Dhaka ০৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হলো প্রথম জাতীয় রোবটিক্স চ্যাম্পিয়নশিপ ‘রোবোম্যাট্রনিক্স ২০২৬’ সারদায় ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর ব্যাচের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত লাকসামে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি এলপিজির দাম ও ব্যবসায়ীদের কমিশন বাড়ানোর প্রস্তাব: বিইআরসির গণশুনানি শুরু কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক নাসিরুদ্দিন শাহ সিরাজদিখানে জমি নিয়ে বিরোধ: শিশু কন্যার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন বাবাও মুম্বাইয়ে নিজ ফ্ল্যাটেই হেনস্তার শিকার উরফি জাভেদ যে ৫ বলিউড জুটির সাজসজ্জা ও উদ্‌যাপনের দিকে তাকিয়ে ভক্তরা আগামী দুই বছরে স্বাস্থ্য খাতে বৈপ্লবিক পরিবর্তন আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

আজ শপথ নিচ্ছেন পিএসসির নতুন চেয়ারম্যান ড. নাজমুজ্জামান ভূঁইয়া

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২৪ বার

বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়া অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুজ্জামান ভূঁইয়া আজ শপথগ্রহণ করবেন।

রবিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে অনুষ্ঠিত হতে যাওয়া এক অনুষ্ঠানে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী তাকে শপথবাক্য পাঠ করাবেন।

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের প্রশাসন শাখা থেকে জানানো হয়, পিএসসি সচিবালয়ের ৩ সেপ্টেম্বরের চিঠির পরিপ্রেক্ষিতে এই শপথগ্রহণের দিনক্ষণ নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এর আগে গত বুধবার (২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এই পদে স্থলাভিষিক্ত করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী, সংবিধানের ১৩৮(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি তাকে পিএসসির সভাপতি (চেয়ারম্যান) পদে নিয়োগ দেন। সংবিধানের ১৩৯(১) অনুচ্ছেদ সাপেক্ষে, দায়িত্ব গ্রহণের দিন থেকে পরবর্তী ৫ বছর অথবা তার ৬৫ বছর বয়স পূর্ণ হওয়া পর্যন্ত (যেটি আগে আসে) তিনি এই পদে দায়িত্ব পালন করবেন।

উল্লেখ্য, সম্প্রতি অধ্যাপক মোবাশ্বের মোনেম পদত্যাগ করায় পিএসসির চেয়ারম্যান পদটি শূন্য হয়েছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলা: খলনায়ক ডনের জামিন আবারও নামঞ্জুর