Dhaka ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ ও লাইসেন্স হালনাগাদের মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত, ভোগান্তি এড়াতে অনতিবিলম্বে সুযোগ গ্রহণের পরামর্শ বিআরটিএ ও সচেতন মহলের! যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার সুযোগ বাড়াতে ফুলব্রাইটের সঙ্গে সমঝোতার উদ্যোগ ইউজিসির শিক্ষামন্ত্রীর সঙ্গে কানাডার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ: শিক্ষা ও মানবসম্পদ উন্নয়নে সহযোগিতার আগ্রহ সখীপুরে কৃষিজমির মাটি খুঁড়ে মিলল ১৯৭১ সালের পূর্ব পাকিস্তান পুলিশের অস্ত্রভাণ্ডার! জুলাই অভ্যুত্থান পেরোলেও বদলায়নি চিত্র: বিতর্কিত ও সুবিধাভোগী কর্মকর্তারাই এখন সচিব! বরগুনার গাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুদকে দুর্নীতির পাহাড়সম অভিযোগ ৫. অবৈধ সম্পদ অর্জন: সাবেক সংসদ সদস্য ছলিম উদ্দিন দম্পতির ব্যাংক হিসাব জব্দ দুদকের আবেদন: ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের ৬ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ বহাল: হাইকোর্টে খারিজ রিট

বরুড়ায় পুলিশের বিশেষ অভিযান: আওয়ামী লীগ-যুবলীগ নেতাসহ গ্রেফতার ৪

  • অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : ১১:২৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ২০ বার

কুমিল্লার বরুড়া থানা-পুলিশের ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধমূলক মামলার চার আসামিকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের মধ্যে সন্ত্রাস বিরোধী আইনের দুই আসামি ছাড়াও চুরি ও অন্যান্য নিয়মিত মামলার ব্যক্তিরা রয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ব্যক্তিরা হলেন ৯ নম্বর শিলমুড়ি দক্ষিণ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বকুসার গ্রামের বাসিন্দা ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাবেদ হোসেন (৪০) এবং ৭ নম্বর ভাউকসার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শাহআলম (৪৪)।

অন্যদিকে, চুরি মামলায় ঝলম ইউনিয়নের মেড্ডা গ্রাম থেকে মো. দুলাল মিয়া (৩৫) এবং অপর একটি নিয়মিত মামলায় বরুড়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সাজ্জাদুর রহমান ওরফে মিয়া শাওন (২৭)-কে পুলিশ আটক করে।

উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা বজায় রাখা ও অপরাধ দমনের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়েছে বলে জানায় পুলিশ। গ্রেফতার চারজনকেই আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আলোচিত

চট্টগ্রাম কাস্টমসের ওমর কাউসার ও সুমন বিশ্বাসের বিরুদ্ধে ঘুষ-হয়রানির অভিযোগ, নীরব কর্তৃপক্ষ