Dhaka ০১:১৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ এম এন লারমার স্মৃতিতে লোগাংয়ে ফুটবলের উৎসব রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ

তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের পর মন্তব্য করবেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৪:১৬:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ১৩ বার

ঢাকার তুরাগ নদ থেকে বাংলাদেশ বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মরদেহ উদ্ধারের ঘটনায় প্রাথমিক তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন না পাওয়া পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে রাজশাহীর চারঘাট উপজেলার সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক জানার পর এ বিষয়ে কথা বলা হবে। একটি প্রাথমিক তদন্ত সম্পন্ন হতে হবে এবং লাশের ময়নাতদন্ত চলছে। সবকিছু জেনেই আমরা এ বিষয়ে বক্তব্য দেবো।’ তাহসিফের মৃত্যুর পেছনে কোনো শত্রুতা রয়েছে কি না কিংবা এ নিয়ে বিভিন্ন মহলের নানা অনুমানের বিষয়েও একই কথা জানান তিনি।

এ সময় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে পরিস্থিতির উন্নতি হয়েছে। পুলিশ বাহিনীর মনোবল ফিরিয়ে আনা, শৃঙ্খলা প্রতিষ্ঠা, জনবল বৃদ্ধি এবং যানবাহনসহ প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহে সরকার কাজ করছে। এছাড়া পুলিশে নতুন জনবল নিয়োগের প্রক্রিয়াও চলমান রয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, অপরাধ শনাক্তকরণ, অপরাধীদের গ্রেপ্তার এবং তদন্তের কাজে পুলিশ তৎপর রয়েছে। দু-একটি ব্যতিক্রম ছাড়া পুলিশ সদস্যদের ভালো কাজের জন্য পুরস্কার এবং অপরাধ বা শৃঙ্খলাভঙ্গের ঘটনায় শাস্তির ব্যবস্থা চালু করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোকে সম্পূর্ণ শৃঙ্খলার মধ্যে রেখেই পরিচালনার ওপর বিশেষ জোর দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, গত বুধবার (২৮ অক্টোবর) বিকেলে তুরাগ নদ থেকে সাবেক এই কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়। পরদিন বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নৌপুলিশের ঢাকা অঞ্চলের টঙ্গী ফাঁড়ির পরিদর্শক ফিরোজ উদ্দিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎