Dhaka ০৪:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি: রোববারের রামলীলা ময়দান সমাবেশে ছাত্রদের যোগ দেওয়ার আহ্বান রাহুলের অপপ্রচার রোধে সচেতনতাই প্রধান অস্ত্র: ডা. জাহেদ উর রহমান এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ: স্থান পরিবর্তন ও নতুন তারিখ ঘোষণা বাণিজ্য, বিনিয়োগ ও জনশক্তি রপ্তানি: বাংলাদেশ ও স্পেনের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান: কফি শপের নামে গড়ে ওঠা ‘মাদকের হাট’ ও অপরাধের অভয়ারণ্য চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় গোপালগঞ্জ শহর সমাজসেবা অফিসের সেমিনার তুরাগ নদ থেকে সাবেক বিমানবাহিনী কর্মকর্তার মরদেহ উদ্ধার: তদন্তের পর মন্তব্য করবেন স্বরাষ্ট্রমন্ত্রী ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্য সামনে রেখে আসছে ১ নভেম্বর জাতীয় যুব দিবস বেহেশতের টিকিট বিক্রি করে বিরোধী দলের আসনে বসেছে জামায়াত- এসএম জিলানী রাণীনগরে ৮০ জন গ্রাম পুলিদের মাঝে বাইসাইকেল বিতরণ

জাপানে কেকের দোকানে অগ্নিকাণ্ড: হত্যা ও নাশকতার সন্দেহে পুলিশের তদন্ত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার
জাপানের গিফু প্রিফেকচারে একটি কেকের দোকানে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড ও অগ্নিসংযোগের ঘটনা ধরে নিয়ে তদন্ত শুরু করেছে স্থানীয় পুলিশ।
রবিবার আন্তর্জাতিক বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি এবং স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শনিবার রাতে মধ্য জাপানের গিফু প্রিফেকচারের একটি ভবনে আগুন লাগে। দোতলা এই ভবনটির নিচতলায় বেকারি বা কেকের দোকান এবং ওপরের তলায় বসবাসের ঘর ছিল। অগ্নিকাণ্ডের খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থল থেকে দুজনের মরদেহ উদ্ধার করে এবং অন্যজনকে সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
নিহতদের মধ্যে ৬৬ বছর বয়সী দোকান মালিক নারী এবং দুজন পুরুষ রয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, অগ্নিকাণ্ডের সময় দোকানটি বন্ধ থাকলেও মালিক নারী ভবনটিতে তাঁর পরিচিত ১০ জন অতিথিকে নিয়ে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেই অনুষ্ঠান চলাকালেই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যেই কেউ এই অগ্নিসংযোগের পেছনে দায়ী থাকতে পারে। ঘটনার মূল কারণ ও অপরাধীকে শনাক্ত করতে পুরো বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবিতে উত্তাল দিল্লি: রোববারের রামলীলা ময়দান সমাবেশে ছাত্রদের যোগ দেওয়ার আহ্বান রাহুলের