Dhaka ০২:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: হামলা এড়াতে রেজাইয়ের কাছে ট্রাম্প প্রশাসনের চিঠি, হুমকির মুখে এআই ও ডেটা সেন্টার গাজায় ইসরাইলি হামলা অব্যাহত: আল-মাওয়াসিতে চেকপয়েন্টে নিহতের বেড়ে চার, আহত বহু ব্রাহ্মণবাড়িয়ায় নতুন উপজেলা গঠনের প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মন্ত্রীর একান্ত সচিব হিসেবে বিচারকদের পদায়ন কেন অবৈধ নয়—হাইকোর্টের রুল রেকর্ড ভাঙার খেলায় নতুন ইতিহাস- ১৭০ কোটি ভিউ ছাড়াল পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ শর্ত শিথিল নয়: যুদ্ধ বন্ধে তেহরানের অনড় অবস্থান স্পষ্ট করলেন মোজতবা খামেনি পুলিশ বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা হবে: রাজশাহী সারদায় স্বরাষ্ট্রমন্ত্রী উখিয়ার ইনানী সৈকতে সাগরে গোসলে নেমে নিখোঁজ ১ পর্যটক, উদ্ধার ১ দুই মাসের মধ্যে কাজে দৃশ্যমান অগ্রগতি না এলে প্রকল্প পরিচালকদের অপসারণ করা হবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী কুয়েটে বড় সিদ্ধান্ত: ৫ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

নিকলীর চৈল্যাতির হাওরে উঠল নৌকার ঢেউ, ফিরল ঐতিহ্যের উৎসব

চৈল্যাতির হাওরে উঠল নৌকার ঢেউ, মাঝিদের বৈঠার হুংকারে ছুটল নৌকা বেগে। হাজারো দর্শকের উচ্ছ্বাসে মুখর চারপাশ, ঐতিহ্যের নৌকা বাইচে ফিরল উৎসবের আমেজ।

কালের বিবর্তনে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ আবারও প্রাণ ফিরে পেল কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত নিকলী উপজেলায়। বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টা ৩০ মিনিটে সোয়াইজনী নদী সংলগ্ন চৈল্যাতির হাওরে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা-২০২৬। প্রতিযোগিতাকে ঘিরে সকাল থেকেই হাওরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

নিকলীর নাগরিক সমাজের ব্যানারে আয়োজিত এ নৌকা বাইচের উদ্বোধন করেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ খান সোহেল। প্রতিযোগিতায় ছোট-বড় মিলিয়ে মোট ১০টি নৌকা অংশ নেয়। তিন পর্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মাঝিদের দক্ষতা, গতি ও কৌশলের লড়াই উপভোগ করেন হাজারো দর্শক।

বড় নৌকা বিভাগে প্রথম স্থান অর্জন করে নিকলী সদর ইউনিয়নের ইসরাফিল মাঝির নৌকা। বিজয়ী দলকে পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি ফ্রিজ। দ্বিতীয় স্থান অর্জন করে সিংপুরের মজিবুল্লাহর ‘ইটকলা সর্দার গ্রুপ’। তাদের দেওয়া হয় ৩২ ইঞ্চি এলইডি টেলিভিশন।

ছোট নৌকা বিভাগে প্রথম স্থান অর্জন করে পাচলীপাড়া দল। বিজয়ীদের দেওয়া হয় ২৪ ইঞ্চি এলইডি টেলিভিশন। দ্বিতীয় স্থান অর্জন করে নিকলী সদর ইউনিয়নের গোবিন্দপুরের মোবারক দল। তাদের পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি মোবাইল ফোন। এ ছাড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া অন্যান্য নৌকার মাঝি ও দলগুলোকেও দেওয়া হয় সান্ত্বনা পুরস্কার।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের উদ্বোধক কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ভিপি খালেদ সাইফুল্লাহ খান সোহেল।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. সাদ্দাম হোসেন সাদু। অনুষ্ঠান পরিচালনা করেন নিকলী উপজেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. শরিফুল হক।

এ সময় উপস্থিত ছিলেন নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম তালুকদার হেলিম, সাবেক সাধারণ সম্পাদক ডা. কফিল উদ্দিন আহমেদ, নারী ও শিশু ট্রাইব্যুনাল-২-এর পিপি অ্যাডভোকেট এ এম সাজ্জাদুল হক, উপজেলা বিএনপির ১ নম্বর সহসভাপতি আবু সাঈদ প্রমুখ।

নৌকা বাইচ দেখতে দূর-দূরান্ত থেকে নৌকা, ট্রলার ও বিভিন্ন জলযানে করে মানুষ চৈল্যাতির হাওরে জড়ো হন। শিশু-কিশোর থেকে শুরু করে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষের উপস্থিতিতে পুরো এলাকা পরিণত হয় মিলনমেলায়। হাওরের জলরাশিতে সারি সারি নৌকা, মাঝিদের বৈঠার ছন্দ ও হুংকার এবং দর্শকদের করতালিতে ফিরে আসে গ্রামবাংলার চিরচেনা ঐতিহ্যের সেই দৃশ্য।

আয়োজকদের প্রত্যাশা, নিয়মিতভাবে এ ধরনের ঐতিহ্যবাহী আয়োজন করা গেলে নৌকা বাইচ শুধু বিনোদনের মাধ্যম হিসেবেই নয়, নিকলীর হাওরভিত্তিক পর্যটন, স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: হামলা এড়াতে রেজাইয়ের কাছে ট্রাম্প প্রশাসনের চিঠি, হুমকির মুখে এআই ও ডেটা সেন্টার