Dhaka ০৯:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎ গোপালগঞ্জে বিনা ধান-২৬ চাষে ব্যাপক ফলনের সাফল্য পোরশায় স্থানীয়দের সহায়তায় ৩ খুচরা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ৩২ পিস ট্যাপেন্টাডল জব্দ এম এন লারমার স্মৃতিতে লোগাংয়ে ফুটবলের উৎসব রাণীনগরে প্রতিকূল আবহাওয়ায় ধান ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি গোপালগঞ্জ কলেজের চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি আটক চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ

গোপালগঞ্জ জেলা বিএনপি নেতা সোহেলের জামিন লাভ

জেলা বিএনপি নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক ৮ নং ওয়ার্ডের (বর্তমান ১১নং) পরপর চার বার নির্বাচীত কাউন্সিলর এম.মাহবুব আলী সোহেল গতকাল রোববার জামিনে মুক্তি পেয়েছেন।
বিএনপি নেতা সোহেলের আইনজীবী অ্যাড. রবিউল ইসলাম জানিয়েছেন, জামিন শুনানীর সময় মামলার বাদী তরিকুল ইসলাম মোল্লা আদালতে উপস্থিত ছিলেন।
তিনি আরও বলেন, গোপালগঞ্জ ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রাজীব হাসান উপস্থিত মামলার বাদী তরিকুল মোল্লার জবানবন্দী গ্রহন করেন।
বিজ্ঞ বিচারকের প্রশ্নের জবাবে বাদী জানান বিএনপি নেতা মাহবুব আলী সোহেলের বিরুদ্ধে তার কোনো অভিযোগ নেই। তিনি জামিন পেলে বা মুক্তিলাভ করলে তার কোনো আপত্তি নাই।
বাদীর এমন জবানবন্দীর পর বিজ্ঞ বিচারক জেলা বিএনপি নেতা ও গোপালগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মাহবুব আলী সোহেলকে জামিনে মুক্তির আদেশ প্রদান করেন।
গতকাল সন্ধ্যার আগেই তিনি গোপালগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

নাসিরনগরে উপজেলা বিএনপির ইউনিয়ন ভিত্তিক সাংগঠনিক সভার কর্মসূচি ঘোষণা‎‎