ঝিনাইদহের কালীগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন করে শান্তি ও শৃঙ্খলা বিনষ্ট করার অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ আগস্ট) তাদের বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত বোরহান লস্করের ছেলে নয়ন লস্কর (২৩) এবং একই গ্রামের সিদ্দিক লস্করের ছেলে মিরাজ হোসেন (২২)।
পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে কোলা বাজার থেকে পেত্নীপাড়া এলাকায় দুই যুবককে বেসামাল অবস্থায় মাদক সেবন ও বিশৃঙ্খলা তৈরি করতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে কোলা বাজার পুলিশ ক্যাম্পের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের আটক করে। পরবর্তীতে প্রাথমিক তদন্তে তাদের মাদক সেবনের বিষটি নিশ্চিত হওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন জানান, জনসাধারণের শান্তি বিনষ্ট ও শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে। তিনি আরও হুঁশিয়ারি দেন, “মাদকের বিষয়ে পুলিশ শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) নীতি অনুসরণ করছে। মাদক সেবনকারী বা কারবারি—কাউকেই বিন্দুমাত্র ছাড় দেওয়া হবে না।”
বিশেষ প্রতিনিধি:

নিজস্ব প্রতিবেদক 