
ফরাসি লিগ ওয়ানে দীর্ঘদিনের একচ্ছত্র আধিপত্য ধরে রাখা পিএসজির অবস্থা এখন ছন্দে ফেরা তো দূরের কথা, যেন জিততেই ভুলে যাওয়ার মতো।
একের পর এক রেকর্ড গড়া চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে টানা তিন ম্যাচ খেলে এখনো কোনো জয়ের দেখা পায়নি।
ঘরের মাঠ পার্ক দে প্রাঁসে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত মোনাকোর কাছে ২-১ ব্যবধানে হেরে বিরল তিক্ততার মুখোমুখি হতে হলো লুইস এনরিকের শিষ্যদের।
এই জয়ে পিএসজিকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে গেছে মোনাকো, আর পিএসজি নেমে গেছে ১২ নম্বর স্থানে।
ম্যাচের ঘটনাপ্রবাহ
-
মার্কিনিওসের সূ সূচনা: ম্যাচের ৩১ মিনিটে অধিনায়ক মার্কিনিওসের চমৎকার হেডে এগিয়ে যায় পিএসজি। বিরতির আগপর্যন্ত বলের নিয়ন্ত্রণে এগিয়ে থাকলেও ব্যবধান বাড়াতে পারেনি দলটি।
-
মোনাকোর প্রত্যাবর্তন: দ্বিতীয়ার্ধের ১৩ মিনিটের মাথায় জর্ডান তেজের বাড়ানো ক্রস থেকে ফার পোস্টে হেডে লক্ষ্যভেদ করে মোনাকোকে ১-১ সমতায় ফেরান ফ্লাভিও নাজিনিও।
-
জয়ের গোল: সমতায় ফেরার ১৪ মিনিট পর কাছের পোস্ট দিয়ে জোরালো শটে পিএসজি গোলরক্ষক মাতভেই সাফোনভকে পরাস্ত করেন স্তানিস ইদুম্বো, যা সফরকারীদের জয় নিশ্চিত করে।
পরিসংখ্যান ও রেকর্ড
-
বিরল পরাজয়: প্রথমার্ধে এগিয়ে থেকে শেষ পর্যন্ত ম্যাচ হারার ঘটনা পিএসজির ক্ষেত্রে ২০২১ সালের মার্চের পর এই প্রথম। সেবার তারা ঘরের মাঠে নঁতের কাছে হেরেছিল।
-
পয়েন্ট টেবিলের অবস্থা: টানা জয়ে পূর্ণ পয়েন্ট নিয়ে শীর্ষে এখন মোনাকো, অন্যদিকে ৩ ম্যাচে এখনো জয়হীন থেকে টেবিলের ১২ নম্বরে আটকে আছে প্যারিসের ঐতিহ্যবাহী ক্লাবটি।
অনলাইন ডেস্ক 

























