Dhaka ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো ভূরুঙ্গামারীতে ৪ লাখ টাকার ভারতীয় মোবাইলসহ আন্তঃজেলা চোরাকারবারি চক্রের প্রধান গ্রেফতার ভোর রাতে গোবিপ্রবির বনলতা ও অপরাজিতা হলে চুরি: নিরাপত্তা নিয়ে তীব্র ক্ষোভ শিক্ষার্থীদের সমুদ্রের প্রলয়ংকরী ঝড়ের নামকরণ যেভাবে হয়, আসছে যে ১০ নাম ছোটপর্দায় নতুন যাত্রায় অভিনেত্রী নূপুর আহসান, আসছে ৭টি নতুন প্রজেক্ট ৬৬ বছরের ইতিহাসে সেরা অঘটন দেখল বিশ্ব বগুড়ায় পুলিশ পরিচয়ে ১০২ ভরি সোনা ছিনতাই: ৪ জন গ্রেপ্তার, ৮৮ লাখ টাকা উদ্ধার টাইব্রেকারের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে সিশেলসকে হারিয়ে ফিফা অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ অদক্ষ নয়, দক্ষ জনশক্তি রপ্তানি করাই সরকারের মূল লক্ষ্য: আরিফুল হক চৌধুরী গোপালগঞ্জে শিশু তালহা হত্যা মামলা: দুইজনের ফাঁসি, একজনের যাবজ্জীবন

পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকার আয়োজনে নির্বাচনি দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনে পুলিশের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি দায়িত্ব যথাযথ পেশাদারিত্ব, দক্ষতা ও নিরপেক্ষতার সঙ্গে সম্পাদনের লক্ষ্যে কনস্টেবল হতে তদূর্ধ্ব পদমর্যাদার পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য নির্বাচনি প্রশিক্ষণ প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এ লক্ষ্যে আজ ০৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ, ঢাকায় নির্বাচনি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ আলী হোসেন ফকির, ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এ. এম. এম. নাসির উদ্দিন, প্রধান নির্বাচন কমিশনার, বাংলাদেশ নির্বাচন কমিশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মনজুর মোর্শেদ চৌধুরী, সিনিয়র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

অনুষ্ঠানে রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ মহোদয় অংশগ্রহণ করেন। এ সময় তিনি তাঁর দীর্ঘ কর্মজীবনের বাস্তব অভিজ্ঞতার আলোকে নির্বাচনি দায়িত্ব পালনের বিভিন্ন দিক তুলে ধরেন।

ডিআইজি মহোদয় তাঁর বক্তব্যে নির্বাচনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের আইনানুগতা, নিরপেক্ষতা, পেশাদারিত্ব, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মাঠপর্যায়ে দায়িত্ব পালনকালে উদ্ভূত বিভিন্ন পরিস্থিতি দক্ষতার সঙ্গে মোকাবিলা, সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার বিষয়ে তাঁর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন।

তিনি বলেন, নির্বাচন একটি গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা, দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট ধারণা এবং বাস্তব পরিস্থিতি মোকাবিলায় সক্ষমতা অর্জনের জন্য এ ধরনের প্রশিক্ষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচনি দায়িত্ব পালনে পুলিশ সদস্যদের করণীয়, দায়িত্ব ও কর্তব্য, সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনের কৌশল, সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করা হয়।

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশ পুলিশ দায়িত্বপ্রাপ্ত সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ, প্রস্তুতি ও সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আইনানুগ, নিরপেক্ষ, পেশাদার ও দায়িত্বশীল ভূমিকা পালনে সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের বিভিন্ন বিশেষায়িত ইউনিট ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের প্রধানগণ এবং প্রশিক্ষণ সংশ্লিষ্ট অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

উরুর চোটে মাঠের বাইরে জোয়াও পেদ্রো