Dhaka ১০:৩৯ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল সুনামগঞ্জে ধোপাজান চলতি নদীতে অবৈধ বালু লুটপাট বন্ধ ও ইজারা চালুর দাবিতে মানববন্ধন চাঁদপুরে ভোক্তার অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা গুজবে কান নয়, তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ করুন: আইসিটি মন্ত্রী রাঙামাটিতে মাদকাসক্ত ছেলেকে দা দিয়ে কোপের অভিযোগ, হাসপাতালে মৃত্যু সাবেক তাঁতীলীগ নেতা এখন সাংবাদিক, ঘিরে উঠছে একের পর এক অভিযোগ টেকনাফে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিক জামালকে হাসপাতালে দেখতে বিএমএসএফের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গোপালগঞ্জে ট্রাক ও নসিমনের সংঘর্ষে কিশোর নিহত, আহত-২ উত্তরা ১৪ নাম্বর সেক্টরে রাস্তার ওপর অবৈধ স্থাপনার অভিযোগ, দ্রুত উচ্ছেদের দাবিতে এলাকাবাসীর প্রতিবাদ নবনিযুক্ত ইউএনও লিখন বণিককে নাগরপুর জাতীয় সাংবাদিক সংস্থার অভিনন্দন

সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গোপালগঞ্জে প্রতিবাদে মানববন্ধন

সড়ক রক্ষণাবেক্ষণকাজে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে দৈনিক আমার দেশ–এর সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের দাবিতে গোপালগঞ্জে মানববন্ধন করেছেন সাংবাদিকেরা। তারা মামলাটিকে হয়রানিমূলক উল্লেখ করে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।
শনিবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে প্রেসক্লাব গোপালগঞ্জের সামনে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়ন, টুঙ্গিপাড়া প্রেসক্লাব, কোটালীপাড়া সাংবাদিক ফোরামসহ জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন গোপালগঞ্জ সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. সেলিম রেজা, সাধারণ সম্পাদক জয়ন্ত শিরালী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, সাংবাদিক পলাশ সিকদার, টুঙ্গিপাড়া প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন এবং কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সহসভাপতি কামরুল হাসান (চান মিয়া) সিকদার।
বক্তারা বলেন, সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণকাজে অনিয়ম ও নিম্নমানের কাজের তথ্য তুলে ধরে সংবাদ প্রকাশ করায় একজন সাংবাদিককে চাঁদাবাজির মামলায় জড়ানো হয়েছে। এর মাধ্যমে স্বাধীন সাংবাদিকতাকে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে। তারা অবিলম্বে মামলাটি প্রত্যাহারের পাশাপাশি সংবাদে উল্লিখিত অনিয়মের নিরপেক্ষ তদন্তের দাবি জানান।
বক্তাদের অভিযোগ, জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেনের তত্ত্বাবধানে জেলার বিভিন্ন সড়ক নির্মাণ ও রক্ষণাবেক্ষণকাজের মান নিয়ে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা।
বক্তারা আরও বলেন, উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির তথ্য জনগণের সামনে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। অনিয়মের অভিযোগ তদন্ত না করে সংবাদ প্রকাশকারী সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা স্বাধীন গণমাধ্যমের জন্য উদ্বেগজনক। একই সঙ্গে সড়ক নির্মাণকাজে অনিয়মের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা।
গত ৬ জুলাই আমার দেশ অনলাইনে ‘কোটালীপাড়ায় সড়ক নির্মাণে অনিয়ম, কার্পেটিং উঠে যাওয়ার ভিডিও ভাইরাল’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। পরদিন ৭ জুলাই গোপালগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েলের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেডের স্থানীয় প্রতিনিধি ইয়াসিন হোসেন।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ‘গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প (দ্বিতীয় পর্যায়)’–এর আওতায় ৭৪ লাখ ৬৭ হাজার ৩০১ টাকা ব্যয়ে কোটালীপাড়ার শিকিরবাজার স্কাউট ভবন থেকে পূর্ব চিত্রাপাড়া পর্যন্ত ১ হাজার ২৬৫ মিটার সড়কের রক্ষণাবেক্ষণকাজের কার্যাদেশ পায় চুয়াডাঙ্গাভিত্তিক জাকাউল্লাহ অ্যান্ড ব্রাদার্স লিমিটেড।
স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের কারণে কাজ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই সড়কের কার্পেটিং উঠে যেতে শুরু করে এবং বিভিন্ন স্থানে ক্ষত দেখা দেয়। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে সমালোচনার পাশাপাশি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঠিকাদার-নির্ভর আসবাব কেনে গণপূর্ত,নিজস্ব কারখানা অচল

সংবাদ প্রকাশের পর সাংবাদিকের বিরুদ্ধে মামলা, গোপালগঞ্জে প্রতিবাদে মানববন্ধন

আপডেট টাইম : ০২:১১:২৮ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬