Dhaka ০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান: কফি শপের নামে গড়ে ওঠা ‘মাদকের হাট’ ও অপরাধের অভয়ারণ্য চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের পর মন্তব্য করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আসছে ১ নভেম্বর জাতীয় যুব দিবস বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী রাণীনগরে ৮০ জন গ্রাম পুলিদের মাঝে বাইসাইকেল বিতরণ সারাদেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে মৃত্যু ৭, নতুন আক্রান্ত ১৩১৫ যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে চরম সতর্কতা, কূটনৈতিক দৌড়ঝাঁপ শুরু শেখ হাসিনা ও রেহানার বিরুদ্ধে ২৭৬ কোটি টাকার ট্রাস্ট দুর্নীতি মামলার প্রতিবেদন ৩১ জানুয়ারি চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর

ফরিদপুরের ভাঙ্গায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সং’ঘ’র্ষে তিন আরোহী তরুণ নি;হ;ত হয়েছেন।

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:৪৯:৪২ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
  • ১৫ বার

শনিবার (২৯ আগস্ট) রাতে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নওপাড়া এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নগরকান্দা উপজেলার হাসানহাটি গ্রামের চয়ন মোল্লা (২০), নয়ন (২০) ও সিয়াম ওরফে সজীব (২২)।

দুর্ঘটনার বিবরণ ও উদ্ধার তৎপরতা স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের মতে, রাত ৮টার দিকে নওপাড়া বাসস্ট্যান্ডের কাছে বিকট শব্দ শুনে তারা এগিয়ে এসে দেখেন একটি বাসের সাথে সংঘর্ষে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে গেছে। সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে ছিলেন তিন তরুণ। এর মধ্যে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।

চিকিৎসকের বক্তব্য ও পরবর্তী ব্যবস্থা ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আকতার হোসেন জানান, দুর্ঘটনায় আহত দুজনকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে তাদের ঢাকা নেওয়ার পথে বাকি দুজনেরও মৃত্যু হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল ঘটনাটি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাটি একটি অজ্ঞাত বাসের সাথে ঘটেছিল। মোটরসাইকেলটি উদ্ধার করে থানায় রাখা হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান: কফি শপের নামে গড়ে ওঠা ‘মাদকের হাট’ ও অপরাধের অভয়ারণ্য