Dhaka ০৩:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু ভাঙ্গায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করার আহ্বান দেশে আর কোনো গুম-বিচারবহির্ভূত হত্যা দেখতে চায় না সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী রেমিট্যান্স আহরণ ও সেবা আরও সহজ করতে ওয়ান ব্যাংকের সাথে নগদের কৌশলগত চুক্তি রাজনৈতিক পটপরিবর্তন হলেও থামেনি বিএডিসির বীজ সিন্ডিকেট: বহাল তবিয়তে ‘বঙ্গ অ্যাগ্রিটেক’ মিরপুরে ডিএনসিসির বড় অভিযান: গুঁড়িয়ে দেওয়া হলো দুই হাজার অবৈধ দোকান বন বিভাগে ‘পে-ফিক্সেশন’ বাণিজ্য: ফাইলপ্রতি ৫ হাজার টাকা পর্যন্ত উৎকোচ আদায়ের অভিযোগ, জিম্মি সাধারণ কর্মচারীরা পঞ্চগড় বোদা ভূমি অফিসে ঘুষ বাণিজ্য: তিন কর্মচারীর বিরুদ্ধে ভিডিও ভাইরালের পর ক্ষোভ কুড়িগ্রাম সদর খাদ্যগুদামে ২ কোটি টাকার চাল ও ধান আত্মসাৎ: দুদকের মামলা চার কর্মকর্তার বিরুদ্ধে মুন্সীগঞ্জে মেঘনা নদীতে অভিযান: ১ লাখ মিটার জাল ও ২৫০ কেজি ইলিশসহ আটক ৩

ঢাবির আসন্ন সমাবর্তনের ফি কমানোসহ ৩ দফা দাবিতে প্রশাসনের স্মারকলিপি ছাত্রশিবিরের

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ০৩:০৯:২৫ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • ২৬ বার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আসন্ন সমাবর্তনের ফি কমানো, মানসম্মত উপহারসামগ্রী নিশ্চিত করা এবং নিয়মিত সমাবর্তন আয়োজনের স্থায়ী নীতিমালা প্রণয়নের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

বুধবার (২৮ অক্টোবর) দুপুর ১২টায় সংগঠনের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন খাঁনের নেতৃত্বে ঢাবি ছাত্রশিবিরের একটি প্রতিনিধিদল উপাচার্যের কার্যালয় সূত্রে এই স্মারকলিপি পেশ করে। উপাচার্যের অনুপস্থিতিতে এ সময় রুটিন উপাচার্যের দায়িত্বে থাকা উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আব্দুস সালামের সঙ্গে সাক্ষাৎ করে শিক্ষার্থীদের এই দাবিগুলো জানানো হয়।

ফি পুনর্নির্ধারণ: স্নাতক, স্নাতকোত্তর, এমফিল ও পিএইচডিসহ সব স্তরের শিক্ষার্থীদের জন্য সমাবর্তন ফি কমিয়ে সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সামর্থ্যের মধ্যে নিয়ে আসা।

উপহারসামগ্রীর মান বৃদ্ধি: সমাবর্তনে প্রদত্ত গাউন, ক্যাপ ও ব্যাগসহ অন্যান্য সামগ্রীর মান উন্নত করার পাশাপাশি স্বচ্ছ ক্রয়প্রক্রিয়া ও ব্যয়ের জবাবদিহি নিশ্চিত করা।

স্থায়ী নীতিমালা প্রণয়ন: দীর্ঘসূত্রিতা পরিহার করে প্রতিবছর নির্দিষ্ট সময়ে সমাবর্তন আয়োজনের জন্য একটি বাস্তবসম্মত স্থায়ী নীতিমালা তৈরি ও বাস্তবায়ন করা।

সাক্ষাৎকালে উপ-উপাচার্য (শিক্ষা) শিক্ষার্থীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং আসন্ন সমাবর্তনবিষয়ক মূল সভায় এই দাবিগুলো জোরালোভাবে উপস্থাপন করার আশ্বাস দেন।

সাধারণ শিক্ষার্থীদের আর্থিক সক্ষমতা ও দীর্ঘদিনের সমাবর্তন-সংক্রান্ত সমস্যাগুলো বিবেচনায় নিয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে—এমনটাই প্রত্যাশা করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ইসলামী ছাত্রশিবির।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

জাপানি ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১ বিদ্যালয়ে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ পাইলট প্রকল্প শুরু