ষক মোকলেছুর রহমান, সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী শাখা) হারুন অর রশীদ, অভিভাবক সদস্য আলী আজগর বি.কম, এমরান হাসান, চাঁন মিয়া, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

    উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেহেনা আক্তার ২৫জন বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তোমাদের কাছে যা আছে আমাদের কাছে নেই, সেটি হলো সময়। তোমাদের হাতে আছে প্রচুর সময় । সময়কে কাজে লাগানোর এখনি সময়। তোমরা যদি সময়ের মূল্য দাও তাহলে জীবনের মূল্য পাবে। আজ যে ২৫জন শিক্ষার্থী বৃত্তি লাভ করেছো তোমরা দেশের বিভিন্ন যায়গায় বিভিন্ন ভাবে বড় হতে হবে। এসময় তিনি শিক্ষকদের ক্লাসে মনোযোগী হওয়ার আহবান জানান।

    বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এ্যাড. হারুন অর-রশীদ (ফরিদ) তিনি এ প্রতিষ্ঠানের সাফল্যের ধারাবাহিকতার প্রচেষ্টা অব্যাহত রাখতে সকলের আন্তরিক সহযোগিতা ও দোয়া কামনা করেন। এবং ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১১জন ছেলে-মেয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: মাওনা শাখার সৌজন্যে বাই-সাইকেল বিতরণ করায় ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

    বৃত্তিপ্রাপ্ত ২৫জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান শেষে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লি: মাওনা শাখার সৌজন্যে ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ১১জন ছেলে-মেয়ে কৃতি শিক্ষার্থীদের মাঝে বাই-সাইকেল বিতরণ করেন।

  • আধুনিক ও পরিকল্পিত নগর গড়ার অঙ্গীকার সাত মেয়র প্রার্থীর

    আধুনিক ও পরিকল্পিত নগর গড়ার অঙ্গীকার সাত মেয়র প্রার্থীর

    গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে সাত মেয়র প্রার্থী এক মঞ্চে আধুনিক ও পরিকল্পিত নগর গড়ার অঙ্গীকার করেছেন। সোমবার গাজীপুর জেলা শহরের একটি কমিউনিটি সেন্টারে সু-শাসনের জন্য নাগরিক- সুজন আয়োজিত মেয়র প্রার্থীদের নিয়ে জনগণের মুখোমুখি অনুষ্ঠানে প্রার্থীরা এ অঙ্গীকার করেন।
    আওয়ামী লীগ ও বিএনপিসহ প্রতিদ্বন্দ্বীতাকারী সাত মেয়র প্রার্থী এক মঞ্চে বসে তারা এলাকার উন্নয়নে নিজেদের পরিকল্পনার কথা তুলে ধরেন এবং উপস্থিত ভোটারদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুজনের গাজীপুর মহানগর শাখার সভাপতি মোঃ মনিরুল ইসলাম রাজিব। সুজনের কেন্দ্রীয় সম্পাদক ড. বদিউল আলম মজুমদারের সঞ্চালনায় এতে অংশ নেন সাত মেয়র প্রার্থী যথাক্রমে আওয়ামী লীগের মোঃ জাহাঙ্গীর আলম (নৌকা), বিএনপির হাসান উদ্দিন সরকার (ধানের শীষ), বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির কাজী মোঃ রুহুল আমীন (কাস্তে), ইসলামী ঐক্যজোটের মাওলানা ফজলুর রহমান (মিনার), ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর অ্যাডভোকেট জালাল উদ্দিন (মোমবাতি), ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মোঃ নাসির উদ্দিন (হাত পাখা) ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমেদ টেবিল ঘড়ি)।
    অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে দেয়া ১৩দফা অঙ্গীকার নামা দর্শকদের সামনে পড়ে শোনান সুজনের আঞ্চলিক সমন্বয়কারী মুর্শিকুলী আহমদ শিমুল। পরে প্রার্থীগণ অঙ্গীকার নামায় স্বাক্ষর করেন। এর পর প্রার্থীগণ দর্শকদের সরাসরি প্রশ্নের জাবাব দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজনের জেলা সম্পাদক মোঃ রুহুল আমিন সজিব। সুজনের কেন্দ্রীয় প্রধান সমন্বয়কারী দিলীপ কুমার সরকার অনুষ্ঠানে সহসঞ্চালক ছিলেন। মূলত: পুরো অনুষ্ঠানে প্রধান দুই দলের প্রার্থীর প্রশ্নোত্তর পর্ব দেখতে অনুষ্ঠানেস্থলে প্রচুর জন সমাগম হয়। উপস্থিত মেয়র প্রার্থী প্রতিজনকে তিনটি করে প্রশ্ন করা হয় দর্শকসারি থেকে। তারা সে সব প্রশ্নের জবাব দেন।
    দর্শকদের প্রশ্নের জবাবে আওয়ামী লীগের মেয়র প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম বলেন, জাপান ও চীনের সহায়তায় গাজীপুর সিটির ৫৭টি ওয়ার্ডের সার্বিক উন্নয়নের জন্য ৫৭টি মাস্টারপ্ল্যান তৈরী করেছি। স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের সমন্বয়ে জনগণের সহায়তায় আমি নির্বাচিত হলে এসব মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করবো। আমি সিটির অভ্যন্তরে ৫টি অর্থনৈতিক জোন ও শ্রমিকদের বাসস্থানের জন্য ৮টি বসবাসের জোন তৈরী করবো।
    তিনি বলেন, আমি রাজনীতি করি মানুষের জন্য। আমি সবার জন্য গাজীপুর সিটিকে একটি পরিকল্পিত আধুনিক নগর হিসেবে গড়তে চাই। শিক্ষা ফাউন্ডেশন গঠন করে বাংলা, ইংরেজী, আরবী ও কওমী শিক্ষাকে প্রধান্য দিয়ে সবার জন্য শিক্ষা বিস্তারে সর্বাত্মক প্রচেষ্টা গ্রহণ করেছি। ২২’শ কোটি টাকা ব্যয়ে বিআরটি প্রকল্পের কাজ চলমান রয়েছে। আমি ফুটপাতসহ সুষ্ঠু ড্রেনেজ নির্মাণ করে নগরীর জলাবদ্ধতা নিরসন করবো। গাজীপুর সিটিকে একটি ডাইনামিক মডেল শহর গড়তে সবার সম্মিলিত প্রয়াস প্রয়োজন। আমি এ জন্য অপজিট পার্টির সহযোগিতা কামনা করি।
    হাসান উদ্দিন সরকার বলেন, স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করলে উন্নয়ন বাধাগ্রস্থ হয়। বর্তমান মেয়র অধ্যাপক এমএ মান্নানকে বিভিন্ন সময়ে কারাগারে রাখা হয়েছে। তাই ইচ্ছে থাকা সত্ত্বেও তিনি আশানুযায়ি উন্নয়ন করতে পারেন নি। গাজীপুর একটি শিল্প সমৃদ্ধ শ্রমিক এলাকা। গাজীপুর সিটিকে উন্নয়ন করতে হলে পরিকল্পিত ভাবে প্ল্যান মাফিক অগ্রাধিকার ভিত্তিতে কাউন্সিলরদের সহযোগিতা নিয়ে আমি উন্নয়ন কাজ সম্পন্ন করবো। তিনি বলেন ১৯৭৪ সনে টঙ্গী পৌর সভার প্রথম নির্বাচিত চেয়ারম্যান ছিলাম। সে সময়ে আমি আন্তরিকভাবে পৌরসভার উন্নয়ন কাজ সম্পন্ন করেছি।
    ইসলামী ঐক্য জোটের প্রার্থী ফজলুর রহমান বলেন, ভোটারদের ভোট কেন্দ্রে যাওয়া ও তাদের নিরাপত্তা দেয়ার দায়িত্ব সরকার ও প্রশাসনের। তিনি শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বলেন বর্তমান শিক্ষা ব্যবস্থা দিয়ে মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া সম্ভব নয়। তাই তিনি নির্বাচিত হলে বর্তমান শিক্ষার পাশাপাশি ইসলামী শিক্ষা সংযোজন করবেন।
    ইসলামী ফ্রন্ট বাংলাদেশ মনোনীত প্রার্থী মোঃ জালাল উদ্দিন, এক প্রশ্নের জবাবে বলেন আধুনিক ও কর্মসংস্থানমুখি শিক্ষা ব্যবস্থা গ্রহণ ও তথ্য প্রযুক্তির নগরী গড়তে আইটি বিশেষজ্ঞদের পরামর্শ নিবেন এবং যুব সমাজকে মাদকের কবল থেকে রক্ষা করতে অগ্রাধিকার ভিত্তিতে পুলিশ, প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের নিয়ে একত্রে বসে কাজ করবেন।
    ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী নাসির উদ্দিন বলেন, তিনি নির্বাচিত হলে নগরীর গ্যাস সমস্যা সমাধানের উদ্যোগে নেবেন। মাদক উদ্ধারের নামে সাধারণ মানুষকে হয়রাণী বন্ধের পদক্ষেপ নিবেন। জঙ্গিবাদ রুখবেন।
    বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির মেয়র প্রার্থী কাজী মোঃ রুহুর আমীন বলেন, তিনি যানজটমুক্ত, পরিচ্ছন্ন আধুনিক শহর গড়ে তুলবেন। শ্রমিকদের কর্মসংস্থান ও তাদের সুযোগ সুবিধাবৃদ্ধিসহ তাদের নিরাপত্তা নিশ্চিত করবেন।
    স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ বলেন, যানজট নিরসন ও নগরবাসীর দূর্ভোগ লাঘবে সিটি কর্পোরেশনের সকল রাস্তা দ্বিগুন প্রশস্ত ও পর্যাপ্ত নতুন রাস্তা তৈরী করবেন। তিনি দুনৃীতি করবেন না। নির্বাচনের আগে হলফনামায় যে সম্পদ ঘোষণা করেছেন নির্বাচিত হলে দায়িত্বগ্রহণ শেষেও হলফনামার মাধ্যমে সম্পদের হিসাব নগরবাসীকে পেশ করে যাবেন। তিনি ২-৩ কাঠার ছোট ছোট বাড়ি মালিকদের ট্যাক্স মওকুফ করবে।

  • সড়কে মাছ ধরাই যেন নিয়তি শ্রীপুর বাসীর (ভিডিও)

    সড়কে মাছ ধরাই যেন নিয়তি শ্রীপুর বাসীর (ভিডিও)

    গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাঙ্গাচোরা সংযোগ সড়কগুলোই এখন অন্যতম জনদুর্ভোগের কারণ। এটাই যেন গত কয়েক বছরের সাধারণের মানুষের নিয়তি। সংশ্লিষ্ট বিভাগের গাফিলতি, দূর্নীতি, অবহেলা, নির্মাণ কাজে নি¤œমানের কাঁচামাল ব্যবহার, সঠিকভাবে নিয়মিত সংস্কার না হওয়া, পানি নিষ্কাশনের ব্যবস্থা না রেখে সড়ক নির্মাণ, ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজের দীর্ঘসূত্রিতা, সড়কে শিল্পকারখানার ভারী যানবাহন চলাচল ও অপরিকল্পিত উন্নয়নের কারণেই দুর্ভোগ বেড়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

    সড়কগুলোতে যানবাহন চলাচল তো দূরে থাক, পায়ে হাঁটাও দায় হয়ে পড়েছে। তবুও ঝুঁকি নিয়েও কয়েকবছর ধরে এলাকাবাসীদের এসব সড়ক দিয়ে চলাচল করতে হচ্ছে। ফলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, ব্যবসায়ী, নারী, শিশু, বৃদ্ধসহ স্থানীয়দের। সড়কগুলোতে যানবাহন চলাচলে অনুপযোগী হওয়ায় বিভিন্ন শিল্প কারখানার উৎপাদন ব্যাহত হচ্ছে। রাস্তার দুরাবস্থার কারন দেখিয়ে পরিবহন ভাড়াও বেড়েছে কয়েকগুন।

    স্থানীয় সড়ক বিভাগের তথ্যমতে, উপজেলায় পাকা সড়ক আছে ১৮৫ কিলোমিটার , আধাপাকা সড়ক রয়েছে ১১২ কিলেমিটার এছাড়াও গ্রামীন সড়ক রয়েছে ১২১৩ কিলোমিটার। উন্নয়ন কাজ চলমান আছে প্রায় ৪০ কিলোমিটার সড়কের। এসব সড়ককে কেন্দ্র করে গড়ে উঠেছে কয়েকশ শিল্প কারখানা। শিল্পকারখানার ভারী যানবাহনের কারনে উপজেলার অধিকাংশ সড়কের অবস্থা খারাপ হয়েছে। এছাড়াও জনদুর্ভোগ লাগবে ইতিমধ্যে শ্রীপুর-বরমী সড়ক সহ কয়েকটি সড়কের দরপত্র অনুযায়ী কাজ শুরু হয়েছে এছাড়াও জৈনাবাজার-শৈলাট সড়ক ও মাওনা-ফুলবাড়িয়া –কালিয়াকৈর সড়ক, গড়গড়িয়া মাষ্টারবাড়ি-শ্রীপুর সড়ক,এমসিবাজার- শিশু পল্লী সড়ক,শ্রীপুর-আবদার সড়ক, শ্রীপুর –রাজাবাড়ি সড়কের কাজ প্রক্রিয়াধীন রয়েছে যার দরপত্র পক্রিয়া শিগ্রই আহবান করা যাবে।

    শ্রীপুরের বরমী ইউনিয়ন ও কাওরাইদ ইউনিয়নের প্রায় ৪০টি গ্রামের মানুষ রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে যাতায়াত করতে শ্রীপুর-বরমী সড়কটি ব্যবহার করে থাকেন। তাছাড়া ময়মনসিংহের গফরগাঁও, পাগলা, কিশোরগঞ্জ ও নেত্রকোনা, নরসিংদী জেলার লাখো জনসাধারণ সহজ যোগাযোগের জন্য এসড়কটি ব্যবহার করে থাকেন। গত তিন বছর ধরে এই সড়কটি ব্যবহারের অনুপযোগী। যদিও গত বছরের নভেম্বর মাসে এই সড়কের দরপত্র অনুযায়ী কাজ শুরু হয়েছে। কার্যাদেশের মেয়াদ শেষ হবে আগামী বছরের মার্চ মাসে। কিন্তু কাজের ঢিলেঢালা ভাব সাধারন মানুষের ক্ষোভের কারন হয়ে দাড়িয়েছে।

    অপরদিকে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা চৌরাস্তা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সাথে যোগাযোগ স্থাপন করা মাওনা-ফুলবাড়ীয়া-কালিয়াকৈর ৪০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। মাওনা চৌরাস্তা থেকে সলিংমোড় পর্যন্ত প্রায় তিন কিলোমিটার অংশ চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। ভাঙ্গা চোরা সড়কে বিভিন্ন ধরনের যানবাহনের বিকল হয়ে এ অংশে দীর্ঘসময় যানবাহন চলাচল বন্ধ থাকে। ফলে স্কুলগামী শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা রোগী ও যাত্রী সাধারনের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

    উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ অপর একটি সড়ক জৈনাবাজার- শৈলাট- সখিপুর সড়ক। এই সড়কটির জৈনাবাজার থেকে শৈলাট পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার অংশ সংস্কারের অভাবে চলাচলের অযোগ্য। শিল্পকারখানার পন্য পরিবহনের গাড়ী দীর্ঘ সময় বিকল হয়ে আটকে থাকে এ সড়কে। সাথে রয়েছে জনসাধারনের ভোগান্তি।

    বরমী বাজার মালিক সমিতির ওয়াহিদুল হক ভূঁইয়া জানান, শ্রীপুর-বরমী প্রধান সড়ক ভেঙ্গে যাওয়ায় ব্যবসা বাণিজ্যের খুব অসুবিধা তৈরী হয়েছে। বিকল্প সড়কও খানাখন্দে ভরপুর থাকায় পরিবহন ভাড়া এখন দ্বিগুন গুনতে হচ্ছে। এতে ভোক্তা পর্যায়ে পণ্যের দাম বেড়ে গেছে।

    মাওনা চৌরাস্তা বণিক সমিতি সভাপতি এড. আশরাফুল ইসলাম রতন জানান, দীর্ঘদিন মাওনা-কালিয়াকৈর সড়কের অবস্থা বেহাল। নির্ধারিত ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা তৈরী হচ্ছে। এতে সড়কের পিচ উঠে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এতে ওই সড়কে যাতায়াতকারীসহ ব্যবসায়ীদের ক্ষতি দিন দিন বাড়ছে। জনদুর্ভোগ লাগবে দ্রুত সড়কটিতে আর.সি.সি ঢালাই দিয়ে পূণনির্মাণের দাবি করেন তিনি।

    মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এড. হারুণ অর রশিদ ফরিদ জানান, সড়ক বেহাল থাকায় সবচাইতে বেশি ক্ষতি হচ্ছে শিক্ষার্থীদের। ভাঙ্গা সড়কে যানবাহনের ধীর গতি থাকায় সৃষ্ট যানজটে সঠিক সময়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে যেতে পারছে না। আবার অনেকে সড়কের অজুহাতে বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়েছে।

    নগরহাওলা গ্রামের তরুন উদ্যোক্তা মাজাহারুল ইসলাম সোহাগের মতে,শিল্পএলাকা সমৃদ্ধ শ্রীপুরের সড়কগুলো ভারী যানবাহন চলাচলের জন্য পরিকল্পনা না করে এসব সড়ক পাকা করা হচ্ছে। বিভিন্ন সড়ক অল্পদিনেই ব্যবহারের অনুপযোগী হয়ে যায়। এতে জনদুর্ভোগ যেমন বাড়ে তেমন আবার সরকারের অর্থের অপচয় হয়। তাই সরকারের অর্থ ব্যয় বাঁচাতে এখনই সুনির্দ্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে কাজের দাবী জানান।

    বরমী সড়কের দুর্ভোগের বিষয়টি সামনে এনে শ্রীপুর উপজেলা প্রকৌশলী সুজায়েত হোসেন বলেন, দুই বছর আগে রাস্তাটি সংস্কার কাজ শুরু করে রেল লাইনের পূর্ব পর্যন্ত সম্পন্ন করা হলে এ প্রজেক্টের অর্থদাতা প্রতিষ্ঠান বিশ্বব্যাংক প্রকল্প পরিদর্শন আসেন। এলাকাটি শিল্প সমৃদ্ধ হওয়ায় এই রাস্তায় স্বাভাবিকের তুলনায় অতি ভারি যানবাহন বেশি চলাচল করে। এ বিষয়টি মাথায় নিয়ে পূর্বে চলমান কাজ বন্ধ রেখে রাস্তা সংস্কারে নতুন নির্দেশনা দেন তারা। তাদের পরামর্শে ইউ.এম.এম যেখানে ছিলো ৩ ইঞ্চি সেখানে নতুন সংস্করণে ১০ ইঞ্চি দেওয়া হবে। কার্পেটিং পূর্বের পরিকল্পনায় ছিল ৪০মিলিমিটার কিন্তু নতুন সংস্করণে তা বাড়িয়ে ১০০মিলিমিটার করা হবে। নতুন এই কাজের জন্য সময় একটু বেশী অতিবাহিত হচ্ছে। এছাড়াও জনদূর্ভোগ লাগবে অন্যান্য সড়কের কাজ চলমান আছে।

    গাজীপুর সড়ক জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী ডিএম নাহিন রেজা জানান, জনদুুর্ভোগ লাগবে বর্তমান সরকার সারা দেশেই ব্যাপক কর্মকান্ড গ্রহন করেছেন।এরই ধারাবাহিকতায় গাজীপুরের শ্রীপুরের বিভিন্ন সড়ক ক্ষতিগ্রস্থ হওয়ায় তা সংস্কারের উদ্যোগ গ্রহন করা হয়েছে। ইতিমধ্যেই মাওনা- কালিয়াকৈর সড়কের তিন কিলোমিটার অংশের সাময়িক সংস্কার শুরু হয়েছে। পুরো সড়কের দরপত্র আহবান প্রক্রিয়াধীন রয়েছে। উপজেলার সকল সড়কগুলোর পুরো কাজ শেষ করতে আগামী বছরের অর্ধেক সময় লেগে যেতে পারে বলে জানান তিনি।

  • আঁধারে ঢেকেছে ঢাকা

    আঁধারে ঢেকেছে ঢাকা

    ভরদুপুর বেলা। চারিদিকে ঘন অন্ধকার নেমে এসেছে। খাবারের সন্ধানে আসা পাখিরা সন্ধ্যা ঘনিয়েছে ভেবে তাদের নীড়ে ফিরে গেছে। রাস্তায় শাঁ শাঁ করে এগিয়ে চলেছে গাড়ির হেডলাইটগুলো। আবার কোথাও কোথাও থমকে আছে এসব গাড়ির দীর্ঘ সারি। সঙ্গে চলছে বজ্রপাতের ঝলকানি আর তীব্র বাতাসের বেগ। কিছুক্ষণের মধ্যে ঝুপ করে ঝড়ো বৃষ্টিও নেমে আসে। সবমিলে এ যেনো অন্যরকম আবহওয়া।

    সোমবার দুপুর ১২টার দিকে এমন দৃশ্যই নেমে আসে রাজধানীতে। কালবৈশাখী ঝড় আর ঝড়ো বৃষ্টিতে ঘণ্টা খানেকের জন্য সব যেনো এলোমেলো করে দিয়ে যায়। মানুষের মনে আনন্দ-ভয়ের অন্যরকম অনুভূতি জোগায় ক্ষণিকের জন্য। কেউ কেউ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘এখন রাত ১২টা’। ‘সবকিছু অন্ধাকার হয়ে আসছে।’ ‘এখন গভীর রাত।’ এরকম নানা পোস্ট দিয়েছেন। আবার অনেকে বজ্রপাত নিয়ে সচেতনও করছেন।

    সোমবার সকালে আবহাওয়া অধিদপ্তর এ বিবৃতিতে জানিয়েছে, ‘আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী ও সিলেট অঞ্চলসমূহের উপর দিয়ে বজ্র-বৃষ্টিসহ অস্থায়ীভাবে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০-৮০ কি.মি. বা আরও অধিক বেগে কালবৈশাখী ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবণা রয়েছে।

    এদিকে বজ্রপাতে রোববার দেশের নয় জেলায় ১৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে সিরাজগঞ্জে নিহত হয়েছেন পাঁচজন ও মাগুরায় চারজন। দুজন করে প্রাণ হারিয়েছেন নোয়াখালী ও নওগাঁয়। গাজীপুর, ব্রাহ্মণবাড়িয়া, রাঙ্গামাটি, গোপালগঞ্জ ও সুনামগঞ্জে মারা গেছেন একজন করে।

  • গাজীপুরে শুটিং স্পটে উঠতি মডেলকে ধর্ষণ

    গাজীপুরে শুটিং স্পটে উঠতি মডেলকে ধর্ষণ

    সিনেমা ও নাটকে অভিনয়ের সুযোগ দেয়ার কথা বলে ঢাকা থেকে গাজীপুর সিটি কর্পোরেশনের নীলেরপাড়া এলাকার শুটিং স্পটে নিয়ে এক উঠতি মডেলকে ধর্ষণ করা হয়েছে।

    শুক্রবার রাতে ওই কিশোরী মডেল বাদী হয়ে জয়দেবপুর থানায় ধর্ষক ও তার দুই সহযোগীকে আসামি করে মামলা দায়ের করে।

    ধর্ষণ মামলার প্রধান আসামি গাজীপুর জেলা শহরের বিলাশপুর (বাসস্ট্যান্ডের উত্তরে) এলাকার বাসিন্দা মো. তোরাব আলীর ছেলে মো. মিজানুর রহমান শামীম (৫৩)। তার অন্য সহযোগীরা হলেন- আতিক (৩০) ও মো. মামুন (২৬)।

    মামলা সূত্রে জানা গেছে, ওই কিশোরীর গ্রামের বাড়ি রাজবাড়ি জেলার পাংশা থানার বিলচতরা এলাকায়। বর্তমানে তিনি সাভার থানার ফুলবাড়ি শোভাপুর এলাকায় বোনের বাসায় থেকে মডেলিংয়ের কাজ করে।

    অভিযুক্ত শামীম সিনেমা ও নাটক নির্মাণের কাজ করে। সম্প্রতি শামীম ওই মডেলকে নির্দিষ্ট সম্মানিতে তার নাটক ও সিনেমায় অভিনয়ের প্রস্তাব দেয়। তার প্রস্তাবে রাজি হয়ে ওই মডেল ঢাকা থেকে গত ৮ এপ্রিল সকাল ৯টার দিকে গাজীপুরের নীলেরপাড়ায় পরিচালকের ভাড়াকৃত শুটিং স্পটে যায়।

    সেখানে অন্যান্য শিল্পীদের সঙ্গে অভিনয় শুরু করে এ উঠতি মডেল। গত ১০ এপ্রিল রাত ১০টার দিকে ওই মডেলের কক্ষে প্রবেশ করে এবং ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে শামীম।

    এ সময় আতিক ও ক্যামেরাম্যান মামুন ঘরের বাইরে দরজায় পাহারা দিয়ে ধর্ষণে সহযোগিতা করে। ঘটনাটি ফাঁস করলে মডেলকে মেরে ফেলার হুমকি দিয়ে শামীম তার সিনেমায় কাজ করতে বাধ্য করে।

    একইভাবে শামীম ভয়ভীতি দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। সর্বশেষ ২৩ এপ্রিল শামীম মডেলকে ধর্ষণ করে। পরে ওই মডেল কৌশলে ওই স্পট থেকে বের হয়ে স্থানীয় লোকজনকে বিষয়টি জানায়।

    এ ঘটনার পর কিশোরী শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে। পরে বিষয়টি অভিভাবকদের সঙ্গে আলোচনা করে। এ জন্য মামলা করতে বিলম্ব হয়েছে বলে মামলায় উল্লেখ করে। তবে শামীম কোন প্রতিষ্ঠান থেকে নাটক বা সিনেমা বানাচ্ছে তা উল্লেখ করেনি এই উঠতি মডেল।

    জয়দেবপুর থানা পুলিশের ওসি মো. আমিনুল ইসলাম জানান, আজ শনিবার (২৮ এপ্রিল) ওই কিশোরী মডেলকে স্বাস্থ্য পরীক্ষার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আসামিদের কাউকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

  • কোনো সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না, সম্মেলনে ওবায়দুল কাদের

    কোনো সিন্ডিকেট দিয়ে ছাত্রলীগ চলবে না, সম্মেলনে ওবায়দুল কাদের

    ছাত্রলীগ নিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আমি চাই ত্যাগী, যোগ্য নেতৃত্ব। কারও পকেটের কমিটি দিয়ে ছাত্রলীগের নেতৃত্ব হবে না। কোনো সিন্ডিকেট দ্বারা ছাত্রলীগ চলবে না। ছাত্রলীগ চলবে বঙ্গবন্ধুর আদর্শে শেখ হাসিনার নির্দেশনায়। এর বাইরে কোনো ভাবনাচিন্তা করার অবকাশ নেই।’

    আজ রোববার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক মিলনায়তন (টিএসসি) অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন।
    ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। ছাত্রলীগকে রাজনৈতিক আদর্শের মহাসড়কে ফিরে আসতে হবে। ছাত্রলীগকে রাজনৈতিক আদর্শের মহাসড়কে আসতে হবে। সুনামের ধারায় ফিরে আসতে হবে। ছাত্রলীগকে অতীতের ধারায় ফিরে আসতে হবে। ছাত্রলীগে যেন আর কোনো অনুপ্রবেশকারী ঢুকতে না পারে, সেদিকে সজাগ থাকার পরামর্শ দেন তিনি।

    ছাত্রনেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ‘চলে গেলে অনেক কিছুই অনেকে ভুলে যায়। টাকাপয়সার কর্মীরা থাকবে না, আদর্শের কর্মীরা থাকবে। জবরদস্তি করে অযোগ্যকে নেতা বানাবেন, দুঃসময় এলে হাজার পাওয়ারের বাতি দিয়েও খুঁজে পাওয়া যাবে না। সাহসী, মেধাবী ও চরিত্রবান নেতা বানান সর্বস্তরে।’ তিনি আরও বলেন, অনুপ্রবেশকারী পরগাছা যেন পার্টির নেতৃত্বে আর না আসতে পারে। পরগাছাদের জন্য ছাত্রলীগ কোনো সুযোগ দেবে না।

    আজকের সম্মেলনে কারাবন্দী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রসঙ্গ আসে। সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয়তাবাদী চিকিৎসকেরা যখন চিকিৎসার সার্টিফিকেট দেবেন, সেখানে সন্দেহ থাকাটা স্বাভাবিক। এই চিকিৎসক চিকিৎসার প্রকৃত চিত্রটা না বলে রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক সার্টিফিকেট দিয়ে দেবেন, এটা কি গ্রহণযোগ্য?

    ওবায়দুল কাদের বলেন, চিকিৎসকেরা বলতে পারবেন খালেদা জিয়া কতটা অসুস্থ। কিন্তু জাতীয়তাবাদী চিকিৎসকেরা রাজনৈতিকভাবে একটি রাজনৈতিক সার্টিফিকেট দিয়ে দেবেন, এটা কি গ্রহণযোগ্য? তিনি বলেন, এমন একটা ভাব যেন প্রধানমন্ত্রীর কাছে কাগজ গেছে, তিনি সই করলে তাঁদের উদ্দেশ্য সফল হয়ে যাবে। খালেদা জিয়া কারাগারে থাকলেও জেলকোড আছে, অসুস্থতার চিকিৎসা আছে। খালেদা জিয়া অসুস্থ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জেলকোড অনুযায়ী তাঁর চিকিৎসার যথাযথ ব্যবস্থা নেবে। এখানে প্রধানমন্ত্রীর অফিসে কাগজপত্র কেন যাবে?

    বিএনপি নতুন নতুন ষড়যন্ত্র করছে দাবি করে ওবায়দুল কাদের বলেন, কোটা সংস্কার আন্দোলনে নিজেদের দুরভিসন্ধি বাস্তবায়নে ব্যর্থ হয়ে বিএনপি এখন নতুন নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে। খালেদা জিয়া কারাগারে আছেন আদালতের বদৌলতে। সেটা নিয়েও বিএনপি রাজনীতি করছে। যেন সরকার এই মামলা দিয়েছে, সরকারই খালেদা জিয়াকে দণ্ড দিয়েছে—এমন একটি ভাব।

    এর আগে সকালে ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসানের সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক এ কে এম এনামুল হক শামীম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন প্রমুখ। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন সম্মেলন সঞ্চালনা করেন।

  • ‘নির্বাচনের আগেই কাঁদতে চাই, যেন নির্বাচনের পরে সবাই হাসিমুখে থাকতে পারি।’ – জাহাঙ্গীর

    ‘নির্বাচনের আগেই কাঁদতে চাই, যেন নির্বাচনের পরে সবাই হাসিমুখে থাকতে পারি।’ – জাহাঙ্গীর

    দলের নেতা-কর্মীদের সামনে বক্তৃতা দিতে গিয়ে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম কেঁদে ফেললেন। বললেন, ‘নির্বাচনের আগেই কাঁদতে চাই, যেন নির্বাচনের পরে সবাই হাসিমুখে থাকতে পারি।’

    মেয়র প্রার্থীর এই বক্তৃতায় নেতা-কর্মীরাও তাঁদের আবেগ ধরে রাখতে পারেননি। ছলছল চোখে সমর্থন দিয়েছেন তাঁর প্রতি।

    গতকাল শনিবার সকালে কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় গণপূর্ত উপবিভাগের কার্যালয়ে আসন্ন সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গাজীপুর জেলা আওয়ামী লীগ যৌথ সভার আয়োজন করে।

    দলের মনোনীত মেয়র প্রার্থী জাহাঙ্গীর আলম নেতা-কর্মীদের বলেন, ‘আমি আপনাদের ভাই, আমাকে কেউ ভুল বুঝবেন না। আপনাদের হাতে-পায়ে ধরে বলছি, নৌকার জন্য ভোট চান। রাস্তায় রাস্তায় না ঘুরে মানুষের বাড়িতে বাড়িতে যান। মান-অভিমান ভুলে সবাই একসঙ্গে কাজ করেন।’

    সভায় সভাপতিত্ব করেন গাজীপুর-১ আসনের সাংসদ ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। অন্যদের মধ্যে বক্তব্য দেন সাংসদ সিমিন হোসেন রিমি, দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, মহিবুল হাসান চৌধুরী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মৃণাল কান্তি দাস, গাজীপুর জেলা পরিষদের চেয়ারম্যান আকতারুজ্জামান, কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক মুরাদ কবীর, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোশরাফ সিকদার প্রমুখ।

    সভা সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তবে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান উপস্থিত ছিলেন না। তিনিও এবার মেয়র পদে মনোনয়নপ্রত্যাশী ছিলেন।

    সভায় জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘জাতীয় নির্বাচন ও সিটি করপোরেশন নির্বাচন আলাদা। বিএনপি বলেছে, তারা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে আমাদের হলুদ কার্ড ও জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে লাল কার্ড দেখাবে। আসলে ওনারাই তো লাল কার্ড খেয়ে মাঠ থেকে বিতাড়িত হয়ে গেছেন।’ তিনি বলেন, গাজীপুর আওয়ামী লীগের দুর্জয় ঘাঁটি। এই দুর্জয় ঘাঁটি আছে, থাকবে।

    সভায় আগামী ১৫ মে গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের নানা কৌশল নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, ৫৭টি ওয়ার্ডের জন্য ১১৬টি কমিটি গঠন করা হয়েছে। প্রতি কমিটি ১০ সদস্যের। সভায় মহানগর ও জেলা আওয়ামী লীগকে যৌথভাবে কাজ করার আহ্বান জানানো হয়। সভায় অনেকে অভিযোগ করেন, বাড়ি বাড়ি গিয়ে প্রচারকাজের চেয়ে কর্মীদের মধ্যে সেলফি তোলা আর সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ার ব্যাপারে আগ্রহ বেশি।

  • গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রচার কার্যক্রম পরিচালনা কমিটির সাথে মতবিনিময়

    গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রচার কার্যক্রম পরিচালনা কমিটির সাথে মতবিনিময়

    গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রচার কার্যক্রম পরিচালনা কমিটির সাথে গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রচার কার্যক্রম পরিচালনা কমিটির সাথে গতকাল বোরবার দুপুরে গাজীপুর চৌরাস্তা সাগর সৈকত কনভেনশন সেন্টারে মতবিনিময় করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম।
    গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহŸায়ক মো. কামরুল আহসান রাসেল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-আহŸায়ক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো: ওমর ফারুক চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মো. আতাউর রহমান, মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক এম আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের যুবলীগের সমন্বয়ক মো. বদিউল আলম বদি, মো. ফজলুর রহমান আতিক, দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, মো. কমর উদ্দিন, মো. কামরুজ্জামান কামরুল প্রমুখ।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য ও পোশাক শিল্পে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলমকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে গাজীপুর বিশ্বের মধ্যে উন্নত নগরীতে পরিণত হবে।
    এসময় মেয়রপ্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা খুবই মেধাবী ও পরিশ্রমী। সেই মেধা ও শ্রম দিয়ে সিটি নির্বাচনে নৌকার প্রতীককে বিজয় সুনিশ্চিত করতে হবে। নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগসহ সবাইকে কান্ডারী হিসেবে কাজ করতে হবে এবং বিজয়ের ধারা অব্যাহত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগকে নির্বাচনের ময়দানে থাকতে হবে।
    তিনি আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক তথা আমাকে বিজয়ী করতে মহানগরের ৫৭টি ওয়ার্ডে যুবলীগকে সমন্বয় করে কাজ করার আহŸান জানাচ্ছি।
    গণসংযোগ : রোববার বিকেল সাড়ে ৪টায় হাড়িনাল বাজারে পথসভার মাধ্যমে প্রচারনা শুরু করে। পরে জোরপুকুর পাড়, রাজবাড়ি মোড়, মজিদ আকন উচ্চবিদ্যালয় মাঠ, ডুয়েট, কলাবাজার, জয়দেপুর বাজার, ল²ীপুরা, জয়দেবপুর বাস টার্মিনাল, মারিয়ালি হয়ে শিবাবড়ি মোড়ে পথসভার মাধ্যমে গণসংযোগ শেষ হয়। এর আগে মহানগরের ২৫, ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সহ-সভাপতি ও গাজীপুর বারের জিপি এডভোকেট আমজাদ হোসেন বাবুল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. বাছির উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুছ, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল জব্বার নূর, সাধারণ সম্পাদক শরিয়ত উল্লাহ, শিক্ষক নেতা আক্তার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    পথসভায় জাহাঙ্গীর আলম বলেন, আমি বিশ্বাস করি আপনারা আমার হয়ে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিবেশীদের ঘরে ঘরে নৌকা প্রতীকে ভোট চাইবেন। আপনারা প্রত্যেকে এক এক জাহাঙ্গীর আলম। গাজীপুরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১৫ই মে নৌকা প্রতীককে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে চাই।গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের প্রচার কার্যক্রম পরিচালনা কমিটির সাথে গতকাল বোরবার দুপুরে গাজীপুর চৌরাস্তা সাগর সৈকত কনভেনশন সেন্টারে মতবিনিময় করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম।
    গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহŸায়ক মো. কামরুল আহসান রাসেল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-আহŸায়ক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো: ওমর ফারুক চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মো. আতাউর রহমান, মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক এম আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের যুবলীগের সমন্বয়ক মো. বদিউল আলম বদি, মো. ফজলুর রহমান আতিক, দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, মো. কমর উদ্দিন, মো. কামরুজ্জামান কামরুল প্রমুখ।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য ও পোশাক শিল্পে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলমকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে গাজীপুর বিশ্বের মধ্যে উন্নত নগরীতে পরিণত হবে।
    এসময় মেয়রপ্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা খুবই মেধাবী ও পরিশ্রমী। সেই মেধা ও শ্রম দিয়ে সিটি নির্বাচনে নৌকার প্রতীককে বিজয় সুনিশ্চিত করতে হবে। নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগসহ সবাইকে কান্ডারী হিসেবে কাজ করতে হবে এবং বিজয়ের ধারা অব্যাহত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগকে নির্বাচনের ময়দানে থাকতে হবে।
    তিনি আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক তথা আমাকে বিজয়ী করতে মহানগরের ৫৭টি ওয়ার্ডে যুবলীগকে সমন্বয় করে কাজ করার আহŸান জানাচ্ছি।
    গণসংযোগ : রোববার বিকেল সাড়ে ৪টায় হাড়িনাল বাজারে পথসভার মাধ্যমে প্রচারনা শুরু করে। পরে জোরপুকুর পাড়, রাজবাড়ি মোড়, মজিদ আকন উচ্চবিদ্যালয় মাঠ, ডুয়েট, কলাবাজার, জয়দেপুর বাজার, ল²ীপুরা, জয়দেবপুর বাস টার্মিনাল, মারিয়ালি হয়ে শিবাবড়ি মোড়ে পথসভার মাধ্যমে গণসংযোগ শেষ হয়। এর আগে মহানগরের ২৫, ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সহ-সভাপতি ও গাজীপুর বারের জিপি এডভোকেট আমজাদ হোসেন বাবুল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. বাছির উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুছ, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল জব্বার নূর, সাধারণ সম্পাদক শরিয়ত উল্লাহ, শিক্ষক নেতা আক্তার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    পথসভায় জাহাঙ্গীর আলম বলেন, আমি বিশ্বাস করি আপনারা আমার হয়ে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিবেশীদের ঘরে ঘরে নৌকা প্রতীকে ভোট চাইবেন। আপনারা প্রত্যেকে এক এক জাহাঙ্গীর আলম। গাজীপুরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১৫ই মে নৌকা প্রতীককে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে চাই।গতকাল বোরবার দুপুরে গাজীপুর চৌরাস্তা সাগর সৈকত কনভেনশন সেন্টারে মতবিনিময় করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম।

    গাজীপুর মহানগর আওয়ামী যুবলীগের আহŸায়ক মো. কামরুল আহসান রাসেল সরকারের সভাপতিত্বে ও যুগ্ম-আহŸায়ক মো. সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান মো: ওমর ফারুক চৌধুরী। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. হারুন-অর-রশিদ, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শহীদ সেরনিয়াবাত, মজিবুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মো. আতাউর রহমান, মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক এম আমজাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনের যুবলীগের সমন্বয়ক মো. বদিউল আলম বদি, মো. ফজলুর রহমান আতিক, দপ্তর সম্পাদক কাজী আনিছুর রহমান, ঢাকা মহানগর উত্তর যুবলীগের সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন, মো. কমর উদ্দিন, মো. কামরুজ্জামান কামরুল প্রমুখ।
    প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মৎস্য ও পোশাক শিল্পে বাংলাদেশ বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর মনোনীত প্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলমকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করলে গাজীপুর বিশ্বের মধ্যে উন্নত নগরীতে পরিণত হবে।
    এসময় মেয়রপ্রার্থী এডভোকেট জাহাঙ্গীর আলম বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেতাকর্মীরা খুবই মেধাবী ও পরিশ্রমী। সেই মেধা ও শ্রম দিয়ে সিটি নির্বাচনে নৌকার প্রতীককে বিজয় সুনিশ্চিত করতে হবে। নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে যুবলীগসহ সবাইকে কান্ডারী হিসেবে কাজ করতে হবে এবং বিজয়ের ধারা অব্যাহত রেখে আগামী জাতীয় সংসদ নির্বাচনে যুবলীগকে নির্বাচনের ময়দানে থাকতে হবে।
    তিনি আরও বলেন, সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীক তথা আমাকে বিজয়ী করতে মহানগরের ৫৭টি ওয়ার্ডে যুবলীগকে সমন্বয় করে কাজ করার আহŸান জানাচ্ছি।
    গণসংযোগ : রোববার বিকেল সাড়ে ৪টায় হাড়িনাল বাজারে পথসভার মাধ্যমে প্রচারনা শুরু করে। পরে জোরপুকুর পাড়, রাজবাড়ি মোড়, মজিদ আকন উচ্চবিদ্যালয় মাঠ, ডুয়েট, কলাবাজার, জয়দেপুর বাজার, ল²ীপুরা, জয়দেবপুর বাস টার্মিনাল, মারিয়ালি হয়ে শিবাবড়ি মোড়ে পথসভার মাধ্যমে গণসংযোগ শেষ হয়। এর আগে মহানগরের ২৫, ২৬, ২৭ ও ২৮ নং ওয়ার্ডে গণসংযোগ করা হয়।
    এসময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, সহ-সভাপতি ও গাজীপুর বারের জিপি এডভোকেট আমজাদ হোসেন বাবুল, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক মো. বাছির উদ্দিন, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি সেলিনা ইউনুছ, ২৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল জব্বার নূর, সাধারণ সম্পাদক শরিয়ত উল্লাহ, শিক্ষক নেতা আক্তার হোসেন প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
    পথসভায় জাহাঙ্গীর আলম বলেন, আমি বিশ্বাস করি আপনারা আমার হয়ে প্রতিটি পাড়া মহল্লায় প্রতিবেশীদের ঘরে ঘরে নৌকা প্রতীকে ভোট চাইবেন। আপনারা প্রত্যেকে এক এক জাহাঙ্গীর আলম। গাজীপুরে নৌকার পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। আগামী ১৫ই মে নৌকা প্রতীককে জয়যুক্ত করে জননেত্রী শেখ হাসিনাকে বিজয় উপহার দিতে চাই।

  • কালিয়াকৈরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু : আহত পাঁচ

    কালিয়াকৈরে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু : আহত পাঁচ

    কালিয়াকৈরে বজ্রপাতে পোশাক কারখানার এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় নারীসহ পাঁচ শ্রমিক আহত হয়েছেন।

    রোববার সকাল ৮টার দিকে উপজেলার মাটিকাটা এলাকায় ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার সামনে এ ঘটনা ঘটে।

    নিহতের নাম জাফরুল ইসলাম (২০) । তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ থানার হরিনাথপুর এলাকার মো. আব্বাছ আলীর ছেলে। তিনি ওই এলাকায় বাসা ভাড়া থাকতেন এবং ইনক্রেডিবল ফ্যাশন লিমিটেড কারখানার চেকম্যান হিসেবে কর্মরত ছিলেন।

    আহতরা হলেন- ওই কারখানার শ্রমিক শৌরভ, মনি সামান্ত, লতা, আলেয়া ও তাপসি।

    কালিয়াকৈর শিল্প পুলিশের সহকারী উপ-পরির্দশক (এএসআই) ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বজ্রপাতে আহত যুবক জাফরুলকে গুরুতর আহত অবস্থায় গাজীপুর শেখ ফজিলাতুন্নেসা মুজিব কেপিজে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

    এদিকে আহত পাঁচজন স্থানীয় একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।