Dhaka ১১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত এ. কে. শামসুদ্দীন: সড়কের প্রদীপের নিচে জমে থাকা দুর্নীতির পাহাড় সড়ক ও জনপথ অধিদপ্তরের ঢাকা জোনের নির্বাহী প্রকৌশলী রীতেশ বড়ুয়ার বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতির পাহাড় গড়ার অভিযোগ ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ৬টি অবৈধ ট্যাক্সি স্ট্যান্ড ও কোটি টাকার সম্পদ সুনামগঞ্জে ভুয়া প্রাক্কলন ও চেক জালিয়াতিতে প্রায় ৩৮ কোটি টাকা লোপাট: নেপথ্যে কারা প্রকল্প বাস্তবায়নে ধীরগতি ও প্রশাসনিক জটিলতা: মেট্রোরেল এমডির বিরুদ্ধে তদন্তের দাবি দুদকের জালে সাবেক কাস্টমস কর্মকর্তা ইদ্রিছ ও তাঁর স্ত্রী, রয়েছে কোটি টাকার অবৈধ সম্পদ আওয়ামী লীগ নেতাদের মদদে সিলেট সওজে দুর্নীতি: বনক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারেও হরিলুট ওবায়দুল কাদেরের ভ্যানগার্ড ইঞ্জিনিয়ার সবুজ খানের হাজার কোটি টাকার অবৈধ সাম্রাজ্য গোপালগঞ্জে মাদক ও টাকাসহ ব্যবসায়ী আটক

সিরাজগঞ্জ সদর হাসপাতালে মেডিসিন ওয়ার্ডের মাসিক সভা ও নবাগত ইন্টার্নদের নবীন বরণ অনুষ্ঠান

মো ইয়াকুব আলী তালুকদার, স্টাফ রিপোর্টার

​সিরাজগঞ্জ সদর হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের মার্জিত ও সুশৃঙ্খল পরিবেশের কারণে রোগীদের স্বস্তি ও আস্থা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

মেডিসিন ওয়ার্ডের চমৎকার পরিচ্ছন্নতা এবং সুনিয়ন্ত্রিত সেবার সুবাদে এখানকার কর্তব্যরত চিকিৎসকরা রোগীদের গভীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছেন।
​মঙ্গলবার (২৮ জুলাই) মেডিসিন ওয়ার্ডে মাসিক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সাথে ওয়ার্ডে সদ্য যোগদানকৃত ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয় কর্তৃপক্ষ।

​মেডিসিন ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক ডা. আলতাফ হোসেনের সভাপতিত্বে এবং উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সোহেল রানার সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর হাসপাতালের সম্মানিত তত্ত্বাবধায়ক ডা. শহীদুল্লাহ দেওয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেফ্রোলজি বিভাগের রেজিস্ট্রার ডা. ইকবাল হাসান। এছাড়াও ওয়ার্ডে কর্তব্যরত অন্যান্য এসএসিএমও এবং নবাগত ইন্টার্ন ডিএমএফবৃন্দ উপস্থিত ছিলেন।

​অনুষ্ঠানে মেডিসিন ওয়ার্ডে সদ্য যোগদান করা ইন্টার্ন ডিএমএফ শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দায়িত্বরত চিকিৎসকরা, যা চিকিৎসা অঙ্গনে এক চমৎকার ও প্রেরণাদায়ক দৃষ্টান্ত স্থাপন করেছে।
​সভায় উপস্থিত অতিথিবৃন্দ নবীন ইন্টার্নদের দায়িত্বশীলতা ও আন্তরিকতার সাথে রোগীদের সেবা দেওয়ার দিকনির্দেশনা প্রদান করেন। একই সাথে তাঁদের কর্মজীবনের শুরুতেই সার্বিক কাজের জন্য পূর্ণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চর্তুমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত