
দেশে হামের প্রকোপ থামছেই না। গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত) হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মাধ্যমে চলতি বছরজুড়ে সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৯৫০ জনে।
বুধবার (২৬ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী:
-
মোট প্রাণহানি: এ পর্যন্ত নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে ৯৯ জন এবং হামের উপসর্গ নিয়ে ৮৫১ জন মারা গেছেন।
-
নতুন রোগী ও আক্রান্তের সংখ্যা: গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৯৮ জনের দেহে হামের উপসর্গ দেখা গেছে। এ নিয়ে মোট সন্দেহভাজন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫২ হাজার ৭৩৬ জনে। এছাড়া, ২৪ ঘণ্টায় নতুন ৭৩ জনের দেহে নিশ্চিতভাবে হাম শনাক্ত হওয়ায় মোট নিশ্চিত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৮ হাজার ৬৫১ জন।
-
হাসপাতাল ও সুস্থতার পরিস্থিতি: চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সারা দেশের হাসপাতালে মোট ১ লাখ ৩৩ হাজার ৫৭৩ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে ইতোমধ্যে ১ লাখ ২৮ হাজার ৭৬৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অনলাইন ডেস্ক 

























