Blog

  • আজ শেখ জামালের জন্মদিন

    আজ শেখ জামালের জন্মদিন

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দ্বিতীয় পুত্র শেখ জামালের ৬৫ তম জন্মদিন আজ শনিবার।

    ১৯৫৪ সালের এদিনে তিনি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট কিছু উচ্ছৃঙ্খল সেনা কর্মকর্তার হাতে সপরিবারে নিহত হন শেখ জামাল।

    শেখ জামাল ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ থেকে ম্যাট্রিক ও ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। মুক্তিযুদ্ধের সময় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে গৃহবন্দী হন তিনি।
    কিন্তু পালিয়ে গিয়ে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে বাংলাদেশ সেনাবাহিনীর একজন কমিশন প্রাপ্ত অফিসার পদে নিয়োগ পান।

    এ উপলক্ষে আজ সকাল সাড়ে ৮টায় আওয়ামী লীগের পক্ষ থেকে বনানীস্থ শেখ জামালের কবরে শ্রদ্ধার্ঘ্য অর্পণ ও তার রূহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

  • ময়মনসিংহে তেলবাহী ট্রাক চাপায় নিহত ২

    ময়মনসিংহে তেলবাহী ট্রাক চাপায় নিহত ২

    ময়মনসিংহের তারাকান্দায় তেলবাহী ট্রাকের চাপায় দুই মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে উপজেলার মধুপুর নামকস্থানে এ দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন তারাকান্দা দোয়ালিয়া গ্রামের এনামুল হক রুবেল (২৪) ও একই গ্রামের হৃদয় মিয়া (২২)।
    তারাকান্দা থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টার দিকে শেরপুর ময়মনসিংহ মহাসড়কের তারাকান্দা উপজেলার মধুপুর নামকস্থানে ময়মনসিংহগামী একটি মটরসাইকেলকে চাপাদেয় বিপরীতদিক থেকে আসা তেলবাহী ট্রাক। এতে ঘটনাস্থলেই মটরসাইকেল আরোহী এনামুল হক রুবেল ও হৃদয় মিয়া ও চালক নিহত হয়। এসময় মোটর সাইকেলটি দুমরে মুচড়ে যায় ।

  • কালিয়াকৈরে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৬০ ঘর

    কালিয়াকৈরে অগ্নিকান্ডে পুড়ে ছাই ৬০ ঘর

    কালিয়াকৈর উপজেলার পূর্বচান্দরা সাহেবপাড়া এলাকায় এক অগ্নিকান্ডে সাতটি বাড়ির ৬০টি কক্ষ ও মালামাল পুড়ে গেছে।

    শুক্রবার রাতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

    কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করে।

    কালিয়াকৈর ফায়ার স্টেশন ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ৯টার দিকে সাহেবপাড়া এলাকার একটি টিনশেড বাড়িতে বৈদুত্যিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। মুহুর্তের মধ্যে আগুন পাশে থাকা আজাহার আলী, রিয়াজ ইকবাল, চান মিয়া, রোকেয়া, মো: নাসির উদ্দিন,মাঞ্জুর হোসেন ও মাহজালালের বাড়িতে ছাড়িয়ে পড়ে। খবর পেয়ে কালিয়াাকৈর ফায়ার স্টেশনের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই ওসব ব্যাক্তির মালিকানাধীন বাড়ির ৬০ কক্ষ ও মামলামাল পুড়ে গেছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ জানা যায়নি।

  • ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘ভুবন মাঝি’

    ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘ভুবন মাঝি’

    বাংলাদেশের সিনেমার জন্য ভারতের দুয়ার সবসময় খোলা থাকে না। অবশ্য তেমন সাড়া জাগানো সিনেমাও ঢালিউডে বিরল। সেই বিরল সিনেমার মাঝে অন্যতম ‘ভুবন মাঝি’। অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতের সেন্সর বোর্ড থেকে এই ছাড়পত্র পেয়েছে ছবিটি। যে কারণে এখন সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।

    সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ২০১৭ সালের ৩ মার্চ। গত এক বছরে সাতটি আন্তর্জাতিক উৎসব ঘুরে মোট চারটি মহাদেশের ১৯টি দেশে প্রদর্শিত হয়। তবে ভারতে কবে ছবিটি সিনেমা হলে প্রদর্শিত হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। এ ছবির পরিচালক ফাখরুল আরেফিন খান। সঙ্গীত পরিচালনা করেছিলেন ওপার বাংলার প্রয়াত লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ছবিটি তার নামেই উৎসর্গ করা হয়েছে।

    স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরের গল্প, বিদ্রোহ, মানবিকতা, প্রেম, ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি এসবই ‘ভুবন মাঝি’র বিষয়বস্তু। এই ছবিতে দেখানো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এক বাউল মনোভাবাপন্ন যুবকের কথা। রবীন্দ্র-নজরুল-লালনে মজে থাকা থিয়েটার পাগল যুবক নহির সাঁই, রাজনীতির পালাবদলে যুদ্ধ-বাস্তবতায় দেশের স্বাধীনতার পাশাপাশি নিজেকে খোঁজার যুদ্ধই এখানে মুখ্য।

    এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা ঘোষ। কাজী নওশাবা আহমেদ, মাজনুন মিজান, মামুনুর রশিদের মতো খ্যাতিমান অভিনেতারা এতে কাজ করেছেন।

  • বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না : ওবায়দুল কাদের

    বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না : ওবায়দুল কাদের

    আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি শক্তি কাউকে ক্ষমতায় বসাতে পারে না। বিদেশিরা আমাদের শুধুমাত্র বন্ধু হতে পারে, ক্ষমতা রাখার মালিক দেশের জনগণ।

    আজ বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডিস্থ রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের সম্পাদকম-লীর সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

    ওবায়দুল কাদের বলেন, দেশের জনগণ না চাইলে কি আমরা জোর করে ক্ষমতায় থাকবো? জোর করে ক্ষমতায় থাকা যায় না। আর কোন বিদেশী শক্তি ও কাউকে ক্ষমতায় বসাতে পারেনা। বিদেশীরা আমাদের শুধুমাত্র বন্ধু হতে পারে, ক্ষমতা রাখা না রাখার মালিক বাংলাদেশের জনগণ।

    আওয়ামী লীগ প্রতিনিধি দলের ভারত সফর নিয়ে বিএনপির নানা অভিযোগের জবাবে তিনি বলেন, ভারত কি আমাদের ক্ষমতায় বসাবে? ৭৫ এর পরবর্তী সময়েও তারা আমাদের কোন বিষয় নিয়ে হস্তক্ষেপ করেনি। ২০০১ সালে আমরা হেরে গেছি। ভারত কি আমাদের জেতাতে চেয়েছে? তারা তো তখন কোন হস্তক্ষেপ করেনি।

    ওবায়দুল কাদের বলেন, ভারত একটি গণতন্ত্রের দেশ। নরেন্দ্র মোদির সঙ্গে নির্বাচন নিয়ে আমাদের কোন কথা হয়নি। এই সফর ছিলো পার্টি টু পার্টির। আমাদের যতোটুকু বলতে হয় বলেছি। কিন্তু মোদি সাহেব নির্বাচন নিয়ে কিছুই বলেননি। আমরা আমাদের সম্পর্ক আরো কিভাবে ভাল করা যায় সেই সব বিষয় নিয়ে কথা হয়েছে। আমাদের জাতীয় স্বার্থে ভারতে যখন যে সরকারই আসবে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে বলেও মনে করে মন্ত্রী।

    আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আন্তরিক পরিবেশে ভারতের প্রধানমন্ত্রীর সাথে ৩২ মিনিটের মতো আলোচনা হয়েছে। আমরা দেশের জনগণের স্বার্থকেই সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছি। মোদি সাহেব আমাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন।

    তিনি বলেন, ভারতের জনতা পার্টির সাধারণ সম্পাদক রাম মাধবকে বাংলাদেশ সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছি। আমরা আশা করছি তাদের সিনিয়র নেতারা বাংলাদেশ সফরে আসবেন।

    কাদের বলেন, আমরা তিস্তা চুক্তি, রোহিঙ্গা কোনটাই বাদ দেইনি। দেশের স্বার্থে এসব কথা তুলে ধরেছি। আমরা স্পষ্ট করে বলেছি আমাদের সীমান্তকে কোন সন্ত্রাসীককে ব্যবহার করতে দিব না। এ বিষয়টি ভালো করে তুলে ধরেছি। তিস্তার পানির জন্য আমাদের দেশে প্রচুর মানুষের হা হা কার আছে। এ অবস্থায় ভারতের প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছি। আমরা বিশ্বাস করি, তিস্তা চুক্তি যদি হয় তা আমাদের দেশের জনগণের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে।

    সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী দেশে আসলেই নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। তখন তাদের দায়িত্ব বন্টন করে দেয়া হবে। আমরা গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচন নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা স্পষ্ট করে বলেছি এই দুই এলাকার যারা ঢাকায় আছেন তারাই শুধু নির্বাচনের প্রচারণায় অংশ নেবেন। অন্য এলাকার কোন লোক ওই সব এলাকায় যাবেন না। যেন কোনো প্রকারে আচরণবিধি লঙ্ঘন না হয়। এছাড়া যেন ওইসব এলাকার জনমনে কোন বিভ্রান্তি সৃষ্টি না হয়।

    তিনি বলেন, গাজীপুর এবং খুলনা সিটি করপোরেশন নির্বাচনেও কমিশনার স্বাধীনভাবে দায়িত্ব পালন করবে। এখন সরকার যা যা করা দরকার তাই করবে। নির্বাচন কমিশনারকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।

    সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, আ ফ ম বাহা উদ্দিন নাছিম, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খালিদ মাহমুদ চৌধুরী ও মহিবুল হাসান চৌধুরী, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, উপদপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

  • ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী

    ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেলেন প্রধানমন্ত্রী

    নারী নেতৃত্বে সফলতার স্বীকৃতি হিসেবে সম্মানজনক ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই পুরস্কার গ্রহণ করে প্রধানমন্ত্রী নারীদের অধিকার নিশ্চিত করতে একটি নতুন জোট গঠনের তাগিদ দেন।

    শুক্রবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় সিডনিতে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

    সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের গালা ডিনারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি তুলে দেওয়া হয়।

    এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী ক্ষমতায়ন এবং নারী কর্মসংস্থান নিশ্চিত করতে চার দফা প্রস্তাব তুলে ধরেন।

    যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ‘গ্লোবাল সামিট অফ উইমেন’ বাংলাদেশসহ এশীয় প্র্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নারী শিক্ষা ও ব্যবসায়িক উদ্যোগের বিষয়ে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের জন্য এই পুরস্কার দিয়েছে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার এই ‘গ্লোবাল উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড’ যেসব নারী তাদের ভাগ্যের পরিবর্তনের জন্য নিজেদের ক্ষমতার পরিচয় দিয়েছেন সেসব নারীদেরক উৎসর্গ করেছেন।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই সম্মানসূচক অ্যাওয়ার্ড প্রদান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা।

    এ অনুষ্ঠানে নৈশভোজের পর শেখ হাসিনার হাতে পুরস্কার তুলে দেওয়ার আগে তার সম্পর্কে একটি ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।

    অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যের শুরুতেই বলেন, গ্লোবাল উইমেন লিডারশিপ অ্যাওয়ার্ড পেয়ে আমি খুবই আনন্দিত এবং সম্মানবোধ করছি। আমি বিশ্বব্যাপী নারীদের এই পুরস্কার উৎসর্গ করছি; যারা ভাগ্য পরিবর্তনে নিজেদের ক্ষমতার পরিচয় দিয়েছেন।

    অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে এই উইমেনস লিডারশিপ অ্যাওয়ার্ড নিতে তিনদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিডনি গিয়েছেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রেলিয়ায় আমন্ত্রণ জানানোর জন্য ম্যালকম টার্নবুলকেও ধন্যবাদ জানান।

    শেখ হাসিনা তার চার দফা প্রস্তাব তুলে ধরে বলেন, প্রথমত; নারীর সক্ষমতা নিশ্চিত করতে প্রচলিত একমুখী ধারণা পরিহার করতে হবে। দ্বিতীয়ত; প্রান্তিক ও ঝুঁকির মুখে থাকা নারীরা এখনও কম খাদ্য পাচ্ছে, স্কুলে যেতে পারছে না, কম মজুরিতে কাজ করছে এবং সহিংসতার শিকার হচ্ছে। কোনো নারী ও মেয়েকে পেছনে রাখা উচিৎ নয়।

    তিনি আরও বলেন, তৃতীয় বিষয় হলো নারীদের উৎপাদন ক্ষমতা বৃদ্ধিতে সুনির্দিষ্ট স্বাস্থ্যঝুঁকি মোকাবিলা করতে হবে এবং চতুর্থত; জীবন ও জীবিকার সমস্ত ক্ষেত্রে নারীদের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে।

    প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বক্তব্যে পর পর দুই দফায় তার নেতৃত্বাধীন সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় থাকার কারণেই সুষ্ঠু, অধিকারভিত্তিক, লিঙ্গ সংবেদনশীল এবং বাস্তবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ হয়েছে বলে মন্তব্য করেন। তিনি বলেন, বাংলাদেশ এখন নারী ক্ষমতায়নের রোল মডেল।

    বক্তব্যে প্রধানমন্ত্রী মহান ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সংগ্রামে বাঙালি নারীদের ত্যাগ ও অবদানের কথা স্মরণ করেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে ২ লাখ মা-বোনের সম্ভ্রমহানির কথা উল্লেখ করেন তিনি।

    অনুষ্ঠানে নারীর ক্ষমতায়ন, শিক্ষা ও অধিকার আদায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বাংলাদেশের মানুষের অধিকার বিশেষ করে নারীর ক্ষমতায়নের নিজের সংগ্রামের কথাও শেখ হাসিনা উল্লেখ করেন।

    প্রধানমন্ত্রী বলেন, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ২০১৭ সালের প্রতিবেদনে ১৪৪টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৪৭তম এবং দক্ষিণ এশিয়ায় প্রথম স্থানে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে ১৫৫টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম।

    তিনি বলেন, নারীদের প্রতি সমর্থন ও অধিকার নিশ্চিতে একটি নতুন জোট গঠন করতে হবে। যে যার জায়গা থেকে নারীদের জন্য আমাদের কাজ করতে হবে।

  • কালীগঞ্জে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

    কালীগঞ্জে ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

    কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতিসহ দুইজনকে একটি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে পুলিশ।

    বৃহস্পতিবার রাতে উপজেলার উলুখোলা লেগুনাস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করা হয়।

    গ্রেফতারকৃতরা হলেন- কালীগঞ্জ পৌর এলাকার দুর্বাটি গ্রামের নুরুল ইসলাম আকন্দের ছেলে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুল বাশার কাজল (২৭) এবং বড়নগর গ্রামের ফারুক খানের ছেলে তানিন (২৮)।

    শুক্রবার দুপুরে গাজীপুর পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশিদ তার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

    প্রেস ব্রিফিংয়ে তিনি আরো জানান, বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাতে কালীগঞ্জের বায়েরদীয়া এলাকা দিয়ে মোটরসাইকেলে করে কাজল ও তানিন অস্ত্র উঁচিয়ে যাচ্ছেন এমন খবর পেয়ে উলুখোলা ফাঁড়ির পুলিশ তাদের গতিরোধ করে। এ সময় তাদের দেহ তল্লাশি করে ছাত্রলীগ নেতা কাজলের কোমড় থেকে একটি বিদেশি পিস্তল, ম্যাগজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে তাদের দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

  • গাজীপুরে এনা পরিবহনের বাসচাপায় রিকশা চালকের মৃত্যু

    গাজীপুরে এনা পরিবহনের বাসচাপায় রিকশা চালকের মৃত্যু

    ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বোর্ডবাজার এলাকায় উল্টো পথ দিয়ে যাওয়া এনা পরিবহনের একটি বাসচাপায় এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

    শুক্রবার সকালে এ দুর্ঘনা ঘটে।

    নিহত রিকশা চালক মিলন মিয়ার (৩৫)। সে নওগাঁর ধামুরহাট থানার মশইর এলাকার আব্দুল মান্নানের ছেলে।

    নাওজোর হাইওয়ে ফাঁড়ির এস. আই বিনয় কুমার সরকার জানান, শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে ওই মহাসড়কের বোর্ডবাজার এলাকায় ময়মনসিংহগামী এনা পরিবহনের একটি বাস যানজট কারণে লেন পরিবর্তন করে উল্টো পথে গিয়ে রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রিকশাচালক মিলন মিয়ার মৃত্যু হয়। বাসটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে বলে তিনি জানান।

  • গাজীপুরে পেট্রোল বোমা ও ককটেল সহ জামায়াতের ৪৫ নেতা-কর্মী আটক

    গাজীপুরে পেট্রোল বোমা ও ককটেল সহ জামায়াতের ৪৫ নেতা-কর্মী আটক

    গাজীপুরের পূবাইল এলাকার স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালিয়ে পেট্রল বোমা,ককটেল ও জিহাদি বই সহ ৪৪ জন জামাতের নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।

    পুলিশ জানায়, শুক্রবার ২৭ এপ্রিল) সকালে পূবাইল এলাকার একটি রিসোর্ট থেকে আটক করা হয় জামায়াতের নেতা-কর্মীরদের। তাদের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনার অভিযোগ আনা হয়েছে।
    নিবন্ধন বাতিল হওয়ায় জামায়াতের দলীয়ভাবে ভোটের সুযোগ না থাকায় গাজীপুরে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন সানাউল্লাহ। তবে ২৩ এপ্রিল মনোনয়নপত্র প্রত্যাহারের দুই দিন আগে বিএনপির সঙ্গে জামায়াতের সমঝোতা হয় এবং সানাউল্লাহ ভোট থেকে সরে দাঁড়িয়ে বিএনপির প্রার্থী হাসান উদ্দিন সরকারকে সমর্থন করেন। ২৪ এপ্রিল আনুষ্ঠানিক প্রচার শুরুর পরদিন মুক্তিযোদ্ধা হাসান সরকার তার প্রচারযুদ্ধ উদ্বোধনের সময় স্বাধীনতাবিরোধী দল জামায়াতের নেতারাও তার সঙ্গে ভোটের লড়াইয়ে আছেন বলে জানান।

    গাজীপুরের পুলিশ সুপার হারুনুর রশীদ তার কার্যালয়ে সাংবাদ সম্মেলনে জনান, ভোর সাড়ে সাতটার দিকে গোপন বৈঠকের খবর পেয়ে গোয়েন্দা পুলিশের একটি দল পূবাইলের স্বপ্নচূড়া পিকনিক স্পটে অভিযান চালায়।সেখান থেকে আটক সানাউল্লাইসহ ৪৫ জনের কাছ থেকে ১৫টি পেট্রল বোমা, চারটি ককটেল ও জিহাদি বই উদ্ধারের কথাও জানান পুলিশ সুপার। তার ধারণা, আটকরা নাশকতার উদ্দেশ্যে আশপাশের জেলা থেকে ভোরে সমবেত হয়েছিল পূবাইলের এই স্পটে।

    সঙ্গীসহ জামায়াত নেতা সানাউল্লাহ যে এলাকায় আটক হয়েছেন, সেটি সিটি করপোরেশনের সীমানার ভেতরেই।তবে এ বিষয়ে সানাউল্লাহর বক্তব্য নেয়া যায়নি। পুলিশ সুপার হারুন যখন সংবাদ সম্মেলন করছিলেন, তখন গারদের ভেতরে ছিলেন জামায়াতের নেতা-কর্মীরা।

    জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, জয়দেবপুর থানায় আটকদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

  • রঙিন পর্দার আড়ালে এক প্লেট চটপটির মূল্য সাড়ে ৩শ’ টাকা

    রঙিন পর্দার আড়ালে এক প্লেট চটপটির মূল্য সাড়ে ৩শ’ টাকা

    গাজীপুরের কালীগঞ্জে স্থানীয় ফাস্টফুডের দোকানগুলোতে চলছে নানা অসামাজিক কর্মকাণ্ড। এমন অভিযোগ স্থানীয় সচেতন মহলের। মহলটির দাবি, নানা বয়সের শিক্ষার্থীরা বাড়ি থেকে স্কুল-কলেজের জন্য বের হয়ে ওইসব ফাস্টফুডের দোকানগুলোর রঙ্গিন পর্দার আড়ালে তাদের অন্ধকার ভবিষ্যৎ তৈরি করছে। আর উঠতি বয়সের ওইসব শিক্ষার্থীদের উস্কে দিতে স্থানীয় ফাস্টফুড ব্যবসায়ীরা ব্যবসার নামে করছে সময় বিক্রি। তারা প্রতি ঘণ্টায় ১ প্লেট চটপটির মূল্য রাখছে সাড়ে ৩শ’ টাকা।

    সচেতন মহলের অভিযোগ সূত্রে জানা গেছে, কালীগঞ্জ পৌর এলাকার পুরাতন ব্যাংকের মোড়, নতুন ব্যাংকের মোড়, বাসস্ট্যান্ড এবং পুরাতন গরুর হাট এলাকায় বেশ কয়েকটি ফাস্টফুডের দোকান রয়েছে। যেগুলোতে স্কুল-কলেজের নানান বয়সের শিক্ষার্থীরা নিয়মিত যাতায়াত করছে। আর সেখানে তারা ঘণ্টার পর ঘণ্টা সময় অতিবাহিত করছে। শিক্ষার্থীদের এমন অনৈতিক কর্মকাণ্ডে উস্কে দিচ্ছে ফাস্টফুড ব্যবসায়ীরাও। কারণ শিক্ষার্থীরা যত বেশি সময় অতিবাহিত করছে তারা ততবেশি টাকা হাতিয়ে নিচ্ছে। চটপটি আর ফুচকার ব্যবসার আড়ালে ব্যবসায়ীরা শিক্ষার্থীদের কাছে সময় বিক্রি করছে। একদিকে যেমন শিক্ষার্থীরা দিনের পর দিন রঙ্গিন পর্দার আড়ালে নিজের ভবিষ্যৎ নষ্ট করছে। অন্যদিকে তাদের এহেন কর্মকাণ্ডে বিভ্রান্ত হচ্ছে সচেতন মহল।

    Fucka-(2)

    সরেজমিনে মিলেছে অভিযোগের সত্যতা। কালীগঞ্জ পুরাতন গরুর হাট এলাকায় সরেজমিনে দুইটি ফাস্টফুডের দোকানে দেখা গেছে, দোকানের সামনে চটপটি ও ফুচকার আয়োজন। আর পেছনে নানা রঙ্গের পর্দা দিয়ে আটকানো কয়েকটি কক্ষ। সেখানেই প্রতিদিন সকাল ১০টা থেকে স্কুল-কলেজের নানা বয়সী ছাত্র-ছাত্রীরা ভিড় করছে। শুরুতে ফুচকা-চটপটি খেলেও ঘণ্টার পর ঘণ্টা চলে সময় অতিবাহিত। আর স্কুল-কলেজ ছুটি হওয়ার সঙ্গে সঙ্গে তারা বেরিয়ে যায়। এখানে শুধু যে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী তা নয়। দূর-দূরান্ত থেকেও আসছে নানা বয়সী মানুষ। সময় শেষ হলেই বিভিন্ন হারে ঘণ্টা প্রতি রাখছে টাকা। এমন অভিযোগের ভিত্তিতে বুধবার বিকেলে বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান চালায় কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সোহাগ হোসেন। অভিযানের খবর পেয়ে দু’টি দোকানের মালিক কর্মচারী রেখে পালিয়ে যায়। এ সময় দোকানের কর্মচারীসহ ৬ জনকে আটক করা হয়।

    এদের মধ্যে ২ জন নারী ও ৪ জন পুরুষ। এরা হলেন, উপজেলার নাগরী গ্রামের গোপাল সাহার ছেলে লিমন সাহা (২৫), ফিরিন্দা গ্রামের মো. জামান করিমের ছেলে রুবেল মিয়া (৩০), অলুয়া গ্রামের ফজলুল হকের ছেলে তারেক (৩০), ভাইয়াসূতি গ্রামের কানাই চন্দ্র দাসের মেয়ে প্রিয়সী চন্দ্র দাস (১৮), দক্ষিণ পানজোরা গ্রামের হরি দাসের মেয়ে মিতু রাণী দাস (১৯) ও দোকান কর্মচারী আসিফ মিয়া (১৯)।

    এ সময় মাহবুব ইসলাম মালিকানাধীন মাহবুবা জান্নাত স্টোর এবং মো. মামুন মিয়া মালিকানাধীন নামবিহীন দোকানে তালা ঝুলিয়ে দোকানের মালামাল জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। পরে আটকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন হারে জেল-জরিমানা করা হয়।