Dhaka ১২:০১ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ডোনাল্ড ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ ডার ক্লাসিকোয় নাটকীয় ড্র: ব্যালন ডি’অর জয়ের দিনে পেনাল্টি মিসে হতাশ করলেন হেইন, ইনজুরির মিছিলে বিপর্যস্ত বায়ার্ন গাজীপুরে শ্রম অসন্তোষ: আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন শিল্পাঞ্চলে বিজিবি মোতায়েন কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে হামলা বন্ধের কড়া বার্তা এরদোয়ানের রামেক হাসপাতালে ডেঙ্গুতে গৃহবধূর মৃত্যু, নতুন ভর্তি ৩০ শাপলা চত্বর ট্র্যাজেডি: শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ গঠনের শুনানি আজ পোল্যান্ডে সাংবিধানিক সংকট চরমে: আদালতের নেতৃত্ব নিয়ে সরকার ও বিরোধীদের সংঘাত, ওয়ারশতে দাঙ্গা পুলিশ মোতায়েন ইরানে মার্কিন হামলার শঙ্কা: উপসাগরীয় মিত্রদের সতর্কবার্তা ওয়াশিংটনের দারুসসালাম থেকে শেরেবাংলা নগর: নিষিদ্ধ আ.লীগের মশাল মিছিল, নেপথ্যে রাজীব এল নিনোর ভয়াল থাবা: বলিভিয়ায় জরুরি অবস্থা জারি, চরম সংকটের শঙ্কা

কুমিল্লার বাঙ্গরাবাজার থানার চাঞ্চল্যকর আনোয়ার হোসেন মেম্বার হত্যা মামলার অন্যতম ঘাতক গ্রেফতার।

গত ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বাঙ্গরাবাজার থানার উত্তর পেন্নাই এলাকার মৃত আনোয়ার হোসেন মেম্বারের বসতবাড়িতে পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলা চালায় একদল সন্ত্রাসী। এজাহারনামীয় ১৯ জনসহ অজ্ঞাতনামা ৪০/৫০ জন লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ভিকটিমের ওপর হামলা চালায় এবং তাকে এলোপাতাড়ি কুপিয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করে। এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর ভিকটিমের স্ত্রী মোমেনা বেগম বাদী হয়ে বাঙ্গরাবাজার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই হত্যাকাণ্ডের সাথে জড়িত আসামীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান নেয় জেলা পুলিশ। কুমিল্লা জেলার পুলিশ সুপার জনাব মোঃ আনিসুজ্জামান, পিপিএম মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় বাঙ্গরাবাজার থানা পুলিশের একটি বিশেষ টিম ছায়াতদন্ত ও গোয়েন্দা নজরদারি শুরু করে।

এরই ধারাবাহিকতায়, তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার ও গোপন সংবাদের ভিত্তিতে হত্যাকাণ্ডের কিলিং মিশনে সরাসরি অংশগ্রহণকারী এজাহারনামীয় আসামী মো. পিন্টু মিয়া (পিতা: মৃত ধবীর মুন্সি, সাং: উত্তর পেন্নাই, থানা: বাঙ্গরা বাজার, জেলা: কুমিল্লা)-কে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ঘটনার সাথে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন।

গ্রেফতারকৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে। এই নৃশংস হত্যাকাণ্ডের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতার এবং মূল রহস্য উদঘাটনে বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

ডোনাল্ড ট্রাম্পের ১০ বিলিয়ন ডলারের মানহানির মামলা স্থায়ীভাবে খারিজ