Dhaka ১০:১২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ এম এন লারমার স্মৃতিতে লোগাংয়ে ফুটবলের উৎসব রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ

মহিপালে ১১ দলীয় ঐক্যের পথসভা: বিএনপিকে কঠোর হুঁশিয়ারি জামায়াত আমির ও ১১ দলীয় নেতাদের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৯:১৯:০৬ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২২ বার

ফেনীর মহিপালে অনুষ্ঠিত ১১ দলীয় ঐক্যের লংমার্চের পথসভায় বর্তমান সরকারের কর্মকাণ্ড ও চক্রান্তের বিরুদ্ধে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন জোটের শীর্ষ নেতারা। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে আয়োজিত এই সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, দেশ থেকে ফ্যাসিবাদ বিদায় করতে সাড়ে ১৫ বছর ধরে জনগণকে অসামান্য সংগ্রাম ও রক্ত দিতে হয়েছে। এই আন্দোলনে সাড়ে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন, যার মধ্যে শুধু জুলাই আন্দোলনেই শহীদ হয়েছেন ১৪ শতাধিক।

তিনি আরও বলেন, এখন নতুন করে যারা ফ্যাসিবাদ কায়েমের স্বপ্ন দেখছে, তাদের মোকাবিলা করতে সাড়ে ১৫ বছর সময় লাগবে না। চক্রান্তকারীদের সতর্ক করে তিনি বলেন, “আমরা এই মাটির সন্তান এবং কাদের কতটুকু সাহসিকতা তা আমাদের ভালোভাবেই জানা আছে।” সাড়ে ১৫ বছরের শাসনামলে যারা সরকারের অনুগ্রহ নিয়ে রাস্তায় নামার সাহসও পায়নি, তারা এখন বড় বড় কথা বলছে উল্লেখ করে তিনি স্পষ্ট জানান, সকল চক্রান্তের বিরুদ্ধে আল্লাহর ওপর ভরসা রেখে লড়াই চালিয়ে যাওয়া হবে।

পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম স্পষ্ট বার্তা দিয়ে বলেন, গত ছয় মাস ধৈর্য ধরার পর এখন যদি দেশের কোথাও ১১ দলের নেতাকর্মীদের ওপর কোনো আক্রমণ বা নির্যাতন হয়, তবে বিএনপির বিরুদ্ধে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হবে। “আঘাত করলে পাল্টা আঘাত আসবে”—উল্লেখ করে তিনি তেল, গ্যাস ও বিদ্যুতের সংকট সমাধান এবং গণভোটের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জানান। জনগণের রায় নিয়ে কেউ দুর্নীতি করলে তা মেনে নেওয়া হবে না বলে তিনি সতর্ক করেন।

সমাবেশে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ অভিযোগ করে বলেন, আওয়ামী লীগ সরকার চলে গেলেও বর্তমান সরকার একই শৈলীতে দেশ চালাচ্ছে। জনগণকে ঐক্যবদ্ধ করতে জামায়াত আমিরের ডাকে যেকোনো সময় রাজপথে নেমে আন্দোলন জোরদার করার আহ্বান জানান তিনি।

অপরদিকে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, জনগণের ভোটাধিকার বা গণভোটের রায় নিয়ে কোনো পাঁয়তারা করা হলে সাধারণ মানুষ বিএনপিকে চূড়ান্ত ‘লাল কার্ড’ দেখাবে।

জেলা জামায়াতের আমির মুফতি আব্দুল হান্নান ও এনসিপির সদস্য সচিব শাহ ওয়ালি উল্যাহ মানিকসহ স্থানীয় নেতাদের বক্তব্যের মধ্য দিয়ে বিকেল সাড়ে ৩টায় শুরু হওয়া এই পথসভা এক ঘণ্টার মধ্যে সমাপ্ত হয় এবং লংমার্চটি চট্টগ্রামের অভিমুখে রওনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎