Dhaka ১২:০৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেল ৪০,০৮৪ জন ময়মনসিংহ বোর্ডে এইচএসসি: পাসের হার ৫১.৪৪%, এগিয়ে ছাত্রীরা মার্কিন চাপে কোণঠাসা ইরান আলোচনায় বসতে উদগ্রীব: দাবি ট্রাম্পের, মধ্যস্থতায় কাতার এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ৫১.১২%, বরাবরের মতো এবারও এগিয়ে মেয়েরা হাকিমি ঝড়ে উড়ে গেল লে আর্ভে: পিএসজির দাপুটে জয়, পয়েন্ট টেবিলের শীর্ষে এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: পাসের হার ও জিপিএ-৫ দুটোই কমেছে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২% সাজেকে টানা অবরোধ একদিনের জন্য শিথিল, কঠিন চীবর দান উৎসবের পর ফের চলবে কর্মসূচি সৌদি আকাশসীমায় হুতিদের হামলা প্রতিহত: রিয়াদ-মদিনাসহ বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ধ্বংস ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরি: বাইন্যান্স থেকে ৬.৩ বিলিয়ন ডলার লোপাট, ৩ বিলিয়ন জব্দ

নিকলীতে হাওরে নৌকা কাত হয়ে নিখোঁজ শিশুর মরদেহ চারদিন পর উদ্ধার

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় হাওরে পর্যটকবাহী নৌকা কাত হয়ে পানিতে পড়ে নিখোঁজ শিশু মো. ওয়ালিদের (৫) মরদেহ চারদিন পর উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার ছাতিরচর দক্ষিণ চর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

গত ২১ আগস্ট শুক্রবার দুপুর প্রায় ১টা ৪০ মিনিটের দিকে নিকলী উপজেলার ছাতিরচর করস বাগান পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে। জানা গেছে, নরসিংদীর মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের জীবকায়া এলাকার উজ্জল মিয়া স্ত্রী-সন্তানদের নিয়ে নিকলীর হাওরে ঘুরতে আসেন। এ সময় পাঁচ বছর বয়সী শিশু ওয়ালিদও মা-বাবার সঙ্গে নৌকায় ওঠে।

একপর্যায়ে হাওরে চলন্ত নৌকাটি কাত হয়ে গেলে শিশু ওয়ালিদ পানিতে পড়ে যায়। এরপর মুহূর্তের মধ্যে সে পানিতে নিখোঁজ হয়ে যায়। ঘটনার পর থেকেই স্বজন, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের সদস্যরা হাওরের বিভিন্ন এলাকায় শিশুটির সন্ধানে তল্লাশি শুরু করেন।

চারদিন ধরে ব্যাপক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকাল ৮টার দিকে ছাতিরচর দক্ষিণ চর এলাকায় শিশুটির মরদেহের সন্ধান পাওয়া যায়। পরে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি ওয়ালিদের বলে শনাক্ত করেন।

শিশু ওয়ালিদ নরসিংদী জেলার মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের জীবকায়া এলাকার উজ্জল মিয়ার ছেলে। মা-বাবার সঙ্গে আনন্দ করতে নিকলীর হাওরে এসে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। সন্তানকে হারিয়ে মা-বাবাসহ পরিবারের সদস্যরা পাগলপ্রায় হয়ে পড়েছেন। তাদের আহাজারিতে সেখানে এক হৃদয়বিদারক পরিবেশের সৃষ্টি হয়।

নিকলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

এইচএসসি ও সমমানের ফল প্রকাশ: গড় পাসের হার ৫২.১২%, জিপিএ-৫ পেল ৪০,০৮৪ জন