Dhaka ০৬:০৭ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ এম এন লারমার স্মৃতিতে লোগাংয়ে ফুটবলের উৎসব রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ

কোটালীপাড়ায় গৃহবধূকে অপহরণ ও ৮ দিন ধরে ধর্ষণের ঘটনায় মামলা

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৬:৩৭:৩২ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১২ বার

গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক গৃহবধূকে অপহরণ করে ৮ দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় রবিবার (৩০ আগস্ট) ধর্ষণের শিকার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে নাজমুল হাওলাদার (৩১) নামের এক যুবককে আসামি করে কোটালীপাড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন। অভিযুক্ত নাজমুল জয়নুদ্দিন হাওলাদারের ছেলে।

মামলার বিবরণ থেকে জানা গেছে, গত ২২ আগস্ট ওই গৃহবধূ কান্দি ইউনিয়নের বরইভিটা গ্রামে শ্বশুরবাড়ি থেকে ধারাবাশাইল গ্রামে বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা হন। ধারাবাশাইল বাজারের তিন রাস্তার মোড়ে পৌঁছালে অভিযুক্ত নাজমুল হাওলাদার তার সহযোগীদের সহায়তায় তাকে জোরপূর্বক অপহরণ করে। পরে বাজারের পার্শ্ববর্তী একটি বাড়িতে ৮ দিন আটকে রেখে তাকে ক্রমাগত ধর্ষণ করা হয়।

ঘটনাটি জানাজানি হলে শনিবার সন্ধ্যায় কোটালীপাড়া থানা পুলিশ অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে গৃহবধূকে উদ্ধার করে। পরবর্তীতে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ জানান, ভুক্তভোগী গৃহবধূর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামি নাজমুল হাওলাদারকে গ্রেপ্তারে পুলিশের চেষ্টা অব্যাহত রয়েছে। এছাড়া শারীরিক ও ডাক্তারী পরীক্ষার জন্য গৃহবধূকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎