Dhaka ০৭:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানে যান্ত্রিক ত্রুটিতে আটকে আছে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট, লাউঞ্জে অপেক্ষায় প্রতিনিধিদল ঝিনাইদহের কালীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে দুদকের অভিযান: ঘুসের টাকাসহ ওমেদার আটক, জরিমানা কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ছাদের সৌরবিদ্যুৎ থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু চসিকের অভিযানে জিইসি মোড়ে উচ্ছেদ: ফ্লাইওভারের নিচে দোকান বসানোয় আটক ২ মীরসরাইয়ে ভুয়া প্রকল্পের বিল তুলে ১ কোটি ১৯ লাখ টাকা আত্মসাৎ: সাবেক চেয়ারম্যানসহ ১১ জনের বিরুদ্ধে দুদকের মামলা তারেক রহমানের নেতৃত্বে দেশে টেকসই উন্নয়ন ও গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব: ড. খন্দকার মারুফ অভিনেতা শিবা শানু পেলেন বাংলাদেশ শিল্পী কল্যাণ ট্রাস্টের এমডির দায়িত্ব কাতারের অর্থ নেওয়ার অভিযোগ: আরব নেতাদের গ্রেফতারে বেন-গভিরের নির্দেশ দাবির পর নতুন বিতর্ক জলঢাকার সাবেক মেয়র নোভা সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ব্রাহ্মণবাড়িয়ায় অপরাধ দমনে কঠোর অবস্থানের ঘোষণা নতুন এসপির

কুয়েটে বড় সিদ্ধান্ত: ৫ শিক্ষকসহ ৭ জন চাকরিচ্যুত

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০১:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • ৭ বার

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) শৃঙ্খলাভঙ্গ, ভুয়া অভিজ্ঞতার সনদ এবং বয়সসংক্রান্ত অনিয়মের অভিযোগে পাঁচ শিক্ষকসহ সাত কর্মকর্তা-কর্মচারীকে চূড়ান্তভাবে চাকরিচ্যুত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১৯৫তম (১১৫তম) সিন্ডিকেট সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

দীর্ঘদিন ধরে সাময়িক বরখাস্ত থাকা এই ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা সুনির্দিষ্ট অভিযোগগুলো তদন্ত কমিটির মাধ্যমে যাচাই-বাছাই করা হয়। পরবর্তীতে অভিযুক্তদের কাছে কারণ দর্শানোর নোটিশ বা ব্যাখ্যা চাওয়া হলেও সবার সন্তোষজনক জবাব পাওয়া যায়নি। সার্বিক বিষয় পর্যালোচনার পরই সিন্ডিকেট এই কঠোর পদক্ষেপ নেয়।

শিক্ষকবৃন্দ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অধ্যাপক ড. পিন্টু চন্দ্র শীল, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট (আইইএম) বিভাগের অধ্যাপক ড. সুব্রত তলাপাত্র, ইএসই বিভাগের সহকারী অধ্যাপক নিবিড় মণ্ডল, মানবিক ও ব্যবসা বিভাগের অধ্যাপক ড. মাসরুরা মোস্তফা এবং একই বিভাগের সহকারী অধ্যাপক শাহরিয়ার রোমান।

অন্যান্য: ডেপুটি রেজিস্ট্রার নিমাই চন্দ্র মিস্ত্রি ও অফিস সহায়ক সত্যজিৎ কুমার দত্ত।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. আনিছুর রহমান ভূঞা এই সিদ্ধান্তের সত্যতা নিশ্চিত করে জানান, বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইন ও বিধিমালা অমান্য করার দায়ে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী তাদের চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানে যান্ত্রিক ত্রুটিতে আটকে আছে প্রধানমন্ত্রীর ফিরতি ফ্লাইট, লাউঞ্জে অপেক্ষায় প্রতিনিধিদল