Dhaka ০৬:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জলঢাকার সাবেক মেয়র নোভা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা নতুন এসপির টঙ্গীবাড়ীতে স্কুল-কলেজের মাঠে অবৈধ মেলা: সংবাদ প্রকাশের পর গুঁড়িয়ে দেওয়া হলো অস্থায়ী স্টল শিক্ষা খাতের উন্নয়নে কানাডার সহযোগিতা আরও সুদৃঢ় করার আগ্রহ—শিক্ষামন্ত্রীর সাথে হাইকমিশনারের সাক্ষাৎ কুমেক হাসপাতালে জিম্মি রোগী ও স্বজনরা: রাতের আঁধারে সক্রিয় সিন্ডিকেট, অসহায় প্রশাসন গোপালগঞ্জে সাবমারসিবল পাম্পের পানির সাথে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন : আলোকস্বল্পতায় দ্বিতীয় দিনেও আগে সমাপ্তি, ওয়েস্ট ইন্ডিজকে চাপে রেখে চালকের আসনে বাংলাদেশ ভবিষ্যতের অনিশ্চয়তা আর জীবনযাত্রার চাপে উত্তাল ইউরোপ: রাজপথে নামছে তরুণ প্রজন্ম টঙ্গীতে ফুটওভার ব্রিজের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ মধুপুরে ইস্টার্ন সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিঃ এর আয়োজনে নির্মাণ নায়কদের মিলনমেলা অনুষ্ঠিত

১০০ গ্রাম হেরোইনসহ চাঁপাইনবাবগঞ্জে তিনজন গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ১০০ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করেছে সদর মডেল থানা পুলিশ। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) রাত ৮টা ৩৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানাধীন নবাবগঞ্জ পৌরসভার আজাইপুর পুকুরপাটান গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, জেলা পুলিশ সুপারের দিকনির্দেশনায় সদর মডেল থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) ওমর ফারুক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

অভিযানে আজাইপুর গ্রামের মাদক ব্যবসায়ী মোসাঃ রাজিয়া বেগমের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাকে এবং তার সঙ্গে থাকা আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মোসাঃ রাজিয়া বেগম (৪৭), স্বামী-মৃত বুলু, সাং-আজাইপুর; মোঃ মফিজুল (৫০), পিতা-মৃত তরিকুল ইসলাম, সাং-মাঝপাড়া বালিগ্রাম; এবং মোসাঃ রুমি বেগম (২৭), পিতা-মৃত বুলু, স্বামী-মোঃ রাজন, সাং-আজাইপুর।

তাদের সবার থানা ও জেলা চাঁপাইনবাবগঞ্জ। অভিযানে গ্রেপ্তারদের হেফাজত থেকে ১০০ গ্রাম কথিত মাদকদ্রব্য হেরোইন এবং মাদক বিক্রয়লব্ধ নগদ ১৬ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকমুক্ত বাংলাদেশ গড়তে মাদকসংক্রান্ত তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সঙ্গে তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখার কথাও জানানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জলঢাকার সাবেক মেয়র নোভা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার