Dhaka ০৬:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন নারী ও শিশুর কল্যাণ অগ্রাধিকার পাচ্ছে: সমাজকল্যাণমন্ত্রী কক্সবাজারে রিসোর্টে মর্মান্তিক অগ্নিকাণ্ড: যশোরের মণিরামপুরে একই পরিবারের চার সদস্যকে দাফন সাবেক সচিব নজরুল ইসলামকে ঘিরে সম্পদ ও ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ

শ্রীপুরে ড্রাম ট্রাক কেড়ে নিল এক কিশোরের প্রাণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ এপ্রিল ২০১৮
  • ৫৫ বার

শ্রীপুর উপজেলার জৈনাবাজার কলেজ রোড এলাকায় ড্রাম ট্রাকের চাপায় এক সাইকেল আড়োহী কিশোরের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে ওই এলাকার এইচএকে একাডেমির সামনে দূর্ঘটনাটি ঘটে।

নিহত কিশোরের নাম মো.সুজন মিয়া (১২)। সে ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার কানোয়ার গ্রামের মো.শামসুদ্দিনের ছেলে। সে জৈনাবাজার একটি খাবার হোটেলে কাজ করতো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ছেলেটি কলেজের দিকে সাইকেল চালিয়ে যাচ্ছিল এসময় জৈনাবাজার গামী ড্রাম ট্রাকটি এসে সাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এসময় স্থানীয়রা ট্রাকের চালককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করে। অসচেতন অবস্থায় থাকায় তাৎক্ষণিক চালকের নাম পাওয়া যায়নি।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মো.মহসিন মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ড্রাম ট্রাকসহ চালক পুলিশের হেফাজতে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম