
সম্প্রতি নারী ও অভিনেত্রীদের নিয়ে অশালীন বা ইঙ্গিতপূর্ণ মন্তব্যের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট অভিনেতা থালাপতি বিজয়। সেই সুরেই এবার দক্ষিণ ভারতীয় অভিনেত্রী তৃষা কৃষ্ণানের সমর্থনে এগিয়ে এলেন বিজেপি সাংসদ ও বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
সাধারণত অন্যান্য সহকর্মীদের প্রতি চাঁচাছোলা মন্তব্যের জন্য চর্চায় থাকলেও, এবার কঙ্গনা স্পষ্টভাবেই তৃষার পক্ষে নিজের মতামত ব্যক্ত করেছেন। সম্প্রতি হিমাচল প্রদেশের কুল্লুতে এক সরকারি বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কঙ্গনা বলেন, “তামিলনাড়ুর সাম্প্রতিক ঘটনাটি সবার জানা। একজন অত্যন্ত সম্মানিত শিল্পীকে অহেতুক বিতর্কে টানা হয়েছে। কোনো সম্পর্কের প্রেক্ষাপট যা-ই হোক না কেন, চরিত্রহনন বা
অনলাইন ডেস্ক 
























