Dhaka ১২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চাকরিপ্রার্থীদের চরিত্র যাচাইয়ে কঠোর হলো উত্তরপ্রদেশ সরকার, সহিংসতায় জড়ালে মিলবে না চাকরি শেরেবাংলা নগরের জাতীয় যুব মেলা স্থগিত, তবে জেলা-উপজেলায় কর্মসূচি বহাল রাশিয়ার কাছ থেকে ১২টি অত্যাধুনিক সুখোই এসইউ-৩৫ যুদ্ধবিমান পেল ইথিওপিয়া জুলাই অভ্যুত্থানে কুষ্টিয়ায় ৬ হত্যা: মাহবুব উল আলম হানিফসহ ৪ জনের ফাঁসির আদেশ প্রধানমন্ত্রীর সিদ্ধান্তের অপেক্ষায় ডিআরইউ চাঁদপুরে সড়ক ও ফুটপাত দখল: দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ আদালতের সুদানের নিয়ালায় ভয়াবহ ড্রোন হামলা: বাজারের সাধারণ মানুষের রক্তে ভিজল দারফুর ইসরায়েলে তীব্র রাজনৈতিক অচলাবস্থা: ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠনে চাবিকাঠি আরব দলগুলোর হাতে মিরপুর-১০ গোলচত্বরে শ্রমিকদের সড়ক অবরোধ: ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবি ‘হিউম্যান ক্রিয়েটিভিটি, এআই পসিবিলিটিজ’ প্রতিপাদ্যে শেষ হলো প্রিজম এআই ক্রিয়েটিভ অ্যাওয়ার্ডস ২০২৬-এর বিচারকার্য

গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক

গোপালগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ মাকসুদা (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

গতকাল ১০ সেপ্টেম্বর বিকেলে মুকসুদপুর থানার টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকা থেকে তাঁকে হাতে নাতে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা।

পুলিশ ও ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস আভিযানিক দল মুকসুদপুর সদর থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও বিশেষ অভিযান পরিচালনা করছিল। বিকেল ৫টা ১৫ মিনিটের দিকে টেকেরহাট উত্তরপাড় বাজার এলাকায় সন্দেহভাজন হিসেবে মাকসুদাকে আটক করা হয়। পরবর্তীতে তাঁর হেফাজত থেকে ৪টি নীল রঙের এয়ারটাইট পলিপ্যাকে সংরক্ষিত মোট ৮০০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিজিটাল পরিমাপক যন্ত্রে ওজন করে উদ্ধার করা ইয়াবার মোট ওজন পাওয়া যায় ৮০ গ্রাম।

গ্রেপ্তারকৃত মাকসুদা মুকসুদপুর উপজেলার হরিশ্চর গ্রামের মৃত আমির কাজীর মেয়ে এবং আবু বক্করের স্ত্রী।
জেলা গোয়েন্দা শাখা জানায়, ধৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় মাদকের বিস্তার রোধে ডিবি পুলিশের এই জিরো টলারেন্স অভিযান অব্যাহতি থাকবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চাকরিপ্রার্থীদের চরিত্র যাচাইয়ে কঠোর হলো উত্তরপ্রদেশ সরকার, সহিংসতায় জড়ালে মিলবে না চাকরি