Dhaka ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩ শ্যালিকাকে বিয়ে ও টিকটক বিতর্ক: গ্রামবাসীর সামনে ক্ষমা চাইলেন শ্যালিকা, কান ধরে তওবা করলেন শ্বশুর এই হত্যাকাণ্ডের বিচার হবে ইনশাআল্লাহ – মাওলানা বোরহান উদ্দিন। বারেকের শত কোটি টাকার অবৈধ সম্পদ ও দূর্নীতি আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য অসতর্ক শব্দচয়ন ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ টোকিওর মতো পরিচ্ছন্ন ও দূষণমুক্ত ঢাকা গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান সিডিএ চেয়ারম্যান ও ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, ৩ দিনের আইনি নোটিশ তিস্তা মহাপরিকল্পনার ডিপিপি শীঘ্রই, দীর্ঘমেয়াদী সুফল নিশ্চিত করার পরিকল্পনা: পানিসম্পদ প্রতিমন্ত্রী

ভারতে মুক্তি পাচ্ছে বাংলাদেশের ‘ভুবন মাঝি’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪২:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ এপ্রিল ২০১৮
  • ২৯৭ বার

বাংলাদেশের সিনেমার জন্য ভারতের দুয়ার সবসময় খোলা থাকে না। অবশ্য তেমন সাড়া জাগানো সিনেমাও ঢালিউডে বিরল। সেই বিরল সিনেমার মাঝে অন্যতম ‘ভুবন মাঝি’। অভিনয় করেছেন ওপার বাংলার সুপারস্টার পরমব্রত চট্টোপাধ্যায়। ভারতের সেন্সর বোর্ড থেকে এই ছাড়পত্র পেয়েছে ছবিটি। যে কারণে এখন সিনেমাটি বাণিজ্যিকভাবে প্রেক্ষাগৃহে প্রদর্শনের ক্ষেত্রে আর কোনো বাধা থাকল না।

সরকারি অনুদানপ্রাপ্ত এই ছবিটি বাংলাদেশে মুক্তি পায় ২০১৭ সালের ৩ মার্চ। গত এক বছরে সাতটি আন্তর্জাতিক উৎসব ঘুরে মোট চারটি মহাদেশের ১৯টি দেশে প্রদর্শিত হয়। তবে ভারতে কবে ছবিটি সিনেমা হলে প্রদর্শিত হবে সেটা এখনও চূড়ান্ত হয়নি। এ ছবির পরিচালক ফাখরুল আরেফিন খান। সঙ্গীত পরিচালনা করেছিলেন ওপার বাংলার প্রয়াত লোকসংগীতশিল্পী কালিকাপ্রসাদ ভট্টাচার্য। ছবিটি তার নামেই উৎসর্গ করা হয়েছে।

স্বাধীনতা সংগ্রাম ও স্বাধীনতা পরবর্তী ৪৩ বছরের গল্প, বিদ্রোহ, মানবিকতা, প্রেম, ইতিহাস, সংগ্রাম, সংস্কৃতি এসবই ‘ভুবন মাঝি’র বিষয়বস্তু। এই ছবিতে দেখানো হয়েছে স্বাধীনতা সংগ্রামের সময় গুরুত্বপূর্ণ হয়ে ওঠা এক বাউল মনোভাবাপন্ন যুবকের কথা। রবীন্দ্র-নজরুল-লালনে মজে থাকা থিয়েটার পাগল যুবক নহির সাঁই, রাজনীতির পালাবদলে যুদ্ধ-বাস্তবতায় দেশের স্বাধীনতার পাশাপাশি নিজেকে খোঁজার যুদ্ধই এখানে মুখ্য।

এই ছবিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী অপর্ণা ঘোষ। কাজী নওশাবা আহমেদ, মাজনুন মিজান, মামুনুর রশিদের মতো খ্যাতিমান অভিনেতারা এতে কাজ করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ